Skip to main content

শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য লেখো।

 প্রশ্ন/ শিক্ষার ব্যক্তিতান্ত্রিক  লক্ষ্য লেখো।


         ভূমিকা -শিক্ষা মনোবিজ্ঞানে ব্যক্তি বৈষম্যের নীতি কে বলা হয়েছে- প্রত্যেক ব্যক্তিই এক একটি পৃথক সত্তা। আসলে প্রত্যেক ব্যক্তি ভিন্ন ভিন্ন সামর্থ, প্রবণতা ও প্রকৃতি নিয়ে জন্মগ্রহণ করে। তাই ব্যক্তি বৈষম্যের নীতি অনুযায়ী প্রত্যেক শিশুকে পৃথকভাবে যাচাই করা দরকার। শুধু তাই নয়, তাদের সর্বাঙ্গীণ আত্মপ্রকাশে সাহায্য করাই হলো শিক্ষার অন্যতম লক্ষ্য। আর এই লক্ষ্যকে বলা হয় শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য। যেখানে-

      ১)    ব্যক্তিস্বাতন্ত্রবাদী শিক্ষা দর্শনে শিক্ষার ক্ষেত্রে ব্যক্তিই প্রাধান্য লাভ করে আসছে বহুকাল থেকে। তবে জীববিজ্ঞানীদের মতে প্রতিটি মানুষ এক একটি একক সত্তা। তাই ব্যক্তির অস্তিত্ব আছে বলেই সমাজের অস্তিত্বের কথা ভাবা হয়। কারণ ব্যক্তিকে নিয়েই সমাজ। সুতরাং ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশই শিক্ষার প্রধান লক্ষ্য।

    ২) প্রাচীন ভারতের আশ্রমিক ও আবাসিক শিক্ষা ব্যবস্থায় ব্যক্তিতান্ত্রিক মতবাদের প্রাধান্য দেখা যায়। তখন শিক্ষার লক্ষ্য ছিল 'আত্মানং বিদ্ধি'। তবে ভারতীয় দার্শনিকগণ বিদ্যার্থীর বিকাশে সমাজ জীবনের ভূমিকাকে তেমন গুরুত্ব দেননি। কিন্তু প্রাচীন গ্রিসের সোফিষ্ট শিক্ষাবিজ্ঞানীরা উগ্র স্বাতন্ত্রবাদের সমর্থক ছিলেন। আর সেখানে বলা হয় ব্যক্তির পূর্ণ বিকাশ সাধনই ছিল শিক্ষার লক্ষ্য, সমাজের দাবি ছিল গৌণ।

      ৩)    প্রকৃতিবাদী দার্শনিকগণ ব্যক্তিতান্ত্রিক শিক্ষার লক্ষ্যের জোরালো সমর্থক ছিলেন। তবে আধুনিক যুগের শিক্ষায় ব্যক্তির স্বাতন্ত্র্রবাদের অগ্রদূত হলেন দার্শনিক রুশো। তাঁর মতে-

              'সমাজ একটি কলুষিত প্রতিষ্ঠান।'

আসলে রুশোর কাছে ব্যক্তি ও সমাজ দুটি পরস্পর বিরোধী ধারণা। তাই তিনি ব্যক্তিকেই প্রাধান্য দিয়েছেন।

    ৪) রুশোর শিক্ষার মতাদর্শের উপর ভিত্তি করে পরবর্তী সময়কালে ফ্রয়েবেল, মন্তেশ্বরী প্রমুখ শিক্ষাবিদগণ ব্যক্তিতান্ত্রিক শিক্ষার লক্ষ্য নির্ধারণ করেন। তবে তবে পার্সি নান ব্যক্তি তান্ত্রিক শিক্ষার লক্ষ্যের একজন গোঁড়া সমর্থক ছিলেন। তিনি মনে করেন-

         " সুনাগরিক হওয়ার আগে 

          উৎকৃষ্ট ব্যক্তি হওয়া প্রয়োজন।।"


      ৫)  পাশাপাশি ভাববাদী দর্শনেও ব্যক্তিতান্ত্রিক শিক্ষার লক্ষ্যের কথা বলা হয়েছে। ব্যক্তিতান্ত্রিক শিক্ষা মতাদর্শে, শিশুর সহজাত অনন্ত গুণ ও অনন্ত সম্ভাবনার পূর্ণ প্রকাশকেই শিক্ষার লক্ষ্য রূপে বিবেচনা করা হয়েছে। তবে এখানে রবীন্দ্রনাথ ব্যক্তিস্বাতন্ত্র্যবাদের সমর্থক ছিলেন। তিনি মনে করেন-

           " শিশুর বিকাশে সমাজের অবদানকেও 

            জোরালোভাবে সমর্থন করা দরকার।।"

ভাববাদীদের মতে, প্রতিটি মানুষই পরমাত্মার অংশ। তার মধ্যে পরব্রহ্ম বিরাজমান।তাই বিবেকানন্দ বলেন-

         "Man is potentially divine."


      পরিশেষে আমরা বলতে পারি যে-ব্যক্তিতান্ত্রিক শিক্ষা ব্যবস্থার কেন্দ্রস্থলে থাকে শিশু। আর এখানে ব্যক্তি স্বাতন্ত্রবাদীরা বলেন শিক্ষক শিশুর আত্ম বিকাশের সহায়ক মাত্র। প্রাকৃতিক নিয়মেই শিশুর স্বাভাবিক গুনাবলী বিকশিত হয়ে উঠবে। তাই রুশো বলেন, "প্রকৃতি হল আসল শিক্ষক" এবং ফ্রয়েবেল বলেন," শিক্ষক হলেন বাগানের মালি।"আসলে শিক্ষকের ভূমিকা হবে নিরব পর্যবেক্ষকের মতো। তিনি নিঃশব্দে শিশুদের কার্যকলাপ পর্যবেক্ষণ করবেন এবং উপযুক্ত মনস্তাত্ত্বিক মুহূর্তে প্রয়োজনমতো শিশুদের সাহায্য করবেন।




১) শিক্ষার লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে ব্যক্তিকে প্রাধান্য দিতে গিয়ে শিক্ষার লক্ষ্য হয়েছে ব্যক্তি তান্ত্রিক। কিন্তু -

      শিক্ষার লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে সমাজের ওপর গুরুত্ব আরোপ করতে গিয়ে শিক্ষার লক্ষ্য হয়েছে সমাজতান্ত্রিক।

২) শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যতান্ত্রিক কিন্তু -

      

Comments

Popular posts from this blog

একটি সার্থক গীতিকাব্যের পরিচয়।

  একটি সার্থক গীতিকাব্যের পরিচয়-সারদা মঙ্গল               গীতিকাব্য হলো এক ধরনের কবিতা, যার মধ্যে দিয়ে ব্যক্তির আবেগ, অনুভূতি এবং অভিজ্ঞতাগুলিকে ছন্দ ওর সংগীতের মাধ্যমে প্রকাশ করা হয়। তবে এখানে কবিতাগুলি খুবই ছোট আকারের হয়, আর সেখানে কবির ব্যক্তিগত অনুভূতির গভীরতা ও আন্তরিকতা প্রকাশ পায়। আর এই প্রেক্ষিতে আমরা বলতে পারি গীতি কবিতার সংকলন হলো গীতিকাব্য। ব্যঞ্জনাময় ও সংহত ।  গীতিকাব্যের বৈশিষ্ট্য  গীতিকাব্যের কিছু প্রধান বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হলো: ১. ব্যক্তিগত অনুভূতি ও আবেগ প্রকাশ: এটি গীতিকাব্যের প্রধান বৈশিষ্ট্য। এখানে কবি নিজের ব্যক্তিগত অনুভূতি, প্রেম, বিরহ, আনন্দ বা বিষাদের কথা তুলে ধরেন। ২. সংক্ষিপ্ততা: গীতিকাব্য সাধারণত দীর্ঘ হয় না। অল্প কয়েকটি স্তবকের মধ্যে কবি তাঁর ভাবনা সম্পূর্ণভাবে প্রকাশ করেন। ৩. সুর ও ছন্দের প্রাধান্য: গীতিকাব্য মূলত সুর করে আবৃত্তি করার জন্য রচিত হয়। তাই এতে সুর ও ছন্দের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়। ৪. আত্মগতভাব: গীতিকাব্যে বাইরের জগতের বর্ণনা না দিয়ে কবির নিজের মনের ভেতরের জগতের প্রতি মনোযোগ ...

চতুর্থ সেমিস্টার জেনারেল ইতিহাস ছোট প্রশ্ন ২০২১

 *১) সুজাউদ্দৌলা কে ছিলেন বা মুর্শিদকুলি খাঁর মৃত্যুর পর কে বাংলার নবাব হন?  উত্তর - সুজা উদ্দৌলা আয়ুধের সুবেদার নবাব ছিলেন। মুর্শিদকুলি খাঁর মৃত্যুর পর তার জামাতা বাংলার নবাব  হন ১৭৫৪-১৭৭৫ খ্রীস্টাব্দ পর্যন্ত। নবাব থাকাকালীন তিনি বক্সারের যুদ্ধ এবং পানিপথের তৃতীয় যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। *২) কোন সালে রেগুলেটিং আইন জারি করা হয়েছিল? উত্তর - ইস্ট ইন্ডিয়া কোম্পানির দুর্নীতি দূরীকরণ, গঠন বিন্যাস ও নিয়ন্ত্রণের জন্য ব্রিটিশ সরকার ১৭৭৩ খ্রিস্টাব্দে রেগুলেটিং আইন প্রণয়ন করেন। আর সেই আইনে বলা হয় বাংলা বোম্বাই ও মাদ্রাজে ১ করে কাউন্সিল থাকবে। *৩) শ্রী রঙ্গপত্তমের সন্ধিতে স্বাক্ষরকারী কারা কারা ছিলেন ?কখন এই সন্ধিটি স্বাক্ষরিত হয়েছিল? উত্তর - তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান হয়েছিল শ্রীরঙ্গপত্তমের সন্ধির দ্বারা। আর এই সন্ধিতে ঠিক হয় টিপু সুলতান ইংরেজদের তিন কোটি টাকা এবং জামিন স্বরূপ তার দুই পুত্রকে দিতে বাধ্য হবেন। এছাড়া বিজিত অঞ্চল ইংরাজ, মারাঠা ও নিজামের মধ্যে বন্টিত হল। যে সন্ধির দুটি পক্ষ ছিল একদিকে ছিলেন টিপু সুলতান এবং অপরদিকে ছিলেন ইংরেজ। সময়কালটি ছি...

পঞ্চম সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ।

পঞ্চম সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর  ১) শিল্প বিপ্লব কবে কোথায় প্রথম ঘটেছিল?         উত্তর - প্রথম শিল্প বিপ্লব শুরু হয়েছিল ইংল্যান্ডে (গ্রেট ব্রিটেন)। এটি প্রধানত অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে শুরু হয়ে প্রায় ১৭৬০ থেকে ১৮৪০ খ্রিস্টাব্দ-এর মধ্যে ঘটেছিল। ২) কৃষ্ণমৃত্যু কী?            • কৃষ্ণমৃত্যু (Black Death) হলো মানব ইতিহাসের এক ভয়াবহ মহামারি।এটি ছিল মূলত প্লেগ (Plague) রোগ, যা Yersinia pestis নামক ব্যাকটেরিয়ার কারণে সৃষ্টি হয়েছিল।এটি প্রধানত ১৩৪৬ থেকে ১৩৫৩ খ্রিস্টাব্দের মধ্যে ইউরোপ, এশিয়া (ইউরেশিয়া) এবং উত্তর আফ্রিকাজুড়ে ছড়িয়ে পড়েছিল। ৩) কে বলেছিলেন মানুষই সবকিছুর মানদণ্ড?        •এই বিখ্যাত উক্তিটি যিনি করেছিলেন তিনি হলেন প্রাচীন গ্রিসের একজন প্রখ্যাত দার্শনিক, যার নাম প্রোটাগোরাস (Protagoras)।তাঁর মূল বক্তব্যটি ছিল-"মানুষই সবকিছুর মানদণ্ড, যা আছে তারও, আর যা নেই তারও।” ৪) পেত্রাক কেন বিখ্যাত?         •পেত্রাক (Francesco Petrarca) ছিলেন ১৪ শতকের (১৩০৪-১৩৭৪) একজন ...