Skip to main content

নিরুপমার মৃত্যুর জন্য কেউ বা কারা দায়ী।

নিরুপমার মৃত্যুর জন্য কে বা কারা দায়ী? আলোচনা করো।

আমরা জানি যে,দেনা ও পাওনা র সমন্বয় হলো দেনাপাওনা।আর দেনাপাওনা গল্পের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ এ সমাজের প্রতি তীব্র শ্লেষ বর্ষণ করেছেন। সেখানে আমরা দেখি রামসুন্দর মহাশয় পাঁচ ছেলের পর মেয়ে হওয়ায় তার নাম রাখলেন নিরুপমা।যে নামের মধ্যে আছে মমত্ববোধ, আদর,স্নেহ, ভালোবাসা। যেখানে-

     নিরুপমা দেনাপাওনা গল্পের নায়িকা। যাকে কোন উপমা বা তুলনায় বাঁধা যায় না। সেই হলো নিরুপমা। রামসুন্দর মহাশয় অনেক দেখাশুনা করে পাত্র নির্বাচন করেছেন নিরুপমার জন্য। আর সেই পাত্র হলো রায় বাহাদুরের একমাত্র সন্তান। নিজের আর্থিক অবস্থার কথা না ভেবে তিনি পাত্রপক্ষের দাবি মত ১০ হাজার টাকা বরপন এবং অন্যান্য দামসামগ্রী দিতে রাজি হলেন। তবে তিনি যাবিতীয় সম্পত্তি বিক্রি করেও তিন চার হাজার টাকার বেশি জোগাড় করতে পারলেন না। অতিরিক্ত সুদে টাকা নেওয়ার কথা ভাবলেও বিয়ের দিন তা জোগাড় করতে পারলেন না। ফলে-

      রায় বাহাদুর সমস্ত টাকা না বুঝে পুত্রকে বিবাহ সভায় নিয়ে যেতে অসম্মত হলেন। আর এই কথা শুনে অন্দরমহলে কান্নার রোল পড়ে গেল। এমন পরিস্থিতিতে বরও পিতার কথা অমান্য করে নিরুপমাকে বিবাহ করতে এগিয়ে এলো। কোনরকমে নিরুপমার বিবাহ সম্পন্ন হল সেই রাতে। বিয়ের পর শ্বশুর বাড়িতে নিরুপমার উপর নানান মানসিক অত্যাচার নেমে আসে। অবহেলায় নিরুপমা দিনে দিনে শুকিয়ে যেতে থাকে। এরূপ অবস্থার মধ্যে নিরুপমা জানতে পারে ভাইদের পথে বসিয়ে বাড়ি বিক্রি করে বাবা বরপনের টাকা পরিশোধ করতে এসেছে। ঠিক এই সময়কালে-

    নিরুপমার বিদ্রোহিনী সত্ত্বা জেগে ওঠে। সেভাবে এই টাকা দেয়ার ভিতর তার নারীত্বের অপমান লুকিয়ে আছে। আর এখানে নিরুপমা কে বলতে শুনি-

     'আমি কি কেবল একটা টাকার থলি, যতক্ষণ                   টাকা আছে ততক্ষণ আমার দাম।"

        এই কথা শুনে তার পিতা চলে গেলে নিরুপমার অপর মানসিক অত্যাচার দ্বিগুণ বেড়ে যায়। এখন নিরুপমার কাছে তার স্বামী নেই, বাপেরবাড়ির লোকজনদের আসার পথও বন্ধ। এদিকে নিরুপমা কঠিন রোগে আক্রান্ত। বলা যায় নিরুপমা অন্তিম শয্যায় শুয়ে জীবনের শেষ প্রহর গুনতে থাকে। এমন সময় প্রথম ডাক্তার এলো এবং সেটাই ডাক্তারের শেষ আসা। নিরুপমার মৃত্যুর পর তার শ্বশুর মশায় বাড়ির মর্যাদা রক্ষা করতে গিয়ে মহাসমারোহে পারলৌকিক কাজ সম্পন্ন করলেন।আসলে-

          নিরুপমার মৃত্যুর মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ অর্থলোলুপ সমাজে নারীরা অবস্থানকে তুলে ধরেছেন। যেখানে আমাদের এই সমাজ নিরুপমা কে বাঁচতে দেয়নি। আর সেই নিরুপমা কে নিয়ে এই গল্পে শোকের পরিবেশ ও ট্রাজিকরস সৃষ্টি হয়েছে। যেখানে নিরুপমার মৃত্যুর জন্য অনেকেই দায়ী। নিরুপমার পিতা রামসুন্দর এই মৃত্যুর দায় এড়াতে পারেন না। কারণ নিজের আর্থিক কথা না ভেবে বনেদী বংশের সাথে আত্মীয়তা করতে গিয়ে তিনি ভুল করেছেন। আবার-

         রায়বাহাদুর তার শিক্ষিত পুত্রের শিক্ষাকে কটাক্ষ করেছেন। অন্যদিকে রায়বাহাদুরের পরোক্ষ মদত থাকার জন্য তার স্ত্রী নিরুপমার উপর নিদারুণ অত্যাচার করে। অর্থ মানুষকে কতটা মানুষকে নিচে নামিয়ে আনতে পারে রায় বাহাদুরের স্ত্রীর মধ্যে তার পরিচয় পাওয়া যায়। তাই নিরুপমার শাশুড়ি নিরুপমার মৃত্যুর জন্য প্রত্যক্ষভাবে দায়ী, তাই আমাদের এই সমাজব্যবস্থা।


(ঠিক এরূপ অসংখ্য বিষয়ভিত্তিক আলোচনা সাজেশন এবং ভিডিও পেতে ভিজিট করুন আমাদের SHESHER KOBITA SUNDORBON YOUTUBE CHANNEL)

        

Comments

Popular posts from this blog

একটি সার্থক গীতিকাব্যের পরিচয়।

  একটি সার্থক গীতিকাব্যের পরিচয়-সারদা মঙ্গল               গীতিকাব্য হলো এক ধরনের কবিতা, যার মধ্যে দিয়ে ব্যক্তির আবেগ, অনুভূতি এবং অভিজ্ঞতাগুলিকে ছন্দ ওর সংগীতের মাধ্যমে প্রকাশ করা হয়। তবে এখানে কবিতাগুলি খুবই ছোট আকারের হয়, আর সেখানে কবির ব্যক্তিগত অনুভূতির গভীরতা ও আন্তরিকতা প্রকাশ পায়। আর এই প্রেক্ষিতে আমরা বলতে পারি গীতি কবিতার সংকলন হলো গীতিকাব্য। ব্যঞ্জনাময় ও সংহত ।  গীতিকাব্যের বৈশিষ্ট্য  গীতিকাব্যের কিছু প্রধান বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হলো: ১. ব্যক্তিগত অনুভূতি ও আবেগ প্রকাশ: এটি গীতিকাব্যের প্রধান বৈশিষ্ট্য। এখানে কবি নিজের ব্যক্তিগত অনুভূতি, প্রেম, বিরহ, আনন্দ বা বিষাদের কথা তুলে ধরেন। ২. সংক্ষিপ্ততা: গীতিকাব্য সাধারণত দীর্ঘ হয় না। অল্প কয়েকটি স্তবকের মধ্যে কবি তাঁর ভাবনা সম্পূর্ণভাবে প্রকাশ করেন। ৩. সুর ও ছন্দের প্রাধান্য: গীতিকাব্য মূলত সুর করে আবৃত্তি করার জন্য রচিত হয়। তাই এতে সুর ও ছন্দের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়। ৪. আত্মগতভাব: গীতিকাব্যে বাইরের জগতের বর্ণনা না দিয়ে কবির নিজের মনের ভেতরের জগতের প্রতি মনোযোগ ...

ষষ্ঠ সেমিস্টার বাংলা অনার্স (DSE3/4) সাজেশন ২০২৫

       West Bengal State University                                       BA Honours, 6th Semester                                         SUGGESTION 2025                                                      BNGA,DSE05T( DSE3/4)  • বাংলা কথাসাহিত্যঃ মন্বন্তর, দাঙ্গা ও দেশভাগ• একক-১(২০২১) ক) দেশভাগের ইতিহাসের বাস্তব রূপ বাংলা সাহিত্যে  কীভাবে প্রকাশ পেয়েছে কয়েকটি উপন্যাস অনুসরণে তার পরিচয় দাও। • ১৯৪৬ দাঙ্গা রাজনীতির ট্রাজেডি বাংলা ছোটগল্পের পরিসরে কিভাবে এসেছে, সংশ্লিষ্ট কয়েকটি রচনা অবলম্বনে আলোচনা করো। (২০২২) পঞ্চাশের মন্বন্তরের বাস্তব বর্ণনা করে বাংলা উপন্যাসে তার কতটা প্রতিফলন ঘটেছে, সে বিষয়ে আলোকপাত করো। •দেশভাগের ক...

ইতিহাস (3rd Semester) সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

 তৃতীয় সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, তৃতীয় সেমিস্টার ইতিহাস মাইনর)। ১)বন্দেগান-ই-চাহালগানি বলতে কী বোঝায়? •উত্তরঃবন্দেগান-ই-চাহালগান বলতে চল্লিশ জন তুর্কি ও অ-তুর্কি দাসদের সমন্বয়ে গঠিত একটি বাহিনীকে বোঝায়। এই বাহিনীকে ডাল চালিশা বা তুরকান-ই- চাহালগানি নামে ডাকা হতো। ২)আমির খসরু কে ছিলেন? •উত্তরঃ আমির খসরু ছিলেন প্রখ্যাত সুফি সাধক বা আরেফ নিজামউদ্দিন আওলিয়ার ছাত্র এবং অন্যতম প্রধান খলিফা। যাঁকে 'ভারতের তোতা' উপাধি দেওয়া হয়েছিল। ৩) মহরানা প্রতাপ কে ছিলেন?  •উত্তরঃ মেবারের শিশোদিয়া রাজবংশের একজন হিন্দু রাজপুত রাজা ছিলেন মহারানা প্রতাপ সিং। যিনি রাজপুতদের বীরত্ব ও দৃঢ় সংকল্পের প্রতীক। বহু বছর ধরে তিনি মুঘল সম্রাট আকবরের সঙ্গে লড়াই করেন। ৪) জায়গীরদারী সংকট কী? •উত্তরঃ জায়গিরদারী সংকট ছিল মোগল সাম্রাজ্যের একটি অর্থনৈতিক সংকট। এই সংকটে জমি বা জায়গিরের অভাব দেখা দিয়েছিল। যার ফলে প্রশাসনিক খরচ মেটানো এবং যুদ্ধের খরচ বহন করা সম্ভব হতো না। ৫) দাক্ষিণাত্য ক্ষত কী? •উত্তরঃ দাক্ষিণাত্য ক্ষত বলতে ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীত...