Skip to main content

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সনেটের প্রশ্নাবলী

 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সনেটের প্রশ্নাবলী/ একাদশ শ্রেণী/(MCQ/SA/etc, first semester)


১) সনেট শব্দটির আক্ষরিক অর্থ কি? 

 উত্তরঃ সনেট শব্দটির আক্ষরিক অর্থ হলো মৃদুধ্বনি। 


২)সনেট শব্দটি কোন দেশের শব্দ? 

উত্তরঃ সনেট শব্দটি ইতালীয় দেশের শব্দ।


৩) সনেট শব্দটির বাংলা অর্থ কি? 

উত্তরঃসনেটের বাংলা নাম চতুর্দশপদী কবিতা। 


৪)চতুর্দশপদী নামকরণটি কে করেন? 

উত্তরঃচতুর্দশপদী নামকরণটি করেন কবি মধুসূদন দত্ত ।


৫) বাংলায় এবং ইংরেজিতে সনেট স্রষ্টা কাকে বলা হয়? 

উত্তরঃ বাংলায় সনেট স্রষ্টা বলা হয় কবি মধুসূদন দত্তকে এবং ইংরেজিতে বলা হয় কবি পেত্রার্ককে।


৬)সনেটে মোট কতগুলি লাইন থাকে?

 উত্তরঃ সনেটে মোট ১৪টি লাইন থাকে। সেই লাইনগুলির ভাগ হলো ৮ +৬=১৪ ।প্রথম আট লাইনকে বলা হয় অষ্টক এবং দ্বিতীয় ছয় লাইনকে বলা হয় ষটক 


৭)বাংলায় সনেট স্রষ্টা কাকে বলা হয়? 

উত্তরঃ বাংলায় সনেট স্রষ্টা বলা হয় কবি মধুসূদন দত্তকে।


৮)মধুসূদনের ছদ্মনাম কি? 

উত্তরঃ মধুসূদনের ছদ্মনাম হলো টিমোথি পেনপোয়েম। 


৯)চতুর্দশপদী কবিতা লেখা হয় কোন ছন্দে? উত্তরঃচতুর্দশপদী কবিতা লেখা হয় অমিত্রাক্ষর ছন্দে। 


১০)ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর সনেটটি মধুসূদনের চতুর্দশী কবিতাবলী গ্ৰন্থের  কত সংখ্যক কবিতা?

উত্তরঃ ৮৬ সংখ্যক কবিতা ।


১১)যে কাব্যটি মধুসূদনকে বাংলা কাব্যজগতে সনেটের শিরোপা দিয়েছিল তার নাম কি? 

উত্তরঃ মেঘনাদবধ কাব্য 


১২)অলীক কূনাট্য রঙ্গে..  কথাটি কার?

উত্তরঃ মধুসূদন দত্ত


১৩ সাগরদাঁড়ি গ্রাম কোথায় অবস্থিত? 

উত্তরঃ সাগরদাঁড়ি গ্রামটি বাংলাদেশে অবস্থিত।


১৪)বিদ্যাসাগর বলতে কাকে বোঝানো হয়েছে? 

উত্তরঃবিদ্যাসাগর বলতে ঈশ্বরচন্দ্রকে বোঝানো হয়েছে।


১৫)সিন্ধু শব্দের অর্থ কী 

উত্তরঃ সিন্ধু শব্দের অর্থ হলো সাগর।


১৬)করুণা সিন্ধু বলতে কী বোঝায়? 

উত্তরঃকরুনা সিন্ধু বলতে বোঝায় অপার করুণা যার।


১৭)ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় করুনা সিন্ধু বলতে কাকে বোঝানো হয়েছে? 

 উত্তরঃ বিদ্যাসাগরকে


১৮)সেই জানে মনে- এখানে সেই বলতে কবি কাকে বুঝিয়েছেন? 

উত্তরঃদরিদ্ররূপী কবি নিজেকে বুঝিয়েছেন। 


১৯)দিনের বন্ধু বলতে কী বোঝানো হয়েছে ?

 উত্তরঃদিনের বন্ধু বলতে গরীবের বন্ধুকে বোঝানো হয়েছে।

২০)অদ্রি শব্দটির অর্থ কী 

উঃঅদ্রি শব্দটির অর্থ হলো পর্বত।


২১)হেমাদ্রি বলতে কি বোঝানো হয়েছে?

 বিদ্যাসাগরকে বোঝানো হয়েছে। যার অর্থ হল, স্বর্ণাভ পর্বত।


২২) হেমকান্তি বলতে কী বোঝায়? 

 উত্তরঃ হেমকান্তি বলতে বোঝায় স্বর্ণময় দীপ্তি।


২৩)হিমাদ্রির হেমকান্তি বলতে কবি কি বোঝাতে চেয়েছেন?

 উত্তরঃ বিদ্যাসাগরের তীক্ষ্ণ জ্ঞানবেত্তা ও হৃদয়বোধকে বুঝিয়েছেন। 


২৪)প্রভা ও রশ্মি শব্দটির সমার্থক শব্দ কি 

 উত্তরঃ কিরন


২৫)সুবর্ণচরণ কথাটি কী অর্থে ব্যবহার করা হয়েছে? 

উত্তরঃ সুবর্ণ চরম কথাটি উদার আশ্রয় অর্থে ব্যবহার করা হয়েছে।


২৬)কবিতায় কোন সুখ-সদনের কথা বলা হয়েছে ?

উত্তরঃহিমালয়ের সুবর্ণ চরণে আশ্রয় নেওয়াকে সুখ সদন বলা হয়েছে। 


২৭) কিঙ্করী শব্দের অর্থ কী?

 উত্তরঃ কিঙ্করী শব্দের অর্থ হল দাসী



২৮)পরিমল শব্দের অর্থ কী?কারা পরিমল দ্বারা দশদিশ ভরে তোলে? 

উত্তরঃপরিমল শব্দের অর্থ হলো সুগন্ধযুক্ত বাতাস ও ফুলকুল দিয়ে পরিমল দ্বারা দশদিশ ভরে তোলে।


২৯)শীতল-শ্বাসি কী?

উত্তরঃশীতল-শ্বাসি হলো শীতল বাতাস 


৩০)বনেশ্বরী কাকে বলা হয়েছে এবং সে রাত্রিতে কি দান করে? 

উত্তরঃবনেশ্বরী বনদেবীকে বলা হয়েছে এবং সে রাত্রিতে শীতল ছায়া প্রদান করে।


৩১) হেম শব্দটির সমর্থক শব্দ বা শব্দটির অর্থ কি?

 উত্তরঃ হেম শব্দটির সমার্থক শব্দ হলো সোনা এবং শব্দটির অর্থ হলো সোনা ।


ঠিক এরূপ অসংখ্য বিষয়ভিত্তিক আলোচনা সাজেশন এবং ভিডিও পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল "SHESHER KOBITA SUNDORBON" YOUTUBE CHANNEL , ধন্যবাদ 🙏।

Comments

Popular posts from this blog

একটি সার্থক গীতিকাব্যের পরিচয়।

  একটি সার্থক গীতিকাব্যের পরিচয়-সারদা মঙ্গল               গীতিকাব্য হলো এক ধরনের কবিতা, যার মধ্যে দিয়ে ব্যক্তির আবেগ, অনুভূতি এবং অভিজ্ঞতাগুলিকে ছন্দ ওর সংগীতের মাধ্যমে প্রকাশ করা হয়। তবে এখানে কবিতাগুলি খুবই ছোট আকারের হয়, আর সেখানে কবির ব্যক্তিগত অনুভূতির গভীরতা ও আন্তরিকতা প্রকাশ পায়। আর এই প্রেক্ষিতে আমরা বলতে পারি গীতি কবিতার সংকলন হলো গীতিকাব্য। ব্যঞ্জনাময় ও সংহত ।  গীতিকাব্যের বৈশিষ্ট্য  গীতিকাব্যের কিছু প্রধান বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হলো: ১. ব্যক্তিগত অনুভূতি ও আবেগ প্রকাশ: এটি গীতিকাব্যের প্রধান বৈশিষ্ট্য। এখানে কবি নিজের ব্যক্তিগত অনুভূতি, প্রেম, বিরহ, আনন্দ বা বিষাদের কথা তুলে ধরেন। ২. সংক্ষিপ্ততা: গীতিকাব্য সাধারণত দীর্ঘ হয় না। অল্প কয়েকটি স্তবকের মধ্যে কবি তাঁর ভাবনা সম্পূর্ণভাবে প্রকাশ করেন। ৩. সুর ও ছন্দের প্রাধান্য: গীতিকাব্য মূলত সুর করে আবৃত্তি করার জন্য রচিত হয়। তাই এতে সুর ও ছন্দের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়। ৪. আত্মগতভাব: গীতিকাব্যে বাইরের জগতের বর্ণনা না দিয়ে কবির নিজের মনের ভেতরের জগতের প্রতি মনোযোগ ...

চতুর্থ সেমিস্টার জেনারেল ইতিহাস ছোট প্রশ্ন ২০২১

 *১) সুজাউদ্দৌলা কে ছিলেন বা মুর্শিদকুলি খাঁর মৃত্যুর পর কে বাংলার নবাব হন?  উত্তর - সুজা উদ্দৌলা আয়ুধের সুবেদার নবাব ছিলেন। মুর্শিদকুলি খাঁর মৃত্যুর পর তার জামাতা বাংলার নবাব  হন ১৭৫৪-১৭৭৫ খ্রীস্টাব্দ পর্যন্ত। নবাব থাকাকালীন তিনি বক্সারের যুদ্ধ এবং পানিপথের তৃতীয় যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। *২) কোন সালে রেগুলেটিং আইন জারি করা হয়েছিল? উত্তর - ইস্ট ইন্ডিয়া কোম্পানির দুর্নীতি দূরীকরণ, গঠন বিন্যাস ও নিয়ন্ত্রণের জন্য ব্রিটিশ সরকার ১৭৭৩ খ্রিস্টাব্দে রেগুলেটিং আইন প্রণয়ন করেন। আর সেই আইনে বলা হয় বাংলা বোম্বাই ও মাদ্রাজে ১ করে কাউন্সিল থাকবে। *৩) শ্রী রঙ্গপত্তমের সন্ধিতে স্বাক্ষরকারী কারা কারা ছিলেন ?কখন এই সন্ধিটি স্বাক্ষরিত হয়েছিল? উত্তর - তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান হয়েছিল শ্রীরঙ্গপত্তমের সন্ধির দ্বারা। আর এই সন্ধিতে ঠিক হয় টিপু সুলতান ইংরেজদের তিন কোটি টাকা এবং জামিন স্বরূপ তার দুই পুত্রকে দিতে বাধ্য হবেন। এছাড়া বিজিত অঞ্চল ইংরাজ, মারাঠা ও নিজামের মধ্যে বন্টিত হল। যে সন্ধির দুটি পক্ষ ছিল একদিকে ছিলেন টিপু সুলতান এবং অপরদিকে ছিলেন ইংরেজ। সময়কালটি ছি...

পঞ্চম সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ।

পঞ্চম সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর  ১) শিল্প বিপ্লব কবে কোথায় প্রথম ঘটেছিল?         উত্তর - প্রথম শিল্প বিপ্লব শুরু হয়েছিল ইংল্যান্ডে (গ্রেট ব্রিটেন)। এটি প্রধানত অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে শুরু হয়ে প্রায় ১৭৬০ থেকে ১৮৪০ খ্রিস্টাব্দ-এর মধ্যে ঘটেছিল। ২) কৃষ্ণমৃত্যু কী?            • কৃষ্ণমৃত্যু (Black Death) হলো মানব ইতিহাসের এক ভয়াবহ মহামারি।এটি ছিল মূলত প্লেগ (Plague) রোগ, যা Yersinia pestis নামক ব্যাকটেরিয়ার কারণে সৃষ্টি হয়েছিল।এটি প্রধানত ১৩৪৬ থেকে ১৩৫৩ খ্রিস্টাব্দের মধ্যে ইউরোপ, এশিয়া (ইউরেশিয়া) এবং উত্তর আফ্রিকাজুড়ে ছড়িয়ে পড়েছিল। ৩) কে বলেছিলেন মানুষই সবকিছুর মানদণ্ড?        •এই বিখ্যাত উক্তিটি যিনি করেছিলেন তিনি হলেন প্রাচীন গ্রিসের একজন প্রখ্যাত দার্শনিক, যার নাম প্রোটাগোরাস (Protagoras)।তাঁর মূল বক্তব্যটি ছিল-"মানুষই সবকিছুর মানদণ্ড, যা আছে তারও, আর যা নেই তারও।” ৪) পেত্রাক কেন বিখ্যাত?         •পেত্রাক (Francesco Petrarca) ছিলেন ১৪ শতকের (১৩০৪-১৩৭৪) একজন ...