Skip to main content

ফুল্লরার বারো মাসের দুঃখ এবং চন্ডির নিকটে পশু গণের দুঃখ-নিবেদন অংশে কবি নিজের অভিজ্ঞতা উজাড় করে দিয়েছেন। মন্তব্যটি বিচার করো

ফুল্লরার বারো মাসের দুঃখ এবং চন্ডির নিকটে পশু গণের দুঃখ-নিবেদন অংশে কবি নিজের অভিজ্ঞতা উজাড় করে দিয়েছেন। মন্তব্যটি  বিচার করো।


    আলোচনা শুরুতেই আমরা বলতে পারি যে, কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর চন্ডিমঙ্গল কাব্যখানি সমগ্র মধ্যযুগে বাংলাসাহিত্যে একটি বাস্তবিক কাহিনী। আর সেই কাহিনী পরিপূর্ণভাবে জীবন রসে জারিত। শুধু তাই নয়, কাব্যটিতে কবি তুলে ধরেছেন বাঙালির জীবনের দুঃখ দারিদ্র্যকে।যে দুঃখ দারিদ্র্য ফুল্লরার পারিবারিক জীবনের সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত। সেই কাহিনীতে আমরা দেখি দেবী চণ্ডী রা কালকেতুর গৃহে এসেছেন তাদের দুঃখ দারিদ্র নতুন করার উদ্দেশ্যে এবং মর্ত্যে তাদের হাতে পূজা পাওয়ার প্রত্যাশায়। তবে এখানে সুন্দরী রমণী রূপে যেহেতু দেবীর চন্ডী আবির্ভূতা হয়েছেন,তাই তার পরিচয় কালকেতু,ফুল্লরা কেউই বুঝতে পারেনি। আর সেই কারণে ফুল্লরা সুন্দরী রমণীকে নিজের সতীন ভেবে সেদিন গৃহ থেকে বিতাড়িত করতে চেয়েছিল।তবে--

     ফুল্লরার জীবনের সাথে জড়িত দুঃখ দারিদ্র্য। তার প্রতিটি পদক্ষেপেই আমরা দেখতে পাই দারিদ্রতার ছাপ,দুঃখময় জীবনের ছবি। আর সেখানে আমরা পাই কালবৈশাখীর ঝড়ে তালপাতায় ছাওয়া ছোট্ট কুঁড়েঘরটি আজ ভগ্নপ্রায়। বৈশাখের তীব্র তাপদাহে গাছ তলায় বসে একটু স্বস্তি পাওয়ার অবসার তার নেই। কারণ মাংস না বিক্রি করতে পারলে তাদের সেদিন না খেয়ে থাকতে হবে। এদিকে আবার তীব্র গরমে,সূর্যের তাপে পথ চলার ক্ষমতাটুকুও হারিয়ে ফেলছে ধীরে ধীরে। তবুও তাকে মাংস বিক্রি করার জন্য গ্রামে গ্রামে ঘুরতে হবে। ঠিক এমনই অবস্থার মধ্যে জঙ্গলে বৈঁচি ফল খেয়ে তাকে গ্রামে গ্ৰামে ঘুরতে হয়। আবার আষাঢ় মাস, যে সময়ে গৃহস্থের ঘরে কোন সম্বল থাকে না, সে সময়েও তাকে বাড়ি বাড়ি ঘুরতে হয় মাংস বিক্রি করার জন্য। আর বিক্রি করে যেটুকু পায় তা দিয়ে খুঁদ কুঁড়ো এনে কোনমতে নিশি যাপন করে। আজকের তার এই অবস্থার জন্য সে নিজের মাকে দায়ী করে। আবার শ্রাবণ মাসে অঝোরে বৃষ্টি হওয়ার কারণে তার মাংস বিক্রি বন্ধ থাকে। ভাদ্র মাসে ঠিক একই অবস্থার মধ্যে তাদের দিন কাটতে থাকে। আর এখানে ফুলরাকে বলতে শুনি-

      " শুন মোর বাণী রামা শুষ মোর বাণী। 

        কোন সুখে মোর সাথে হইবে ব্যাধিনী।।"


       ঠিক এরকম ভাবে বছরের প্রতিটি মাস তাকে দুঃখ-কষ্ট সহ্য করতে হয় আবার কোনদিন দুবেলা পেটের অন্য জোটে না এ এক ভয়ঙ্কর জীবনযাত্রা ফুল্লরা র। এরূপ অবস্থার মধ্যে তাকে কোন কোন সময় খাওয়ার পাত্রটি বন্ধক রাখতে হয় এখানে আমরা আশ্চর্যভাবে লক্ষ্য করলাম বারামর্শের দুঃখের দারিদ্র্য বর্ণনা করতে গিয়ে অন্যরা ফুল্লরা কান্নায় ভেঙে পড়ে তবে সে এতদিন দুঃখ সহ্য করেছে নিঃস্বার্থ অধিকার বশে। কারণ প্রেমের স্বর্গরাজ্যে ফ্লোরা সম্রাট সম্রাজ্ঞী শুধু তাই নয় স্বামীর গর্ভে সে গর্ব অনুভব করে সমস্ত দুঃখ-কষ্ট দারিদ্রতা মেনে নিতে কোনটা বোধ করেনা আর সেই প্রেমে যখন অন্য কেউ ভাগ বসাতে আসে তখন ফুল্লরা বলে শ


          "পিপীড়ার পাখা উঠে মরিবার তরে।

           কাহার ষোড়শী কন্যা আনিয়াছ ঘরে।।"


      ফুল্লরা মুখে এই কথা শুনে কালকেতু ভীষণ রেগে যায়। শুধু তাই নয়, সে ফুল্লরাকে জানায় পরস্ত্রীকে সে মাতৃসমা রূপে শ্রদ্ধা করে।  

       ফুল্লরার বারোমাস্যা কাহিনীতে ফুল্লরার জীবনের দুঃখ কষ্টের কাহিনী অধিক বর্ণিত হয়েছে। আর সেই কারণে এই কবিকে দুঃখবাদী কবি বলে অভিহিত করা হয়। তবে এখানে বলে রাখা ভালো যে, ফুল্লরার বারোমাস্যা কাহিনীতে তার জীবনের দুঃখের কথা বর্ণিত হলেও ফুল্লরা কিন্তু মোটেই দুঃখী নয়। কারণ এই দুঃখ সম্পর্কে তার কোন ভ্রুক্ষেপ নেই। বাইরে থেকে তাকে দুঃখী বলে মনে হলেও আসলে এটি তার ছলনা ছাড়া আর কিছুই নয়।আর এই ছলনা বলে সে ষোড়শী কন্যাকে বিতাড়িত করতে চেয়েছিল। আসলে কবির উদ্দেশ্য ছিল এই ছলনার মধ্যে দিয়ে কাব্যকে পাঠকদের হৃদয় দরবারে রসাস্বাদিত করে তোলা।




Comments

Popular posts from this blog

একটি সার্থক গীতিকাব্যের পরিচয়।

  একটি সার্থক গীতিকাব্যের পরিচয়-সারদা মঙ্গল               গীতিকাব্য হলো এক ধরনের কবিতা, যার মধ্যে দিয়ে ব্যক্তির আবেগ, অনুভূতি এবং অভিজ্ঞতাগুলিকে ছন্দ ওর সংগীতের মাধ্যমে প্রকাশ করা হয়। তবে এখানে কবিতাগুলি খুবই ছোট আকারের হয়, আর সেখানে কবির ব্যক্তিগত অনুভূতির গভীরতা ও আন্তরিকতা প্রকাশ পায়। আর এই প্রেক্ষিতে আমরা বলতে পারি গীতি কবিতার সংকলন হলো গীতিকাব্য। ব্যঞ্জনাময় ও সংহত ।  গীতিকাব্যের বৈশিষ্ট্য  গীতিকাব্যের কিছু প্রধান বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হলো: ১. ব্যক্তিগত অনুভূতি ও আবেগ প্রকাশ: এটি গীতিকাব্যের প্রধান বৈশিষ্ট্য। এখানে কবি নিজের ব্যক্তিগত অনুভূতি, প্রেম, বিরহ, আনন্দ বা বিষাদের কথা তুলে ধরেন। ২. সংক্ষিপ্ততা: গীতিকাব্য সাধারণত দীর্ঘ হয় না। অল্প কয়েকটি স্তবকের মধ্যে কবি তাঁর ভাবনা সম্পূর্ণভাবে প্রকাশ করেন। ৩. সুর ও ছন্দের প্রাধান্য: গীতিকাব্য মূলত সুর করে আবৃত্তি করার জন্য রচিত হয়। তাই এতে সুর ও ছন্দের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়। ৪. আত্মগতভাব: গীতিকাব্যে বাইরের জগতের বর্ণনা না দিয়ে কবির নিজের মনের ভেতরের জগতের প্রতি মনোযোগ ...

পঞ্চম সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ।

পঞ্চম সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর  ১) শিল্প বিপ্লব কবে কোথায় প্রথম ঘটেছিল?         উত্তর - প্রথম শিল্প বিপ্লব শুরু হয়েছিল ইংল্যান্ডে (গ্রেট ব্রিটেন)। এটি প্রধানত অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে শুরু হয়ে প্রায় ১৭৬০ থেকে ১৮৪০ খ্রিস্টাব্দ-এর মধ্যে ঘটেছিল। ২) কৃষ্ণমৃত্যু কী?            • কৃষ্ণমৃত্যু (Black Death) হলো মানব ইতিহাসের এক ভয়াবহ মহামারি।এটি ছিল মূলত প্লেগ (Plague) রোগ, যা Yersinia pestis নামক ব্যাকটেরিয়ার কারণে সৃষ্টি হয়েছিল।এটি প্রধানত ১৩৪৬ থেকে ১৩৫৩ খ্রিস্টাব্দের মধ্যে ইউরোপ, এশিয়া (ইউরেশিয়া) এবং উত্তর আফ্রিকাজুড়ে ছড়িয়ে পড়েছিল। ৩) কে বলেছিলেন মানুষই সবকিছুর মানদণ্ড?        •এই বিখ্যাত উক্তিটি যিনি করেছিলেন তিনি হলেন প্রাচীন গ্রিসের একজন প্রখ্যাত দার্শনিক, যার নাম প্রোটাগোরাস (Protagoras)।তাঁর মূল বক্তব্যটি ছিল-"মানুষই সবকিছুর মানদণ্ড, যা আছে তারও, আর যা নেই তারও।” ৪) পেত্রাক কেন বিখ্যাত?         •পেত্রাক (Francesco Petrarca) ছিলেন ১৪ শতকের (১৩০৪-১৩৭৪) একজন ...

অবক্ষয় যুগ। অষ্টাদশ-ঊনবিংশ শতাব্দীর সন্ধিক্ষণে বাঙালির অবক্ষয় যুগের পরিচয় দাও। এই সময়ে টপ্পা ও আখড়াই গানের উদ্ভব ও জনপ্রিয়তার সামাজিক কারণগুলি আলোচনা করো।

অবক্ষয় যুগ। অষ্টাদশ-ঊনবিংশ শতাব্দীর সন্ধিক্ষণে বাঙালির অবক্ষয় যুগের পরিচয় দাও। এই সময়ে টপ্পা ও আখড়াই গানের উদ্ভব ও জনপ্রিয়তার সামাজিক কারণগুলি আলোচনা করো। পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় প্রথম সেমিস্টার বাংলা মাইনর।ইউনিট ৪।   অবক্ষয় যুগের পরিচয় এবং টপ্পা ও আখড়াই গানের সামাজিক কারণ ও অবক্ষয় যুগের পরিচয়          আমরা জানি যে,১৭৫৭ খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধের পর থেকে ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধ (১৮৫০ খ্রি.) পর্যন্ত সময়কালকে বাংলা সাহিত্যের ইতিহাসে 'অবক্ষয় যুগ' বা 'সন্ধিযুগ' বলা হয়।আর এটি ছিল মধ্যযুগের দেবনির্ভরতার অবসান এবং আধুনিক যুগের মানবতাবোধের সূচনার মধ্যবর্তী এক ক্রান্তিকাল।যেখানে এই সময়কালের প্রধান বৈশিষ্ট্যগুলি  নিম্নরূপে আলোচনা করা যেতে পারে-        •রাজনৈতিক অস্থিরতাঃ নবাবী শাসনের পতন এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের ফলে বাংলার পুরনো শাসন ও অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়ে।      •'বাবু' সংস্কৃতির উদয়ঃ ছিয়াত্তরের মন্বন্তর (১১৭৬ বঙ্গাব্দ) এবং চিরস্থায়ী বন্দোবস্তের (১৭৯৩ খ্রি.) ফলে গ্রামীণ বনেদি সমাজ ধ্...