Skip to main content

রাষ্ট্রবিজ্ঞান, দ্বিতীয় সেমিস্টার- ২০১৯

 ২০১৯ 

১) ভারতীয় সংবিধানে দুটি উৎস লেখো।

উত্তর - ক) ১৭৮৭ সালের মার্কিন সাংবিধানিক কনভেনশন ও ১৭৮৯ সালের ফরাসি জাতীয় কনভেনশন।

খ) গ্রেট ব্রিটেন থেকে গৃহীত হয়েছে সংসদীয় শাসন ব্যবস্থা, আইনের শাসন ও আইন প্রণয়ন পদ্ধতি, একক নাগরিকত্বের ধারণা।

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গৃহীত হয়েছে প্রস্তাবনা মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা ও পুনর্বিবেচনা প্রভৃতি।


২) ৪২ তম সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের প্রস্তাবনায় কোন কোন নীতি যুক্ত হয়?

      উত্তর - ৪২ তম সংবিধান সংশোধনের মাধ্যমে প্রস্তাবনার যেসব নতুন বৈশিষ্ট্য সংযোজিত হয়েছে তা হলো সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ ও জাতীয় সংহতি।


৩) ১৯ নম্বর ধারায় যে চারটি স্বাধীনতার কথা বলা হয়েছে তা লেখো।

উত্তর - বাক্ ও মতামত প্রকাশের স্বাধীনতা , শান্তিপূর্ণভাবে নিরস্ত্র হয়ে সমাবেশের স্বাধীনতা, সমিতি বা সংঘ গঠনের স্বাধীনতা এবং ভারতের যেকোনো স্থানে বসবাসের স্বাধীনতা।


৪)যুগ্ম তালিকা ভুক্ত যেকোনো চারটি বিষয়ে উল্লেখ করো।

উত্তর - ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকার চারটি অন্যতম বিষয় হলো বিবাহ, শিক্ষা বিদ্যুৎ এবং সংবাদপত্র।


৫) ৩২ নম্বর ধারার তাৎপর্য কি?

উত্তর - সংবিধানের ৩২ নম্বর ধারায় বলা হয়েছে- মৌলিক অধিকার যাতে ক্ষুন্ন না হয় তা রক্ষা করার ব্যবস্থা। এই ক্ষমতা বলে সুপ্রিম কোর্ট ৫ ধরনের লেখ জারির মাধ্যমে নাগরিকের মৌলিক অধিকারের রক্ষক ও তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করে।


৬) পকেট ভেটো কি?

উত্তর - রাষ্ট্রপতি কোন বিলে অসম্মতি জানিয়ে অথবা সম্মতি প্রদান না করে অথবা বিলটিকে বাতিল বা সংসদে পুনর্বিবেচনার জন্য না পাঠিয়ে অনির্দিষ্টকালের জন্য ফেলে রাখতে পারেন। আর একেই বলা হয় পকেট ভেটো।


৭) অর্ডিন্যান্স বলতে কী বোঝো

উত্তর - ভারতীয় সংবিধানের ১২৩ নম্বর ধারায় বলা হয়েছে যে- পার্লামেন্টের অধিবেশন বন্ধ থাকাকালীন বিশেষ প্রয়োজনের কোন বিষয়ে রাষ্ট্রপতি জরুরি আইন বা অর্ডিন্যান্স জারি করতে পারেন।


৮) ৩৫২ নম্বর ধারার তাৎপর্য কি

উত্তর -ভারতীয় সংবিধানের ৩৫২ নম্বর ধারায় বলা হয়েছে যে-  যুদ্ধ বহিরাক্রমণ বা আভ্যন্তরীণ সশস্ত্র বিদ্রোহের কারণে রাষ্ট্রপতি যদি মনে করেন যে সমগ্র দেশে বা দেশের কোন অংশের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে বা হবার সম্ভাবনা রয়েছে তাহলে রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন।


৯) অর্থ বিল কাকে বলে?

উত্তর- ১১০ (৪) নং ধারা অনুযায়ী অর্থ বিল যখন রাজ্যসভায় প্রেরিত হয় অথবা ১১১ নং ধারানুসারে যখন রাষ্ট্রপতির সম্মতির জন্য প্রেরিত হয়, তখন লোকসভার অধ্যক্ষকে একটি সার্টিফিকেট দিতে হয় যে, সংশ্লিষ্ট বিলটি হল একটি অর্থ বিল। অর্থ বিলের সুনির্দিষ্ট উদাহরণ: বাজেট, বিনিয়োগ বিল এবং রাজস্ব বিল হল অর্থ বিলের উদাহরণ।


১০) জনস্বার্থ মামলা বলতে কী বোঝো

উত্তর - জনস্বার্থ মামলা একটি আইনি প্রক্রিয়া যার দ্বারা জনসাধারণের স্বার্থ রক্ষার্থে আদালতে মামলা দায়ের করে আইনের লড়াইয়ের মাধ্যমে জনসাধারণের সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার বলবৎ করা হয়।


১১) উপরাষ্ট্রপতির দুটি কাজ লেখো

উত্তর - উপরাষ্ট্রপতি রাজ্যসভার সভাপতি হিসেবে কার্য সম্পাদন করে থাকেন ।ভারতে উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভায় চেয়ারম্যান পদে আসীন হন । তবে মৃত্যু, পদত্যাগ বা রাষ্ট্রপতি অপসারিত হলে উপরাষ্ট্রপতি সর্বাধিক ৬মাস পর্যন্ত রাষ্ট্রপতি হিসাবে ওই পদের দায়িত্ব পালন করতে পারেন।


১২) লোকসভার গঠন আলোচনা কর

উত্তর - সংবিধান অনুসারে লোকসভার মোট সদস্য সংখ্যা ৫৬২ বেশি হবে না। বর্তমানে লোকসভার মোট সদস্য সংখ্যা ৫৪৫ জন ।এর মধ্যে ৫৪৩ জন সদস্য প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে জনগণের দ্বারা সরাসরি নির্বাচিত হন। আর বাকি দুজন সদস্য রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হন।


১৩) বিচার বিভাগের নিরপেক্ষতা বলতে কী বোঝো

উত্তর - বিচারবিভাগীয় স্বাধীনতা ও নিরপেক্ষতা বলতে বোঝায় -

প্রথমত: বিচারপতি নিয়ােগের ক্ষেত্রে রাজনৈতিক বিচার বিবেচনার সম্ভাবনা দূর করার জন্য উপযুক্ত নিয়ােগ পদ্ধতি স্থির করা। 

দ্বিতীয়ত: সদাচরণ সাপেক্ষে নিযুক্ত কর্মীদের কাজের স্থায়িত্ব ও নিরাপত্তা বিধান করা।

 তৃতীয়ত: সুনাম ও যােগ্যতার মানদণ্ডে পদোন্নতির ব্যবস্থা করা।


১৪) সুপ্রিম কোর্টের গঠন আলোচনা কর।

উত্তর - সংবিধানের ১২৪ নম্বর ধারা অনুসারে একজন প্রধান বিচারপতি এবং অন্য কয়েকজন বিচারপতি নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত হবে, । সংবিধানে আরো বলা হয়েছে যে পার্লামেন্ট আইন প্রণয়ন করে বিচারপতির সংখ্যা হ্রাস বৃদ্ধি করতে পারে। ২০১১ সালে পার্লামেন্ট আইন প্রণয়ন করে বলে যে সুপ্রিম কোর্টে মোট বিচারপতির সংখ্যা হবে সর্বাধিক ৩১ জন ।এছাড়াও অস্থায়ী বিচারপতিও নিয়োগের ব্যবস্থা আছে।


১৫) UPSC গঠন আলোচনা কর।

উত্তর - সভাপতি সহ 9 জন সদস্য নিয়ে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয় কমিশনের সভাপতি ও সদস্যগণ রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত

Comments

Popular posts from this blog

একটি সার্থক গীতিকাব্যের পরিচয়।

  একটি সার্থক গীতিকাব্যের পরিচয়-সারদা মঙ্গল               গীতিকাব্য হলো এক ধরনের কবিতা, যার মধ্যে দিয়ে ব্যক্তির আবেগ, অনুভূতি এবং অভিজ্ঞতাগুলিকে ছন্দ ওর সংগীতের মাধ্যমে প্রকাশ করা হয়। তবে এখানে কবিতাগুলি খুবই ছোট আকারের হয়, আর সেখানে কবির ব্যক্তিগত অনুভূতির গভীরতা ও আন্তরিকতা প্রকাশ পায়। আর এই প্রেক্ষিতে আমরা বলতে পারি গীতি কবিতার সংকলন হলো গীতিকাব্য। ব্যঞ্জনাময় ও সংহত ।  গীতিকাব্যের বৈশিষ্ট্য  গীতিকাব্যের কিছু প্রধান বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হলো: ১. ব্যক্তিগত অনুভূতি ও আবেগ প্রকাশ: এটি গীতিকাব্যের প্রধান বৈশিষ্ট্য। এখানে কবি নিজের ব্যক্তিগত অনুভূতি, প্রেম, বিরহ, আনন্দ বা বিষাদের কথা তুলে ধরেন। ২. সংক্ষিপ্ততা: গীতিকাব্য সাধারণত দীর্ঘ হয় না। অল্প কয়েকটি স্তবকের মধ্যে কবি তাঁর ভাবনা সম্পূর্ণভাবে প্রকাশ করেন। ৩. সুর ও ছন্দের প্রাধান্য: গীতিকাব্য মূলত সুর করে আবৃত্তি করার জন্য রচিত হয়। তাই এতে সুর ও ছন্দের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়। ৪. আত্মগতভাব: গীতিকাব্যে বাইরের জগতের বর্ণনা না দিয়ে কবির নিজের মনের ভেতরের জগতের প্রতি মনোযোগ ...

চতুর্থ সেমিস্টার জেনারেল ইতিহাস ছোট প্রশ্ন ২০২১

 *১) সুজাউদ্দৌলা কে ছিলেন বা মুর্শিদকুলি খাঁর মৃত্যুর পর কে বাংলার নবাব হন?  উত্তর - সুজা উদ্দৌলা আয়ুধের সুবেদার নবাব ছিলেন। মুর্শিদকুলি খাঁর মৃত্যুর পর তার জামাতা বাংলার নবাব  হন ১৭৫৪-১৭৭৫ খ্রীস্টাব্দ পর্যন্ত। নবাব থাকাকালীন তিনি বক্সারের যুদ্ধ এবং পানিপথের তৃতীয় যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। *২) কোন সালে রেগুলেটিং আইন জারি করা হয়েছিল? উত্তর - ইস্ট ইন্ডিয়া কোম্পানির দুর্নীতি দূরীকরণ, গঠন বিন্যাস ও নিয়ন্ত্রণের জন্য ব্রিটিশ সরকার ১৭৭৩ খ্রিস্টাব্দে রেগুলেটিং আইন প্রণয়ন করেন। আর সেই আইনে বলা হয় বাংলা বোম্বাই ও মাদ্রাজে ১ করে কাউন্সিল থাকবে। *৩) শ্রী রঙ্গপত্তমের সন্ধিতে স্বাক্ষরকারী কারা কারা ছিলেন ?কখন এই সন্ধিটি স্বাক্ষরিত হয়েছিল? উত্তর - তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান হয়েছিল শ্রীরঙ্গপত্তমের সন্ধির দ্বারা। আর এই সন্ধিতে ঠিক হয় টিপু সুলতান ইংরেজদের তিন কোটি টাকা এবং জামিন স্বরূপ তার দুই পুত্রকে দিতে বাধ্য হবেন। এছাড়া বিজিত অঞ্চল ইংরাজ, মারাঠা ও নিজামের মধ্যে বন্টিত হল। যে সন্ধির দুটি পক্ষ ছিল একদিকে ছিলেন টিপু সুলতান এবং অপরদিকে ছিলেন ইংরেজ। সময়কালটি ছি...

পঞ্চম সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ।

পঞ্চম সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর  ১) শিল্প বিপ্লব কবে কোথায় প্রথম ঘটেছিল?         উত্তর - প্রথম শিল্প বিপ্লব শুরু হয়েছিল ইংল্যান্ডে (গ্রেট ব্রিটেন)। এটি প্রধানত অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে শুরু হয়ে প্রায় ১৭৬০ থেকে ১৮৪০ খ্রিস্টাব্দ-এর মধ্যে ঘটেছিল। ২) কৃষ্ণমৃত্যু কী?            • কৃষ্ণমৃত্যু (Black Death) হলো মানব ইতিহাসের এক ভয়াবহ মহামারি।এটি ছিল মূলত প্লেগ (Plague) রোগ, যা Yersinia pestis নামক ব্যাকটেরিয়ার কারণে সৃষ্টি হয়েছিল।এটি প্রধানত ১৩৪৬ থেকে ১৩৫৩ খ্রিস্টাব্দের মধ্যে ইউরোপ, এশিয়া (ইউরেশিয়া) এবং উত্তর আফ্রিকাজুড়ে ছড়িয়ে পড়েছিল। ৩) কে বলেছিলেন মানুষই সবকিছুর মানদণ্ড?        •এই বিখ্যাত উক্তিটি যিনি করেছিলেন তিনি হলেন প্রাচীন গ্রিসের একজন প্রখ্যাত দার্শনিক, যার নাম প্রোটাগোরাস (Protagoras)।তাঁর মূল বক্তব্যটি ছিল-"মানুষই সবকিছুর মানদণ্ড, যা আছে তারও, আর যা নেই তারও।” ৪) পেত্রাক কেন বিখ্যাত?         •পেত্রাক (Francesco Petrarca) ছিলেন ১৪ শতকের (১৩০৪-১৩৭৪) একজন ...