Skip to main content

তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ১৯/২০২৩-২৪

তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের সংক্ষিপ্ত 
প্রশ্নোত্তর ১৯/২০২৩-২৪

১) ইউরোকেন্দ্রীকতা বলতে কি বোঝ?

        উত্তর -ইউরোকেন্দ্রিকতা বলতে ইউরোপীয় বা পশ্চিমা সভ্যতাকে কেন্দ্র করে গড়ে ওঠা এমন এক পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গিকে বোঝায় যা পশ্চিমা সভ্যতাকে বিশ্বের অপরাপর সভ্যতার উপর প্রাধান্য দেয়। এই কেন্দ্রিকতার সঠিক ক্ষেত্রটি অবশ্য সুনির্ধারিত নয়।

২) তুলনামূলক সরকার বলতে কি বোঝায়?

            উত্তর -তুলনামূলক সরকার হলো- রাষ্ট্রের আইনগত কাঠামো ও প্রতিষ্ঠানসমূহ যেমন আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, আমলাতন্ত্র ইত্যাদি। তবে তুলনামূলক সরকারের আলোচনা ক্ষেত্র উন্নত পশ্চিমী দেশগুলির শাসনব্যবস্থার আলোচনার মধ্যে সীমাবদ্ধ। আর সেখানে দার্শনিকতার মানসিকতা ও মূল্যবোধের প্রবণতা থাকে। কিন্তু আন্তঃসামাজিক দৃষ্টিভঙ্গি থাকে না।


৩) অর্থনৈতিক বিশ্বায়ন বলতে কি বোঝ?

          উত্তর -অর্থনৈতিক বিশ্বায়ন বলতে অধিক পরিমাণে অর্থনৈতিক সামগ্রীর প্রবাহকে বোঝাযয়। অর্থাৎ -
               অর্থনৈতিক বিশ্বায়ন বলতে পণ্য ও পরিষেবার আন্তঃসীমান্ত বাণিজ্যের ক্রমবর্ধমান মাত্রা, আন্তর্জাতিক পুঁজির প্রবাহ এবং প্রযুক্তির ব্যাপক ও দ্রুত প্রসারের ফলে বিশ্ব অর্থনীতির ক্রমবর্ধমান আন্তঃনির্ভরতাকে বোঝায়।

৪) সাংবিধানিক বিকাশ বলতে কি বোঝায়?

        উত্তর - সাংবিধানিক বিকাশ বলতে বোঝায়,দেশে সরকারি শাসন প্রতিষ্ঠার পর থেকে শাসন পদ্ধতির ধারাবাহিক প্রসার। আর এটি সম্ভব হয় শাসনতন্ত্র প্রণয়নের মধ্য দিয়ে। ঔপনিবেশিক আমলে প্রতিষ্ঠিত মডেল অনুসারে ১৯৪৭ সাল থেকে সাংবিধানিক ধারার বিকাশ ঘটতে থাকে।

৫) সমাজতন্ত্রের দুটি বৈশিষ্ট্য লেখো।

        উত্তর - ১) কলকারখানা, জমি সম্পদ এবং উৎপাদনের অন্যান্য উপকরণ উৎপাদনের উপকরণের উপর রাষ্ট্রীয় মালিকানা স্বীকৃত থাকবে। 
২) সমাজতন্ত্রে অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তিগত সম্পদ ও মুনাফা অর্জন নিষিদ্ধ। সম্পদ ও উৎপাদনের উপকরণের উপর রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠিত হলে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত হবে।

৬) বিশ্বায়ন শব্দটি ব্যাখ্যা করো।

উত্তর -পরিবহন ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের ফলে বিশেষ করে ১৮০০ শতকের প্রথমার্ধে বাষ্পীয় পোত ও টেলিগ্রাফের উন্নয়ন হয়। অতঃপর থেকে বিশ্বব্যাপী মানুষ বা কোম্পানিগুলোর মধ্যে ব্যাপক মাত্রায় মিথস্ক্রিয়া বৃদ্ধির যে প্রবণতা সৃষ্টি হয়েছে, সেটিই হলো বিশ্বায়ন ।

৭) উপনিবেশের সংজ্ঞা দাও।
        উত্তর - উপনিবেশ হলো (Colony) একটি স্থান বা এলাকা। যে এলাকা অন্য কোন দেশ কর্তৃক নিয়ন্ত্রিত হয়। তবে প্রধান নগর হিসেবে দেশটি উপনিবেশের বৈধ দখলদার। 

৮) নয়া উপনিবেশবাদ কাকে বলে? 
             উত্তর -  পুঁজিবাদ, বিশ্বায়ন ও সাংস্কৃতিক সাম্রাজ্যবাদকে ব্যবহার করে উন্নয়নশীল দেশগুলোর উপর প্রভাব বিস্তারের নতুন কৌশলকে বলা হয় নয়া উপনিবেশবাদ।

৯) ব্রাজিলের সংবিধানের দুটি বৈশিষ্ট্য লেখো।
         উত্তর - ১) ব্রাজিলের সংবিধান লিখিত সংবিধান। আর এই সংবিধানে এক নম্বর টাইটেলের প্রজাতন্ত্রের মৌলিক নীতি সম্পর্কে বলা হয়েছে। যেখানে আছে শাসন বিভাগ আইন বিভাগ ও বিচার বিভাগ।
         ২) ব্রাজিলের সংবিধান দেশের সর্বোচ্চ আইন। ব্রাজিলের সংবিধানে নাগরিকদের জন্য কতকগুলি মৌলিক অধিকার স্বীকৃত হয়েছে।

১০ তুলনামূলক পদ্ধতি কাকে বলে?

         উত্তর - তুলনামূলক পদ্ধতি বলতে এমন এক সুস্পষ্ট পদ্ধতিকে বোঝায়, যেখানে কিছু সংখ্যক বাছাই করা ক্ষেত্রেকে নিয়ে গভীরভাবে বিচার-বিশ্লেষণ করা হয়। আর সেই বিশ্লেষণে রাজনৈতিক একক গুলির মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য নির্ণয় করা হয়।

১১) সংস্কৃতিক বিশ্বায়ন বলতে কি বোঝায়?
            উত্তর - সাংস্কৃতিক বিশ্বায়ন হলো এমন এক বিষয়, যা বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে সংস্কৃতির সংমিশ্রণ ঘটে। যার ফলে এক নতুন ধরনের সংস্কৃতি বিশ্বজুড়ে বিস্তার লাভ করে।



Comments

Popular posts from this blog

একটি সার্থক গীতিকাব্যের পরিচয়।

  একটি সার্থক গীতিকাব্যের পরিচয়-সারদা মঙ্গল               গীতিকাব্য হলো এক ধরনের কবিতা, যার মধ্যে দিয়ে ব্যক্তির আবেগ, অনুভূতি এবং অভিজ্ঞতাগুলিকে ছন্দ ওর সংগীতের মাধ্যমে প্রকাশ করা হয়। তবে এখানে কবিতাগুলি খুবই ছোট আকারের হয়, আর সেখানে কবির ব্যক্তিগত অনুভূতির গভীরতা ও আন্তরিকতা প্রকাশ পায়। আর এই প্রেক্ষিতে আমরা বলতে পারি গীতি কবিতার সংকলন হলো গীতিকাব্য। ব্যঞ্জনাময় ও সংহত ।  গীতিকাব্যের বৈশিষ্ট্য  গীতিকাব্যের কিছু প্রধান বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হলো: ১. ব্যক্তিগত অনুভূতি ও আবেগ প্রকাশ: এটি গীতিকাব্যের প্রধান বৈশিষ্ট্য। এখানে কবি নিজের ব্যক্তিগত অনুভূতি, প্রেম, বিরহ, আনন্দ বা বিষাদের কথা তুলে ধরেন। ২. সংক্ষিপ্ততা: গীতিকাব্য সাধারণত দীর্ঘ হয় না। অল্প কয়েকটি স্তবকের মধ্যে কবি তাঁর ভাবনা সম্পূর্ণভাবে প্রকাশ করেন। ৩. সুর ও ছন্দের প্রাধান্য: গীতিকাব্য মূলত সুর করে আবৃত্তি করার জন্য রচিত হয়। তাই এতে সুর ও ছন্দের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়। ৪. আত্মগতভাব: গীতিকাব্যে বাইরের জগতের বর্ণনা না দিয়ে কবির নিজের মনের ভেতরের জগতের প্রতি মনোযোগ ...

চতুর্থ সেমিস্টার জেনারেল ইতিহাস ছোট প্রশ্ন ২০২১

 *১) সুজাউদ্দৌলা কে ছিলেন বা মুর্শিদকুলি খাঁর মৃত্যুর পর কে বাংলার নবাব হন?  উত্তর - সুজা উদ্দৌলা আয়ুধের সুবেদার নবাব ছিলেন। মুর্শিদকুলি খাঁর মৃত্যুর পর তার জামাতা বাংলার নবাব  হন ১৭৫৪-১৭৭৫ খ্রীস্টাব্দ পর্যন্ত। নবাব থাকাকালীন তিনি বক্সারের যুদ্ধ এবং পানিপথের তৃতীয় যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। *২) কোন সালে রেগুলেটিং আইন জারি করা হয়েছিল? উত্তর - ইস্ট ইন্ডিয়া কোম্পানির দুর্নীতি দূরীকরণ, গঠন বিন্যাস ও নিয়ন্ত্রণের জন্য ব্রিটিশ সরকার ১৭৭৩ খ্রিস্টাব্দে রেগুলেটিং আইন প্রণয়ন করেন। আর সেই আইনে বলা হয় বাংলা বোম্বাই ও মাদ্রাজে ১ করে কাউন্সিল থাকবে। *৩) শ্রী রঙ্গপত্তমের সন্ধিতে স্বাক্ষরকারী কারা কারা ছিলেন ?কখন এই সন্ধিটি স্বাক্ষরিত হয়েছিল? উত্তর - তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান হয়েছিল শ্রীরঙ্গপত্তমের সন্ধির দ্বারা। আর এই সন্ধিতে ঠিক হয় টিপু সুলতান ইংরেজদের তিন কোটি টাকা এবং জামিন স্বরূপ তার দুই পুত্রকে দিতে বাধ্য হবেন। এছাড়া বিজিত অঞ্চল ইংরাজ, মারাঠা ও নিজামের মধ্যে বন্টিত হল। যে সন্ধির দুটি পক্ষ ছিল একদিকে ছিলেন টিপু সুলতান এবং অপরদিকে ছিলেন ইংরেজ। সময়কালটি ছি...

পঞ্চম সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ।

পঞ্চম সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর  ১) শিল্প বিপ্লব কবে কোথায় প্রথম ঘটেছিল?         উত্তর - প্রথম শিল্প বিপ্লব শুরু হয়েছিল ইংল্যান্ডে (গ্রেট ব্রিটেন)। এটি প্রধানত অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে শুরু হয়ে প্রায় ১৭৬০ থেকে ১৮৪০ খ্রিস্টাব্দ-এর মধ্যে ঘটেছিল। ২) কৃষ্ণমৃত্যু কী?            • কৃষ্ণমৃত্যু (Black Death) হলো মানব ইতিহাসের এক ভয়াবহ মহামারি।এটি ছিল মূলত প্লেগ (Plague) রোগ, যা Yersinia pestis নামক ব্যাকটেরিয়ার কারণে সৃষ্টি হয়েছিল।এটি প্রধানত ১৩৪৬ থেকে ১৩৫৩ খ্রিস্টাব্দের মধ্যে ইউরোপ, এশিয়া (ইউরেশিয়া) এবং উত্তর আফ্রিকাজুড়ে ছড়িয়ে পড়েছিল। ৩) কে বলেছিলেন মানুষই সবকিছুর মানদণ্ড?        •এই বিখ্যাত উক্তিটি যিনি করেছিলেন তিনি হলেন প্রাচীন গ্রিসের একজন প্রখ্যাত দার্শনিক, যার নাম প্রোটাগোরাস (Protagoras)।তাঁর মূল বক্তব্যটি ছিল-"মানুষই সবকিছুর মানদণ্ড, যা আছে তারও, আর যা নেই তারও।” ৪) পেত্রাক কেন বিখ্যাত?         •পেত্রাক (Francesco Petrarca) ছিলেন ১৪ শতকের (১৩০৪-১৩৭৪) একজন ...