Skip to main content

চৈতন্যভাগবত(1st.Sem) গ্ৰন্থের ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো।

চৈতন্যভাগবত গ্রন্থের ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। (West Bengal State University Bengali first semester Mejor)

           •আলোচনা শুরুতেই আমরা বলে রাখি যে, বৃন্দাবন দাস ধর্মীয় প্রচারমূলক কাব্য রচনায় প্রবৃত্ত হয়ে সমকালীন নবদ্বীপের অবৈষ্ণব সমাজের চিত্র ফুটিয়ে তুলেছেন।আর সেই কাব্য চিত্রে তাঁর ইতিহাস চেতনার সুন্দর পরিচয় পাওয়া যায়। চৈতন্যদেবের আবির্ভাবকালে সমগ্র দেশের রুচি কোন দিকে প্রবাহিত হয়েছিল, ধর্মকর্মের অবস্থা কেমন ছিল, তার একটি নির্ভরযোগ্য বিশ্বস্ত চিত্র আমরা চৈতন্যভাগবত গ্রন্থে পাই। সমসাময়িক নবদ্বীপের জনসংখ্যা, নবদ্বীপবাসীর সম্পদ সমৃদ্ধি এবং শিক্ষা দীক্ষার বিষয়ে তিনি লিখেছেন-

              “নবদ্বীপ সম্পত্তি কে বর্ণিবারে পারে।                              এক গঙ্গাঘাটে লক্ষ লোক স্নান করে।।                            ত্রিবিধ বৈসে এক জাতি লক্ষ লক্ষ।                                সরস্বতী প্রসাদের সবাই মহাদক্ষ।।”

যেকোনো অল্পবয়সী বালক ও যে মহাপণ্ডিতের সঙ্গে তর্কযুদ্ধে অবতীর্ণ হওয়ার যোগ্যতা রাখতো, তার স্বীকৃতি জানিয়েছেন স্বয়ং বৃন্দাবন দাস। মনসা-চন্ডী-আদি অনার্য দেবদেবীগণ যে সমাজে যথাযোগ্য স্বীকৃতি পেয়েছেন এবং চৈতন্যপূর্ব যুগেই যে এদের মহাত্ব্যসূচক বিভিন্ন মঙ্গলকাব্য রচিত হয়েছিল, এ সংবাদটি আমরা চৈতন্য-ভাগবত গ্রন্থ থেকেই জানার সুযোগ পেয়েছি। শুধু তাই নয়-

বৃন্দাবন দাসের কবি প্রতিভা অতি উচ্চশ্রেণীর না হলেও তাঁর রচনাপ্রবাহ যে স্বচ্ছন্দগতিতে অগ্রসর হয়েছে, তা অনস্বীকার্য। ড. সুকুমার সেন এর মতে-

        “কাব্যটির মধ্যে কবিত্ব ফলাইবার কিছুমাত্র।                      চেষ্টা দেখা যায় না,তথাপি চৈতন্যচরিত্রের                      অপরিসীম মাধুর্য কবির অন্তর হইতে                           স্বতঃ-উৎসারিত অজস্র ভক্তিরস চৈতন্য                        ভাগবতকে শ্রেষ্ঠ কাব্যের মর্যাদা দান                                 করিয়াছে।”

          আর সে কারণেই চৈতন্য ভাগবতের যে কোন স্থান পড়িলে ভক্ত কবির আবেগ পাঠকের মনে সঞ্চারিত হতে বিন্দুমাত্র বিলম্ব হয় না। আসলে এরূপ human interest হিসাবে চৈতন্যভাগবত পুরাতন বাংলা সাহিত্যি একক এবং অদ্বিতীয়।

Comments

Popular posts from this blog

একটি সার্থক গীতিকাব্যের পরিচয়।

  একটি সার্থক গীতিকাব্যের পরিচয়-সারদা মঙ্গল               গীতিকাব্য হলো এক ধরনের কবিতা, যার মধ্যে দিয়ে ব্যক্তির আবেগ, অনুভূতি এবং অভিজ্ঞতাগুলিকে ছন্দ ওর সংগীতের মাধ্যমে প্রকাশ করা হয়। তবে এখানে কবিতাগুলি খুবই ছোট আকারের হয়, আর সেখানে কবির ব্যক্তিগত অনুভূতির গভীরতা ও আন্তরিকতা প্রকাশ পায়। আর এই প্রেক্ষিতে আমরা বলতে পারি গীতি কবিতার সংকলন হলো গীতিকাব্য। ব্যঞ্জনাময় ও সংহত ।  গীতিকাব্যের বৈশিষ্ট্য  গীতিকাব্যের কিছু প্রধান বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হলো: ১. ব্যক্তিগত অনুভূতি ও আবেগ প্রকাশ: এটি গীতিকাব্যের প্রধান বৈশিষ্ট্য। এখানে কবি নিজের ব্যক্তিগত অনুভূতি, প্রেম, বিরহ, আনন্দ বা বিষাদের কথা তুলে ধরেন। ২. সংক্ষিপ্ততা: গীতিকাব্য সাধারণত দীর্ঘ হয় না। অল্প কয়েকটি স্তবকের মধ্যে কবি তাঁর ভাবনা সম্পূর্ণভাবে প্রকাশ করেন। ৩. সুর ও ছন্দের প্রাধান্য: গীতিকাব্য মূলত সুর করে আবৃত্তি করার জন্য রচিত হয়। তাই এতে সুর ও ছন্দের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়। ৪. আত্মগতভাব: গীতিকাব্যে বাইরের জগতের বর্ণনা না দিয়ে কবির নিজের মনের ভেতরের জগতের প্রতি মনোযোগ ...

ষষ্ঠ সেমিস্টার বাংলা অনার্স (DSE3/4) সাজেশন ২০২৫

       West Bengal State University                                       BA Honours, 6th Semester                                         SUGGESTION 2025                                                      BNGA,DSE05T( DSE3/4)  • বাংলা কথাসাহিত্যঃ মন্বন্তর, দাঙ্গা ও দেশভাগ• একক-১(২০২১) ক) দেশভাগের ইতিহাসের বাস্তব রূপ বাংলা সাহিত্যে  কীভাবে প্রকাশ পেয়েছে কয়েকটি উপন্যাস অনুসরণে তার পরিচয় দাও। • ১৯৪৬ দাঙ্গা রাজনীতির ট্রাজেডি বাংলা ছোটগল্পের পরিসরে কিভাবে এসেছে, সংশ্লিষ্ট কয়েকটি রচনা অবলম্বনে আলোচনা করো। (২০২২) পঞ্চাশের মন্বন্তরের বাস্তব বর্ণনা করে বাংলা উপন্যাসে তার কতটা প্রতিফলন ঘটেছে, সে বিষয়ে আলোকপাত করো। •দেশভাগের ক...

ইতিহাস (3rd Semester) সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

 তৃতীয় সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, তৃতীয় সেমিস্টার ইতিহাস মাইনর)। ১)বন্দেগান-ই-চাহালগানি বলতে কী বোঝায়? •উত্তরঃবন্দেগান-ই-চাহালগান বলতে চল্লিশ জন তুর্কি ও অ-তুর্কি দাসদের সমন্বয়ে গঠিত একটি বাহিনীকে বোঝায়। এই বাহিনীকে ডাল চালিশা বা তুরকান-ই- চাহালগানি নামে ডাকা হতো। ২)আমির খসরু কে ছিলেন? •উত্তরঃ আমির খসরু ছিলেন প্রখ্যাত সুফি সাধক বা আরেফ নিজামউদ্দিন আওলিয়ার ছাত্র এবং অন্যতম প্রধান খলিফা। যাঁকে 'ভারতের তোতা' উপাধি দেওয়া হয়েছিল। ৩) মহরানা প্রতাপ কে ছিলেন?  •উত্তরঃ মেবারের শিশোদিয়া রাজবংশের একজন হিন্দু রাজপুত রাজা ছিলেন মহারানা প্রতাপ সিং। যিনি রাজপুতদের বীরত্ব ও দৃঢ় সংকল্পের প্রতীক। বহু বছর ধরে তিনি মুঘল সম্রাট আকবরের সঙ্গে লড়াই করেন। ৪) জায়গীরদারী সংকট কী? •উত্তরঃ জায়গিরদারী সংকট ছিল মোগল সাম্রাজ্যের একটি অর্থনৈতিক সংকট। এই সংকটে জমি বা জায়গিরের অভাব দেখা দিয়েছিল। যার ফলে প্রশাসনিক খরচ মেটানো এবং যুদ্ধের খরচ বহন করা সম্ভব হতো না। ৫) দাক্ষিণাত্য ক্ষত কী? •উত্তরঃ দাক্ষিণাত্য ক্ষত বলতে ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীত...