Skip to main content

ব্রিটিশ ক্যাবিনেটের (3rd.Sem) গঠন ও কার্যাবলী আলোচনা করো।

ব্রিটিশ ক্যাবিনেটের গঠন ও কার্যাবলী আলোচনা করো(West Bengal State University ,Third Semester, Political Science, Minor)।

ব্রিটেনে ক্যাবিনেট শাসনব্যবস্থা প্রচলিত। বস্তুতপক্ষে ব্রিটেনেই ক্যাবিনেট শাসনব্যবস্থার সৃষ্টি হয়েছে। ব্রিটেনের শাসনতান্ত্রিক ইতিহাসের ক্রমবিবর্তনের ধারায় ক্যাবিনেট শাসন ব্যবস্থার গঠন প্রণালী তৈরি হয়েছে। আর সেখানে ক্যাবিনেটের গঠন পুরোপুরি শাসনতান্ত্রিক প্রথা বা রীতি-নীতির উপর নির্ভরশীল। যেখানে-

            •ব্রিটেনের ক্যাবিনেট শাসন ব্যবস্থার শীর্ষে আছেন রাজা বা রানী। কিন্তু তিনি নামমাত্র শাসক। শাসনকার্যের প্রকৃত দায়িত্ব ক্যাবিনেট এর উপর ন্যস্ত আছে। আর সেই ক্যাবিনেটের বৈঠকে রাজা-রানি উপস্থিত থাকেন না।তবে-

            •ক্যাবিনেট পার্লামেন্টের অবিচ্ছেদ্য অংশ। ক্যাবিনেটের সদস্যদের পার্লামেন্টের কোন না কোন কক্ষের সদস্য হতে হয়। নির্বাচনের পর যে দল কমন্স সভায় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সেই দলই মন্ত্রী পরিষদ বা ক্যাবিনেট গঠন করে। সেই দলের নেতাকে রাজা বা রানী মন্ত্রিসভা গঠন করার জন্য আহ্বান জানান। যেখানে-

             •প্রধানমন্ত্রী ক্যাবিনেটের গঠন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করেন। ব্রিটিশ ক্যাবিনেটের সাধারণ ১৬ থেকে ২৪ জন সদস্য থাকেন। মন্ত্রিসভার কোন্ কোন্ সদস্যকে ক্যাবিনেটে মন্ত্রী করা হবে এবং কোন্ কোন্ দপ্তর ক্যাবিনেটের অন্তর্ভুক্ত হবে এ সমস্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের চূড়ান্ত ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত থাকে। আসলে ব্রিটিশ শাসন ব্যবস্থার মধ্যমণি হলো ক্যাবিনেট। আর সেই ক্যাবিনেটের কার্যাবলী হলো-

•১) নীতির নির্ধারণঃ ইংল্যান্ডে শাসন সংক্রান্ত মৌলিক নীতিগুলি ক্যাবিনেট নির্ধারণ করে। কারণ এটি একটি নীতির নির্ধারণকারী সংস্থা। ক্যাবিনেট জাতীয় ও আন্তর্জাতিক পরিস্থিতি পর্যালোচনা করে এবং সকল বিষয়ে সম্মিলিতভাবে সুচিন্তিত নীতি নির্ধারণ করে থাকে। আর এই সকল কার্যসম্পাদনের জন্য বিভিন্ন বিভাগীয় মন্ত্রীরা আছেন কিন্তু ক্যাবিনেটই সরকারের মূল নীতি স্থির করে দেয়। 

•২)আইন প্রণয়নঃ সরকারি মূলনীতি নির্ধারণের সঙ্গে আইন প্রণয়নের বিষয়টি ওতপ্রোত ভাবে জড়িত। বর্তমানে ব্রিটেনে 'অর্পিত ক্ষমতা প্রসূত' আইন অনুসারে ক্যাবিনেটের হাতে আইন প্রণয়নের ব্যাপক ক্ষমতা অর্পিত হয়েছে। আর সেখানে ক্যাবিনেটই আইনের প্রস্তাব প্রণয়ন করে, পার্লামেন্টে আইনের খসড়া উত্থাপন করে এবং পার্লামেন্ট তা পরিচালনার ব্যবস্থা করে। তবে ক্যাবিনেটের পিছনে সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধিদের সমর্থন থাকে। তাই কোন প্রস্তাব পাশের ক্ষেত্রে তেমন কোন অসুবিধা হয় না।

•৩) শাসন বিভাগকে নিয়ন্ত্রণঃ আইনগতভাবে রাজা বা রানী শাসন বিভাগের যাবতীয় ক্ষমতার অধিকারী। তবে ক্যাবিনেটের পরামর্শক্রমে এই ক্ষমতা প্রযুক্ত হয়। কার্যক্ষেত্রে ক্যাবিনেটই সামগ্রিকভাবে শাসন বিভাগকে পরিচালনা ও নিয়ন্ত্রণ করে থাকে। ক্যাবিনেটই রাজা বা রানীর নামে দেশ শাসন করে। তবে পার্লামেন্ট প্রণীত আইন ও ক্যাবিনেট প্রবর্তিত নীতিগুলি যাতে যথাযথভাবে কার্যকরী হয় সে বিষয়ে ক্যাবিনেটকে লক্ষ্য রাখতে হয়।

•৪) বাজেট সংক্রান্ত বিষয়ঃ সরকারের আয়-ব্যয় বা বাজেট সম্পর্কেও ক্যাবিনেটের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। অর্থমন্ত্রী খসড়া বাজেট তৈরি করেন এবং কমন্স সভায় পেশ করেন। তার আগে তিনি ক্যাবিনেট এর সঙ্গে মুক্তভাবে আলোচনা করেন এবং আলোচনার পরই বাজেটের রূপরেখা চূড়ান্ত হয়।

•৫) বিভিন্ন বিভাগের মধ্যে সংহতি সাধনঃ শাসন বিভাগের কাজকর্ম বিভিন্ন বিভাগ দপ্তরের মাধ্যমে সম্পাদিত হয়। ক্ষমতা ও ক্ষেত্রেধিকার নিয়ে সরকারি দপ্তর সমূহের মধ্যে বিরোধ বাঁধতে পারে। তাই ক্যাবিনেট বিভিন্ন দপ্তরের ক্ষমতার পরিধি নির্ধারণ করে এবং বিভাগসমূহের মধ্যে যোগসূত্র রক্ষা করে।

•৬) অন্যান্য ক্ষমতাঃ জাতীয় বা আন্তর্জাতিক ক্ষেত্রে আকস্মিক কোনো ঘটনা ঘটলে বা সমস্যা সৃষ্টি হলে ক্যাবিনেট সে বিষয়ে সত্ত্বর আলোচনা করে এবং ব্রিটিশ সরকারের ভূমিকা ও নীতি নির্ধারণ করে। ব্রিটেন ও তার অধিবাসীদের আগামী দিনের পরিস্থিতি ও প্রয়োজনীয়তার কথা ক্যাবিনেটকে বিচার বিবেচনা করতে হয় এবং সেই অনুসারে পরিকল্পনা প্রণয়ন ও অন্যান্য ব্যবস্থা গ্রহণ করতে হয়।

Comments

Popular posts from this blog

একটি সার্থক গীতিকাব্যের পরিচয়।

  একটি সার্থক গীতিকাব্যের পরিচয়-সারদা মঙ্গল               গীতিকাব্য হলো এক ধরনের কবিতা, যার মধ্যে দিয়ে ব্যক্তির আবেগ, অনুভূতি এবং অভিজ্ঞতাগুলিকে ছন্দ ওর সংগীতের মাধ্যমে প্রকাশ করা হয়। তবে এখানে কবিতাগুলি খুবই ছোট আকারের হয়, আর সেখানে কবির ব্যক্তিগত অনুভূতির গভীরতা ও আন্তরিকতা প্রকাশ পায়। আর এই প্রেক্ষিতে আমরা বলতে পারি গীতি কবিতার সংকলন হলো গীতিকাব্য। ব্যঞ্জনাময় ও সংহত ।  গীতিকাব্যের বৈশিষ্ট্য  গীতিকাব্যের কিছু প্রধান বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হলো: ১. ব্যক্তিগত অনুভূতি ও আবেগ প্রকাশ: এটি গীতিকাব্যের প্রধান বৈশিষ্ট্য। এখানে কবি নিজের ব্যক্তিগত অনুভূতি, প্রেম, বিরহ, আনন্দ বা বিষাদের কথা তুলে ধরেন। ২. সংক্ষিপ্ততা: গীতিকাব্য সাধারণত দীর্ঘ হয় না। অল্প কয়েকটি স্তবকের মধ্যে কবি তাঁর ভাবনা সম্পূর্ণভাবে প্রকাশ করেন। ৩. সুর ও ছন্দের প্রাধান্য: গীতিকাব্য মূলত সুর করে আবৃত্তি করার জন্য রচিত হয়। তাই এতে সুর ও ছন্দের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়। ৪. আত্মগতভাব: গীতিকাব্যে বাইরের জগতের বর্ণনা না দিয়ে কবির নিজের মনের ভেতরের জগতের প্রতি মনোযোগ ...

চতুর্থ সেমিস্টার জেনারেল ইতিহাস ছোট প্রশ্ন ২০২১

 *১) সুজাউদ্দৌলা কে ছিলেন বা মুর্শিদকুলি খাঁর মৃত্যুর পর কে বাংলার নবাব হন?  উত্তর - সুজা উদ্দৌলা আয়ুধের সুবেদার নবাব ছিলেন। মুর্শিদকুলি খাঁর মৃত্যুর পর তার জামাতা বাংলার নবাব  হন ১৭৫৪-১৭৭৫ খ্রীস্টাব্দ পর্যন্ত। নবাব থাকাকালীন তিনি বক্সারের যুদ্ধ এবং পানিপথের তৃতীয় যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। *২) কোন সালে রেগুলেটিং আইন জারি করা হয়েছিল? উত্তর - ইস্ট ইন্ডিয়া কোম্পানির দুর্নীতি দূরীকরণ, গঠন বিন্যাস ও নিয়ন্ত্রণের জন্য ব্রিটিশ সরকার ১৭৭৩ খ্রিস্টাব্দে রেগুলেটিং আইন প্রণয়ন করেন। আর সেই আইনে বলা হয় বাংলা বোম্বাই ও মাদ্রাজে ১ করে কাউন্সিল থাকবে। *৩) শ্রী রঙ্গপত্তমের সন্ধিতে স্বাক্ষরকারী কারা কারা ছিলেন ?কখন এই সন্ধিটি স্বাক্ষরিত হয়েছিল? উত্তর - তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান হয়েছিল শ্রীরঙ্গপত্তমের সন্ধির দ্বারা। আর এই সন্ধিতে ঠিক হয় টিপু সুলতান ইংরেজদের তিন কোটি টাকা এবং জামিন স্বরূপ তার দুই পুত্রকে দিতে বাধ্য হবেন। এছাড়া বিজিত অঞ্চল ইংরাজ, মারাঠা ও নিজামের মধ্যে বন্টিত হল। যে সন্ধির দুটি পক্ষ ছিল একদিকে ছিলেন টিপু সুলতান এবং অপরদিকে ছিলেন ইংরেজ। সময়কালটি ছি...

পঞ্চম সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ।

পঞ্চম সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর  ১) শিল্প বিপ্লব কবে কোথায় প্রথম ঘটেছিল?         উত্তর - প্রথম শিল্প বিপ্লব শুরু হয়েছিল ইংল্যান্ডে (গ্রেট ব্রিটেন)। এটি প্রধানত অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে শুরু হয়ে প্রায় ১৭৬০ থেকে ১৮৪০ খ্রিস্টাব্দ-এর মধ্যে ঘটেছিল। ২) কৃষ্ণমৃত্যু কী?            • কৃষ্ণমৃত্যু (Black Death) হলো মানব ইতিহাসের এক ভয়াবহ মহামারি।এটি ছিল মূলত প্লেগ (Plague) রোগ, যা Yersinia pestis নামক ব্যাকটেরিয়ার কারণে সৃষ্টি হয়েছিল।এটি প্রধানত ১৩৪৬ থেকে ১৩৫৩ খ্রিস্টাব্দের মধ্যে ইউরোপ, এশিয়া (ইউরেশিয়া) এবং উত্তর আফ্রিকাজুড়ে ছড়িয়ে পড়েছিল। ৩) কে বলেছিলেন মানুষই সবকিছুর মানদণ্ড?        •এই বিখ্যাত উক্তিটি যিনি করেছিলেন তিনি হলেন প্রাচীন গ্রিসের একজন প্রখ্যাত দার্শনিক, যার নাম প্রোটাগোরাস (Protagoras)।তাঁর মূল বক্তব্যটি ছিল-"মানুষই সবকিছুর মানদণ্ড, যা আছে তারও, আর যা নেই তারও।” ৪) পেত্রাক কেন বিখ্যাত?         •পেত্রাক (Francesco Petrarca) ছিলেন ১৪ শতকের (১৩০৪-১৩৭৪) একজন ...