Skip to main content

শিক্ষাক্ষেত্রে(3rd.Sem) ও মানব সমাজে প্রাথমিক গোষ্ঠী বা মুখ্য গোষ্ঠীর ভূমিকা বা গুরুত্ব আলোচনা করো।

শিক্ষাক্ষেত্রে ও মানব সমাজে প্রাথমিক গোষ্ঠী বা মুখ্য গোষ্ঠীর ভূমিকা বা গুরুত্ব আলোচনা করো(West Bengal State University Education Minor Third Semester)

প্রথমতঃ প্রাথমিক গোষ্ঠীগুলি সমাজের অপরিহার্য  বুনিয়াদ। পরিবার বা প্রাথমিক গোষ্ঠীর মধ্যেই শিশু প্রথম জন্মগ্ৰহণ করে। পরিবারের মধ্যেই শিশুর ব্যক্তিত্ব বিকশিত হতে শুরু করে।

দ্বিতীয়তঃ প্রাথমিক গোষ্ঠগুলির মাধ্যমেই শিশুর অন্তঃস্থ প্রেম,প্রীতি, ভালবাসা, মমতা প্রভৃতি আবেগময় ও কোমল বৃত্তিগুলি বিকশিত হয়ে ওঠে। ব্যক্তি ও সমাজজীবনে এই বৃত্তিগুলি অতি গুরুত্বপূর্ণ।

তৃতীয়তঃ প্রাথমিক গোষ্ঠিগুলি সংস্কৃতির ধারক ও বাহক। এগুলির মাধ্যমেই সংস্কৃতি সঞ্চারিত হয়। জন্মের পর সচেতনতার সঙ্গে সঙ্গে সমাজ স্বীকৃত আচার-আচরণ, আদব-কায়দা, মূল্যবোধ, ন্যায়-অন্যায় ইত্যাদি সম্বন্ধে ধারণা আয়ত্ত করে থাকে।

চতুর্থতঃ মানুষের মধ্যে সাধারণত যে স্বার্থপরতার মনোভাব থাকে, প্রাথমিক গোষ্ঠীর গভীর আন্তরিক প্রীতিপূর্ণ পরিবেশ তার অনেকাংশে পরিবর্তিত হয়ে যায়। আর সেখানে মানুষের ‘আমি সর্বস্ব’চিন্তাভাবনা প্রাথমিক গোষ্ঠীর মাধ্যমে ‘আমরা’ এই মনোভাবের রূপান্তরিত হয়।

পঞ্চমতঃ প্রাথমিক গোষ্ঠীর সদস্যরা যেকোনো কাজ একসাথে মিলিতভাবে করে। আর তার ফলে প্রাথমিক গোষ্ঠীর সদস্যদের মধ্যে একটি সহযোগিতার মনোভাব গড়ে ওঠে। 

ষষ্ঠতঃ প্রাথমিক গোষ্ঠীর মাধ্যমে সামাজিক জীবনের সাথে শিশুর প্রত্যক্ষযোগ স্থাপিত হয়।আর প্রাথমিক গোষ্ঠীগুলির সদস্যদের মধ্যে ক্রিয়া-প্রতিক্রিয়ার ফলে সামাজিক গুণ গুলির বিকাশ ঘটে। আর এগুলি পরবর্তীকালে সমাজ জীবনে বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে। বলা যায় শিশুর আচরণের সার্বিক বিকাশ ঘটায়। 

পরিশেষে আমরা বলতে পারি যে, শিক্ষাক্ষেত্রে প্রাথমিক গোষ্ঠীর উপরিউক্ত ভূমিকাগুলি বিশেষ গুরুত্বপূর্ণ হলেও শিশুর চাহিদা পূরণ বা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে প্রাথমিক গোষ্ঠীর ভূমিকা অপরিসীম। আসলে এই প্রাথমিক গোষ্ঠীর সদস্যদের মধ্যে থাকে বহুমুখী পরিচয়। যেগুলি শিশুকে সুন্দর ও সুষ্ঠুভাবে জীবন বিকাশের সাহায্য করে থাকে। শুধু তাই নয়, শিশুর মধ্যে জাগ্রত হয় ‘আমরা’ এই মানসিকতাবোধ। আর এই বোধের মাধ্যমেই শিশুর মধ্যে জাতীয়তাবোধ, ভাতৃত্ববোধ, দেশাত্মবোধ প্রভৃতি গুণ গুলির বিকাশ ঘটে।

ঠিক এরূপ অসংখ্য বিষয়ভিত্তিক আলোচনা, সাজেশন এবং ভিডিও পেতে ভিজিট করুন আমাদের SHESHER KOBITA SUNDORBON YOUTUBE CHANNEL 

Comments

Popular posts from this blog

একটি সার্থক গীতিকাব্যের পরিচয়।

  একটি সার্থক গীতিকাব্যের পরিচয়-সারদা মঙ্গল               গীতিকাব্য হলো এক ধরনের কবিতা, যার মধ্যে দিয়ে ব্যক্তির আবেগ, অনুভূতি এবং অভিজ্ঞতাগুলিকে ছন্দ ওর সংগীতের মাধ্যমে প্রকাশ করা হয়। তবে এখানে কবিতাগুলি খুবই ছোট আকারের হয়, আর সেখানে কবির ব্যক্তিগত অনুভূতির গভীরতা ও আন্তরিকতা প্রকাশ পায়। আর এই প্রেক্ষিতে আমরা বলতে পারি গীতি কবিতার সংকলন হলো গীতিকাব্য। ব্যঞ্জনাময় ও সংহত ।  গীতিকাব্যের বৈশিষ্ট্য  গীতিকাব্যের কিছু প্রধান বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হলো: ১. ব্যক্তিগত অনুভূতি ও আবেগ প্রকাশ: এটি গীতিকাব্যের প্রধান বৈশিষ্ট্য। এখানে কবি নিজের ব্যক্তিগত অনুভূতি, প্রেম, বিরহ, আনন্দ বা বিষাদের কথা তুলে ধরেন। ২. সংক্ষিপ্ততা: গীতিকাব্য সাধারণত দীর্ঘ হয় না। অল্প কয়েকটি স্তবকের মধ্যে কবি তাঁর ভাবনা সম্পূর্ণভাবে প্রকাশ করেন। ৩. সুর ও ছন্দের প্রাধান্য: গীতিকাব্য মূলত সুর করে আবৃত্তি করার জন্য রচিত হয়। তাই এতে সুর ও ছন্দের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়। ৪. আত্মগতভাব: গীতিকাব্যে বাইরের জগতের বর্ণনা না দিয়ে কবির নিজের মনের ভেতরের জগতের প্রতি মনোযোগ ...

চতুর্থ সেমিস্টার জেনারেল ইতিহাস ছোট প্রশ্ন ২০২১

 *১) সুজাউদ্দৌলা কে ছিলেন বা মুর্শিদকুলি খাঁর মৃত্যুর পর কে বাংলার নবাব হন?  উত্তর - সুজা উদ্দৌলা আয়ুধের সুবেদার নবাব ছিলেন। মুর্শিদকুলি খাঁর মৃত্যুর পর তার জামাতা বাংলার নবাব  হন ১৭৫৪-১৭৭৫ খ্রীস্টাব্দ পর্যন্ত। নবাব থাকাকালীন তিনি বক্সারের যুদ্ধ এবং পানিপথের তৃতীয় যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। *২) কোন সালে রেগুলেটিং আইন জারি করা হয়েছিল? উত্তর - ইস্ট ইন্ডিয়া কোম্পানির দুর্নীতি দূরীকরণ, গঠন বিন্যাস ও নিয়ন্ত্রণের জন্য ব্রিটিশ সরকার ১৭৭৩ খ্রিস্টাব্দে রেগুলেটিং আইন প্রণয়ন করেন। আর সেই আইনে বলা হয় বাংলা বোম্বাই ও মাদ্রাজে ১ করে কাউন্সিল থাকবে। *৩) শ্রী রঙ্গপত্তমের সন্ধিতে স্বাক্ষরকারী কারা কারা ছিলেন ?কখন এই সন্ধিটি স্বাক্ষরিত হয়েছিল? উত্তর - তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান হয়েছিল শ্রীরঙ্গপত্তমের সন্ধির দ্বারা। আর এই সন্ধিতে ঠিক হয় টিপু সুলতান ইংরেজদের তিন কোটি টাকা এবং জামিন স্বরূপ তার দুই পুত্রকে দিতে বাধ্য হবেন। এছাড়া বিজিত অঞ্চল ইংরাজ, মারাঠা ও নিজামের মধ্যে বন্টিত হল। যে সন্ধির দুটি পক্ষ ছিল একদিকে ছিলেন টিপু সুলতান এবং অপরদিকে ছিলেন ইংরেজ। সময়কালটি ছি...

পঞ্চম সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ।

পঞ্চম সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর  ১) শিল্প বিপ্লব কবে কোথায় প্রথম ঘটেছিল?         উত্তর - প্রথম শিল্প বিপ্লব শুরু হয়েছিল ইংল্যান্ডে (গ্রেট ব্রিটেন)। এটি প্রধানত অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে শুরু হয়ে প্রায় ১৭৬০ থেকে ১৮৪০ খ্রিস্টাব্দ-এর মধ্যে ঘটেছিল। ২) কৃষ্ণমৃত্যু কী?            • কৃষ্ণমৃত্যু (Black Death) হলো মানব ইতিহাসের এক ভয়াবহ মহামারি।এটি ছিল মূলত প্লেগ (Plague) রোগ, যা Yersinia pestis নামক ব্যাকটেরিয়ার কারণে সৃষ্টি হয়েছিল।এটি প্রধানত ১৩৪৬ থেকে ১৩৫৩ খ্রিস্টাব্দের মধ্যে ইউরোপ, এশিয়া (ইউরেশিয়া) এবং উত্তর আফ্রিকাজুড়ে ছড়িয়ে পড়েছিল। ৩) কে বলেছিলেন মানুষই সবকিছুর মানদণ্ড?        •এই বিখ্যাত উক্তিটি যিনি করেছিলেন তিনি হলেন প্রাচীন গ্রিসের একজন প্রখ্যাত দার্শনিক, যার নাম প্রোটাগোরাস (Protagoras)।তাঁর মূল বক্তব্যটি ছিল-"মানুষই সবকিছুর মানদণ্ড, যা আছে তারও, আর যা নেই তারও।” ৪) পেত্রাক কেন বিখ্যাত?         •পেত্রাক (Francesco Petrarca) ছিলেন ১৪ শতকের (১৩০৪-১৩৭৪) একজন ...