Skip to main content

গীতগোবিন্দ কাব্য(6th.Sem) অবলম্বনে কবি জয়দেবের কাব্য প্রতিভা আলোচনা করো।

গীতগোবিন্দ কাব্য অবলম্বনে কবি জয়দেবের কাব্য প্রতিভা আলোচনা করো।

          আলোচনার শুরুতেই আমরা বলে রাখি যে,কবি জয়দেব বাঙালি কবি, 'গীতগোবিন্দ' র কাব্যের কবি।তবে তিনি বাঙালি কবি হয়েও তাঁর কবি খ্যাতি আসমুদ্র হিমাচল পর্যন্ত পরিব্যাপ্ত।আর সেকারণেই কবি জয়দেব আজও প্রতি ঘরে ঘরে শ্রদ্ধার সাথে, ভক্তির সাথে পূজিত। কারণ তাঁর একখানি কাব্যই তাঁকে সাহিত্যের দরবারে অমরত্ব দান করেছে। তবে--

         গীতগোবিন্দ সংস্কৃত কাব্য, যেখানে গীত রচনাই প্রাধান্য পেয়েছে। তবে বলে রাখা ভালো যে, কবি জয়দেবের পূর্বে সংস্কৃত সাহিত্যে আর কেউ এই সংগীতমূলক সংস্কৃত কাব্য রচনা করেননি। পাশাপাশি একথাও উল্লেখযোগ্য যে, জয়দেবের পরেও সংস্কৃত সাহিত্যে তেমন কোন উল্লেখযোগ্য রচনা সাহিত্য দরবারে জায়গা করে নিতে পারেনি। আর এদিক থেকে বলা যেতে পারে- কবি জয়দেব সংস্কৃত সাহিত্যের উল্লেখযোগ্য অন্যতম এবং শেষ কবি। যিনি লক্ষণ সেনের যে পাঁচটি রত্ন, তাঁর সভা আলোকিত করে থাকতেন। তাই -

         কালের বিচারে কবি জয়দেব সংস্কৃত সাহিত্যের অবক্ষয় যুগের কবি। কিন্তু প্রতিভা এবং জনপ্রিয়তার বিচারে সর্বভারতীয় প্রেক্ষাপটে মহাকবি কালিদাসের পরই যে তাঁর আসন,সে বিষয়ে কোন সন্দেহর অবকাশ নেই। আসলে জয়দেবের আবির্ভাব কালটি ভারতীয় সাহিত্যের ইতিহাসে এক যুগসন্ধিকাল। যে কালে মধ্যযুগের অন্তে তখন নবযুগের আবির্ভাবস্চিত হচ্ছে। আর ঠিক সেই সময়ে-

      নব্য ভারতীয় আর্যভাষা সমূহ তথা ভারতের আঞ্চলিক ভাষাসমূহ তখন আত্মপ্রকাশের পথে। ঠিক তখন সংস্কৃত ভাষা উচ্চ সমাজে কোন প্রকারে বেঁচেবর্তে আছে মাত্র। আর ঠিক সেই সময়ই আবির্ভূত হলেন কবি জয়দেব। যিনি ক্ষয়িষ্ণু সংস্কৃত সাহিত্যে নিয়ে এলেন নতুন যুগের ধ্বনি। যেখানে সংস্কৃত সাহিত্যের পতন দশায় কবি 'গীতগোবিন্দম' এর মাধ্যমে শেষবারের মতো উজ্জ্বল আলো সামনে তুলে ধরলেন। আর সেখানে আমরা দেখি-

        গীতগোবিন্দ কাব্যখানি দ্বাদশ সর্গে রচিত। যেখানে আছে ২৪ টি গানের একটি পালা। এছাড়াও কাহিনীতে আছে বিভিন্ন ছন্দে রচিত বেশ কতকগুলি শ্লোক। আর এই গান বা শ্লোকগুলি কৃষ্ণ,রাধা বা কোন এক সখীর উক্তি রুপে সমগ্র কাব্যে ব্যবহৃত হয়েছে। যার ফলে কাব্যটি একটি নাটকের পালায় আকার ধারণ করে। তবে বারটি স্বর্গের একটি ভিন্ন ভিন্ন নাম আছে, যে নামগুলি বিশেষ অর্থবহ এবং তাৎপর্যপূর্ণ। আর সেখানে সেই কাব্যে আমরা দেখি-

          বসন্তকাল সমাগত। প্রেমলীলার পরম নায়ক শ্রীকৃষ্ণ ও পরম নায়িকা রাধা পরস্পর মিলন কামনায় ব্যাকুল হয়ে উঠেছেন। এসময় সখীমুখে শ্রীরাধার হৃদয়েরর অবস্থা জানতে পেরে শ্রীকৃষ্ণ তাকে কুঞ্জে আসতে বলেন। কিন্তু শ্রীরাধা তখন শ্রীকৃষ্ণের বিরহে এমনই কাতরা যে, চলচ্ছক্তি পর্যন্ত হারিয়ে ফেলেছেন। তাই তিনি কৃষ্ণকেই আসার জন্য অনুরোধ করে পাঠালেন। শ্রীকৃষ্ণ আসবেন জেনে শ্রীরাধা সারারাত্রি প্রতীক্ষা করলেন। শেষে বিলাপের মধ্য দিয়েই তাঁর রাত্রি শেষ হল। এদিকে রাত্রি শেষ হতে শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত হলেন। অভিমানিনী রাধার ধৈর্যের বাঁধ ভেঙে যায়, মুখ দিয়ে বেরিয়ে আসে শ্রীকৃষ্ণের প্রতি তীব্র ভৎসনা বাক্য। শেষে সখীর উপদেশে ও চেষ্টায় রাধার ক্রোধ কিছুটা প্রশমিত হলে শ্রীকৃষ্ণ দীর্ঘকাল ধরে অনুনয় বিনয়ে তাঁর প্রীতি উৎপাদনে সমর্থ হলেন। এরপর শ্রীরাধা কৃষ্ণের শাশ্বত মিলনের মধ্যে দিয়ে গীতগোবিন্দ কাব্যের কবি জয়দেব পরিসমাপ্তি করেছেন।

            পরিশেষে আমরা বলতে পারি যে, গীতগোবিন্দ কাব্যখানি শ্রেষ্ঠতম সংস্কৃত কাব্য। কারণ এ কাব্যের গানের ভাষা প্রাচীন সংস্কৃত কাব্যের সমকালীন অপভ্রংশ ও প্রাকৃত কাব্যের ভাষাকে সংমিশ্রত করে মধুর কোমলকান্ত পদাবলী সৃষ্টি করেছেন। যেখানে আছে অলৌকিক দেবকাহিনীর সাথে লৌকিক প্রেমকথা। যে কথা ভারতীয় সাহিত্যে একেবারেই অভিনব এবং নাটকীয় গুণসম্পন্ন। যার ফলে কাব্যখানি ভক্ত রসিক সমাজের ভক্তি ও রসতৃষ্ণা নিবারণে সমর্থ হয়েছে। আর সেকারণে-

          আমরা বলতে পারি,যিনি ভক্ত তিনি এ কাব্য থেকে কখনোই আরাধ্য দেবতার সন্ধান পেতে পারেন না, কিন্তু যিনি কাব্যরসিক তিনি অবশ্যই এ কাব্য থেকে অনাবিল আনন্দ লাভে পরিতৃপ্তি পাবেন। সুতরাং কাব্যে দেবটকাহিনী বর্ণনায় কবি হিসেবে জয়দেবের জয় এখানেই আমরা বলতে পারি।

ঠিক এরূপ অসংখ্য বিষয়ভিত্তিক আলোচনা সাজেশন এবং ভিডিও পেতে ভিজিট করুন আমাদের SHESHER KOBITA SUNDORBON YOUTUBE CHANNEL ।


Comments

Popular posts from this blog

একটি সার্থক গীতিকাব্যের পরিচয়।

  একটি সার্থক গীতিকাব্যের পরিচয়-সারদা মঙ্গল               গীতিকাব্য হলো এক ধরনের কবিতা, যার মধ্যে দিয়ে ব্যক্তির আবেগ, অনুভূতি এবং অভিজ্ঞতাগুলিকে ছন্দ ওর সংগীতের মাধ্যমে প্রকাশ করা হয়। তবে এখানে কবিতাগুলি খুবই ছোট আকারের হয়, আর সেখানে কবির ব্যক্তিগত অনুভূতির গভীরতা ও আন্তরিকতা প্রকাশ পায়। আর এই প্রেক্ষিতে আমরা বলতে পারি গীতি কবিতার সংকলন হলো গীতিকাব্য। ব্যঞ্জনাময় ও সংহত ।  গীতিকাব্যের বৈশিষ্ট্য  গীতিকাব্যের কিছু প্রধান বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হলো: ১. ব্যক্তিগত অনুভূতি ও আবেগ প্রকাশ: এটি গীতিকাব্যের প্রধান বৈশিষ্ট্য। এখানে কবি নিজের ব্যক্তিগত অনুভূতি, প্রেম, বিরহ, আনন্দ বা বিষাদের কথা তুলে ধরেন। ২. সংক্ষিপ্ততা: গীতিকাব্য সাধারণত দীর্ঘ হয় না। অল্প কয়েকটি স্তবকের মধ্যে কবি তাঁর ভাবনা সম্পূর্ণভাবে প্রকাশ করেন। ৩. সুর ও ছন্দের প্রাধান্য: গীতিকাব্য মূলত সুর করে আবৃত্তি করার জন্য রচিত হয়। তাই এতে সুর ও ছন্দের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়। ৪. আত্মগতভাব: গীতিকাব্যে বাইরের জগতের বর্ণনা না দিয়ে কবির নিজের মনের ভেতরের জগতের প্রতি মনোযোগ ...

চতুর্থ সেমিস্টার জেনারেল ইতিহাস ছোট প্রশ্ন ২০২১

 *১) সুজাউদ্দৌলা কে ছিলেন বা মুর্শিদকুলি খাঁর মৃত্যুর পর কে বাংলার নবাব হন?  উত্তর - সুজা উদ্দৌলা আয়ুধের সুবেদার নবাব ছিলেন। মুর্শিদকুলি খাঁর মৃত্যুর পর তার জামাতা বাংলার নবাব  হন ১৭৫৪-১৭৭৫ খ্রীস্টাব্দ পর্যন্ত। নবাব থাকাকালীন তিনি বক্সারের যুদ্ধ এবং পানিপথের তৃতীয় যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। *২) কোন সালে রেগুলেটিং আইন জারি করা হয়েছিল? উত্তর - ইস্ট ইন্ডিয়া কোম্পানির দুর্নীতি দূরীকরণ, গঠন বিন্যাস ও নিয়ন্ত্রণের জন্য ব্রিটিশ সরকার ১৭৭৩ খ্রিস্টাব্দে রেগুলেটিং আইন প্রণয়ন করেন। আর সেই আইনে বলা হয় বাংলা বোম্বাই ও মাদ্রাজে ১ করে কাউন্সিল থাকবে। *৩) শ্রী রঙ্গপত্তমের সন্ধিতে স্বাক্ষরকারী কারা কারা ছিলেন ?কখন এই সন্ধিটি স্বাক্ষরিত হয়েছিল? উত্তর - তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান হয়েছিল শ্রীরঙ্গপত্তমের সন্ধির দ্বারা। আর এই সন্ধিতে ঠিক হয় টিপু সুলতান ইংরেজদের তিন কোটি টাকা এবং জামিন স্বরূপ তার দুই পুত্রকে দিতে বাধ্য হবেন। এছাড়া বিজিত অঞ্চল ইংরাজ, মারাঠা ও নিজামের মধ্যে বন্টিত হল। যে সন্ধির দুটি পক্ষ ছিল একদিকে ছিলেন টিপু সুলতান এবং অপরদিকে ছিলেন ইংরেজ। সময়কালটি ছি...

পঞ্চম সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ।

পঞ্চম সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর  ১) শিল্প বিপ্লব কবে কোথায় প্রথম ঘটেছিল?         উত্তর - প্রথম শিল্প বিপ্লব শুরু হয়েছিল ইংল্যান্ডে (গ্রেট ব্রিটেন)। এটি প্রধানত অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে শুরু হয়ে প্রায় ১৭৬০ থেকে ১৮৪০ খ্রিস্টাব্দ-এর মধ্যে ঘটেছিল। ২) কৃষ্ণমৃত্যু কী?            • কৃষ্ণমৃত্যু (Black Death) হলো মানব ইতিহাসের এক ভয়াবহ মহামারি।এটি ছিল মূলত প্লেগ (Plague) রোগ, যা Yersinia pestis নামক ব্যাকটেরিয়ার কারণে সৃষ্টি হয়েছিল।এটি প্রধানত ১৩৪৬ থেকে ১৩৫৩ খ্রিস্টাব্দের মধ্যে ইউরোপ, এশিয়া (ইউরেশিয়া) এবং উত্তর আফ্রিকাজুড়ে ছড়িয়ে পড়েছিল। ৩) কে বলেছিলেন মানুষই সবকিছুর মানদণ্ড?        •এই বিখ্যাত উক্তিটি যিনি করেছিলেন তিনি হলেন প্রাচীন গ্রিসের একজন প্রখ্যাত দার্শনিক, যার নাম প্রোটাগোরাস (Protagoras)।তাঁর মূল বক্তব্যটি ছিল-"মানুষই সবকিছুর মানদণ্ড, যা আছে তারও, আর যা নেই তারও।” ৪) পেত্রাক কেন বিখ্যাত?         •পেত্রাক (Francesco Petrarca) ছিলেন ১৪ শতকের (১৩০৪-১৩৭৪) একজন ...