Skip to main content

চতুর্থ সেমিস্টার ইতিহাস জেনারেল ছোট প্রশ্ন উত্তর ২০২০।

 1) ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে বাংলা, বিহার ও উড়িষ্যায় দেওয়ানি অর্জন করে?


উত্তর - ১৭৬৫ খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধের পর বাংলা বিহার ও উড়িষ্যার কোম্পানী দেওয়ানী লাভ করে ।আর ঐসব অঞ্চলের কোম্পানী রাজস্ব অধিকার লাভ করে কিন্তু কোম্পানীর কর্মচারী এবং শান্তি শৃঙ্খলার দায়িত্বে অর্পিত হয় নবাবের উপর। অর্থাৎ কোম্পানি ছিল বাংলার প্রকৃত শাসক নবাব নামে প্রধান ছিল এই ব্যবস্থাকে বলা হয় দ্বৈতশাসন।


২) কবে কাদের মধ্যে অমৃতসর চুক্তি সন্ধি স্বাক্ষরিত হয়?


উত্তর - ১৮৪৯ সালে অমৃতসরের সন্ধি রঞ্জিত সিংহ এবং ইংরেজদের মধ্যে স্বাক্ষরিত হয়। এই সন্ধির দ্বারা শতদ্রু নদীর রাজ্যগুলির ওপর রঞ্জিত সিংয়ের কর্তৃত্ব স্বীকৃত হয় এবং শতদ্রু নদীর পূর্ব তীরস্থ রাজ্যগুলির ওপর তিনি দাবি ত্যাগ করেন। পূর্বতীরস্থ রাজ্যগুলি ইংরেজ নিয়ন্ত্রণাধীন হয়ে পড়ে। এই সন্ধির ফলে অখন্ড শিখ রাজ্য গঠনের পরিকল্পনা ব্যর্থ হয়।


৩) স্বত্ববিলোপ নীতি কে প্রবর্তন করেন? দুটি রাজ্যের নাম কর যে দুটি রাজ্য এই নীতির মাধ্যমে সংযুক্ত হয়?


উত্তর - লর্ড ডালহৌসি স্বত্ববিলোপ নীতি প্রবর্তন করেন। আর এই নীতি অনুযায়ী লর্ড ডালহৌসি, ১৮৪৮ খ্রিস্টাব্দে সাঁতারা, ১৮৪৯ খ্রিস্টাব্দে জৈৎপুর এবং সম্বলপুর, ১৮৫০ খ্রিস্টাব্দে পাঞ্জাবের বাঘাট, ১৮৫২ খ্রিস্টাবে উদয়পুর, ১৮৫৩ খ্রিস্টাব্দে নাগপুর, ১৮৫৪ খ্রিস্টাব্দে ঝাঁসি দখল করেন।


৪) ১৮৫৭ খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের সময় ভারতের সম্রাট ও গভর্নর জেনারেল কে কে ছিলেন?


উত্তর - ১৮৫৭ সালের মহাবিদ্রোহের সময় ভারতের শেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। ঠিক সেই সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন চার্লস ক্যানিং।


৫) নীলদর্পণ নাটকখানি কে এবং কেন লেখেন?


উত্তর -প্রখ্যাত নাট্যকার দীনবন্ধু মিত্র নীলদর্পণ নামে একটি নাটক রচনা করেন। আর এই নাটকে নীলকর সাহেবদের কঠিন অত্যাচারের মনস্পর্শী কাহিনী খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। এই নাটকটিতে ইংরেজিতে অনুবাদ করেন লং সাহেব এবং এর জন্য তাঁকে এক হাজার টাকা জরিমানা দিতে হয়েছিল।


৬) হেনরী লুই ভিভিয়ান ডিরোজিও কে ছিলেন এবং তাঁর উল্লেখযোগ্য কাজ কি কি ছিল?


উত্তর -হেনরী ভিভিয়ান ডিরোজিও এক জলন্ত ব্যক্তিত্বসম্পন্ন  বিদগ্ধ মহামানব ছিলেন । তিনি হিন্দু বিদ্যালয়ের ভাষা ও ইতিহাসের শিক্ষক। নবজাগরণের ভাবধারায় উদ্দীপিতএই শিক্ষাবিদ প্রতিক্রিয়াশীল হিন্দুদের কুসংস্কার, পৌত্তলিকতার বিরুদ্ধে আপোষহীন সংগ্রামে লিপ্ত হয়েছিলেন। তার নেতৃত্বে ও প্রভাবে একদল গড়ে ওঠে যা নব্য বঙ্গ দল নামে পরিচিত। আর এই  দল বিভিন্ন সংস্কারের সংকল্প নিয়ে আন্দোলনে ব্রতী হয়েছিলেন।


৭) কে এবং কখন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইট উপাধি পরিত্যাগ করেন?


উ- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জালিয়ানওয়ালাবাগের নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ ১৯১৯ সালে মে মাসে তাঁর নাইট উপাধি ত্যাগ করেন।


৮) খিলাফত আন্দোলনে দুজন নেতার নাম লেখো।


উত্তর - খিলাফত আন্দোলনের দুজন নেতা হলেন সৌকৎ আলী এবং মহম্মদ আলী ।আর এই দুই নেতা অর্থাৎ আলী ভাতৃদ্বয় নামে পরিচিত ছিলেন।


৯) খোদাঁ-ই-খিদমতগার বলতে কী বোঝায় এই কথাটির অর্থ কি?


উত্তর - ভারতবর্ষের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের নেতা খান আব্দুল গফফার খাঁ সীমান্ত গান্ধী নামে পরিচিত। তার সংগঠনের নাম খোদা- ই- খিদমতমগার। যার অর্থ হল ঈশ্বরের সেবক। সেই সংগঠনের সদস্যরা লাল রংয়ের কুর্তা পরতেন বলে তাদের লাল বাহিনী বলা হতো।


১০) পুনা চুক্তি কি? এই চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল?


উত্তর - সাম্প্রদায়িক বাঁটোয়ারা মাধ্যমে ব্রিটিশ সরকারের যখন হিন্দু ও অন্যান্য সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করেছিল তখন এই অশুভ প্রচেষ্টাকে প্রতিরোধ করার জন্য গান্ধীজি এবং বি আর আম্বেদকর ১৯৩২ সালে এই চুক্তি স্বাক্ষর করেছিলেন।


১১) তাম্রলিপ্ত জাতীয় সরকার মেদিনীপুর কবে প্রতিষ্ঠিত হয় ? এই সরকারের প্রধান কে ছিলেন?


উত্তর -১৯৪২ সালে ভারতছাড়ো আন্দোলনের সময় মেদিনীপুরের তমলুকে তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয় ।তখন এই সরকারের প্রধান বা সর্বাধিনায়ক ছিলেন সতীশচন্দ্র সামন্ত।


১২) লক্ষ্মৌ চুক্তি কবে এবং কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?


উত্তর - 1916 সালে জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে লক্ষ্মৌ চুক্তি স্বাক্ষরিত হয়। আর এই চুক্তি অনুযায়ী স্থির হয় যে উভয়ের সংস্থা ঐক্যবদ্ধ ভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলনে শামিল হবেন । কিন্তু দৃষ্টিভঙ্গিগত পার্থক্য ও সাম্প্রদায়িকতাজনিত কারণে তা ব্যর্থ হয়ে যায়।


১৩) কবে কাদের মধ্যে পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়?


উত্তর - ১৯৪০ সালে লাহোর কংগ্রেসের ফজলুল হক এই প্রস্তাব উত্থাপন করেছিলেন। তবে পাকিস্তান গঠনের স্পষ্ট কোন প্রস্তাব ছিল না। এই কংগ্রেসে মহম্মদ আলী জিন্নাহ সভাপতিত্ব করেন।


১৪) কবে এবং কোথায় নৌ বিদ্রোহ হয়েছিল?

উত্তর - ১৯৪৬ সালের ১৮ই ফেব্রুয়ারি বোম্বাইয়ের তলোয়ার নামক জাহাজে নাবিকরা বিদ্রোহ করে। আর সেই বিদ্রোহ ভারতের ইতিহাসে নৌ বিদ্রোহ নামে পরিচিত।


১৫) কবে ভারতীয় সংবিধান কার্যকরী হয়েছিল?


উত্তর - ভারতীয় সংবিধান ১৯৪৯ সালে ২৬ শে জানুয়ারি গৃহীত হয় এবং ১৯৫০সালে ২৬ শে জানুয়ারি থেকে তা কার্যকারী হয়। আর এই দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে ভারতবাসী পালন করেন।


Comments

Popular posts from this blog

একটি সার্থক গীতিকাব্যের পরিচয়।

  একটি সার্থক গীতিকাব্যের পরিচয়-সারদা মঙ্গল               গীতিকাব্য হলো এক ধরনের কবিতা, যার মধ্যে দিয়ে ব্যক্তির আবেগ, অনুভূতি এবং অভিজ্ঞতাগুলিকে ছন্দ ওর সংগীতের মাধ্যমে প্রকাশ করা হয়। তবে এখানে কবিতাগুলি খুবই ছোট আকারের হয়, আর সেখানে কবির ব্যক্তিগত অনুভূতির গভীরতা ও আন্তরিকতা প্রকাশ পায়। আর এই প্রেক্ষিতে আমরা বলতে পারি গীতি কবিতার সংকলন হলো গীতিকাব্য। ব্যঞ্জনাময় ও সংহত ।  গীতিকাব্যের বৈশিষ্ট্য  গীতিকাব্যের কিছু প্রধান বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হলো: ১. ব্যক্তিগত অনুভূতি ও আবেগ প্রকাশ: এটি গীতিকাব্যের প্রধান বৈশিষ্ট্য। এখানে কবি নিজের ব্যক্তিগত অনুভূতি, প্রেম, বিরহ, আনন্দ বা বিষাদের কথা তুলে ধরেন। ২. সংক্ষিপ্ততা: গীতিকাব্য সাধারণত দীর্ঘ হয় না। অল্প কয়েকটি স্তবকের মধ্যে কবি তাঁর ভাবনা সম্পূর্ণভাবে প্রকাশ করেন। ৩. সুর ও ছন্দের প্রাধান্য: গীতিকাব্য মূলত সুর করে আবৃত্তি করার জন্য রচিত হয়। তাই এতে সুর ও ছন্দের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়। ৪. আত্মগতভাব: গীতিকাব্যে বাইরের জগতের বর্ণনা না দিয়ে কবির নিজের মনের ভেতরের জগতের প্রতি মনোযোগ ...

পঞ্চম সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ।

পঞ্চম সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর  ১) শিল্প বিপ্লব কবে কোথায় প্রথম ঘটেছিল?         উত্তর - প্রথম শিল্প বিপ্লব শুরু হয়েছিল ইংল্যান্ডে (গ্রেট ব্রিটেন)। এটি প্রধানত অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে শুরু হয়ে প্রায় ১৭৬০ থেকে ১৮৪০ খ্রিস্টাব্দ-এর মধ্যে ঘটেছিল। ২) কৃষ্ণমৃত্যু কী?            • কৃষ্ণমৃত্যু (Black Death) হলো মানব ইতিহাসের এক ভয়াবহ মহামারি।এটি ছিল মূলত প্লেগ (Plague) রোগ, যা Yersinia pestis নামক ব্যাকটেরিয়ার কারণে সৃষ্টি হয়েছিল।এটি প্রধানত ১৩৪৬ থেকে ১৩৫৩ খ্রিস্টাব্দের মধ্যে ইউরোপ, এশিয়া (ইউরেশিয়া) এবং উত্তর আফ্রিকাজুড়ে ছড়িয়ে পড়েছিল। ৩) কে বলেছিলেন মানুষই সবকিছুর মানদণ্ড?        •এই বিখ্যাত উক্তিটি যিনি করেছিলেন তিনি হলেন প্রাচীন গ্রিসের একজন প্রখ্যাত দার্শনিক, যার নাম প্রোটাগোরাস (Protagoras)।তাঁর মূল বক্তব্যটি ছিল-"মানুষই সবকিছুর মানদণ্ড, যা আছে তারও, আর যা নেই তারও।” ৪) পেত্রাক কেন বিখ্যাত?         •পেত্রাক (Francesco Petrarca) ছিলেন ১৪ শতকের (১৩০৪-১৩৭৪) একজন ...

অবক্ষয় যুগ। অষ্টাদশ-ঊনবিংশ শতাব্দীর সন্ধিক্ষণে বাঙালির অবক্ষয় যুগের পরিচয় দাও। এই সময়ে টপ্পা ও আখড়াই গানের উদ্ভব ও জনপ্রিয়তার সামাজিক কারণগুলি আলোচনা করো।

অবক্ষয় যুগ। অষ্টাদশ-ঊনবিংশ শতাব্দীর সন্ধিক্ষণে বাঙালির অবক্ষয় যুগের পরিচয় দাও। এই সময়ে টপ্পা ও আখড়াই গানের উদ্ভব ও জনপ্রিয়তার সামাজিক কারণগুলি আলোচনা করো। পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় প্রথম সেমিস্টার বাংলা মাইনর।ইউনিট ৪।   অবক্ষয় যুগের পরিচয় এবং টপ্পা ও আখড়াই গানের সামাজিক কারণ ও অবক্ষয় যুগের পরিচয়          আমরা জানি যে,১৭৫৭ খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধের পর থেকে ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধ (১৮৫০ খ্রি.) পর্যন্ত সময়কালকে বাংলা সাহিত্যের ইতিহাসে 'অবক্ষয় যুগ' বা 'সন্ধিযুগ' বলা হয়।আর এটি ছিল মধ্যযুগের দেবনির্ভরতার অবসান এবং আধুনিক যুগের মানবতাবোধের সূচনার মধ্যবর্তী এক ক্রান্তিকাল।যেখানে এই সময়কালের প্রধান বৈশিষ্ট্যগুলি  নিম্নরূপে আলোচনা করা যেতে পারে-        •রাজনৈতিক অস্থিরতাঃ নবাবী শাসনের পতন এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের ফলে বাংলার পুরনো শাসন ও অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়ে।      •'বাবু' সংস্কৃতির উদয়ঃ ছিয়াত্তরের মন্বন্তর (১১৭৬ বঙ্গাব্দ) এবং চিরস্থায়ী বন্দোবস্তের (১৭৯৩ খ্রি.) ফলে গ্রামীণ বনেদি সমাজ ধ্...