Skip to main content

সুলতানি সাম্রাজ্যে(3rd.Sem) সংহতির জন্য গিয়াসউদ্দিন বলবন এর ভূমিকা আলোচনা করো।

ভারতবর্ষের মুসলমান শাসন প্রতিষ্ঠায় বা সুলতানি সাম্রাজ্যের সংহতির জন্য গিয়াসউদ্দিন বলবন এর ভূমিকা আলোচনা করো(পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় তৃতীয় সেমিস্টার ইতিহাস মাইনার)।

ভূমিকাঃ আলোচনা শুরুতেই আমরা বলে রাখি যে, কগিয়াসউদ্দিন বলবন সিংহাসন আরোহন করার পর নানাবিধ জটিল সমস্যা সমস্যার সম্মুখীন হন। সেই সময়ে যুদ্ধবিগ্রহ ও অব্যবস্থার ফলে রাজকোষ প্রায় শূন্য হয়ে পড়েছিল। আর এরূপ অবস্থার মধ্যে দেশের অভ্যন্তরে বিদ্রোহ, দস্যুদের উপদ্রব, অপরদিকে বৈদেশিক আক্রমণের সম্ভাবনা সমগ্র অবস্থাটাকে জটিল করে তুলেছিল। কিন্তু গিয়াসউদ্দিন বলবন অত্যন্ত দৃঢ়ভাবে এবং নানা রকম উপায় অবলম্বন করে রাজশক্তিকে শক্তিশালী করেন এবং সেই সাথে সাম্রাজ্যের সংহতি রক্ষা করতে বিশেষভাবে উদ্যোগী হন। আর সেখানে আমরা দেখি-

 ১) রাজ আদর্শে বলবনঃ দিল্লির সুলতানদের মধ্যে গিয়াস উদ্দিন বলবন প্রথম রাজতন্ত্রকে একটি শক্তিশালী ও স্বয়ংক্রিয় প্রতিষ্ঠান হিসেবে উপস্থাপিত করতে বিশেষভাবে প্রয়াসী হয়েছিলেন। আসলে তাঁর উদ্দেশ্য ছিল নিজস্ব শক্তির ওপর আস্থা রেখে রাজতন্ত্রকে প্রতিষ্ঠিত করা। আসলে তিনি-

ক) পারসিক রাজতন্ত্রের আদর্শ দ্বারা প্রভাবিত হয়েছিলেন। তবে তিনি সুলতানদের দ্বৈবস্বত্ত্বে ও সৈরতন্ত্রে বিশ্বাসী ছিলেন।

খ) গিয়াসউদ্দিন বলবান সুলতানের বাহ্যিক আড়ম্ভর ও মর্যাদার উপর বিশেষ গুরুত্ব দিলেন এবং রাজতন্ত্রকে এক মহতী মর্যাদা প্রদান করা ছিল এর উদ্দেশ্যে।

গ) প্রজাবর্গ ও অভিযাত শ্রেণীর আনুগত্য লাভ এবং রাজ্যের নিরাপত্তা বিধান করার নীতি গ্রহণ করলেন।

ঘ) প্রজাবর্গের মধ্যে রাজকীয় মর্যাদা বৃদ্ধি এবং ভীতি উৎপাদনের জন্য তিনি সিজদা পাইবস প্রভৃতি পারসিক আদব কায়দা ও রীতির প্রচলন করলেন। এই সকল নীতি গ্রহণ করার ফলে রাজকীয় মর্যাদা ও ক্ষমতা পুনরুদ্ধার করতে বলবন কিছুটা সক্ষম হয়েছিলেন।

২) শান্তি শৃঙ্খলা রক্ষায় বলবনঃ গিয়াসউদ্দিন বলবন মেওয়াটি দস্যুদের উৎখাত করে এবং অভিজাত শ্রেণীর স্বেচ্ছাচার দমন করে দেশে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনেন। আসলে তাঁর শাসন ব্যবস্থা ছিল সামরিক শাসন ব্যবস্থা। আর এখানে তিনি গুপ্তচর বাহিনী নিয়োগ করে দেশের বিভিন্ন অংশ থেকে সংবাদ সংগ্রহের ব্যবস্থা করেন। যার মধ্যে দিয়ে দেশে শান্তি-শৃঙ্খলা বজায় থাকে।

৩) নিরপেক্ষ বিচার ব্যবস্থাঃ গিয়াসউদ্দিন বলবন বিচার বিষয়ে বিশেষ দক্ষতার পরিচয় দিয়েছিলেন। আসলে তিনি ছিলেন ন্যায় বিচারের সমর্থক এবং বিচারে যাতে কোন প্রকার পক্ষপাতিত্ব না হতে পারে তার জন্য তিনি নানান ব্যবস্থা অবলম্বন করেছিলেন। অভিজাত সম্প্রদায়ের বিশেষ ক্ষমতা গুলির যিনি অবসান ঘটান এবং প্রয়োজনমতো তিনি তাদের শাস্তি দিতে দ্বিধা করেননি।

৪)রাজ্যের জয়ের নীতিঃগিয়াসউদ্দিন বলবান ছিলেন সামরিক শক্তিতে বিশ্বাসী। কারণ তিনি মনে করতেন সামরিক শক্তি বৃদ্ধি করে রাজ্যের সংহতি বজায় রাখা সম্ভব। তাই তিনি সর্বশক্তি দিয়ে সামরিক ক্ষেত্রে সংস্কার সাধন করেন। 

৫) মঙ্গলদের প্রতিরোধঃ দিল্লির সাম্রাজ্যের কাছে সবচেয়ে বড় সমস্যা ছিল মুঘলদের আক্রমণ। আর তাদের আক্রমণ প্রতিরোধ করার জন্য মুলতান, দিপালপুর, সুনাম অঞ্চলে তার প্রথম এবং দ্বিতীয় পুত্রকে সসৈন্যে মোতায়ন করেন। তবে -

১২৭৯ সালে মোঙ্গলরা পাঞ্জাব আক্রমণ করলে তাঁর দুই পুত্রের কাছে পরাজিত হয়ে শেষ পর্যন্ত ভারত ত্যাগ করতে বাধ্য হন।

গুণীদের সমাদরঃ মঙ্গল আক্রমণের মধ্য এশিয়া থেকে বিতাড়িত ১৫ জন রাজা কে তার রাজসভায় স্থান দিয়েছিলেন। গণিত সমতলে তিনি কখনো বিমুখ ছিলেন না। ওই সময়ের সর্বশ্রেষ্ঠ কবি ভারতের তোতাপাখি বলে পরিচিত আমির খসরু ঐতিহাসিক মীনহাজউদ্দিন তারিখ সভা অলংকৃত করতেন। 

   পরিশেষে আমরা বলতে পারি যে, বলবন যখন দিল্লির সিংহাসনে বসেন সেই সময় দিল্লির সুলতানিরা অত্যন্ত সংকটজনক অবস্থায় ছিলেন। এমনকি দিল্লির সুলতানি রাজ্যের অস্তিত্ব বিপন্ন প্রায়। আর এই জায়গায় দাঁড়িয়ে বলবান অত্যন্ত দৃঢ়তার সাথে সেই অবস্থার মোকাবিলা করেন। শুধু তাই নয়-

      তিনি এই সময়কালে রাজ্য বিস্তার নীতি থেকে সচেতন ভাবে সরে আসেন। আবার বিদেশী মঙ্গল আক্রমণ প্রতিরোধ করে রাজ্যের নিরাপত্তার বিধান করেছিলেন। আসলে তুর্কি শাসনের ভিত্তি সুদৃঢ় করাই ছিল তার প্রথম কাজ ও কর্তব্য। তাই তার হাত ধরে তুর্কি সাম্রাজ্য অপমৃত্যুর হাত থেকে নিষ্কৃতি পেয়েছিল। অতঃপর তাঁর প্রদর্শিত পথ অনুসরণ করে আলাউদ্দিন খলজী সুলতানি সাম্রাজ্যের চরম অগ্রগতি সাধন করেন।

Comments

Popular posts from this blog

একটি সার্থক গীতিকাব্যের পরিচয়।

  একটি সার্থক গীতিকাব্যের পরিচয়-সারদা মঙ্গল               গীতিকাব্য হলো এক ধরনের কবিতা, যার মধ্যে দিয়ে ব্যক্তির আবেগ, অনুভূতি এবং অভিজ্ঞতাগুলিকে ছন্দ ওর সংগীতের মাধ্যমে প্রকাশ করা হয়। তবে এখানে কবিতাগুলি খুবই ছোট আকারের হয়, আর সেখানে কবির ব্যক্তিগত অনুভূতির গভীরতা ও আন্তরিকতা প্রকাশ পায়। আর এই প্রেক্ষিতে আমরা বলতে পারি গীতি কবিতার সংকলন হলো গীতিকাব্য। ব্যঞ্জনাময় ও সংহত ।  গীতিকাব্যের বৈশিষ্ট্য  গীতিকাব্যের কিছু প্রধান বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হলো: ১. ব্যক্তিগত অনুভূতি ও আবেগ প্রকাশ: এটি গীতিকাব্যের প্রধান বৈশিষ্ট্য। এখানে কবি নিজের ব্যক্তিগত অনুভূতি, প্রেম, বিরহ, আনন্দ বা বিষাদের কথা তুলে ধরেন। ২. সংক্ষিপ্ততা: গীতিকাব্য সাধারণত দীর্ঘ হয় না। অল্প কয়েকটি স্তবকের মধ্যে কবি তাঁর ভাবনা সম্পূর্ণভাবে প্রকাশ করেন। ৩. সুর ও ছন্দের প্রাধান্য: গীতিকাব্য মূলত সুর করে আবৃত্তি করার জন্য রচিত হয়। তাই এতে সুর ও ছন্দের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়। ৪. আত্মগতভাব: গীতিকাব্যে বাইরের জগতের বর্ণনা না দিয়ে কবির নিজের মনের ভেতরের জগতের প্রতি মনোযোগ ...

চতুর্থ সেমিস্টার জেনারেল ইতিহাস ছোট প্রশ্ন ২০২১

 *১) সুজাউদ্দৌলা কে ছিলেন বা মুর্শিদকুলি খাঁর মৃত্যুর পর কে বাংলার নবাব হন?  উত্তর - সুজা উদ্দৌলা আয়ুধের সুবেদার নবাব ছিলেন। মুর্শিদকুলি খাঁর মৃত্যুর পর তার জামাতা বাংলার নবাব  হন ১৭৫৪-১৭৭৫ খ্রীস্টাব্দ পর্যন্ত। নবাব থাকাকালীন তিনি বক্সারের যুদ্ধ এবং পানিপথের তৃতীয় যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। *২) কোন সালে রেগুলেটিং আইন জারি করা হয়েছিল? উত্তর - ইস্ট ইন্ডিয়া কোম্পানির দুর্নীতি দূরীকরণ, গঠন বিন্যাস ও নিয়ন্ত্রণের জন্য ব্রিটিশ সরকার ১৭৭৩ খ্রিস্টাব্দে রেগুলেটিং আইন প্রণয়ন করেন। আর সেই আইনে বলা হয় বাংলা বোম্বাই ও মাদ্রাজে ১ করে কাউন্সিল থাকবে। *৩) শ্রী রঙ্গপত্তমের সন্ধিতে স্বাক্ষরকারী কারা কারা ছিলেন ?কখন এই সন্ধিটি স্বাক্ষরিত হয়েছিল? উত্তর - তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান হয়েছিল শ্রীরঙ্গপত্তমের সন্ধির দ্বারা। আর এই সন্ধিতে ঠিক হয় টিপু সুলতান ইংরেজদের তিন কোটি টাকা এবং জামিন স্বরূপ তার দুই পুত্রকে দিতে বাধ্য হবেন। এছাড়া বিজিত অঞ্চল ইংরাজ, মারাঠা ও নিজামের মধ্যে বন্টিত হল। যে সন্ধির দুটি পক্ষ ছিল একদিকে ছিলেন টিপু সুলতান এবং অপরদিকে ছিলেন ইংরেজ। সময়কালটি ছি...

পঞ্চম সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ।

পঞ্চম সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর  ১) শিল্প বিপ্লব কবে কোথায় প্রথম ঘটেছিল?         উত্তর - প্রথম শিল্প বিপ্লব শুরু হয়েছিল ইংল্যান্ডে (গ্রেট ব্রিটেন)। এটি প্রধানত অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে শুরু হয়ে প্রায় ১৭৬০ থেকে ১৮৪০ খ্রিস্টাব্দ-এর মধ্যে ঘটেছিল। ২) কৃষ্ণমৃত্যু কী?            • কৃষ্ণমৃত্যু (Black Death) হলো মানব ইতিহাসের এক ভয়াবহ মহামারি।এটি ছিল মূলত প্লেগ (Plague) রোগ, যা Yersinia pestis নামক ব্যাকটেরিয়ার কারণে সৃষ্টি হয়েছিল।এটি প্রধানত ১৩৪৬ থেকে ১৩৫৩ খ্রিস্টাব্দের মধ্যে ইউরোপ, এশিয়া (ইউরেশিয়া) এবং উত্তর আফ্রিকাজুড়ে ছড়িয়ে পড়েছিল। ৩) কে বলেছিলেন মানুষই সবকিছুর মানদণ্ড?        •এই বিখ্যাত উক্তিটি যিনি করেছিলেন তিনি হলেন প্রাচীন গ্রিসের একজন প্রখ্যাত দার্শনিক, যার নাম প্রোটাগোরাস (Protagoras)।তাঁর মূল বক্তব্যটি ছিল-"মানুষই সবকিছুর মানদণ্ড, যা আছে তারও, আর যা নেই তারও।” ৪) পেত্রাক কেন বিখ্যাত?         •পেত্রাক (Francesco Petrarca) ছিলেন ১৪ শতকের (১৩০৪-১৩৭৪) একজন ...