Skip to main content

আকবরের(3rd Sem )ধর্মীয় নীতি বিশ্লেষণ করো।

আকবরের ধর্মনীতি বিশ্লেষণ করো( পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, তৃতীয় সেমিস্টার, ইতিহাস মাইনার)

          •আলোচনা শুরুতেই আমরা বলে রাখি যে, মধ্যযুগীয় ভারতের ইতিহাসে রাজনৈতিক ও শাসনতান্ত্রিক অঙ্গনে তথা সাম্রাজ্যের সকল রকম কার্যাবলীতে ধর্মনিরপেক্ষতার বিরল দৃষ্টান্তে স্থাপন করে আকবর ভারত তথা বিশ্বের ইতিহাসে অমর হয়ে আছেন। তবে প্রসঙ্গত ঐতিহাসিকরা মনে করেন-

    "আকবরের ধর্মনিরপেক্ষ চরিত্র গঠনে।                           তার পূর্বপুরুষ ও বন্ধু-বান্ধব এবং তার গৃহ                     শিক্ষকের যথেষ্ট প্রভাব রয়েছে।"

             তবে উক্ত বিষয়ে যথেষ্ট বিতর্ক ও মতভেদ আছে।আর বিতর্ক যাই থাকুক না কেন, আকবরের পিতা-মাতার ধর্মীয় উদারতা, গৃহ শিক্ষকের শিক্ষানীতি, আবুল ফজলের সাহচর্য, আকবরকে ধর্মীয় ব্যাপারে উদারনীতি গ্ৰহণে সহায়তা করেছিল। তবে ঐতিহাসিক স্মিথ আকবরের ধর্মনীতি সমালোচনা করে বলেন-

   "Akbar's Secularism was nothing but                the result of political compulsion."

          •আকবরের ধর্মীয় নীতির বৈশিষ্ট্য•

• প্রথমতঃ আকবর সিংহাসন আরোহণ থেকে শুরু করে ১৫৭৪ খ্রিস্টাব্দ পর্যন্ত কঠোরভাবে সুন্নি রীতিনীতি মেনে নিয়েছিলেন। আর এই সময় আকবর আমির ওমরাহদের এবং শরিয়তি বিশারদদের মতামতকে ভীষণ প্রাধান্য দিতেন।                                                                        • দ্বিতীয়তঃ ১৫৭৫ খ্রিস্টাব্দ থেকে ১৮৫১ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে আকবর ধর্মীয় বিষয়ে পরীক্ষা নিরীক্ষা চালান। বিভিন্ন ধর্ম বিশারদদের দরবারের ডেকে তাদের নিকট থেকে ধর্মীয় বিশ্লেষণ শোনেন। এই উদ্দেশ্যে তিনি ১৫৭৫ খ্রিস্টাব্দে ফতেপুর সিক্রিতে ইবাৎথানা প্রতিষ্ঠা করেন। বিভিন্ন ধর্মীয় বিশারদগণ এই ইবাদৎখানায় নিয়মিত ধর্মীয় বিশ্লেষণ প্রদান করতেন। বিভিন্ন ধর্মীয় বিশ্লেষণ থেকে আকবরের উপলব্ধি হয় যে, সকল ধর্মের মূল বক্তব্য এক এবং অভিন্ন। আর সঙ্গত কারণে তিনি সাম্রাজ্য থেকে ধর্মীয় বিচ্ছেদ মুছে ফেলতে এবং মুসলিম উলেমাদের ক্ষমতা খর্ব করতে ১৫৭৯ খ্রিস্টাব্দে মজহরনামা ঘোষণা করেন। আর-

     মজহরনামা ঘোষণা দ্বারা ফতেপুর সিক্রির জামে মসজিদে ইমাম কর্তৃক খোদবা পাঠ নিষিদ্ধ করেন এবং ইমামের পরিবর্তে খোদবা পাঠের অধিকার নিজেও হস্তে গ্রহণ করেন। এইভাবে আকবর মজহরনামার ঘোষণার দ্বারা ভারতবর্ষে ইসলামের শীর্ষস্থানে অধিষ্ঠিত হন।

• তৃতীয়তঃ আকবর ১৫৮২ খ্রিস্টাব্দে, দীন-ই-ইলাহি নামে একটি নতুন ধর্মমতের প্রবর্তন করেন। তবে কেউ কেউ মনে করেন এটি একটি নতুন ধর্মমত। আবার বেশিরভাগ গবেষকই মন্তব্য করেছেন যে-                                                 "দীন-ই-ইলাহি কোন নতুন ধর্মমত নয়                               বরং সকল ধর্মের মূল কথা।"

      আসলে আকবর মূলত দেশে সর্বজনীন ধর্মীয় সহিষ্ণুতা স্থাপনের মধ্যে দিয়ে রাজনৈতিক স্থিতিশীলতা স্থাপন করতে চেয়েছিলেন। তবে সেখানে আচার অনুষ্ঠানের কথা ঐ ধর্মমতে বলা হয়নি। আবুল ফজলের মতে-                                                                                   দীন-ই-ইলাহি যারা মেনে নিয়েছিল তারা                          সম্রাটের জন্য সম্পত্তি, সমাজ, জীবন ও ধর্ম                   ত্যাগ করতে স্বীকৃত হয়।"

•• দীন-ই-ইলাহিঃ সকল ধর্মের সমন্বয়ে একটি আচরণবিধি ছিল দীন-ই-ইলাহি। প্রকৃতপক্ষে এটি কোন নতুন ধর্মমত ছিল না। সকল ধর্মের সমন্বয় এবং সম্রাটের প্রতি আনুগত্য ছিল দীন-ই-ইলাহির মূল বক্তব্য। তবে এই ধর্মমত কোন দার্শনিক তত্বের দ্বারা ভারাক্রান্ত হয়নি। রাষ্ট্রীয় স্থিতিশীলতা ও রাজনৈতিক শান্তি স্থাপনের জন্য এই ধর্মমত ছিল উদার আচরণবিধি। তবে-

       এই ধর্মমত নতুন হলে এর জন্য অবশ্যই একখানি ধর্মগ্রন্থ থাকতো এবং সেই ধর্মমত প্রজাদের মধ্যে প্রচারের চেষ্টা বা বাধ্যবাধকতা তৈরি করা হতো। কিন্তু তা কোনদিন করা হয়নি। আকবরের সভাসদসহ মোট ১৭ জন স্বেচ্ছায় এই ধর্ম গ্রহণ করেছিলেন। 

          সুতরাং এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে, কোন ধর্ম প্রচার নয়, একগুচ্ছ আচরণবিধির দ্বারা আকবর চেয়েছিলেন হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মধ্যে সমন্বয় সাধন করতে। তবে -

        দীন-ই-ইলাহি ব্যাপক বিস্তারলাপের জন্য প্রচার হয়নি। এই ধর্মমত গ্রহণের জন্য কারোর ওপর চাপ সৃষ্টি করা হয়নি। সঙ্গত কারণে দীন-ই-ইলাহি ধর্মমত হিসেবে জনগণের মধ্যে জনপ্রিয়তাও অর্জন করেনি। তবে বলা যায় যে,আকবর যে উদ্দেশ্যে দীন-ই-ইলাহি প্রবর্তন করেছিলেন তা অনেকখানি সাফল্যমন্ডিত হয়েছিল। মধ্যযুগীয় ভাবধারায় আকবর হিন্দু ও মুসলমানদের মধ্যে সমন্বয় অর্জনের যে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিলেন তা অনেকটাই সফলতা অর্জন করেছিল। আর এখানেই রয়েছে দীন-ই-ইলাহি র চরম সার্থকতা।

ঠিক এরূপ অসংখ্য বিষয়ভিত্তিক আলোচনা সাজেশন এবং ভিডিও পেতে ভিজিট করুন আমাদের SHESHER KOBITA SUNDORBON YOUTUBE CHANNEL ।

Comments

Popular posts from this blog

একটি সার্থক গীতিকাব্যের পরিচয়।

  একটি সার্থক গীতিকাব্যের পরিচয়-সারদা মঙ্গল               গীতিকাব্য হলো এক ধরনের কবিতা, যার মধ্যে দিয়ে ব্যক্তির আবেগ, অনুভূতি এবং অভিজ্ঞতাগুলিকে ছন্দ ওর সংগীতের মাধ্যমে প্রকাশ করা হয়। তবে এখানে কবিতাগুলি খুবই ছোট আকারের হয়, আর সেখানে কবির ব্যক্তিগত অনুভূতির গভীরতা ও আন্তরিকতা প্রকাশ পায়। আর এই প্রেক্ষিতে আমরা বলতে পারি গীতি কবিতার সংকলন হলো গীতিকাব্য। ব্যঞ্জনাময় ও সংহত ।  গীতিকাব্যের বৈশিষ্ট্য  গীতিকাব্যের কিছু প্রধান বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হলো: ১. ব্যক্তিগত অনুভূতি ও আবেগ প্রকাশ: এটি গীতিকাব্যের প্রধান বৈশিষ্ট্য। এখানে কবি নিজের ব্যক্তিগত অনুভূতি, প্রেম, বিরহ, আনন্দ বা বিষাদের কথা তুলে ধরেন। ২. সংক্ষিপ্ততা: গীতিকাব্য সাধারণত দীর্ঘ হয় না। অল্প কয়েকটি স্তবকের মধ্যে কবি তাঁর ভাবনা সম্পূর্ণভাবে প্রকাশ করেন। ৩. সুর ও ছন্দের প্রাধান্য: গীতিকাব্য মূলত সুর করে আবৃত্তি করার জন্য রচিত হয়। তাই এতে সুর ও ছন্দের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়। ৪. আত্মগতভাব: গীতিকাব্যে বাইরের জগতের বর্ণনা না দিয়ে কবির নিজের মনের ভেতরের জগতের প্রতি মনোযোগ ...

ষষ্ঠ সেমিস্টার বাংলা অনার্স (DSE3/4) সাজেশন ২০২৫

       West Bengal State University                                       BA Honours, 6th Semester                                         SUGGESTION 2025                                                      BNGA,DSE05T( DSE3/4)  • বাংলা কথাসাহিত্যঃ মন্বন্তর, দাঙ্গা ও দেশভাগ• একক-১(২০২১) ক) দেশভাগের ইতিহাসের বাস্তব রূপ বাংলা সাহিত্যে  কীভাবে প্রকাশ পেয়েছে কয়েকটি উপন্যাস অনুসরণে তার পরিচয় দাও। • ১৯৪৬ দাঙ্গা রাজনীতির ট্রাজেডি বাংলা ছোটগল্পের পরিসরে কিভাবে এসেছে, সংশ্লিষ্ট কয়েকটি রচনা অবলম্বনে আলোচনা করো। (২০২২) পঞ্চাশের মন্বন্তরের বাস্তব বর্ণনা করে বাংলা উপন্যাসে তার কতটা প্রতিফলন ঘটেছে, সে বিষয়ে আলোকপাত করো। •দেশভাগের ক...

ইতিহাস (3rd Semester) সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

 তৃতীয় সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, তৃতীয় সেমিস্টার ইতিহাস মাইনর)। ১)বন্দেগান-ই-চাহালগানি বলতে কী বোঝায়? •উত্তরঃবন্দেগান-ই-চাহালগান বলতে চল্লিশ জন তুর্কি ও অ-তুর্কি দাসদের সমন্বয়ে গঠিত একটি বাহিনীকে বোঝায়। এই বাহিনীকে ডাল চালিশা বা তুরকান-ই- চাহালগানি নামে ডাকা হতো। ২)আমির খসরু কে ছিলেন? •উত্তরঃ আমির খসরু ছিলেন প্রখ্যাত সুফি সাধক বা আরেফ নিজামউদ্দিন আওলিয়ার ছাত্র এবং অন্যতম প্রধান খলিফা। যাঁকে 'ভারতের তোতা' উপাধি দেওয়া হয়েছিল। ৩) মহরানা প্রতাপ কে ছিলেন?  •উত্তরঃ মেবারের শিশোদিয়া রাজবংশের একজন হিন্দু রাজপুত রাজা ছিলেন মহারানা প্রতাপ সিং। যিনি রাজপুতদের বীরত্ব ও দৃঢ় সংকল্পের প্রতীক। বহু বছর ধরে তিনি মুঘল সম্রাট আকবরের সঙ্গে লড়াই করেন। ৪) জায়গীরদারী সংকট কী? •উত্তরঃ জায়গিরদারী সংকট ছিল মোগল সাম্রাজ্যের একটি অর্থনৈতিক সংকট। এই সংকটে জমি বা জায়গিরের অভাব দেখা দিয়েছিল। যার ফলে প্রশাসনিক খরচ মেটানো এবং যুদ্ধের খরচ বহন করা সম্ভব হতো না। ৫) দাক্ষিণাত্য ক্ষত কী? •উত্তরঃ দাক্ষিণাত্য ক্ষত বলতে ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীত...