Skip to main content

শ্রীকৃষ্ণকীর্তন(1st Sem .)কাব্যের ঐতিহাসিক গুরুত্ব বা তাৎপর্য লেখো।

শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের ঐতিহাসিক গুরুত্ব বা তাৎপর্য লেখো(পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় প্রথম সেমিস্টার বাংলা মেজর ও মাইনর সিলেবাস)

•ভূমিকাঃ শ্রীকৃষ্ণকীর্তন সম্পর্কে ভাষাতাত্ত্বিকেরা মন্তব্য করেছেন যে, এটি একটি মধ্যযুগের বাংলা ভাষার আদি নিদর্শন। তবে এই কাব্য যখন রচিত হয়েছিল তখনই এই কাব্যের মধ্যে নিহিত হয়ে যায় ঐতিহাসিক তাৎপর্যের বীজ। আর তার কারণ -তুর্কি বিজয়ের পর প্রায় দুশো বছর ধরে বাংলা সাহিত্যে চলছিল বন্ধ্যা যুগ। সেই বন্ধ্যা যুগে বন্ধ্যাত্বকে সরিয়ে শ্রীকৃষ্ণকীর্তনের আবির্ভাব নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণ ঘটনার নিরিখে শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের ঐতিহাসিক গুরুত্ব হলো-

•প্রথমতঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি আদি-মধ্যযুগের প্রথম সাহিত্য নিদর্শন। আর প্রথম সাহিত্য নিদর্শন হিসেবে শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের ভাষাতাত্ত্বিক গুরুত্বকে কখনই অস্বীকার করা যায় না। এছাড়াও-

       চর্যাপদের প্রায় ২০০ বছর পরে বাংলা ভাষার মৌলিক লক্ষণ, ব্যাকরণের মুখ্য বৈশিষ্ট্য এবং ভাষাগত রূপের একটি সার্থক দলিল শ্রীকৃষ্ণকীর্তন কাব্য।

•দ্বিতীয়তঃ বাংলা ভাষায় লেখা রাধা কৃষ্ণ প্রণয় বিষয়ক প্রথম আখ্যান কাব্য শ্রীকৃষ্ণকীর্তন কাব্য।

•তৃতীয়তঃ লৌকিক প্রেমের যে মহিমা শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে বর্ণিত হয়েছে তা পরবর্তী বাংলা সাহিত্যে বিশেষ করে মঙ্গলকাব্য, লোকসাহিত্য এবং আরাকান সাহিত্যে প্রভাব ফেলেছে।

•চতুর্থতঃ লৌকিক ও পৌরাণিক উপাদানের প্রয়োগে, গীতিরস ও নাটকীয়তার সংমিশ্রণে,অভিনব চরিত্র চিত্রণ, নিসর্গ প্রকৃতিতে প্রেমের পটভূমিকা নির্মাণে পন্ডিত কবি বড়ু চন্ডীদাসের কৃতিত্ব ঐতিহাসিক তাৎপর্যমণ্ডিত।

•পঞ্চমতঃ তুর্কি বিজয়ের পর বাংলার সমাজ ও সংস্কৃতির একটি বিচ্ছিন্নরূপ ধরা পড়েছে শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে।

•ষষ্ঠতঃ শ্রীকীর্তন কাব্য আবিষ্কৃত হওয়ার পর চন্ডিদাস সমস্যার সৃষ্টি হয়। আর সেই সমস্যা এখনো বাংলা সাহিত্যের ইতিহাসে কোন সমাধান হয়নি।

•সপ্তমতঃ বাংলা সাহিত্যে উক্তি প্রত্যুক্তিমূলক প্রথম নাট্যগীতির নিদর্শন হলো শ্রীকৃষ্ণকীর্তন কাব্য।

•অষ্টমতঃ মধ্যযুগের বৈষ্ণব সাহিত্যের বীজ নিহিত ছিল শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে।

Comments

Popular posts from this blog

একটি সার্থক গীতিকাব্যের পরিচয়।

  একটি সার্থক গীতিকাব্যের পরিচয়-সারদা মঙ্গল               গীতিকাব্য হলো এক ধরনের কবিতা, যার মধ্যে দিয়ে ব্যক্তির আবেগ, অনুভূতি এবং অভিজ্ঞতাগুলিকে ছন্দ ওর সংগীতের মাধ্যমে প্রকাশ করা হয়। তবে এখানে কবিতাগুলি খুবই ছোট আকারের হয়, আর সেখানে কবির ব্যক্তিগত অনুভূতির গভীরতা ও আন্তরিকতা প্রকাশ পায়। আর এই প্রেক্ষিতে আমরা বলতে পারি গীতি কবিতার সংকলন হলো গীতিকাব্য। ব্যঞ্জনাময় ও সংহত ।  গীতিকাব্যের বৈশিষ্ট্য  গীতিকাব্যের কিছু প্রধান বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হলো: ১. ব্যক্তিগত অনুভূতি ও আবেগ প্রকাশ: এটি গীতিকাব্যের প্রধান বৈশিষ্ট্য। এখানে কবি নিজের ব্যক্তিগত অনুভূতি, প্রেম, বিরহ, আনন্দ বা বিষাদের কথা তুলে ধরেন। ২. সংক্ষিপ্ততা: গীতিকাব্য সাধারণত দীর্ঘ হয় না। অল্প কয়েকটি স্তবকের মধ্যে কবি তাঁর ভাবনা সম্পূর্ণভাবে প্রকাশ করেন। ৩. সুর ও ছন্দের প্রাধান্য: গীতিকাব্য মূলত সুর করে আবৃত্তি করার জন্য রচিত হয়। তাই এতে সুর ও ছন্দের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়। ৪. আত্মগতভাব: গীতিকাব্যে বাইরের জগতের বর্ণনা না দিয়ে কবির নিজের মনের ভেতরের জগতের প্রতি মনোযোগ ...

চতুর্থ সেমিস্টার জেনারেল ইতিহাস ছোট প্রশ্ন ২০২১

 *১) সুজাউদ্দৌলা কে ছিলেন বা মুর্শিদকুলি খাঁর মৃত্যুর পর কে বাংলার নবাব হন?  উত্তর - সুজা উদ্দৌলা আয়ুধের সুবেদার নবাব ছিলেন। মুর্শিদকুলি খাঁর মৃত্যুর পর তার জামাতা বাংলার নবাব  হন ১৭৫৪-১৭৭৫ খ্রীস্টাব্দ পর্যন্ত। নবাব থাকাকালীন তিনি বক্সারের যুদ্ধ এবং পানিপথের তৃতীয় যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। *২) কোন সালে রেগুলেটিং আইন জারি করা হয়েছিল? উত্তর - ইস্ট ইন্ডিয়া কোম্পানির দুর্নীতি দূরীকরণ, গঠন বিন্যাস ও নিয়ন্ত্রণের জন্য ব্রিটিশ সরকার ১৭৭৩ খ্রিস্টাব্দে রেগুলেটিং আইন প্রণয়ন করেন। আর সেই আইনে বলা হয় বাংলা বোম্বাই ও মাদ্রাজে ১ করে কাউন্সিল থাকবে। *৩) শ্রী রঙ্গপত্তমের সন্ধিতে স্বাক্ষরকারী কারা কারা ছিলেন ?কখন এই সন্ধিটি স্বাক্ষরিত হয়েছিল? উত্তর - তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান হয়েছিল শ্রীরঙ্গপত্তমের সন্ধির দ্বারা। আর এই সন্ধিতে ঠিক হয় টিপু সুলতান ইংরেজদের তিন কোটি টাকা এবং জামিন স্বরূপ তার দুই পুত্রকে দিতে বাধ্য হবেন। এছাড়া বিজিত অঞ্চল ইংরাজ, মারাঠা ও নিজামের মধ্যে বন্টিত হল। যে সন্ধির দুটি পক্ষ ছিল একদিকে ছিলেন টিপু সুলতান এবং অপরদিকে ছিলেন ইংরেজ। সময়কালটি ছি...

পঞ্চম সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ।

পঞ্চম সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর  ১) শিল্প বিপ্লব কবে কোথায় প্রথম ঘটেছিল?         উত্তর - প্রথম শিল্প বিপ্লব শুরু হয়েছিল ইংল্যান্ডে (গ্রেট ব্রিটেন)। এটি প্রধানত অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে শুরু হয়ে প্রায় ১৭৬০ থেকে ১৮৪০ খ্রিস্টাব্দ-এর মধ্যে ঘটেছিল। ২) কৃষ্ণমৃত্যু কী?            • কৃষ্ণমৃত্যু (Black Death) হলো মানব ইতিহাসের এক ভয়াবহ মহামারি।এটি ছিল মূলত প্লেগ (Plague) রোগ, যা Yersinia pestis নামক ব্যাকটেরিয়ার কারণে সৃষ্টি হয়েছিল।এটি প্রধানত ১৩৪৬ থেকে ১৩৫৩ খ্রিস্টাব্দের মধ্যে ইউরোপ, এশিয়া (ইউরেশিয়া) এবং উত্তর আফ্রিকাজুড়ে ছড়িয়ে পড়েছিল। ৩) কে বলেছিলেন মানুষই সবকিছুর মানদণ্ড?        •এই বিখ্যাত উক্তিটি যিনি করেছিলেন তিনি হলেন প্রাচীন গ্রিসের একজন প্রখ্যাত দার্শনিক, যার নাম প্রোটাগোরাস (Protagoras)।তাঁর মূল বক্তব্যটি ছিল-"মানুষই সবকিছুর মানদণ্ড, যা আছে তারও, আর যা নেই তারও।” ৪) পেত্রাক কেন বিখ্যাত?         •পেত্রাক (Francesco Petrarca) ছিলেন ১৪ শতকের (১৩০৪-১৩৭৪) একজন ...