Skip to main content

মার্কিন (3rd.Sem)যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের দল ব্যবস্থার তুলনামূলক আলোচনা করো।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের দল ব্যবস্থার তুলনামূলক আলোচনা করো। (West Bengal State University,3rd Semester, Political Science, Minor)

               •আলোচনা শুরুতেই আমরা বলে রাখি যে, উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থার রাজনৈতিক দল হল শাসন ব্যবস্থার একটি অপরিহার্য অঙ্গ। দল ব্যবস্থার মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে, গণতান্ত্রিক নির্বাচন সম্ভব হয় এবং সরকার গঠিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের কার্যকালের দ্বিতীয় পর্যায়ে মার্কিন দলববস্থার উদ্ভব ঘটে।                                       আর ব্রিটেনে সাংবিধানিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানের মত দলব্যবস্থাও ঐতিহাসিক বিবর্তনের ফল। তবে একদিনে ব্রিটেনে দল ব্যবস্থা গড়ে ওঠেনি। আধুনিক অর্থে ব্রিটিশ দলব্যবস্থার উদ্ভব ঘটেছে উনবিংশ শতকে। তবে যেভাবেই উক্ত দেশ দুটিতে দল ব্যবস্থার গড়ে উঠুক না কেন তাদের মধ্যে বিস্তর বৈসাদৃশ্য আছে। আর সেই বৈসাদৃশ্য গুলি হল-

•প্রথমতঃ মার্কিন যুক্তরাষ্ট্রের দলগুলির মধ্যে কঠোর নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলার অভাব পরিলক্ষিত হয়। তাই কংগ্রেসের সদস্যরা স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারে। তারা দলীয় মতামতকে অগ্রাহ্য করে নিজ ইচ্ছানুসারে কংগ্রেসের বিভিন্ন প্রস্তাবের ওপর ভোট প্রদান করতে পারে। কিন্তু -                                                        •ব্রিটেনের রাজনৈতিক দলগুলির মধ্যে তুলনামূলকভাবে শৃঙ্খলা নিয়মানুবর্তিতা ও কেন্দ্রীয় নিয়ন্ত্রণের অস্তিত্ব অনেক বেশি। সে দেশে দলীয় সদস্যরা দলীয় নির্দেশকে উপেক্ষা করে আইনসভায় নিজ ইচ্ছায় ভোট দিতে পারে না। 

•দ্বিতীয়তঃ মার্কিন যুক্তরাষ্ট্রের দল ব্যবস্থা হল অস্পষ্ট দ্বিদলীয় ব্যবস্থা। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক দল ও সাধারণতন্ত্রী দল দুটির মধ্যে আদর্শ ও নীতিগত কোন পার্থক্য নেই। উভয় দলই বুর্জোয়া শ্রেণীর স্বার্থ রক্ষা করে এবং সাম্রাজ্যবাদী নীতিকে প্রাধান্য দেয়। কিন্তু-                                                                                •ব্রিটেনের দল ব্যবস্থা হল সুস্পষ্ট দ্বিদলীয় ব্যবস্থা। ব্রিটেনের শ্রমিক দল ও রক্ষণশীল দলগুলির মধ্যে আদর্শ ও নীতির ক্ষেত্রে সুস্পষ্ট পার্থক্য লক্ষণীয়।

•তৃতীয়তঃ মার্কিন যুক্তরাষ্ট্রের দলগুলির নীতি কর্মসূচিগত পার্থক্য না থাকায় তারা শুধুমাত্র রাজনৈতিক ক্ষমতালাভ করার জন্য নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়। কিন্তু -                                                                           •ব্রিটেনের দলগুলির মধ্যে নীতি ও কর্মসূচি গত পার্থক্য থাকায় রাজনৈতিক দলগুলি নির্দিষ্ট নীতি ও কর্মসূচির ভিত্তিতে সেগুলির রুপায়নের জন্য নির্বাচনে প্রতিযোগিতা করে থাকে।

•চতুর্থতঃ মার্কিন প্রশাসনিক ব্যবস্থা যুক্তরাষ্ট্রীয় হওয়ায় সেখানে বিকেন্দ্রীভূত দলব্যবস্থা গড়ে উঠেছে। দুটি প্রধান দলের রাজ্য ও স্থানীয় সংগঠনগুলি সেখানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি তারা আঞ্চলিক ও স্থানীয় সমস্যাগুলির দিকে নজর দেয়। কিন্তু -                                                                                 ব্রিটেন একটি এককেন্দ্রিক রাষ্ট্র। ব্রিটেনের রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতা কেন্দ্রীভূত এবং সেখানকার দলীয় ব্যবস্থাও কেন্দ্রীভূত। আঞ্চলিক সংগঠনগুলির প্রভাব সেখানে অনেক কম। 

•পঞ্চমতঃ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি শাসিত সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আর এই ব্যবস্থায় সরকার ও আইনসভা আলাদাভাবে কাজ করে। সরকারের অস্তিত্ব আইনসভার ভোট নির্ভর করে না তাই এখানে সরকারের সঙ্গে রাজনৈতিক দলের ঘনিষ্ঠতা খুবই কম। কিন্তু -                       •ব্রিটেনের সংসদীয় শাসনব্যবস্থায় সরকার ও রাজনৈতিক দলগুলি পারস্পরিকভাবে গভীর যোগসূত্রে আবদ্ধ থাকে। তাই এখানে কমন্সসভার সরকারি দলের কোন সদস্যই সরকারের নীতি ও দলীয় সিদ্ধান্তের বিরোধিতা করতে পারে না।

•ষষ্ঠতঃ মার্কিন যুক্তরাষ্ট্রে বিরোধী দলকে বিশেষভাবে কোন মর্যাদা প্রদান করা হয় না। কিন্তু -                                       •ব্রিটেনের কমন্সসভার সংখ্যাগরিষ্ঠ দলকে রাজা বা রানির সরকার এবং প্রধান বিরোধী দলকে রাজা বা রানীর বিরোধী দল বলা হয়। তবে উভয় দলই বিশেষ রাজনৈতিক মর্যাদার অধিকারী এবং জনগণ ও তাদের মর্যাদার চোখে দেখে। 

                    •পরিশেষে আমরা বলতে পারি যে, মার্কিন ও ব্রিটিশ রাজনৈতিক দলগুলির মধ্যে পার্থক্যের কারণ হলো উভয় দেশের শাসনব্যবস্থার মধ্যে সংগঠনগত ও নীতিগত পার্থক্য। আমেরিকা যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা যুক্তরাষ্ট্রীয় ও রাষ্ট্রপতি শাসিত এবং ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির উপর প্রতিষ্ঠিত। পাশাপাশি ব্রিটেনের শাসন ব্যবস্থা হল এককেন্দ্রিক ও সংসদীয় এবং ক্ষমতার স্বতন্ত্রীকরন নীতির অনস্তিত্বের উপর প্রতিষ্ঠিত। তবে উভয় দেশেই উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থা প্রচলিত। তাই উভয় দলব্যবস্থার মধ্যে সাদৃশ্যও কম নয়।

ঠিক এরূপ অসংখ্য বিষয়ভিত্তিক আলোচনা,সাজেশন এবং ভিডিও পেতে ভিজিট করুন আমাদের SHESHER KOBITA SUNDORBON YOUTUBE CHANNEL ।


Comments

Popular posts from this blog

একটি সার্থক গীতিকাব্যের পরিচয়।

  একটি সার্থক গীতিকাব্যের পরিচয়-সারদা মঙ্গল               গীতিকাব্য হলো এক ধরনের কবিতা, যার মধ্যে দিয়ে ব্যক্তির আবেগ, অনুভূতি এবং অভিজ্ঞতাগুলিকে ছন্দ ওর সংগীতের মাধ্যমে প্রকাশ করা হয়। তবে এখানে কবিতাগুলি খুবই ছোট আকারের হয়, আর সেখানে কবির ব্যক্তিগত অনুভূতির গভীরতা ও আন্তরিকতা প্রকাশ পায়। আর এই প্রেক্ষিতে আমরা বলতে পারি গীতি কবিতার সংকলন হলো গীতিকাব্য। ব্যঞ্জনাময় ও সংহত ।  গীতিকাব্যের বৈশিষ্ট্য  গীতিকাব্যের কিছু প্রধান বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হলো: ১. ব্যক্তিগত অনুভূতি ও আবেগ প্রকাশ: এটি গীতিকাব্যের প্রধান বৈশিষ্ট্য। এখানে কবি নিজের ব্যক্তিগত অনুভূতি, প্রেম, বিরহ, আনন্দ বা বিষাদের কথা তুলে ধরেন। ২. সংক্ষিপ্ততা: গীতিকাব্য সাধারণত দীর্ঘ হয় না। অল্প কয়েকটি স্তবকের মধ্যে কবি তাঁর ভাবনা সম্পূর্ণভাবে প্রকাশ করেন। ৩. সুর ও ছন্দের প্রাধান্য: গীতিকাব্য মূলত সুর করে আবৃত্তি করার জন্য রচিত হয়। তাই এতে সুর ও ছন্দের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়। ৪. আত্মগতভাব: গীতিকাব্যে বাইরের জগতের বর্ণনা না দিয়ে কবির নিজের মনের ভেতরের জগতের প্রতি মনোযোগ ...

চতুর্থ সেমিস্টার জেনারেল ইতিহাস ছোট প্রশ্ন ২০২১

 *১) সুজাউদ্দৌলা কে ছিলেন বা মুর্শিদকুলি খাঁর মৃত্যুর পর কে বাংলার নবাব হন?  উত্তর - সুজা উদ্দৌলা আয়ুধের সুবেদার নবাব ছিলেন। মুর্শিদকুলি খাঁর মৃত্যুর পর তার জামাতা বাংলার নবাব  হন ১৭৫৪-১৭৭৫ খ্রীস্টাব্দ পর্যন্ত। নবাব থাকাকালীন তিনি বক্সারের যুদ্ধ এবং পানিপথের তৃতীয় যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। *২) কোন সালে রেগুলেটিং আইন জারি করা হয়েছিল? উত্তর - ইস্ট ইন্ডিয়া কোম্পানির দুর্নীতি দূরীকরণ, গঠন বিন্যাস ও নিয়ন্ত্রণের জন্য ব্রিটিশ সরকার ১৭৭৩ খ্রিস্টাব্দে রেগুলেটিং আইন প্রণয়ন করেন। আর সেই আইনে বলা হয় বাংলা বোম্বাই ও মাদ্রাজে ১ করে কাউন্সিল থাকবে। *৩) শ্রী রঙ্গপত্তমের সন্ধিতে স্বাক্ষরকারী কারা কারা ছিলেন ?কখন এই সন্ধিটি স্বাক্ষরিত হয়েছিল? উত্তর - তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান হয়েছিল শ্রীরঙ্গপত্তমের সন্ধির দ্বারা। আর এই সন্ধিতে ঠিক হয় টিপু সুলতান ইংরেজদের তিন কোটি টাকা এবং জামিন স্বরূপ তার দুই পুত্রকে দিতে বাধ্য হবেন। এছাড়া বিজিত অঞ্চল ইংরাজ, মারাঠা ও নিজামের মধ্যে বন্টিত হল। যে সন্ধির দুটি পক্ষ ছিল একদিকে ছিলেন টিপু সুলতান এবং অপরদিকে ছিলেন ইংরেজ। সময়কালটি ছি...

পঞ্চম সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ।

পঞ্চম সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর  ১) শিল্প বিপ্লব কবে কোথায় প্রথম ঘটেছিল?         উত্তর - প্রথম শিল্প বিপ্লব শুরু হয়েছিল ইংল্যান্ডে (গ্রেট ব্রিটেন)। এটি প্রধানত অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে শুরু হয়ে প্রায় ১৭৬০ থেকে ১৮৪০ খ্রিস্টাব্দ-এর মধ্যে ঘটেছিল। ২) কৃষ্ণমৃত্যু কী?            • কৃষ্ণমৃত্যু (Black Death) হলো মানব ইতিহাসের এক ভয়াবহ মহামারি।এটি ছিল মূলত প্লেগ (Plague) রোগ, যা Yersinia pestis নামক ব্যাকটেরিয়ার কারণে সৃষ্টি হয়েছিল।এটি প্রধানত ১৩৪৬ থেকে ১৩৫৩ খ্রিস্টাব্দের মধ্যে ইউরোপ, এশিয়া (ইউরেশিয়া) এবং উত্তর আফ্রিকাজুড়ে ছড়িয়ে পড়েছিল। ৩) কে বলেছিলেন মানুষই সবকিছুর মানদণ্ড?        •এই বিখ্যাত উক্তিটি যিনি করেছিলেন তিনি হলেন প্রাচীন গ্রিসের একজন প্রখ্যাত দার্শনিক, যার নাম প্রোটাগোরাস (Protagoras)।তাঁর মূল বক্তব্যটি ছিল-"মানুষই সবকিছুর মানদণ্ড, যা আছে তারও, আর যা নেই তারও।” ৪) পেত্রাক কেন বিখ্যাত?         •পেত্রাক (Francesco Petrarca) ছিলেন ১৪ শতকের (১৩০৪-১৩৭৪) একজন ...