Skip to main content

আমেরিকা(3rd.Sem) যুক্তরাষ্ট্রের ক্ষমতা স্বতন্ত্রীকরন নীতি আলোচনা করো।

আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্ষমতা স্বতন্ত্রীকরন নীতি আলোচনা করো(পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, রাষ্ট্রবিজ্ঞান, তৃতীয় সেমিস্টার, মাইনর)।

ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিঃ সরকারের তিনটি বিভাগ হলো আইন,শাসন ও বিচার বিভাগ। আর সেখানে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে সরকারি তিনটি বিভাগের স্বতন্ত্রভাবে অবস্থান প্রত্যেকের স্বাধীনতা এবং একে অন্যের ক্ষেত্রে হস্তক্ষেপ না করাকে বোঝায়। অর্থাৎ এই ব্যবস্থায়-

        একই ব্যক্তির একাধিক বিভাগে যুক্ত না থাকা এক বিভাগ অন্য বিভাগের কাজ না করা এবং এক বিভাগ অন্য বিভাগকে নিয়ন্ত্রণ না করা হলো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির তিনটি দিক। এখানে সরকারি ক্ষমতা একই বিভাগের হাতে কেন্দ্রীভূত থাকলে বা একই ব্যক্তি বিভিন্ন বিভাগে কাজের সঙ্গে যুক্ত থাকলে অন্যায় ভাবে আইন প্রনয়ণ করে ,অন্যায় ভাবে তার প্রয়োগ এবং অন্যায় ভাবে কাউকে শাস্তি দানের ঘটনা ঘটতে পারে। আর সে কারণেই ক্ষমতা স্বতন্ত্রীকরন নীতি ভীষণ প্রয়োজন।  তাই-                                                                                    মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা, সংসদীয় ব্যবস্থা এবং ফ্রান্সে উভয় ব্যবস্থার মিশ্রণ দেখা যায়। এই দেশগুলিতে ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতি বিভিন্নভাবে প্রযুক্ত হয়েছে। আর সেখানে -

      মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা স্বতন্ত্রীকরন নীতি স্বীকৃত হয়েছে। সেখানে কংগ্রেসের কোন সদস্য শাসন বিভাগের সঙ্গে বা বিচার বিভাগের সঙ্গে বা শাসন বিভাগের কোন সদস্য আইন বা বিচার বিভাগের সঙ্গে এবং বিচার বিভাগের কোন সদস্য আইন বা শাসন বিভাগের সঙ্গে যুক্ত নয়। আইন সংক্রান্ত কাজের দায়িত্ব পালন করে কংগ্রেস, আইন বিভাগীয় ক্ষমতা অর্পিত হয়েছে রাষ্ট্রপতির ওপর এবং বিচার বিভাগীয় সংস্থা হল সুপ্রিমকোর্ট। আর এখানে একে অন্যের থেকে আলাদাভাবে কাজ সম্পাদন করে। সেখানে-

       ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি মেনে আমেরিকা যুক্তরাষ্ট্রে শাসন, আইন ও বিচার সংক্রান্ত ক্ষমতা যথাক্রমে রাষ্ট্রপতি, কংগ্রেস ও সুপ্রিমকোর্টকে প্রদান করা হয়েছে। মার্কিন রাষ্ট্রপতি বা ক্যাবিনেট আইন প্রণয়নের কোনো উদ্যোগ নিতে পারে না। মার্কিন রাষ্ট্রপতি প্রতিনিধি সভাকে ভেঙে দিতে পারেন না। প্রতিনিধি সভাও অনাস্থা প্রস্তাবের মাধ্যমে রাষ্ট্রপতি বা ক্যাবিনেটকে পদচ্যুত করতে পারে না। কিন্তু -

           ক্ষমতা স্বতন্ত্রীকরণের সঙ্গে আমেরিকায় ভারসাম্য ও নিয়ন্ত্রণের নীতি গৃহীত হওয়ায় এক বিভাগকে অন্য বিভাগের কাজে যুক্ত হতে দেখা যায়। মার্কিন রাষ্ট্রপতি বিচার বিভাগের প্রধানকে এবং বিচারপতিদের নিযুক্ত করেন। এজন্য তাঁকে আবার সিনেটের অনুমোদন নিতে হয়। রাষ্ট্রপতি দন্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিদের দন্ডাদেশ হ্রাস বা মুকুব করতে পারেন। আর সেখানে কংগ্রেস দ্বারা গৃহীত সংবিধান সংশোধনহীন ছাড়া অন্যান্য বিলে রাষ্ট্রপতির অনুমোদন লাগে। তবে ভিটো ক্ষমতার মাধ্যমে রাষ্ট্রপতি কংগ্রেস প্রণীত বিলকে সাময়িকভাবে স্থগিত করতে পারেন। আবার -

            মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটেরও শাসন ও বিচার সংক্রান্ত ক্ষমতা আছে। সিনেট বিদেশি রাষ্ট্রসমূহের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের চুক্তিগুলি এবং রাষ্টপতির বিভিন্ন নিয়োগগুলি অনুমোদন করে। এই প্রসঙ্গে সিনেট রাষ্ট্রপতির দ্বারা বিচারপতিদের নিয়োগ ও অনুমোদন করে থাকে। আবার-

            বিচার বিভাগ শাসন বিভাগীয় কাজ ও আইনের সাংবিধানিকতা বিচার করে এবং অসাংবিধানিক হলে সেগুলিকে বাতিল করে দিতে পারে। অর্থাৎ আমেরিকার এক বিভাগ অন্য বিভাগের কাজ সম্পাদন করে। তবে-

       আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্ষমতা স্বতন্ত্রীকরন নীতির মাধ্যমে এক বিভাগকে অন্য বিভাগের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করা হয়েছে। রাষ্ট্রপতি ও ক্যাবিনেট কংগ্রেসের কাছে দায়িত্বশীল নয়। কংগ্রেসও অনাস্থা প্রস্তাব দ্বারা তাঁদের অপসারণ করতে পারে না। বিচার বিভাগকে আইন ও শাসন বিভাগের নিয়ন্ত্রণ মুক্ত করা হয়েছে। কিন্তু -

    নিয়ন্ত্রণ ও ভারসাম্যের নীতির জন্য আমেরিকার যুক্তরাষ্ট্র সরকারের এক বিভাগ অন্য বিভাগকে নিয়ন্ত্রণ করে। কংগ্রেসের অনুমতি ছাড়া রাষ্ট্রপতি কোন অর্থ ব্যয় করতে পারেন না। তবে কংগ্রেস প্রণীত কোন বিলে ভিটো বা অসম্মতি প্রদানের ক্ষমতা রাষ্ট্রপতির আছে। আর সেখানে সিনেটের সম্মতি ছাড়া রাষ্ট্রপতি কোন সন্ধি, চুক্তি ইত্যাদি কার্যকর করতে পারেন না। তবে -

        কংগ্রেস গুরুতর অপরাধের অভিযোগে রাষ্ট্রপতির বিরুদ্ধে ইমপিচমেন্টের ক্ষমতা ভোগ করে। সুপ্রিমকোর্ট সংবিধান বিরোধী বা ন্যায়নীতি বিরোধী যে কোন আইন বা শাসন বিভাগের কাজকে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিকে কাজে লাগিয়ে বাতিল করে দিতে পারে।

(ঠিক এরূপ অসংখ্য বিষয়ভিত্তিক আলোচনা সাজেশন এবং ভিডিও পেতে ভিজিট করুন আমাদের SHESHER KOBITA SUNDORBON YOUTUBE CHANNEL)।

Comments

Popular posts from this blog

একটি সার্থক গীতিকাব্যের পরিচয়।

  একটি সার্থক গীতিকাব্যের পরিচয়-সারদা মঙ্গল               গীতিকাব্য হলো এক ধরনের কবিতা, যার মধ্যে দিয়ে ব্যক্তির আবেগ, অনুভূতি এবং অভিজ্ঞতাগুলিকে ছন্দ ওর সংগীতের মাধ্যমে প্রকাশ করা হয়। তবে এখানে কবিতাগুলি খুবই ছোট আকারের হয়, আর সেখানে কবির ব্যক্তিগত অনুভূতির গভীরতা ও আন্তরিকতা প্রকাশ পায়। আর এই প্রেক্ষিতে আমরা বলতে পারি গীতি কবিতার সংকলন হলো গীতিকাব্য। ব্যঞ্জনাময় ও সংহত ।  গীতিকাব্যের বৈশিষ্ট্য  গীতিকাব্যের কিছু প্রধান বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হলো: ১. ব্যক্তিগত অনুভূতি ও আবেগ প্রকাশ: এটি গীতিকাব্যের প্রধান বৈশিষ্ট্য। এখানে কবি নিজের ব্যক্তিগত অনুভূতি, প্রেম, বিরহ, আনন্দ বা বিষাদের কথা তুলে ধরেন। ২. সংক্ষিপ্ততা: গীতিকাব্য সাধারণত দীর্ঘ হয় না। অল্প কয়েকটি স্তবকের মধ্যে কবি তাঁর ভাবনা সম্পূর্ণভাবে প্রকাশ করেন। ৩. সুর ও ছন্দের প্রাধান্য: গীতিকাব্য মূলত সুর করে আবৃত্তি করার জন্য রচিত হয়। তাই এতে সুর ও ছন্দের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়। ৪. আত্মগতভাব: গীতিকাব্যে বাইরের জগতের বর্ণনা না দিয়ে কবির নিজের মনের ভেতরের জগতের প্রতি মনোযোগ ...

চতুর্থ সেমিস্টার জেনারেল ইতিহাস ছোট প্রশ্ন ২০২১

 *১) সুজাউদ্দৌলা কে ছিলেন বা মুর্শিদকুলি খাঁর মৃত্যুর পর কে বাংলার নবাব হন?  উত্তর - সুজা উদ্দৌলা আয়ুধের সুবেদার নবাব ছিলেন। মুর্শিদকুলি খাঁর মৃত্যুর পর তার জামাতা বাংলার নবাব  হন ১৭৫৪-১৭৭৫ খ্রীস্টাব্দ পর্যন্ত। নবাব থাকাকালীন তিনি বক্সারের যুদ্ধ এবং পানিপথের তৃতীয় যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। *২) কোন সালে রেগুলেটিং আইন জারি করা হয়েছিল? উত্তর - ইস্ট ইন্ডিয়া কোম্পানির দুর্নীতি দূরীকরণ, গঠন বিন্যাস ও নিয়ন্ত্রণের জন্য ব্রিটিশ সরকার ১৭৭৩ খ্রিস্টাব্দে রেগুলেটিং আইন প্রণয়ন করেন। আর সেই আইনে বলা হয় বাংলা বোম্বাই ও মাদ্রাজে ১ করে কাউন্সিল থাকবে। *৩) শ্রী রঙ্গপত্তমের সন্ধিতে স্বাক্ষরকারী কারা কারা ছিলেন ?কখন এই সন্ধিটি স্বাক্ষরিত হয়েছিল? উত্তর - তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান হয়েছিল শ্রীরঙ্গপত্তমের সন্ধির দ্বারা। আর এই সন্ধিতে ঠিক হয় টিপু সুলতান ইংরেজদের তিন কোটি টাকা এবং জামিন স্বরূপ তার দুই পুত্রকে দিতে বাধ্য হবেন। এছাড়া বিজিত অঞ্চল ইংরাজ, মারাঠা ও নিজামের মধ্যে বন্টিত হল। যে সন্ধির দুটি পক্ষ ছিল একদিকে ছিলেন টিপু সুলতান এবং অপরদিকে ছিলেন ইংরেজ। সময়কালটি ছি...

পঞ্চম সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ।

পঞ্চম সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর  ১) শিল্প বিপ্লব কবে কোথায় প্রথম ঘটেছিল?         উত্তর - প্রথম শিল্প বিপ্লব শুরু হয়েছিল ইংল্যান্ডে (গ্রেট ব্রিটেন)। এটি প্রধানত অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে শুরু হয়ে প্রায় ১৭৬০ থেকে ১৮৪০ খ্রিস্টাব্দ-এর মধ্যে ঘটেছিল। ২) কৃষ্ণমৃত্যু কী?            • কৃষ্ণমৃত্যু (Black Death) হলো মানব ইতিহাসের এক ভয়াবহ মহামারি।এটি ছিল মূলত প্লেগ (Plague) রোগ, যা Yersinia pestis নামক ব্যাকটেরিয়ার কারণে সৃষ্টি হয়েছিল।এটি প্রধানত ১৩৪৬ থেকে ১৩৫৩ খ্রিস্টাব্দের মধ্যে ইউরোপ, এশিয়া (ইউরেশিয়া) এবং উত্তর আফ্রিকাজুড়ে ছড়িয়ে পড়েছিল। ৩) কে বলেছিলেন মানুষই সবকিছুর মানদণ্ড?        •এই বিখ্যাত উক্তিটি যিনি করেছিলেন তিনি হলেন প্রাচীন গ্রিসের একজন প্রখ্যাত দার্শনিক, যার নাম প্রোটাগোরাস (Protagoras)।তাঁর মূল বক্তব্যটি ছিল-"মানুষই সবকিছুর মানদণ্ড, যা আছে তারও, আর যা নেই তারও।” ৪) পেত্রাক কেন বিখ্যাত?         •পেত্রাক (Francesco Petrarca) ছিলেন ১৪ শতকের (১৩০৪-১৩৭৪) একজন ...