Skip to main content

বৈষ্ণব কবিতা কী গীতি কবিতা? গীতি কবিতার সংজ্ঞা দিয়ে আলোচনা করো। অথবা- গীতি কবিতা হিসেবে বৈষ্ণব পদাবলীর সার্থকতা আলোচনা করো।

           বৈষ্ণব কবিতা কী গীতি কবিতা? গীতি কবিতার সংজ্ঞা দিয়ে আলোচনা করো। অথবা-গীতি কবিতা হিসেবে বৈষ্ণব পদাবলীর সার্থকতা আলোচনা করো।


            বৈষ্ণব পদাবলী গীতি কবিতা কিনা বৈষ্ণব পদাবলী সাহিত্যে এবিষয়ে বেশ বিতর্ক আছে । তবে বিতর্ক থাকলেও বৈষ্ণব পদাবলীর গীতি ধর্মবিষয়ক এ বিষয়ে কোন সন্দেহে নেই। যেটি বাঙালি মানসে যে গীতি প্রবণতার সুর চর্যাপদের যুগ থেকে আরম্ভ করে সাহিত্য ধারায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রবাহিত হয়ে আসছিল। বৈক্ষ্ণব পদাবলীতে সেই প্রবাহ উত্তাল কলরোলে পরিণত হল।বৈক্ষ্ণব পদাবলীর গীতি কাব্যিক লক্ষণ বিচারের গীতি কবিতা হলো-


                গীতি কবিতা বা লিরিকের উদ্ভব গেয় কবিতা হিসাবে। প্রাচীনকালে Lyre নামে একপ্রকার বাদ্যযন্ত্রের সাথে গীত কবিতাকে গীতি কবিতা বলা হত। সেই হিসাবে প্রাচীন Ballad এমনকি মহাকাব্যের গীতিকবিতা বলা যায়। এই নিরিখে বৈষ্ণব পদাবলী অবশ্যই গীতি কবিতা। কারণ--

           গীতি কবিতা মূলত গান হিসাবে জন্ম হয়েছিল। সুনির্দিষ্ট রাগ রাগিনীর সাহায্যে গীত বৈষ্মব পদের আবেদন ও ব্যঞ্জনা স্রোতকে এক রহস্যময়তার আবেশ ভরা মাধুর্যের জগতে নিয়ে যায়। প্রতিটি বৈষ্ণব পদের প্রারম্ভে গান্ধার, বরাড়ী, ভৈরবী, বসন্ত ইত্যাদি রাগ রাগিণীর উল্লেখ এর ধর্মেরই ইঙ্গিতবহ।

কিন্তু--

           আধুনিক গীতিকাব্যের বৈশিষ্ট্য একেবারে স্বতন্ত্র হিসেবে দেখা হয়। তাই এখনকার গীতি কবিতার সাথে গানের কোনো সম্পর্ক নেই। আসলে গীতি কবিতা এমন এক বিশেষ রচনা, যাতে কবির ব্যক্তি মনের নিবিড় অনুভূতি  ছন্দায়িত প্রকাশের মাধ্যমে বিশ্বমানের হয়ে ওঠে। আর তখনই হয় গীতিকবিতা। গীতিকবিতা ও গেয় কবিতার পার্থক্য বোঝাতে বঙ্কিমচন্দ্র বলেন —

       “গীত হওয়াই গীতি কবিতার আদিম উদ্দেশ্য কিন্তু যখন দেখা পেল যে গীত না হইলেও কেবল ছন্দ বিশিষ্ট রচনা আনন্দদায়ক এবং সম্পূর্ণ চিত্তভাব ব্যঞ্জক তখন গীতদ্দেশ্য দূরে রহিল। অগেয় গীতিকাব্য রচিত হইতে লাগিল।”


           আমরা জানি গীতি কবিতায় একটিমাত্র ভাবের গাঢ়বদ্ধ প্রকাশ হয় সংক্ষিপ্ত পরিসরে। কারণ ভাবের অতিবিস্তার ঘটলে তার সংহতি গাঢ়ত্ব ও ব্যঞ্জনা অনেক পরিমাণে শিথিল হয়ে পড়ে। তাই কোনো তত্ত্ব কথা নয়, গভীর আবেগের সংযত প্রকাশেই গীতি কবিতার সার্থকতা। গীতিকবি হৃদয় থেকে হৃদয়ে তাঁর বক্তব্যকে সঞ্চার করেন। তখনই হৃদয়ের সুরে গান গেয়ে ওঠা তাতে ব্যক্তির মনের অনুভূতিতে মানুষের মনের কথা প্রতিধ্বনিত হয়।


            লিরিকের উদ্দেশ্য-চিত্তে আনন্দরসের সঞ্চার করা। নিছক কোনো তত্ত্ব কথা নয় ব্যক্তি হৃদয়ের নিবিড় ও গভীর ভাবরসের সোনার কাঠির ছোঁয়ায় পাঠকের মনে যে বোধের সঞ্চার হয় তা আনন্দের। নিবিড় রাখাল লব্ধির দ্বারাই এই আনন্দের আস্বাদন সম্ভব। গবেষকের ভাষার–

          “কিন্তু তত্ত্বসাল কথা শোনানো বা কোনো কিছু প্রতিপন্ন করতে যাওয়া লিরিকের কাজ নয়। তার কাজ হয়ে নিছক আনন্দ প্রকাশ করা আর সেই আনন্দের ধ্বনির দ্বারা অপরের মনের ভিতর আনন্দ জাগিয়ে তোলা।” 

      এইজন্যই গীতিকবিতায় আত্মভাবলীন মন্ময়তার প্রাধান্য।


          বৈষ্ণব কবিতায় গীতি কবিতার সৌরভ, মাধুর্য, মুৰ্চ্ছনা স্পষ্টই অনুভব করা যায়। বিশেষ করে প্রাক-চৈতন্যযুগের কবি বিদ্যাপতি ও চণ্ডীদাসের পদে গোষ্ঠীগত ভাবনা প্রধান না হয়ে ওঠায় সেখানে অনেক ক্ষেত্রেই কবিমানসের নিবিড় ভাবানুভূতির প্রকাশ লক্ষ্য করা যায়। এমন কি চৈতন্য যুগের কবিরাও অলৌকিক রাধা কৃষ্ণপ্রেমকে মর্ত জীবনের পাত্রে পরিবেশন করেছেন। বৈষ্ণব পদকর্তা বিদ্যাপতি যখন রাঠীর কণ্ঠে গেয়ে ওঠেন—

             “এ সখি হামারি দুখের নাহি ওর 

              এভরা বাদর নাহ ভাদর 

               শূন্য মন্দির মোর” 


            এই বিরহ মধুর গান হৃদয়কে মর্মদন্তু করে দিকে দিকে দিগন্তে পরিপ্লাবিত করে তোলে। সেই শূন্যতার বেদনায় উপলব্ধি ভাব বৃন্দাবন অপেক্ষা মর্ত্যজীবন বেদনাকেই মনে করিয়ে দেয়।  এর সংগীত মাধুর্যকে অস্বীকার করা যায় না। পাঠ্য গীত কবিতার রসমূল্যে ও বৈষ্ণব পদাবলীর সার্থক এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বৈষ্ণব পদাবলীর এই সার্বজনীন আবেগের দিকটি সমালোচকরা সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন—

         “বৈষ্ণব পদাবলী সর্বাংশে উৎকৃষ্ট গীতি কাব্যের লক্ষণাক্রান্ত।”

      বঙ্কিমচন্দ্রও উৎকৃষ্ট গীতি কবিতা হিসাবে বৈষ্ণব পদাবলী উচ্ছ্বাসিত প্রশংসা করেছেন। মানব জীবনের সুখ, দুঃখ মিলন বিরহের শাশ্বত বাণী চিত্র হিসাবে বৈষ্ণব পদাবলী চিরন্তন রস ও ভাবমূল্য বহন করে।

                 তবুও বৈষ্ণুব পদাবলীকে পুরোপুরি গীতি কবিতা বলতে কিছুটা আপত্তি আছে। কারণ বৈষ্ণব পদাবলী বৈব তত্ত্বের রসভাষ্য। বৈষ্ণব পদকর্তারা রাধাকৃষ্ণ প্রেমলীলা তত্ত্বরূপকে কাব্যকার প্রকাশ করেছেন। আপ্রাকৃত রাধী প্রেমকে ওঁরা প্রকৃত ভাষায় প্রকাশ করতে চেষ্টা করেছেন। তাছাড়া অন্য কোনো উপায় ছিল না। গীতি কবিতায় কবিমনের বিশেষ অনুভূতির প্রকাশ ঘটে। সেদিক থেকেও বৈষ্ণব পদাবলীকে গীতি কবিতা বলা চলে না। কারণ—

              গৌড়ীয় বৈভব রসতত্ত্বের কাব্যকারে প্রকাশিত হয়েছে। কবিদের ব্যক্তিমনের উপলব্ধি প্রকাশের সুযোগ এখানে আদৌ ছিল না। কিন্তু গীতি কবিতা ভাব ও প্রকাশ ভঙ্গির দিক থেকে নিজস্ব বৈশিষ্ট্য সমুজ্জ্বল। গীতি কবিতার ভাব একান্তভাবেই তাঁর নিজের প্রকাশ ভঙ্গিও তাই। তাছাড়া পাঠ্য হিসাবে সব বৈষ্ণব পদই উৎকৃষ্ট নয়। গেয় হিসাবে বৈষ্ণব পদাবলী রচিত। এমন কি--

          তত্ত্ববাক্য অনেক ক্ষেত্রে সার্থক কাব্য হয়ে ওঠেনি। তাছাড়া গানের রচিত বলে অনেক ক্ষেত্রে বিশেষ করে ব্রজবুলিতে লিখিত পদসমূহে ছন্দের মাত্রা হ্রাস বৃদ্ধি ঘটানো হয়েছে। যা সুরের বিষয়ে মাঝে খাপ খেয়ে যায়, কিন্তু সাধারণভাবে পড়তে গেলে পাঠকের পক্ষে বিশেষ অসুবিধা ঘটে।তাই কালিদাস রায়ের কথায় বলা যায় --

      “গায়কের মুখাপেক্ষী হইয়া গীতি কবিতা রচিত হয় না। বৈষ্ণব পদাবলী অধিকাংশ রচিত হয়েছে সুরের দিকে লক্ষ্য করিয়া।”

          তাছাড়া গীতি কবিতা ছোটো কী বড়ো হবে তার কোনও বাঁধাধরা নিয়ম নেই—কবিমনের অন্তর্নিহিত ভাবটি সম্পূর্ণভাবে পরিস্ফুট হতে যতটা পরিসরের প্রয়োজন গীতি কবিতা সেই হিসাবে বড়ো হয়। তবে সংকীর্ণ পরিসরে ভাবটি নিটোল ঘনবদ্ধ ও পরে রসায়িত অধিক হয় এইমাত্র। সেই হিসাবেও বৈষ্ণব পদাবলী গীতি কবিতা নয়। কারণ গানের জন্য রচিত বলেই একটি নির্দিষ্ট সীমার মধ্যে তাকে শেষ করত।সুতরাং--

            আমরা স্পষ্টই সিদ্ধান্ত নিতে পারি যে,আবেগ, গভীরতা, আন্তরিকতা ও মর্মস্পর্শিতা এবং প্রকাশ ভঙ্গির অসামান্যতায় বৈষ্ণব কবিতা প্রথম শ্রেণির গীতি কবিতার লক্ষণাক্রান্ত হলেও সঠিক অর্থে গীতি কবিতা একে বলা চলে না।

Comments

Popular posts from this blog

একটি সার্থক গীতিকাব্যের পরিচয়।

  একটি সার্থক গীতিকাব্যের পরিচয়-সারদা মঙ্গল               গীতিকাব্য হলো এক ধরনের কবিতা, যার মধ্যে দিয়ে ব্যক্তির আবেগ, অনুভূতি এবং অভিজ্ঞতাগুলিকে ছন্দ ওর সংগীতের মাধ্যমে প্রকাশ করা হয়। তবে এখানে কবিতাগুলি খুবই ছোট আকারের হয়, আর সেখানে কবির ব্যক্তিগত অনুভূতির গভীরতা ও আন্তরিকতা প্রকাশ পায়। আর এই প্রেক্ষিতে আমরা বলতে পারি গীতি কবিতার সংকলন হলো গীতিকাব্য। ব্যঞ্জনাময় ও সংহত ।  গীতিকাব্যের বৈশিষ্ট্য  গীতিকাব্যের কিছু প্রধান বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হলো: ১. ব্যক্তিগত অনুভূতি ও আবেগ প্রকাশ: এটি গীতিকাব্যের প্রধান বৈশিষ্ট্য। এখানে কবি নিজের ব্যক্তিগত অনুভূতি, প্রেম, বিরহ, আনন্দ বা বিষাদের কথা তুলে ধরেন। ২. সংক্ষিপ্ততা: গীতিকাব্য সাধারণত দীর্ঘ হয় না। অল্প কয়েকটি স্তবকের মধ্যে কবি তাঁর ভাবনা সম্পূর্ণভাবে প্রকাশ করেন। ৩. সুর ও ছন্দের প্রাধান্য: গীতিকাব্য মূলত সুর করে আবৃত্তি করার জন্য রচিত হয়। তাই এতে সুর ও ছন্দের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়। ৪. আত্মগতভাব: গীতিকাব্যে বাইরের জগতের বর্ণনা না দিয়ে কবির নিজের মনের ভেতরের জগতের প্রতি মনোযোগ ...

চতুর্থ সেমিস্টার জেনারেল ইতিহাস ছোট প্রশ্ন ২০২১

 *১) সুজাউদ্দৌলা কে ছিলেন বা মুর্শিদকুলি খাঁর মৃত্যুর পর কে বাংলার নবাব হন?  উত্তর - সুজা উদ্দৌলা আয়ুধের সুবেদার নবাব ছিলেন। মুর্শিদকুলি খাঁর মৃত্যুর পর তার জামাতা বাংলার নবাব  হন ১৭৫৪-১৭৭৫ খ্রীস্টাব্দ পর্যন্ত। নবাব থাকাকালীন তিনি বক্সারের যুদ্ধ এবং পানিপথের তৃতীয় যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। *২) কোন সালে রেগুলেটিং আইন জারি করা হয়েছিল? উত্তর - ইস্ট ইন্ডিয়া কোম্পানির দুর্নীতি দূরীকরণ, গঠন বিন্যাস ও নিয়ন্ত্রণের জন্য ব্রিটিশ সরকার ১৭৭৩ খ্রিস্টাব্দে রেগুলেটিং আইন প্রণয়ন করেন। আর সেই আইনে বলা হয় বাংলা বোম্বাই ও মাদ্রাজে ১ করে কাউন্সিল থাকবে। *৩) শ্রী রঙ্গপত্তমের সন্ধিতে স্বাক্ষরকারী কারা কারা ছিলেন ?কখন এই সন্ধিটি স্বাক্ষরিত হয়েছিল? উত্তর - তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান হয়েছিল শ্রীরঙ্গপত্তমের সন্ধির দ্বারা। আর এই সন্ধিতে ঠিক হয় টিপু সুলতান ইংরেজদের তিন কোটি টাকা এবং জামিন স্বরূপ তার দুই পুত্রকে দিতে বাধ্য হবেন। এছাড়া বিজিত অঞ্চল ইংরাজ, মারাঠা ও নিজামের মধ্যে বন্টিত হল। যে সন্ধির দুটি পক্ষ ছিল একদিকে ছিলেন টিপু সুলতান এবং অপরদিকে ছিলেন ইংরেজ। সময়কালটি ছি...

পঞ্চম সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ।

পঞ্চম সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর  ১) শিল্প বিপ্লব কবে কোথায় প্রথম ঘটেছিল?         উত্তর - প্রথম শিল্প বিপ্লব শুরু হয়েছিল ইংল্যান্ডে (গ্রেট ব্রিটেন)। এটি প্রধানত অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে শুরু হয়ে প্রায় ১৭৬০ থেকে ১৮৪০ খ্রিস্টাব্দ-এর মধ্যে ঘটেছিল। ২) কৃষ্ণমৃত্যু কী?            • কৃষ্ণমৃত্যু (Black Death) হলো মানব ইতিহাসের এক ভয়াবহ মহামারি।এটি ছিল মূলত প্লেগ (Plague) রোগ, যা Yersinia pestis নামক ব্যাকটেরিয়ার কারণে সৃষ্টি হয়েছিল।এটি প্রধানত ১৩৪৬ থেকে ১৩৫৩ খ্রিস্টাব্দের মধ্যে ইউরোপ, এশিয়া (ইউরেশিয়া) এবং উত্তর আফ্রিকাজুড়ে ছড়িয়ে পড়েছিল। ৩) কে বলেছিলেন মানুষই সবকিছুর মানদণ্ড?        •এই বিখ্যাত উক্তিটি যিনি করেছিলেন তিনি হলেন প্রাচীন গ্রিসের একজন প্রখ্যাত দার্শনিক, যার নাম প্রোটাগোরাস (Protagoras)।তাঁর মূল বক্তব্যটি ছিল-"মানুষই সবকিছুর মানদণ্ড, যা আছে তারও, আর যা নেই তারও।” ৪) পেত্রাক কেন বিখ্যাত?         •পেত্রাক (Francesco Petrarca) ছিলেন ১৪ শতকের (১৩০৪-১৩৭৪) একজন ...