Skip to main content

ভারতে বিচার বিভাগীয় অতি সক্রিয়তার বিষয়টি ব্যাখ্যা করো ।

ভারতে বিচার বিভাগীয় অতি সক্রিয়তার বিষয়টি ব্যাখ্যা করো। (পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, রাষ্ট্রবিজ্ঞান, দ্বিতীয় সেমিস্টার, মাইনর সিলেবাস)


ভূমিকাঃ আমরা জানি যে,আধুনিক উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থায় বিচার বিভাগের ভূমিকা বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয়। কারণ গণতন্ত্র ও জনস্বার্থ সংরক্ষণের বিষয়টি বিচার বিভাগের উপর ন্যাস্ত। তবে ২ দশকের বেশি সময় ধরে ভারতবর্ষে বিচার বিভাগ যে বিশেষ সক্রিয় ভূমিকা পালন করে চলেছে সে ক্ষেত্রেই এই বিচার বিভাগীয় সক্রিয় কথাটি ব্যবহৃত হচ্ছে। প্রসঙ্গত পি.বি. সাওয়ান্ত বলেন--

     "বিচার বিভাগীয় সক্রিয়তা হলো বিচার 

      বিভাগের সেই কাজ যা তাকে আইন ও 

      শাসন বিভাগীয় ক্ষেত্রে প্রবেশ করতে 

       সাহায্য করে।"

তবে আদালত যখন সংবিধান অনুসারে কোন আইন কিংবা শাসন বিভাগীয় নির্দেশ, আদেশ এর বিচার করে তাকে নেতিবাচক সক্রিয়তা বলে। কিন্তু ভারতবর্ষে বর্তমানে বিচার বিভাগীয় সক্রিয়তা বলতে যা বোঝায় তা হল ইতিবাচক বিচার বিভাগীয় সক্রিয়তা। আর এখন আমাদের এই নেতিবাচক ও ইতিবাচক বিচার বিভাগের সক্রিয়তা আলোচনা করলে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। আর সেই বিষয়টি হলো--

১) নেতিবাচক সক্রিয়তাঃ 

              ভারতীয় সংবিধান অনুসারে বিচার বিভাগ যখন সাংবিধানিক গণ্ডির মধ্যে থেকে আইনসভা কর্তৃক প্রণীত আইনের বৈধতার বিচার করে তখন নেতিবাচক সক্রিয়তা লক্ষ্য করা যায়। আর সেখানে আমরা বলতে পারি,স্বাধীনতার পর থেকে ১৯৭৫ সালের জুন মাসে ঘোষিত জরুরী অবস্থার পূর্ব পর্যন্ত সুপ্রিমকোর্টের সক্রিয়তা ছিল নেতিবাচক। উদাহরণস্বরূপ বলা যায়--

         ব্যাংক জাতীয়করণ মামলা, চিরঞ্জিত পাল চৌধুরী বনাম ভারত ইউনিয়ন মামলা ,কেশব নন্দ ভারতী মামলা, প্রভৃতি ক্ষেত্রে সুপ্রিম কোর্টে রায় সেদিন প্রমাণ করে যে সেদিন সেই পর্যায়ে সুপ্রিমকোর্টের ভূমিকা ছিল অতি নেতিবাচক। আর সেদিন এই নেতিবাচক সক্রিয়তা ভারতবর্ষের আর্থ-সামাজিক উন্নয়নের পথে প্রধান প্রতিবন্ধক হিসেবে কাজ করেছিল।তবে-

       ১৯৭৫ সালে কেন্দ্রীয় সরকার জরুরি অবস্থার সময়ে নিজেদের অনুগত ব্যক্তিকে সুপ্রিমকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ করলে সুপ্রিমকোর্টের আধিপত্য সেদিন বিনষ্ট হয়। বলা যায়, সুপ্রিম কোর্টের নিষ্ক্রিয়তা সেদিন ভারতবর্ষের সামনে প্রবলতর হয়ে উঠেছিল।

২) ইতিবাচক সক্রিয়তাঃ

                 আমরা জানি যখন বিচার বিভাগ সাংবিধানিক রীতি নীতি ভেঙে আইনসভা কর্তৃক প্রণীত আইনের বৈধতা বিচার করে তখন তাকে ইতিবাচক সক্রিয়তা বলে। তবে এখানে বলে রাখা ভালো যে, জরুরি অবস্থার উত্তরকালে বিচার বিভাগ এরূপ ভূমিকা পালন করতে পারে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে-

        ২০১১ সালে সুপ্রিম কোর্ট দেশের কালো টাকা উদ্ধার কাজে সরকারের কাজকর্ম অগ্রগতি দেখার জন্য স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করে। আর সেখানে বিচার বিভাগের অতিমাত্রা সক্রিয়তা লক্ষ্য করা যায়। এই সকল ক্ষেত্রে সংশ্লিষ্ট রাজ্যের অনুমতির প্রয়োজন নেই তেমনি সুপ্রিমকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিতে পারে।

          উপরিক্ত আলোচনায় ভিত্তিতে এবং সমালোচনার দৃষ্টিকোণ থেকে বলা যায় যে, ভারতের বিচার বিভাগের বিভিন্ন সক্রিয়তা বিশেষ লক্ষণীয়। তবে এই সক্রিয়তা আইন বিভাগ ও শাসন বিভাগের ওপর বিচার বিভাগের অবাঞ্চিত হস্তক্ষেপ ছাড়া আর কিছুই নয়। আসলে এটি বিচারবিভাগের এক ধরনের স্বৈরাচারী দৃষ্টিভঙ্গি বলা যায়। তবুও-

           আমরা বলতে পারি যে, এই সকল কাজের মধ্যে দিয়ে বিচারবিভাগ বিভিন্ন সময়ে তার নিজস্ব সীমানা পেরিয়ে আইনের ঊর্ধ্বে বিভিন্নভাবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে। তবে নিজেকে স্বৈরাচারী মনোভাব নিয়ে প্রতিষ্ঠা করার একটা নির্দিষ্ট সীমারেখা থাকা বাঞ্ছনীয়। তাই আমরা বলতে পারি ভারতের মতো এক বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রে বিচার বিভাগের অতি সক্রিয়তার পরিবর্তে সরকারের তিনটি বিভাগের মধ্যে অতি সমন্বয় রাখাটা বিশেষ প্রয়োজন।


 ঠিক এরূপ অসংখ্য বিষয়ভিত্তিক আলোচনা সাজেশন এবং ভিডিও পেতে ভিজিট করুন আমাদের "SHESHER KOBITA SUNDORBON"

             YOUTUBE CHANNEL.

                    Thank you. 

Comments

Popular posts from this blog

একটি সার্থক গীতিকাব্যের পরিচয়।

  একটি সার্থক গীতিকাব্যের পরিচয়-সারদা মঙ্গল               গীতিকাব্য হলো এক ধরনের কবিতা, যার মধ্যে দিয়ে ব্যক্তির আবেগ, অনুভূতি এবং অভিজ্ঞতাগুলিকে ছন্দ ওর সংগীতের মাধ্যমে প্রকাশ করা হয়। তবে এখানে কবিতাগুলি খুবই ছোট আকারের হয়, আর সেখানে কবির ব্যক্তিগত অনুভূতির গভীরতা ও আন্তরিকতা প্রকাশ পায়। আর এই প্রেক্ষিতে আমরা বলতে পারি গীতি কবিতার সংকলন হলো গীতিকাব্য। ব্যঞ্জনাময় ও সংহত ।  গীতিকাব্যের বৈশিষ্ট্য  গীতিকাব্যের কিছু প্রধান বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হলো: ১. ব্যক্তিগত অনুভূতি ও আবেগ প্রকাশ: এটি গীতিকাব্যের প্রধান বৈশিষ্ট্য। এখানে কবি নিজের ব্যক্তিগত অনুভূতি, প্রেম, বিরহ, আনন্দ বা বিষাদের কথা তুলে ধরেন। ২. সংক্ষিপ্ততা: গীতিকাব্য সাধারণত দীর্ঘ হয় না। অল্প কয়েকটি স্তবকের মধ্যে কবি তাঁর ভাবনা সম্পূর্ণভাবে প্রকাশ করেন। ৩. সুর ও ছন্দের প্রাধান্য: গীতিকাব্য মূলত সুর করে আবৃত্তি করার জন্য রচিত হয়। তাই এতে সুর ও ছন্দের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়। ৪. আত্মগতভাব: গীতিকাব্যে বাইরের জগতের বর্ণনা না দিয়ে কবির নিজের মনের ভেতরের জগতের প্রতি মনোযোগ ...

চতুর্থ সেমিস্টার জেনারেল ইতিহাস ছোট প্রশ্ন ২০২১

 *১) সুজাউদ্দৌলা কে ছিলেন বা মুর্শিদকুলি খাঁর মৃত্যুর পর কে বাংলার নবাব হন?  উত্তর - সুজা উদ্দৌলা আয়ুধের সুবেদার নবাব ছিলেন। মুর্শিদকুলি খাঁর মৃত্যুর পর তার জামাতা বাংলার নবাব  হন ১৭৫৪-১৭৭৫ খ্রীস্টাব্দ পর্যন্ত। নবাব থাকাকালীন তিনি বক্সারের যুদ্ধ এবং পানিপথের তৃতীয় যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। *২) কোন সালে রেগুলেটিং আইন জারি করা হয়েছিল? উত্তর - ইস্ট ইন্ডিয়া কোম্পানির দুর্নীতি দূরীকরণ, গঠন বিন্যাস ও নিয়ন্ত্রণের জন্য ব্রিটিশ সরকার ১৭৭৩ খ্রিস্টাব্দে রেগুলেটিং আইন প্রণয়ন করেন। আর সেই আইনে বলা হয় বাংলা বোম্বাই ও মাদ্রাজে ১ করে কাউন্সিল থাকবে। *৩) শ্রী রঙ্গপত্তমের সন্ধিতে স্বাক্ষরকারী কারা কারা ছিলেন ?কখন এই সন্ধিটি স্বাক্ষরিত হয়েছিল? উত্তর - তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান হয়েছিল শ্রীরঙ্গপত্তমের সন্ধির দ্বারা। আর এই সন্ধিতে ঠিক হয় টিপু সুলতান ইংরেজদের তিন কোটি টাকা এবং জামিন স্বরূপ তার দুই পুত্রকে দিতে বাধ্য হবেন। এছাড়া বিজিত অঞ্চল ইংরাজ, মারাঠা ও নিজামের মধ্যে বন্টিত হল। যে সন্ধির দুটি পক্ষ ছিল একদিকে ছিলেন টিপু সুলতান এবং অপরদিকে ছিলেন ইংরেজ। সময়কালটি ছি...

পঞ্চম সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ।

পঞ্চম সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর  ১) শিল্প বিপ্লব কবে কোথায় প্রথম ঘটেছিল?         উত্তর - প্রথম শিল্প বিপ্লব শুরু হয়েছিল ইংল্যান্ডে (গ্রেট ব্রিটেন)। এটি প্রধানত অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে শুরু হয়ে প্রায় ১৭৬০ থেকে ১৮৪০ খ্রিস্টাব্দ-এর মধ্যে ঘটেছিল। ২) কৃষ্ণমৃত্যু কী?            • কৃষ্ণমৃত্যু (Black Death) হলো মানব ইতিহাসের এক ভয়াবহ মহামারি।এটি ছিল মূলত প্লেগ (Plague) রোগ, যা Yersinia pestis নামক ব্যাকটেরিয়ার কারণে সৃষ্টি হয়েছিল।এটি প্রধানত ১৩৪৬ থেকে ১৩৫৩ খ্রিস্টাব্দের মধ্যে ইউরোপ, এশিয়া (ইউরেশিয়া) এবং উত্তর আফ্রিকাজুড়ে ছড়িয়ে পড়েছিল। ৩) কে বলেছিলেন মানুষই সবকিছুর মানদণ্ড?        •এই বিখ্যাত উক্তিটি যিনি করেছিলেন তিনি হলেন প্রাচীন গ্রিসের একজন প্রখ্যাত দার্শনিক, যার নাম প্রোটাগোরাস (Protagoras)।তাঁর মূল বক্তব্যটি ছিল-"মানুষই সবকিছুর মানদণ্ড, যা আছে তারও, আর যা নেই তারও।” ৪) পেত্রাক কেন বিখ্যাত?         •পেত্রাক (Francesco Petrarca) ছিলেন ১৪ শতকের (১৩০৪-১৩৭৪) একজন ...