Skip to main content

শিক্ষাক্ষেত্রে(3rd.) ও মানব সমাজে প্রাথমিক গোষ্ঠীর বা মুখ্য গোষ্ঠীর ভূমিকা বা গুরুত্ব আলোচনা করো।

শিক্ষাক্ষেত্রে ও মানব সমাজে প্রাথমিক গোষ্ঠীর বা মুখ্য গোষ্ঠীর ভূমিকা বা গুরুত্ব আলোচনা করো।

• প্রথমতঃ প্রাথমিক গোষ্ঠীগুলি সমাজের অপরিহার্য বুনিয়াদি পরিবার বা প্রাথমিক গোষ্ঠী। যে গোষ্ঠীর মধ্যেই শিশু প্রথম জন্মগ্রহণ করে। আর সেখানে পরিবারের মধ্যেই শিশুর ব্যক্তিত্ব বিকশিত হতে শুরু করে।

• দ্বিতীয়তঃ প্রাথমিক গোষ্ঠীগুলির মাধ্যমে শিশুর অন্তঃস্থ প্রেম, প্রীতি, ভালোবাসা, মমতা প্রভৃতি আবেগময় ও কোমল বৃত্তিগুলি বিকশিত হয়ে ওঠে। অতঃপর ব্যক্তি ও সমাজজীবনে এই বৃত্তিগুলি অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

• তৃতীয়তঃ প্রাথমিক গোষ্ঠীগুলি সংস্কৃতির ধারক ও বাহক। আর এগুলির মাধ্যমেই সংস্কৃতি পরিবার গুলির মধ্যে সঞ্চারিত হয়। আর সেখানে শিশু জন্মের পর সচেতনতার সাথে সাথে সমাজ স্বীকৃত আচার-আচরণ, আদব-কায়দা, মূল্যবোধ, ন্যায় অন্যায় ইত্যাদি সম্বন্ধে ধারণা আয়ত্ব করে থাকে।

• চতুর্থতঃ মানুষের মধ্যে সাধারণত যে স্বার্থপরতার মনোভাব থাকে, প্রাথমিকভাবে গোষ্ঠীর গভীর আন্তরিক ত্রিতিপূর্ণ পরিবেশে তা অনেকাংশে পরিবর্তিত হয়ে যায়। আর সেখানে মানুষের 'আমি সর্বস্ব'  চিন্তাভাবনা 'আমরা' মনোভাবের রূপান্তরিত হয়।

• পঞ্চমতঃ প্রাথমিক গোষ্ঠীর সদস্যরা যেকোনো কাজ একসাথে মিলিতভাবে করতে পারে এবং করেও থাকে। আর তার প্লেট প্রাথমিক গোষ্ঠীর সদস্যদের মধ্যে একটি সহযোগিতার মনোভাব গড়ে ওঠে। 

• ষষ্ঠতঃ শিশু জীবনের প্রারম্ভিক পর্যায়ে অর্থাৎ শৈশবে কিছু তার পরিবারের মধ্যে নিজের অস্তিত্ব যখন উপলব্ধি করে, তখন অন্যান্য বয়স্ক সদস্যদের প্রভাবে তার ভাষার বিকাশ ঘটে। এছাড়াও অন্যান্য প্রাথমিক গোষ্ঠীগুলিও শিশুর ভাষার বিকাশ ঘটাতে সাহায্য করে। 

• সপ্তমতঃ প্রাথমিক গোষ্ঠীর মাধ্যমে সামাজিক জীবনের সাথে শিশুর প্রত্যক্ষ যোগ স্থাপিত হয়। আর সেখানে প্রাথমিক গোষ্ঠীগুলির সদস্যদের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে শিশুর সামাজিক গুণগুলি বিকাশ ঘটে। যে গুণগুলি সমাজ জীবনে তার বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে এবং শিশুর আচরণের পরিবর্তন ঘটায়। 

        • পরিশেষে বলা যায় যে, শিশুর চাহিদা পূরণ, প্রাক্ষোভিক নিয়ন্ত্রণ প্রভৃতি বিষয়গুলি প্রাথমিক গোষ্ঠীর শিশুদের ক্ষেত্রে বিশেষ উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে থাকে। প্রাথমিক গোষ্ঠীর সদস্যদের মধ্যে বহুমুখী পরিচয় থাকায় একটি শিশুকে সুন্দর ও সুষ্ঠুভাবে জীবন বিকাশে সাহায্য করে থাকে। এর ফলে শিশুর মধ্যে জাতীয়তাবোধ, ভাতৃত্ববোধ, দেশাত্মকবোধ, আন্তর্জাতিকতাবোধ প্রভৃতি গুণের বিকাশ ঘটে।

ঠিক এরূপ অসংখ্য বিষয়ভিত্তিক আলোচনা সাজেশন এবং ভিডিও পেতে ভিজিট করুন আমাদের SHESHER KOBITA SUNDORBON YOUTUBE CHANNEL ।

     

Comments

Popular posts from this blog

একটি সার্থক গীতিকাব্যের পরিচয়।

  একটি সার্থক গীতিকাব্যের পরিচয়-সারদা মঙ্গল               গীতিকাব্য হলো এক ধরনের কবিতা, যার মধ্যে দিয়ে ব্যক্তির আবেগ, অনুভূতি এবং অভিজ্ঞতাগুলিকে ছন্দ ওর সংগীতের মাধ্যমে প্রকাশ করা হয়। তবে এখানে কবিতাগুলি খুবই ছোট আকারের হয়, আর সেখানে কবির ব্যক্তিগত অনুভূতির গভীরতা ও আন্তরিকতা প্রকাশ পায়। আর এই প্রেক্ষিতে আমরা বলতে পারি গীতি কবিতার সংকলন হলো গীতিকাব্য। ব্যঞ্জনাময় ও সংহত ।  গীতিকাব্যের বৈশিষ্ট্য  গীতিকাব্যের কিছু প্রধান বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হলো: ১. ব্যক্তিগত অনুভূতি ও আবেগ প্রকাশ: এটি গীতিকাব্যের প্রধান বৈশিষ্ট্য। এখানে কবি নিজের ব্যক্তিগত অনুভূতি, প্রেম, বিরহ, আনন্দ বা বিষাদের কথা তুলে ধরেন। ২. সংক্ষিপ্ততা: গীতিকাব্য সাধারণত দীর্ঘ হয় না। অল্প কয়েকটি স্তবকের মধ্যে কবি তাঁর ভাবনা সম্পূর্ণভাবে প্রকাশ করেন। ৩. সুর ও ছন্দের প্রাধান্য: গীতিকাব্য মূলত সুর করে আবৃত্তি করার জন্য রচিত হয়। তাই এতে সুর ও ছন্দের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়। ৪. আত্মগতভাব: গীতিকাব্যে বাইরের জগতের বর্ণনা না দিয়ে কবির নিজের মনের ভেতরের জগতের প্রতি মনোযোগ ...

পঞ্চম সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ।

পঞ্চম সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর  ১) শিল্প বিপ্লব কবে কোথায় প্রথম ঘটেছিল?         উত্তর - প্রথম শিল্প বিপ্লব শুরু হয়েছিল ইংল্যান্ডে (গ্রেট ব্রিটেন)। এটি প্রধানত অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে শুরু হয়ে প্রায় ১৭৬০ থেকে ১৮৪০ খ্রিস্টাব্দ-এর মধ্যে ঘটেছিল। ২) কৃষ্ণমৃত্যু কী?            • কৃষ্ণমৃত্যু (Black Death) হলো মানব ইতিহাসের এক ভয়াবহ মহামারি।এটি ছিল মূলত প্লেগ (Plague) রোগ, যা Yersinia pestis নামক ব্যাকটেরিয়ার কারণে সৃষ্টি হয়েছিল।এটি প্রধানত ১৩৪৬ থেকে ১৩৫৩ খ্রিস্টাব্দের মধ্যে ইউরোপ, এশিয়া (ইউরেশিয়া) এবং উত্তর আফ্রিকাজুড়ে ছড়িয়ে পড়েছিল। ৩) কে বলেছিলেন মানুষই সবকিছুর মানদণ্ড?        •এই বিখ্যাত উক্তিটি যিনি করেছিলেন তিনি হলেন প্রাচীন গ্রিসের একজন প্রখ্যাত দার্শনিক, যার নাম প্রোটাগোরাস (Protagoras)।তাঁর মূল বক্তব্যটি ছিল-"মানুষই সবকিছুর মানদণ্ড, যা আছে তারও, আর যা নেই তারও।” ৪) পেত্রাক কেন বিখ্যাত?         •পেত্রাক (Francesco Petrarca) ছিলেন ১৪ শতকের (১৩০৪-১৩৭৪) একজন ...

অবক্ষয় যুগ। অষ্টাদশ-ঊনবিংশ শতাব্দীর সন্ধিক্ষণে বাঙালির অবক্ষয় যুগের পরিচয় দাও। এই সময়ে টপ্পা ও আখড়াই গানের উদ্ভব ও জনপ্রিয়তার সামাজিক কারণগুলি আলোচনা করো।

অবক্ষয় যুগ। অষ্টাদশ-ঊনবিংশ শতাব্দীর সন্ধিক্ষণে বাঙালির অবক্ষয় যুগের পরিচয় দাও। এই সময়ে টপ্পা ও আখড়াই গানের উদ্ভব ও জনপ্রিয়তার সামাজিক কারণগুলি আলোচনা করো। পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় প্রথম সেমিস্টার বাংলা মাইনর।ইউনিট ৪।   অবক্ষয় যুগের পরিচয় এবং টপ্পা ও আখড়াই গানের সামাজিক কারণ ও অবক্ষয় যুগের পরিচয়          আমরা জানি যে,১৭৫৭ খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধের পর থেকে ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধ (১৮৫০ খ্রি.) পর্যন্ত সময়কালকে বাংলা সাহিত্যের ইতিহাসে 'অবক্ষয় যুগ' বা 'সন্ধিযুগ' বলা হয়।আর এটি ছিল মধ্যযুগের দেবনির্ভরতার অবসান এবং আধুনিক যুগের মানবতাবোধের সূচনার মধ্যবর্তী এক ক্রান্তিকাল।যেখানে এই সময়কালের প্রধান বৈশিষ্ট্যগুলি  নিম্নরূপে আলোচনা করা যেতে পারে-        •রাজনৈতিক অস্থিরতাঃ নবাবী শাসনের পতন এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের ফলে বাংলার পুরনো শাসন ও অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়ে।      •'বাবু' সংস্কৃতির উদয়ঃ ছিয়াত্তরের মন্বন্তর (১১৭৬ বঙ্গাব্দ) এবং চিরস্থায়ী বন্দোবস্তের (১৭৯৩ খ্রি.) ফলে গ্রামীণ বনেদি সমাজ ধ্...