Skip to main content

সামাজিক সমস্যা(3rd.Sem) সমাজ গঠনের উপাদান, সামাজিক সমস্যার কারণ, প্রভাব ও প্রতিকার।

সামাজিক সমস্যা কাকে বলে? সমাজ গঠনে উপাদানগুলি কি কি? সামাজিক সমস্যার কারণ, প্রভাব ও সমস্যার প্রতিকার গুলি লেখো (পশ্চিমবঙ্গ রাষ্ট্র বিশ্ববিদ্যালয়, তৃতীয় সেমিস্টার, শিক্ষাবিজ্ঞান মাইনর)।

      • সামাজিক সমস্যাঃ সামাজিক সমস্যা হলো এমন একটি নেতিবাচক ঘটনা যা সমাজে বসবাসকারী মানুষকে স্বাভাবিক জীবন যাপনে বাঁধা সৃষ্টি করে। শুধু তাই নয়, এটি সামাজিক জীবনযাত্রায় বাঁধা প্রদান করে আবেগীয় ও অর্থনৈতিকভাবে সামাজিক উন্নয়ন ব্যাহত করে। তাই বিখ্যাত সমাজবিজ্ঞানী এল.কে.ফ্রাঙ্ক বলেন-।                                                                       "সামাজিক সমস্যা বলতে এমন একটি                            সামাজিক অসুবিধা অথবা অসংখ্য লোকের                  অসদাচরণকে বুঝায় যা সংশোধন করাদরকার।"

         আসলে এই সামাজিক সমস্যায় ভোগেন মানুষ নামক সমাজবদ্ধ জীব। কারণ মানুষ সমাজে মিলেমিশে বসবাস করে থাকেন। আর সেই সমাজে মানুষ একে অপরকে সঠিকভাবে সহযোগিতার ফলে সমাজজীবন পরিপূর্ণতা লাভ করে থাকে। তাই-                                  

           যেসব সামাজিক সম্পর্কের মধ্যে আমরা জীবনযাপন করি তাদের সংঘটিত রূপই হল সমাজ। আসলে সমাজ এই কথাটি দুটি অর্থে ব্যবহৃত হয়-তার প্রথমটি অর্থ হল-কতকগুলি উদ্দেশ্য চরিতার্থে সংগঠিত ব্যক্তিবর্গের সমষ্টিই হল সমাজ। আর দ্বিতীয় অর্থ হলো সমাজ হল একটি সংগঠন যা স্বয়ংসম্পূর্ণ। 


           •সমাজ গঠনে উপাদান সমূহ•

১) সমাজের প্রধান উপাদান হলো সঙ্গবদ্ধ মানুষ। 

২) পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া ও সচেতনতা সমাজের ব্যক্তিদের মধ্যে সামাজিক সম্পর্ক গড়ে ওঠার জন্য পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া ও সচেতনতা প্রয়োজন।

৩) যেসব মানুষ নিয়ে সমাজ গঠিত হয় তাদের মধ্যে যে শুধু সাদৃশ্যই থাকবে তা নয়, অনেক বৈসাদৃশ্য ও লক্ষ্য করা যায়।

৪) সহযোগিতা সমাজের যদি সহযোগিতা না থাকে তবে সমাজ টিকে থাকতে পারে না। পারস্পরিক সহযোগিতা সমাজের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান।

৫) পরস্পর নির্ভরশীলতা সমাজের একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। 

             • সামাজিক সমস্যার কারণ•

•মৌলিক মানবিক চাহিদা অপূরণ •সম্পদের অসম বন্টন •প্রাকৃতিক দুর্যোগ •পরিবর্তনশীল সমাজ •দারিদ্রতা •শিক্ষার অভাব •অপসংস্কৃতি •সম্পদের অপব্যবহার •আন্তর্জাতিক চক্র •শিল্পায়ন •রাজনৈতিক •অস্থিরতা প্রভৃতি।

                •সামাজিক সমস্যার প্রভাব•

•নৈতিক অবক্ষয় •নিরাপত্তাহীনতা •সামাজিক সম্পর্ক হ্রাস •দুর্নীতি •উন্নয়নে বাধা •দারিদ্রতা বৃদ্ধি •সন্ত্রাস •ক্ষতিকর অবস্থা সৃষ্টি প্রভৃতি।

              •সামাজিক সমস্যার প্রতিকার•

•জনসংখ্যার নিয়ন্ত্রণ •কর্ম সংস্থানের সৃষ্টি •মৌলিক মানবিক অধিকার নিশ্চিতকরণ •সম্পদের সুষম বন্টন •শিক্ষার হার বৃদ্ধি •দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ •দেশীয় সংস্কৃতির অনুশীলন •চিত্তবিনোদনের ব্যবস্থা করা •রাজনৈতিক স্থিতিশীলতা আনয়ন প্রভৃতি।

Comments

Popular posts from this blog

একটি সার্থক গীতিকাব্যের পরিচয়।

  একটি সার্থক গীতিকাব্যের পরিচয়-সারদা মঙ্গল               গীতিকাব্য হলো এক ধরনের কবিতা, যার মধ্যে দিয়ে ব্যক্তির আবেগ, অনুভূতি এবং অভিজ্ঞতাগুলিকে ছন্দ ওর সংগীতের মাধ্যমে প্রকাশ করা হয়। তবে এখানে কবিতাগুলি খুবই ছোট আকারের হয়, আর সেখানে কবির ব্যক্তিগত অনুভূতির গভীরতা ও আন্তরিকতা প্রকাশ পায়। আর এই প্রেক্ষিতে আমরা বলতে পারি গীতি কবিতার সংকলন হলো গীতিকাব্য। ব্যঞ্জনাময় ও সংহত ।  গীতিকাব্যের বৈশিষ্ট্য  গীতিকাব্যের কিছু প্রধান বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হলো: ১. ব্যক্তিগত অনুভূতি ও আবেগ প্রকাশ: এটি গীতিকাব্যের প্রধান বৈশিষ্ট্য। এখানে কবি নিজের ব্যক্তিগত অনুভূতি, প্রেম, বিরহ, আনন্দ বা বিষাদের কথা তুলে ধরেন। ২. সংক্ষিপ্ততা: গীতিকাব্য সাধারণত দীর্ঘ হয় না। অল্প কয়েকটি স্তবকের মধ্যে কবি তাঁর ভাবনা সম্পূর্ণভাবে প্রকাশ করেন। ৩. সুর ও ছন্দের প্রাধান্য: গীতিকাব্য মূলত সুর করে আবৃত্তি করার জন্য রচিত হয়। তাই এতে সুর ও ছন্দের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়। ৪. আত্মগতভাব: গীতিকাব্যে বাইরের জগতের বর্ণনা না দিয়ে কবির নিজের মনের ভেতরের জগতের প্রতি মনোযোগ ...

চতুর্থ সেমিস্টার জেনারেল ইতিহাস ছোট প্রশ্ন ২০২১

 *১) সুজাউদ্দৌলা কে ছিলেন বা মুর্শিদকুলি খাঁর মৃত্যুর পর কে বাংলার নবাব হন?  উত্তর - সুজা উদ্দৌলা আয়ুধের সুবেদার নবাব ছিলেন। মুর্শিদকুলি খাঁর মৃত্যুর পর তার জামাতা বাংলার নবাব  হন ১৭৫৪-১৭৭৫ খ্রীস্টাব্দ পর্যন্ত। নবাব থাকাকালীন তিনি বক্সারের যুদ্ধ এবং পানিপথের তৃতীয় যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। *২) কোন সালে রেগুলেটিং আইন জারি করা হয়েছিল? উত্তর - ইস্ট ইন্ডিয়া কোম্পানির দুর্নীতি দূরীকরণ, গঠন বিন্যাস ও নিয়ন্ত্রণের জন্য ব্রিটিশ সরকার ১৭৭৩ খ্রিস্টাব্দে রেগুলেটিং আইন প্রণয়ন করেন। আর সেই আইনে বলা হয় বাংলা বোম্বাই ও মাদ্রাজে ১ করে কাউন্সিল থাকবে। *৩) শ্রী রঙ্গপত্তমের সন্ধিতে স্বাক্ষরকারী কারা কারা ছিলেন ?কখন এই সন্ধিটি স্বাক্ষরিত হয়েছিল? উত্তর - তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান হয়েছিল শ্রীরঙ্গপত্তমের সন্ধির দ্বারা। আর এই সন্ধিতে ঠিক হয় টিপু সুলতান ইংরেজদের তিন কোটি টাকা এবং জামিন স্বরূপ তার দুই পুত্রকে দিতে বাধ্য হবেন। এছাড়া বিজিত অঞ্চল ইংরাজ, মারাঠা ও নিজামের মধ্যে বন্টিত হল। যে সন্ধির দুটি পক্ষ ছিল একদিকে ছিলেন টিপু সুলতান এবং অপরদিকে ছিলেন ইংরেজ। সময়কালটি ছি...

পঞ্চম সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ।

পঞ্চম সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর  ১) শিল্প বিপ্লব কবে কোথায় প্রথম ঘটেছিল?         উত্তর - প্রথম শিল্প বিপ্লব শুরু হয়েছিল ইংল্যান্ডে (গ্রেট ব্রিটেন)। এটি প্রধানত অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে শুরু হয়ে প্রায় ১৭৬০ থেকে ১৮৪০ খ্রিস্টাব্দ-এর মধ্যে ঘটেছিল। ২) কৃষ্ণমৃত্যু কী?            • কৃষ্ণমৃত্যু (Black Death) হলো মানব ইতিহাসের এক ভয়াবহ মহামারি।এটি ছিল মূলত প্লেগ (Plague) রোগ, যা Yersinia pestis নামক ব্যাকটেরিয়ার কারণে সৃষ্টি হয়েছিল।এটি প্রধানত ১৩৪৬ থেকে ১৩৫৩ খ্রিস্টাব্দের মধ্যে ইউরোপ, এশিয়া (ইউরেশিয়া) এবং উত্তর আফ্রিকাজুড়ে ছড়িয়ে পড়েছিল। ৩) কে বলেছিলেন মানুষই সবকিছুর মানদণ্ড?        •এই বিখ্যাত উক্তিটি যিনি করেছিলেন তিনি হলেন প্রাচীন গ্রিসের একজন প্রখ্যাত দার্শনিক, যার নাম প্রোটাগোরাস (Protagoras)।তাঁর মূল বক্তব্যটি ছিল-"মানুষই সবকিছুর মানদণ্ড, যা আছে তারও, আর যা নেই তারও।” ৪) পেত্রাক কেন বিখ্যাত?         •পেত্রাক (Francesco Petrarca) ছিলেন ১৪ শতকের (১৩০৪-১৩৭৪) একজন ...