Skip to main content

ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো

ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা কর।( পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় সেমিস্টার, মাইনর সিলেবাস, রাষ্ট্রবিজ্ঞান)


           সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় দুই ধরনের শাসকের অস্তিত্ব পরিলক্ষিত হয়। সেখানে একজন নিয়মতান্ত্রিক বা নাম সর্বস্ব শাসক এবং অপরজন হলেন প্রকৃত শাসক। ভারতবর্ষের নাম সর্বস্ব শাসক হলেন রাষ্ট্রপতি এবং প্রকৃত শাসক হলেন প্রধানমন্ত্রী সহ তাঁর মন্ত্রীপরিষদ। তবে সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ভারতবর্ষে-

     রাষ্ট্রপতি পদপ্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং ৩৫ বছর বয়স হতে হবে। সেই সাথে লোকসভা বা রাজ্যসভার সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে। কিন্তু রাষ্ট্রপতি পদপ্রার্থী কোন মতেই রাষ্ট্রীয় লাভজনক পদে থাকা চলবে না। শুধু তাই নয় তার নাম ৫০জন নির্বাচক কর্তৃক প্রস্তাবিত এবং সমর্থিত হতে হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় অবশ্যই ১৫০০০ টাকা জামানত হিসেবে জমা রাখতে হবে। রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ পাঁচ বছর। তবে তিনি পুনঃনির্বাচিত হতে পারেন। আবার সংবিধান ভঙ্গের অভিযোগে পার্লামেন্ট রাষ্ট্রপতিকে পদচ্যুত করতে পারেন।

ক্ষমতা ও কার্যাবলীঃ ভারতীয় সংবিধান অনুসারে শাসন বিভাগীয় সকল ক্ষমতা রাষ্ট্রপতি হাতের ন্যস্ত করা হয়েছে। সংবিধানের ৫৩/১ নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতিকে যেসব ক্ষমতা প্রদান করা হয়েছে সেগুলি নিম্নে আলোচনা করা হলো-

১) শাসন সংক্রান্ত ক্ষমতাঃ

           রাষ্ট্রপতি হলেন দেশের সর্বোচ্চ শাসক প্রধান। সংবিধান অনুসারে ভারতবর্ষে সকল শাসন বিষয়ক ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যাস্ত করা হয়েছে। সেখানে সংবিধানের ৭৭/১ নম্বর ধারা অনুযায়ী কেন্দ্রীয় সরকারের শাসন সংক্রান্ত সকল কাজ রাষ্ট্রপতির নামেই সম্পাদিত হয়। তবে রাষ্ট্রপতি তাঁর অধস্তন কর্মচারীদের দ্বারা শাসন ক্ষমতা প্রয়োগ করে থাকেন। পাশাপাশি রাষ্ট্রপতির নিয়োগ সংক্রান্ত ব্যাপক ক্ষমতা রয়েছে।আর সেগুলি হল-প্রধানমন্ত্রীসহ কেন্দ্রীয় মন্ত্রীসভার সকল সদস্যকে তিনি নিয়োগ করেন। এছাড়াও অ্যাটার্নি জেনারেল, সর্বোচ্চ ব্যয় নিয়ন্ত্রক, মহা হিসাব পরীক্ষক, রাজ্যপালগণ, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিগণ প্রমুখদের রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন। 

              ২)•আইন সংক্রান্ত ক্ষমতাঃ

           রাষ্ট্রপতি হলেন কেন্দ্রীয় আইনসভার অবিচ্ছেদ্য অংশ। সংবিধানের ৭৯ নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতি, লোকসভা ও রাজ্যসভাকে নিয়ে ভারতের কেন্দ্রীয় আইনসভা গঠনের কথা বলা হয়েছে।রাষ্ট্রপতি পার্লামেন্টের অধিবেশন আহ্বান এবং স্থগিত রাখতে পারেন। কোন সাধারণ বিলে সংসদে মতবিরোধ দেখা দিলে রাষ্ট্রপতি দুটি কক্ষের যুগ্ম অধিবেশন আহ্বান করে থাকেন। এছাড়াও-

      রাষ্ট্রপতি সংসদের  উচ্চকক্ষে ১২ জন সদস্যকে নিয়োগ করতে পারেন এবং অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায় থেকে দুজনকে লোকসভায় মনোনীত করতে পারেন। রাষ্ট্রপতির সম্মতি ছাড়া কোন বিল আইনে পরিণত হতে পারে না। তবে অর্থবিল বা সংবিধান সংশোধনের বিল সংসদে গৃহীত হওয়ার পর রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হলে রাষ্ট্রপতি সেই বিল সম্মতি জানাতে বাধ্য।

               ৩)•অর্থ সংক্রান্ত ক্ষমতাঃ

         সংবিধান অনুসারে রাষ্ট্রপতির সুপারিশ ব্যতীত কোন অর্থবিল লোকসভায় উত্থাপন করা যায় না।কেন্দ্র ও রাজ্যগুলির রাজস্ব বন্টনের জন্য রাষ্ট্রপতি প্রতি পাঁচ বছর অন্তর অর্থকমিশন গঠন করতে পারেন। প্রত্যেক আর্থিক বছরের জন্য সরকারের আনুমানিক আয় ব্যয়ের বিবরণ বা বাজেট অর্থমন্ত্রীর মাধ্যমে রাষ্ট্রপতি সংসদের নিকট পেশ করেন।

                ৪) •বিচার সংক্রান্ত ক্ষমতাঃ

          রাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করে থাকেন। আর সেই সাথে পার্লামেন্টের সুপারিশক্রমে আবার তাদের অপসারিতও করতে পারেন। তবে ফৌজদারি মামলার ক্ষেত্রে দন্ডিতদের দন্ডহ্রাস, দন্ডাদেশ স্থগিত বা ক্ষমা প্রদর্শনের ক্ষমতা রাষ্ট্রপতির আছে।

           •জরুরী অবস্থা সংক্রান্ত ক্ষমতাঃ 

           ভারতীয় সংবিধান অনুসারে রাষ্ট্রপতিকে কতকগুলি জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা দেওয়া হয়েছে। আর সেই ক্ষমতা গুলি হল জাতীয় জরুরী অবস্থা (৩৫২ নম্বর ধারা), রাজ্যের শাসনতান্ত্রিক অচলাবস্থা জনিত জরুরী ক্ষমতা (৩৫৬ নম্বর ধারা) ও আর্থিক জরুরী অবস্থা (৩৬০ নম্বর ধারা)।

                 •অন্যান্য ক্ষমতাঃ 

         রাষ্ট্রপতির অন্যান্য ক্ষমতা গুলির মধ্যে কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্যক কমিশনের সদস্য সংখ্যা নির্ধারণ, তাদের কার্যাবলীর শর্তাবলীর সংক্রান্ত নিয়ম তৈরি করা, কেন্দ্রীয় সরকার ও সংসদের সচিবালয়ের কর্মচারীদের নিয়োগ প্রভৃতি। আবার তিনি কোন রাজ্যের অর্ডিন্যান্স জারি করার জন্য রাজ্যপালকে নির্দেশ দিতে পারেন।

পদমর্যাদাঃ ভারতের রাষ্ট্রপতিকে প্রকৃত শাসক বলে যারা মনে করেন তাদের অভিমত হলো, রাষ্ট্রপতির হাতে দেশের যাবতীয় শাসন সংক্রান্ত ক্ষমতা ন্যাস্ত করা হয়েছে। আবার প্রধানমন্ত্রী সহ সমস্ত মন্ত্রীদের রাষ্ট্রপতি নিযুক্ত করেন এবং তাদের স্বপদে বহাল থাকার জন্য রাষ্ট্রপতির সন্তুষ্টির প্রয়োজন। আবার রাষ্ট্রপতিকে সহজেই পদচ্যুত করা যায় না। পাশাপাশি তিনি রাষ্ট্রের জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা প্রয়োগ করে থাকেন। আবার অপরদিকে বলা হয়-

       রাষ্ট্রপতিকে পরামর্শদানের জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রীপরিষদ থাকে। যে মন্ত্রীসভা লোকসভার কাছে দায়বদ্ধ থাকে। রাষ্ট্রপতির নামে মন্ত্রীপরিষদই সকল ক্ষমতা ভোগ করে থাকে। আর সেই কারণেই বলা যায় যে,ভারতের শাসন ব্যবস্থার ক্ষেত্রে রাষ্ট্রপতির ভূমিকা নিতান্তই নিয়মতান্ত্রিক ।

ঠিক এরূপ বিষয় ভিত্তিক আলোচনা সাজেশন এবং ভিডিও পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল "SHESHER KOBITA SUNDORBON" YOUTUBE CHANNEL 


Comments

Popular posts from this blog

একটি সার্থক গীতিকাব্যের পরিচয়।

  একটি সার্থক গীতিকাব্যের পরিচয়-সারদা মঙ্গল               গীতিকাব্য হলো এক ধরনের কবিতা, যার মধ্যে দিয়ে ব্যক্তির আবেগ, অনুভূতি এবং অভিজ্ঞতাগুলিকে ছন্দ ওর সংগীতের মাধ্যমে প্রকাশ করা হয়। তবে এখানে কবিতাগুলি খুবই ছোট আকারের হয়, আর সেখানে কবির ব্যক্তিগত অনুভূতির গভীরতা ও আন্তরিকতা প্রকাশ পায়। আর এই প্রেক্ষিতে আমরা বলতে পারি গীতি কবিতার সংকলন হলো গীতিকাব্য। ব্যঞ্জনাময় ও সংহত ।  গীতিকাব্যের বৈশিষ্ট্য  গীতিকাব্যের কিছু প্রধান বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হলো: ১. ব্যক্তিগত অনুভূতি ও আবেগ প্রকাশ: এটি গীতিকাব্যের প্রধান বৈশিষ্ট্য। এখানে কবি নিজের ব্যক্তিগত অনুভূতি, প্রেম, বিরহ, আনন্দ বা বিষাদের কথা তুলে ধরেন। ২. সংক্ষিপ্ততা: গীতিকাব্য সাধারণত দীর্ঘ হয় না। অল্প কয়েকটি স্তবকের মধ্যে কবি তাঁর ভাবনা সম্পূর্ণভাবে প্রকাশ করেন। ৩. সুর ও ছন্দের প্রাধান্য: গীতিকাব্য মূলত সুর করে আবৃত্তি করার জন্য রচিত হয়। তাই এতে সুর ও ছন্দের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়। ৪. আত্মগতভাব: গীতিকাব্যে বাইরের জগতের বর্ণনা না দিয়ে কবির নিজের মনের ভেতরের জগতের প্রতি মনোযোগ ...

চতুর্থ সেমিস্টার জেনারেল ইতিহাস ছোট প্রশ্ন ২০২১

 *১) সুজাউদ্দৌলা কে ছিলেন বা মুর্শিদকুলি খাঁর মৃত্যুর পর কে বাংলার নবাব হন?  উত্তর - সুজা উদ্দৌলা আয়ুধের সুবেদার নবাব ছিলেন। মুর্শিদকুলি খাঁর মৃত্যুর পর তার জামাতা বাংলার নবাব  হন ১৭৫৪-১৭৭৫ খ্রীস্টাব্দ পর্যন্ত। নবাব থাকাকালীন তিনি বক্সারের যুদ্ধ এবং পানিপথের তৃতীয় যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। *২) কোন সালে রেগুলেটিং আইন জারি করা হয়েছিল? উত্তর - ইস্ট ইন্ডিয়া কোম্পানির দুর্নীতি দূরীকরণ, গঠন বিন্যাস ও নিয়ন্ত্রণের জন্য ব্রিটিশ সরকার ১৭৭৩ খ্রিস্টাব্দে রেগুলেটিং আইন প্রণয়ন করেন। আর সেই আইনে বলা হয় বাংলা বোম্বাই ও মাদ্রাজে ১ করে কাউন্সিল থাকবে। *৩) শ্রী রঙ্গপত্তমের সন্ধিতে স্বাক্ষরকারী কারা কারা ছিলেন ?কখন এই সন্ধিটি স্বাক্ষরিত হয়েছিল? উত্তর - তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান হয়েছিল শ্রীরঙ্গপত্তমের সন্ধির দ্বারা। আর এই সন্ধিতে ঠিক হয় টিপু সুলতান ইংরেজদের তিন কোটি টাকা এবং জামিন স্বরূপ তার দুই পুত্রকে দিতে বাধ্য হবেন। এছাড়া বিজিত অঞ্চল ইংরাজ, মারাঠা ও নিজামের মধ্যে বন্টিত হল। যে সন্ধির দুটি পক্ষ ছিল একদিকে ছিলেন টিপু সুলতান এবং অপরদিকে ছিলেন ইংরেজ। সময়কালটি ছি...

পঞ্চম সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ।

পঞ্চম সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর  ১) শিল্প বিপ্লব কবে কোথায় প্রথম ঘটেছিল?         উত্তর - প্রথম শিল্প বিপ্লব শুরু হয়েছিল ইংল্যান্ডে (গ্রেট ব্রিটেন)। এটি প্রধানত অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে শুরু হয়ে প্রায় ১৭৬০ থেকে ১৮৪০ খ্রিস্টাব্দ-এর মধ্যে ঘটেছিল। ২) কৃষ্ণমৃত্যু কী?            • কৃষ্ণমৃত্যু (Black Death) হলো মানব ইতিহাসের এক ভয়াবহ মহামারি।এটি ছিল মূলত প্লেগ (Plague) রোগ, যা Yersinia pestis নামক ব্যাকটেরিয়ার কারণে সৃষ্টি হয়েছিল।এটি প্রধানত ১৩৪৬ থেকে ১৩৫৩ খ্রিস্টাব্দের মধ্যে ইউরোপ, এশিয়া (ইউরেশিয়া) এবং উত্তর আফ্রিকাজুড়ে ছড়িয়ে পড়েছিল। ৩) কে বলেছিলেন মানুষই সবকিছুর মানদণ্ড?        •এই বিখ্যাত উক্তিটি যিনি করেছিলেন তিনি হলেন প্রাচীন গ্রিসের একজন প্রখ্যাত দার্শনিক, যার নাম প্রোটাগোরাস (Protagoras)।তাঁর মূল বক্তব্যটি ছিল-"মানুষই সবকিছুর মানদণ্ড, যা আছে তারও, আর যা নেই তারও।” ৪) পেত্রাক কেন বিখ্যাত?         •পেত্রাক (Francesco Petrarca) ছিলেন ১৪ শতকের (১৩০৪-১৩৭৪) একজন ...