Skip to main content

শিক্ষাক্ষেত্রে(3rd.Sem) মানব সমাজে প্রাথমিক গোষ্ঠীর গুরুত্ব আলোচনা করো।

শিক্ষাক্ষেত্রে মানব সমাজে প্রাথমিক গোষ্ঠীর গুরুত্ব আলোচনা করো।

যে সামাজিক গোষ্ঠীর সদস্যদের পরস্পরের সাথে মুখোমুখি এবং ঘনিষ্ঠ সম্পর্ক থাকে তাকে প্রাথমিক বা মুখ্যগোষ্ঠী বলে। আর শিক্ষা ক্ষেত্রে ও মানব সমাজে সেই প্রাথমিক গোষ্ঠীর ভূমিকা নিম্ন সূত্রকারে আলোচনা করা হলো-

প্রথমতঃ প্রাথমিক গোষ্ঠীগুলি সমাজের অপরিহার্য বুনিয়াদ। পরিবার বা প্রাথমিক গোষ্ঠীর মধ্যেই শিশু প্রথমে জন্মগ্রহণ করে। পরিবারের মধ্যেই শিশুর ব্যক্তিত্ব বিকশিত হতে শুরু করে।

দ্বিতীয়তঃ প্রাথমিক গোষ্ঠীর মাধ্যমেই শিশুর অন্তঃস্থ প্রেম, প্রীতি,ভালোবাসা, মমতা প্রভৃতি আবেগময় ও কোমল বৃত্তিগুলি বিকশিত হয়ে ওঠে। ব্যক্তি ও সমাজ জীবনে এই বৃত্তিগুলি অতি গুরুত্বপূর্ণ।

তৃতীয়তঃ প্রাথমিক গোষ্ঠীগুলি সংস্কৃতির ধারক ও বাহক। এগুলির মাধ্যমেই সংস্কৃতি সঞ্চারিত হয়। শিশু জন্মের পর সচেতনতার সাথে সাথে সমাজ স্বীকৃত আচার-আচরণ, আদব কায়দা, মূল্যবোধ, ন্যায়-অন্যায় ইত্যাদি সম্বন্ধে ধারণা আয়ত্ত করে থাকে।

চতুর্থতঃ মানুষের মধ্যে সাধারণত যে স্বার্থপরতার মনোভাব থাকে প্রাথমিক গোষ্ঠীর গভীর আন্তরিক প্রীতিপূর্ণ পরিবেশ তা অনেকাংশে পরিবর্তিত হয়ে যায়। তবে মানুষের আমি সর্বস্ব চিন্তাভাবনা প্রাথমিক গোষ্ঠীর মাধ্যমে আমরা এই মনোভাবের রূপান্তরিত হয়। 

পঞ্চমতঃ প্রাথমিক গোষ্ঠীর সদস্যরা যেকোনো কাজ একসঙ্গে মিলিতভাবে করে। তার ফলে প্রাথমিক গোষ্ঠীর সদস্যদের মধ্যে একটি সহযোগিতার মনোভাব গড়ে ওঠে। 

            পরিশেষে আমরা বলতে পারি যে, প্রাথমিক গোষ্ঠীগুলির ওপর মানুষের নির্ভরশীলতা অনেক কমেছে। তবুও পরিবার, সঙ্গীসাথীদের খেলার সংস্থা ইত্যাদি প্রাথমিক গোষ্ঠ গুলি আজও শিশুর ব্যক্তিত্ব বিকাশে এবং সমাজ জীবনকে প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে নিরন্তর ভাবে।


                 •সামাজিক সংস্থার বৈশিষ্ট্য• 

                যে সংস্থা ব্যক্তিকে সমাজের কার্যকরী ও বাঞ্ছিত সদস্য হিসাবে গড়ে তোলার চেষ্টা করে তাকে সামাজিক সংস্থা বলে। আর এরূপ সামাজিক সংস্থাগুলি হলো পরিবার, বিদ্যালয়, ক্রিয়া সংস্থা, ধর্মীয় সংস্থা প্রভৃতি। সেই সামাজিক সংস্থার প্রকৃতি বা বৈশিষ্ট্য গুলি হল-

১) সামাজিক সংস্থা সরকারি ও বেসরকারি উভয় পর্যায়ের হতে পারে। তবে এর প্রধান পরিচয় হলো সমাজসেবামূলক। 

২) সামাজিক সংস্থা সমাজ উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করে। সাধারণত সমাজ কল্যাণ কর্মসূচি বাস্তবায়নের কর্মতৎপরতার অন্তর্ভুক্ত।

৩) সমাজে যে সমস্যা রয়েছে তা দূরীকরণের জন্য সামাজিক সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

৪) সমষ্টিকেন্দ্রিক সেবা দানের জন্য সামাজিক সংস্থা ব্যবহৃত হয়।

৫) সামাজিক সংস্থার পরিধি সীমিত এবং নির্দিষ্ট বিষয়ে তারা সেবা প্রদান করে থাকে।

৬) সামাজিক সমস্ত গুলি পরস্পরের উপর নির্ভরশীল।

Comments

Popular posts from this blog

একটি সার্থক গীতিকাব্যের পরিচয়।

  একটি সার্থক গীতিকাব্যের পরিচয়-সারদা মঙ্গল               গীতিকাব্য হলো এক ধরনের কবিতা, যার মধ্যে দিয়ে ব্যক্তির আবেগ, অনুভূতি এবং অভিজ্ঞতাগুলিকে ছন্দ ওর সংগীতের মাধ্যমে প্রকাশ করা হয়। তবে এখানে কবিতাগুলি খুবই ছোট আকারের হয়, আর সেখানে কবির ব্যক্তিগত অনুভূতির গভীরতা ও আন্তরিকতা প্রকাশ পায়। আর এই প্রেক্ষিতে আমরা বলতে পারি গীতি কবিতার সংকলন হলো গীতিকাব্য। ব্যঞ্জনাময় ও সংহত ।  গীতিকাব্যের বৈশিষ্ট্য  গীতিকাব্যের কিছু প্রধান বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হলো: ১. ব্যক্তিগত অনুভূতি ও আবেগ প্রকাশ: এটি গীতিকাব্যের প্রধান বৈশিষ্ট্য। এখানে কবি নিজের ব্যক্তিগত অনুভূতি, প্রেম, বিরহ, আনন্দ বা বিষাদের কথা তুলে ধরেন। ২. সংক্ষিপ্ততা: গীতিকাব্য সাধারণত দীর্ঘ হয় না। অল্প কয়েকটি স্তবকের মধ্যে কবি তাঁর ভাবনা সম্পূর্ণভাবে প্রকাশ করেন। ৩. সুর ও ছন্দের প্রাধান্য: গীতিকাব্য মূলত সুর করে আবৃত্তি করার জন্য রচিত হয়। তাই এতে সুর ও ছন্দের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়। ৪. আত্মগতভাব: গীতিকাব্যে বাইরের জগতের বর্ণনা না দিয়ে কবির নিজের মনের ভেতরের জগতের প্রতি মনোযোগ ...

ষষ্ঠ সেমিস্টার বাংলা অনার্স (DSE3/4) সাজেশন ২০২৫

       West Bengal State University                                       BA Honours, 6th Semester                                         SUGGESTION 2025                                                      BNGA,DSE05T( DSE3/4)  • বাংলা কথাসাহিত্যঃ মন্বন্তর, দাঙ্গা ও দেশভাগ• একক-১(২০২১) ক) দেশভাগের ইতিহাসের বাস্তব রূপ বাংলা সাহিত্যে  কীভাবে প্রকাশ পেয়েছে কয়েকটি উপন্যাস অনুসরণে তার পরিচয় দাও। • ১৯৪৬ দাঙ্গা রাজনীতির ট্রাজেডি বাংলা ছোটগল্পের পরিসরে কিভাবে এসেছে, সংশ্লিষ্ট কয়েকটি রচনা অবলম্বনে আলোচনা করো। (২০২২) পঞ্চাশের মন্বন্তরের বাস্তব বর্ণনা করে বাংলা উপন্যাসে তার কতটা প্রতিফলন ঘটেছে, সে বিষয়ে আলোকপাত করো। •দেশভাগের ক...

ইতিহাস (3rd Semester) সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

 তৃতীয় সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, তৃতীয় সেমিস্টার ইতিহাস মাইনর)। ১)বন্দেগান-ই-চাহালগানি বলতে কী বোঝায়? •উত্তরঃবন্দেগান-ই-চাহালগান বলতে চল্লিশ জন তুর্কি ও অ-তুর্কি দাসদের সমন্বয়ে গঠিত একটি বাহিনীকে বোঝায়। এই বাহিনীকে ডাল চালিশা বা তুরকান-ই- চাহালগানি নামে ডাকা হতো। ২)আমির খসরু কে ছিলেন? •উত্তরঃ আমির খসরু ছিলেন প্রখ্যাত সুফি সাধক বা আরেফ নিজামউদ্দিন আওলিয়ার ছাত্র এবং অন্যতম প্রধান খলিফা। যাঁকে 'ভারতের তোতা' উপাধি দেওয়া হয়েছিল। ৩) মহরানা প্রতাপ কে ছিলেন?  •উত্তরঃ মেবারের শিশোদিয়া রাজবংশের একজন হিন্দু রাজপুত রাজা ছিলেন মহারানা প্রতাপ সিং। যিনি রাজপুতদের বীরত্ব ও দৃঢ় সংকল্পের প্রতীক। বহু বছর ধরে তিনি মুঘল সম্রাট আকবরের সঙ্গে লড়াই করেন। ৪) জায়গীরদারী সংকট কী? •উত্তরঃ জায়গিরদারী সংকট ছিল মোগল সাম্রাজ্যের একটি অর্থনৈতিক সংকট। এই সংকটে জমি বা জায়গিরের অভাব দেখা দিয়েছিল। যার ফলে প্রশাসনিক খরচ মেটানো এবং যুদ্ধের খরচ বহন করা সম্ভব হতো না। ৫) দাক্ষিণাত্য ক্ষত কী? •উত্তরঃ দাক্ষিণাত্য ক্ষত বলতে ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীত...