Skip to main content

ইতিহাস (3rd Semester) সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

 তৃতীয় সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, তৃতীয় সেমিস্টার ইতিহাস মাইনর)।

১)বন্দেগান-ই-চাহালগানি বলতে কী বোঝায়?

•উত্তরঃবন্দেগান-ই-চাহালগান বলতে চল্লিশ জন তুর্কি ও অ-তুর্কি দাসদের সমন্বয়ে গঠিত একটি বাহিনীকে বোঝায়। এই বাহিনীকে ডাল চালিশা বা তুরকান-ই- চাহালগানি নামে ডাকা হতো।

২)আমির খসরু কে ছিলেন?

•উত্তরঃ আমির খসরু ছিলেন প্রখ্যাত সুফি সাধক বা আরেফ নিজামউদ্দিন আওলিয়ার ছাত্র এবং অন্যতম প্রধান খলিফা। যাঁকে 'ভারতের তোতা' উপাধি দেওয়া হয়েছিল।

৩) মহরানা প্রতাপ কে ছিলেন? 

•উত্তরঃ মেবারের শিশোদিয়া রাজবংশের একজন হিন্দু রাজপুত রাজা ছিলেন মহারানা প্রতাপ সিং। যিনি রাজপুতদের বীরত্ব ও দৃঢ় সংকল্পের প্রতীক। বহু বছর ধরে তিনি মুঘল সম্রাট আকবরের সঙ্গে লড়াই করেন।

৪) জায়গীরদারী সংকট কী?

•উত্তরঃ জায়গিরদারী সংকট ছিল মোগল সাম্রাজ্যের একটি অর্থনৈতিক সংকট। এই সংকটে জমি বা জায়গিরের অভাব দেখা দিয়েছিল। যার ফলে প্রশাসনিক খরচ মেটানো এবং যুদ্ধের খরচ বহন করা সম্ভব হতো না।

৫) দাক্ষিণাত্য ক্ষত কী?

•উত্তরঃ দাক্ষিণাত্য ক্ষত বলতে ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতির ব্যর্থতাকে বোঝায়। যে নীতির ফলে ডেকান রাজ্যে ধ্বংস হয়েছিল। আসলে এটি একটি ঔরঙ্গজেবের আমলে মুঘল সাম্রাজ্যের যেসব সমস্যা দেখা দিয়েছিল তার মধ্যে অন্যতম এই দাক্ষিণাত্য ক্ষত।

৬) শাহজাহানের রাজত্বকালে ভারতের আগত দুজন বিদেশি পর্যটক এর নাম 

•উত্তরঃ মধ্যযুগীয় ইউরোপে পর্যটক ডোমিনগো পেজ, ফার্নাও নানস ও নিকালো কন্টি প্রমুখ।

৭) সুলতানি যুগে বাংলার কোন কবি গুণরাজ খাঁন উপাধি পেয়েছিলেন?

•উত্তরঃ মালাধর বসু সুলতানি যুগে কবি গুনরাজ খাঁন উপাধি পেয়েছিলেন।

৮) দীন-ই-ইলাহী বলতে কী বোঝো?

•উত্তরঃ মোগল সম্রাট আকবর এবং তার অনুগত ব্যক্তিদের মধ্যে প্রচলিত পারস্পরিক শ্রদ্ধা ও আনুগত্যের একটি ব্যবস্থা হল দীন-ই-ইলাহী। এখানে তিনি বিভিন্ন ধর্ম থেকে কিছু বৈশিষ্ট্য বেছে নিয়ে এই মতাদর্শ গড়ে তোলেন। যেটি কোন আলাদা বা নতুন ধর্ম ছিল না। যেখানে বলা হলো সকল ধর্মই সত্য এবং এদের মূল উদ্দেশ্য হলো মানুষের নৈতিক চরিত্র সুদৃঢ় করা।

৯) সুলতানি যুগে প্রচলিত চারটি করের নাম লেখ। 

•উত্তরঃ দিল্লি সুলতানের যুগে প্রচলিত চারটি কর হল খারাজ, চরাই, ঘারি এবং খামস।‌

১০) আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ নীতির মূল উদ্দেশ্য গুলি কী কী ছিল?

•উত্তরঃ আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রনীতির মূল উদ্দেশ্য ছিল অর্থনীতিকে শক্তিশালী করা, অর্থনৈতিক ক্ষমতা সুসংহত করা, বাজারের দাম নিয়ন্ত্রণ করা, ব্যবসায়ীদের লাভ এবং কারিগর ও শ্রমিকদের মজুরি বিবেচনা করা।

১০) সুলতান রাজিয়ার পতনের দুটি প্রধান কারণ লেখো।

•উত্তরঃ সুলতান রাজের পতনের দুটি কারণ হলো- অভিজাত ব্যক্তিদের অসন্তোষ এবং যুদ্ধক্ষেত্রে পরাজয়।

Comments

Popular posts from this blog

একটি সার্থক গীতিকাব্যের পরিচয়।

  একটি সার্থক গীতিকাব্যের পরিচয়-সারদা মঙ্গল               গীতিকাব্য হলো এক ধরনের কবিতা, যার মধ্যে দিয়ে ব্যক্তির আবেগ, অনুভূতি এবং অভিজ্ঞতাগুলিকে ছন্দ ওর সংগীতের মাধ্যমে প্রকাশ করা হয়। তবে এখানে কবিতাগুলি খুবই ছোট আকারের হয়, আর সেখানে কবির ব্যক্তিগত অনুভূতির গভীরতা ও আন্তরিকতা প্রকাশ পায়। আর এই প্রেক্ষিতে আমরা বলতে পারি গীতি কবিতার সংকলন হলো গীতিকাব্য। ব্যঞ্জনাময় ও সংহত ।  গীতিকাব্যের বৈশিষ্ট্য  গীতিকাব্যের কিছু প্রধান বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হলো: ১. ব্যক্তিগত অনুভূতি ও আবেগ প্রকাশ: এটি গীতিকাব্যের প্রধান বৈশিষ্ট্য। এখানে কবি নিজের ব্যক্তিগত অনুভূতি, প্রেম, বিরহ, আনন্দ বা বিষাদের কথা তুলে ধরেন। ২. সংক্ষিপ্ততা: গীতিকাব্য সাধারণত দীর্ঘ হয় না। অল্প কয়েকটি স্তবকের মধ্যে কবি তাঁর ভাবনা সম্পূর্ণভাবে প্রকাশ করেন। ৩. সুর ও ছন্দের প্রাধান্য: গীতিকাব্য মূলত সুর করে আবৃত্তি করার জন্য রচিত হয়। তাই এতে সুর ও ছন্দের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়। ৪. আত্মগতভাব: গীতিকাব্যে বাইরের জগতের বর্ণনা না দিয়ে কবির নিজের মনের ভেতরের জগতের প্রতি মনোযোগ ...

ষষ্ঠ সেমিস্টার বাংলা অনার্স (DSE3/4) সাজেশন ২০২৫

       West Bengal State University                                       BA Honours, 6th Semester                                         SUGGESTION 2025                                                      BNGA,DSE05T( DSE3/4)  • বাংলা কথাসাহিত্যঃ মন্বন্তর, দাঙ্গা ও দেশভাগ• একক-১(২০২১) ক) দেশভাগের ইতিহাসের বাস্তব রূপ বাংলা সাহিত্যে  কীভাবে প্রকাশ পেয়েছে কয়েকটি উপন্যাস অনুসরণে তার পরিচয় দাও। • ১৯৪৬ দাঙ্গা রাজনীতির ট্রাজেডি বাংলা ছোটগল্পের পরিসরে কিভাবে এসেছে, সংশ্লিষ্ট কয়েকটি রচনা অবলম্বনে আলোচনা করো। (২০২২) পঞ্চাশের মন্বন্তরের বাস্তব বর্ণনা করে বাংলা উপন্যাসে তার কতটা প্রতিফলন ঘটেছে, সে বিষয়ে আলোকপাত করো। •দেশভাগের ক...