Skip to main content

গণতান্ত্রিক (XI-2nd.Sem) শাসনব্যবস্থাল বিপক্ষে যুক্তি।

গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিপক্ষে যুক্তি দেখাও।(BA,1st.Sem./XI, Second Semester)


                 • আলোচনার শুরুতেই আমরা বলে রাখি যে, গোটা পৃথিবীতে গণতন্ত্রের স্বপক্ষে বলিষ্ঠ প্রচার ও সমর্থন থাকলেও গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে অর্থাৎ বিপক্ষে বেশ জোরালো যুক্তি আছে। আর সেখানে দেখা যায় অক্ষম ও অযোগ্যের শাসন ব্যবস্থা এবং এই গণতান্ত্রিক শাসনব্যবস্থা নিতান্তই অস্থায়ী ক্ষণভঙ্গুর। আর সেখানে আমরা দেখি-

•√ ১) অক্ষম অযোগ্যের শাসন ব্যবস্থাঃ গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সাফল্য নির্ভর করে শাসকগণের দক্ষতা, শিক্ষা ও বিচার বিবেচনার ওপর। গণতন্ত্রে শিক্ষা ও গুণগত যোগ্যতার বিশেষ সমাদর নেই ও গুণগত যোগ্যতা অপেক্ষা সংখ্যার উপর প্রাধান্য আরোপ করা হয়। অধিকাংশ মানুষ অশিক্ষিত ও রাজনৈতিক চেতনহীন বলেই অজ্ঞতা,অশিক্ষা অযোগ্যতাই এই শাসনব্যবস্থায় প্রতিফলিত হয়।

•২) নিম্নস্তরের নেতৃত্বঃ গণতান্ত্রিক শাসনব্যবস্থায় নেতৃত্বের যোগ্যতাকে বিশেষ সমালোচনা করা হয়েছে। এরূপ শাসনব্যবস্থার ক্ষেত্রে গণতান্ত্রিক নেতৃত্ব শিক্ষা, ধর্ম,কলা প্রভৃতি অতীত দিনের হতে বিশেষ নিম্নমানের এবং নিম্নমনের। আর এখানে নির্বাচনের মাধ্যমে নেতা নির্বাচনের পদ্ধতি স্বীকৃত হওয়ায় অযোগ্য, অজ্ঞ ব্যক্তির নেতৃত্ব লাভের সুযোগ ঘটে। ফলে তাদের মধ্যে দক্ষতা ও জ্ঞানের অভাবে গণতন্ত্র অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। 

•৩) স্বাধীনতার প্রতিবন্ধকতাঃ গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের শাসনব্যবস্থা। আর সেখানে সমাজের অধিকাংশ মানুষ অজ্ঞ ও অশিক্ষিত বলে স্বাধীনতার প্রকৃত তাৎপর্য উপলব্ধি করতে পারে না। গতানুগতিকতার বাইরে সকল কাজ ও মতামতকে অশিক্ষিত জনগণ সন্দেহ ও অবিশ্বাসের চোখে দেখে বলে তাদের নিয়ন্ত্রণ করতে চায়। সুতরাং গণতন্ত্রে ব্যক্তিত্বের যথার্থ বিকাশ ও স্বাধীনতার উপলব্ধি অপেক্ষা তাদের প্রতিবন্ধকতাই অধিক পরিলক্ষিত হয়।

•৪) শিল্প,সাহিত্য,বিজ্ঞানের পরিপন্থীঃ গণতন্ত্র শিল্প, সাহিত্য,চারুকলার,বিজ্ঞান প্রভৃতি সুকুমার বৃত্তিগুলির পরিপন্থী। সাধারণ অজ্ঞ,অশিক্ষিত মানুষ শিল্প-সাহিত্য,চারুকলা বা বিজ্ঞানের যথার্থ গুরুত্ব উপলব্ধি করতে সম্পূর্ণ অক্ষম। সুতরাং শিল্প,সাহিত্য বা বিজ্ঞানের বিকাশে তারা সচেষ্ট হন না।

•৫) আমলাতন্ত্রের প্রাধান্যঃ গণতান্ত্রিক শাসনব্যবস্থায় আমলাগণের প্রাধান্য বৃদ্ধির যথেষ্ট সুযোগ থাকে। যার ফলে এখানে প্রকৃত জনকল্যাণমূলক কর্মসূচি উপেক্ষিত হয়। আর এখানে প্রশাসনিক কাজে স্থায়ী কর্মচারীরা আমলাগণের ওপর নির্ভর করে। ফলে সকল পরিকল্পনাই বাস্তবে কার্যকর করতে অযথা সময় নষ্ট হয় কিংবা পরিকল্পনা বাস্তবায়িত হয়না।

•৬) জাতীয় সংকটে উপযুক্ত নয়ঃ গণতান্ত্রিক শাসনব্যবস্থা বহুজনের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সমূহ গৃহীত হয়। সেখানে আনুষ্ঠানিক আলাপ আলোচনা এবং গণতান্ত্রিক রীতিনীতির জন্য দ্রুত কোন সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয় না। জাতীয় সংকট বা জরুরী অবস্থার সময়ে এই শ্লথগতি পদ্ধতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পথে অন্তরায় হয়ে দাঁড়ায়।

ঠিক এরূপ অসংখ্য বিষয়ভিত্তিক আলোচনা সাজেশন এবং ভিডিও পেতে ভিজিট করুন আমাদের SHESHER KOBITA SUNDORBON YOUTUBE CHANNEL ।

Comments

Popular posts from this blog

একটি সার্থক গীতিকাব্যের পরিচয়।

  একটি সার্থক গীতিকাব্যের পরিচয়-সারদা মঙ্গল               গীতিকাব্য হলো এক ধরনের কবিতা, যার মধ্যে দিয়ে ব্যক্তির আবেগ, অনুভূতি এবং অভিজ্ঞতাগুলিকে ছন্দ ওর সংগীতের মাধ্যমে প্রকাশ করা হয়। তবে এখানে কবিতাগুলি খুবই ছোট আকারের হয়, আর সেখানে কবির ব্যক্তিগত অনুভূতির গভীরতা ও আন্তরিকতা প্রকাশ পায়। আর এই প্রেক্ষিতে আমরা বলতে পারি গীতি কবিতার সংকলন হলো গীতিকাব্য। ব্যঞ্জনাময় ও সংহত ।  গীতিকাব্যের বৈশিষ্ট্য  গীতিকাব্যের কিছু প্রধান বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হলো: ১. ব্যক্তিগত অনুভূতি ও আবেগ প্রকাশ: এটি গীতিকাব্যের প্রধান বৈশিষ্ট্য। এখানে কবি নিজের ব্যক্তিগত অনুভূতি, প্রেম, বিরহ, আনন্দ বা বিষাদের কথা তুলে ধরেন। ২. সংক্ষিপ্ততা: গীতিকাব্য সাধারণত দীর্ঘ হয় না। অল্প কয়েকটি স্তবকের মধ্যে কবি তাঁর ভাবনা সম্পূর্ণভাবে প্রকাশ করেন। ৩. সুর ও ছন্দের প্রাধান্য: গীতিকাব্য মূলত সুর করে আবৃত্তি করার জন্য রচিত হয়। তাই এতে সুর ও ছন্দের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়। ৪. আত্মগতভাব: গীতিকাব্যে বাইরের জগতের বর্ণনা না দিয়ে কবির নিজের মনের ভেতরের জগতের প্রতি মনোযোগ ...

ষষ্ঠ সেমিস্টার বাংলা অনার্স (DSE3/4) সাজেশন ২০২৫

       West Bengal State University                                       BA Honours, 6th Semester                                         SUGGESTION 2025                                                      BNGA,DSE05T( DSE3/4)  • বাংলা কথাসাহিত্যঃ মন্বন্তর, দাঙ্গা ও দেশভাগ• একক-১(২০২১) ক) দেশভাগের ইতিহাসের বাস্তব রূপ বাংলা সাহিত্যে  কীভাবে প্রকাশ পেয়েছে কয়েকটি উপন্যাস অনুসরণে তার পরিচয় দাও। • ১৯৪৬ দাঙ্গা রাজনীতির ট্রাজেডি বাংলা ছোটগল্পের পরিসরে কিভাবে এসেছে, সংশ্লিষ্ট কয়েকটি রচনা অবলম্বনে আলোচনা করো। (২০২২) পঞ্চাশের মন্বন্তরের বাস্তব বর্ণনা করে বাংলা উপন্যাসে তার কতটা প্রতিফলন ঘটেছে, সে বিষয়ে আলোকপাত করো। •দেশভাগের ক...

ইতিহাস (3rd Semester) সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

 তৃতীয় সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, তৃতীয় সেমিস্টার ইতিহাস মাইনর)। ১)বন্দেগান-ই-চাহালগানি বলতে কী বোঝায়? •উত্তরঃবন্দেগান-ই-চাহালগান বলতে চল্লিশ জন তুর্কি ও অ-তুর্কি দাসদের সমন্বয়ে গঠিত একটি বাহিনীকে বোঝায়। এই বাহিনীকে ডাল চালিশা বা তুরকান-ই- চাহালগানি নামে ডাকা হতো। ২)আমির খসরু কে ছিলেন? •উত্তরঃ আমির খসরু ছিলেন প্রখ্যাত সুফি সাধক বা আরেফ নিজামউদ্দিন আওলিয়ার ছাত্র এবং অন্যতম প্রধান খলিফা। যাঁকে 'ভারতের তোতা' উপাধি দেওয়া হয়েছিল। ৩) মহরানা প্রতাপ কে ছিলেন?  •উত্তরঃ মেবারের শিশোদিয়া রাজবংশের একজন হিন্দু রাজপুত রাজা ছিলেন মহারানা প্রতাপ সিং। যিনি রাজপুতদের বীরত্ব ও দৃঢ় সংকল্পের প্রতীক। বহু বছর ধরে তিনি মুঘল সম্রাট আকবরের সঙ্গে লড়াই করেন। ৪) জায়গীরদারী সংকট কী? •উত্তরঃ জায়গিরদারী সংকট ছিল মোগল সাম্রাজ্যের একটি অর্থনৈতিক সংকট। এই সংকটে জমি বা জায়গিরের অভাব দেখা দিয়েছিল। যার ফলে প্রশাসনিক খরচ মেটানো এবং যুদ্ধের খরচ বহন করা সম্ভব হতো না। ৫) দাক্ষিণাত্য ক্ষত কী? •উত্তরঃ দাক্ষিণাত্য ক্ষত বলতে ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীত...