Skip to main content

বাংলা(2nd.Sem, Major 24) মেজর দ্বিতীয় সেমিস্টার প্রশ্ন ২০২৪

Bengali Major Question 2024, 2nd Semester, West Bengal State University/NEP.

প্রতিটি একক থেকে একটি করে প্রশ্ন নিয়ে মোট চারটি প্রশ্নের উত্তর দাওঃ।                                                  (প্রতিটি উত্তরের শব্দসংখ্যা অনধিক ৩০০ হওয়া বাঞ্ছনীয়)             

                             একক-১

ক) "জপিতে জপিতে নাম     অবশ করিল গো।                                    কেমনে পাইব সি তারে।।"

-কোন পর্যায়ের পদ? পদকর্তা কে? পদটির ভাব-সৌন্দর্য ও কাব্য-সৌন্দর্য ব্যাখ্যা করো।

                               অথবা 

খ) গোষ্ঠী নিরপেক্ষ গীতিকবিতা হিসেবে বৈষ্ণব পদাবলী আধুনিক কাব্য পাঠকের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে- এ বিষয়ে তোমার অভিমত ব্যক্ত করো।

                             একক-২

গ) 'আগমনী ও বিজয়া' পর্যায়ের গানে মাতৃহৃদয়ের যে আকুতির পরিচয় পাওয়া যায়, উদাহরণসহ তা লেখো।

                              অথবা 

ঘ) 'আমায় দেও মা তবিলদারি                                                আমি, নিমকহারাম নই শঙ্করী।'-পদটিতে শাক্ত তত্ত্বে ঋদ্ধ কবির মানস অভিব্যক্তির প্রকাশ সম্পর্কে লেখো।

                             একক-৩

ঙ) কালকেতুর পশুশিকার কাহিনীকে অবলম্বন করে মুকুন্দ চক্রবর্তীর হাস্যরস রসিকতার পরিচয় দাও।

                              অথবা

চ) মুরারিশীল চরিত্রটি তার পেশা-জীবনকে আশ্রয় করেই উজ্জ্বল হ'য়ে উঠেছে- আলোচনা করো।

                            একক-৪

ছ) 'কোন হেতু কৃষ্ণচন্দ্র করে অবতার'- শ্রীকৃষ্ণের চৈতন্য রূপে আবির্ভাবের কী কী কারণ ব্যাখ্যা করেছেন শ্রীশ্রীচৈতন্যভাগবতের রচয়িতা বৃন্দাবন দাস-সে সম্পর্কে লেখো। 

                             অথবা 

জ) শ্রীশ্রীচৈতন্যভাগবতের আদিখন্ডের অনুসরণে শ্রীচৈতন্য মহাপ্রভুর শৈশব-বাল্য-কৈশোর জীবনের পরিচয় দাও।

২। নিন্মলিখিত যে-কোনো দুটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাওঃ (প্রতিটি অনধিক ১৫০ শব্দ)

•ক) 'এ সখি হামারি দুখের নাহি ওর'

-কোন পর্যায়ের পদ? পদকর্তা কে? উদ্ধৃত অংশটির তাৎপর্য ব্যাখ্যা করো।১+১+৩=৫

•খ) 'নারীর জনম কেবল যন্ত্রনা সহিতে'

-পদটির রচয়িতা কে? প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃত কাব্যাংশটিতে বক্তার মনোভাবের পরিচয় দাও।১+৪=৫

•গ) "শাশুড়ী ননদী নাহি নাহি তোর সতা।                         কার সঙ্গে দ্বন্দ্ব করি চক্ষু কৈলি রাতা।।"

-কে,কাকে এ কথা বলেছে? কোন প্রসঙ্গে বলেছে?১+১+৩=৫

•ঘ) "নামমাত্র ভেদ কহে হিন্দুরে যবনে।                            পরমার্থ এক কহে কোরাণে পুরাণে।।"

-কে কাকে এ কথা বলেছে? উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। ১+১+৩=৫

ঠিক এরূপ অসংখ্য বিষয়ভিত্তিক আলোচনা নোটস সাজেশন ভিডিও এবং প্রশ্নোত্তর পেতে ভিজিট করুন আমাদের SHESHER KOBITA SUNDARBAN Youtube channel 

Comments

Popular posts from this blog

একটি সার্থক গীতিকাব্যের পরিচয়।

  একটি সার্থক গীতিকাব্যের পরিচয়-সারদা মঙ্গল               গীতিকাব্য হলো এক ধরনের কবিতা, যার মধ্যে দিয়ে ব্যক্তির আবেগ, অনুভূতি এবং অভিজ্ঞতাগুলিকে ছন্দ ওর সংগীতের মাধ্যমে প্রকাশ করা হয়। তবে এখানে কবিতাগুলি খুবই ছোট আকারের হয়, আর সেখানে কবির ব্যক্তিগত অনুভূতির গভীরতা ও আন্তরিকতা প্রকাশ পায়। আর এই প্রেক্ষিতে আমরা বলতে পারি গীতি কবিতার সংকলন হলো গীতিকাব্য। ব্যঞ্জনাময় ও সংহত ।  গীতিকাব্যের বৈশিষ্ট্য  গীতিকাব্যের কিছু প্রধান বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হলো: ১. ব্যক্তিগত অনুভূতি ও আবেগ প্রকাশ: এটি গীতিকাব্যের প্রধান বৈশিষ্ট্য। এখানে কবি নিজের ব্যক্তিগত অনুভূতি, প্রেম, বিরহ, আনন্দ বা বিষাদের কথা তুলে ধরেন। ২. সংক্ষিপ্ততা: গীতিকাব্য সাধারণত দীর্ঘ হয় না। অল্প কয়েকটি স্তবকের মধ্যে কবি তাঁর ভাবনা সম্পূর্ণভাবে প্রকাশ করেন। ৩. সুর ও ছন্দের প্রাধান্য: গীতিকাব্য মূলত সুর করে আবৃত্তি করার জন্য রচিত হয়। তাই এতে সুর ও ছন্দের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়। ৪. আত্মগতভাব: গীতিকাব্যে বাইরের জগতের বর্ণনা না দিয়ে কবির নিজের মনের ভেতরের জগতের প্রতি মনোযোগ ...

পঞ্চম সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ।

পঞ্চম সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর  ১) শিল্প বিপ্লব কবে কোথায় প্রথম ঘটেছিল?         উত্তর - প্রথম শিল্প বিপ্লব শুরু হয়েছিল ইংল্যান্ডে (গ্রেট ব্রিটেন)। এটি প্রধানত অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে শুরু হয়ে প্রায় ১৭৬০ থেকে ১৮৪০ খ্রিস্টাব্দ-এর মধ্যে ঘটেছিল। ২) কৃষ্ণমৃত্যু কী?            • কৃষ্ণমৃত্যু (Black Death) হলো মানব ইতিহাসের এক ভয়াবহ মহামারি।এটি ছিল মূলত প্লেগ (Plague) রোগ, যা Yersinia pestis নামক ব্যাকটেরিয়ার কারণে সৃষ্টি হয়েছিল।এটি প্রধানত ১৩৪৬ থেকে ১৩৫৩ খ্রিস্টাব্দের মধ্যে ইউরোপ, এশিয়া (ইউরেশিয়া) এবং উত্তর আফ্রিকাজুড়ে ছড়িয়ে পড়েছিল। ৩) কে বলেছিলেন মানুষই সবকিছুর মানদণ্ড?        •এই বিখ্যাত উক্তিটি যিনি করেছিলেন তিনি হলেন প্রাচীন গ্রিসের একজন প্রখ্যাত দার্শনিক, যার নাম প্রোটাগোরাস (Protagoras)।তাঁর মূল বক্তব্যটি ছিল-"মানুষই সবকিছুর মানদণ্ড, যা আছে তারও, আর যা নেই তারও।” ৪) পেত্রাক কেন বিখ্যাত?         •পেত্রাক (Francesco Petrarca) ছিলেন ১৪ শতকের (১৩০৪-১৩৭৪) একজন ...

অবক্ষয় যুগ। অষ্টাদশ-ঊনবিংশ শতাব্দীর সন্ধিক্ষণে বাঙালির অবক্ষয় যুগের পরিচয় দাও। এই সময়ে টপ্পা ও আখড়াই গানের উদ্ভব ও জনপ্রিয়তার সামাজিক কারণগুলি আলোচনা করো।

অবক্ষয় যুগ। অষ্টাদশ-ঊনবিংশ শতাব্দীর সন্ধিক্ষণে বাঙালির অবক্ষয় যুগের পরিচয় দাও। এই সময়ে টপ্পা ও আখড়াই গানের উদ্ভব ও জনপ্রিয়তার সামাজিক কারণগুলি আলোচনা করো। পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় প্রথম সেমিস্টার বাংলা মাইনর।ইউনিট ৪।   অবক্ষয় যুগের পরিচয় এবং টপ্পা ও আখড়াই গানের সামাজিক কারণ ও অবক্ষয় যুগের পরিচয়          আমরা জানি যে,১৭৫৭ খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধের পর থেকে ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধ (১৮৫০ খ্রি.) পর্যন্ত সময়কালকে বাংলা সাহিত্যের ইতিহাসে 'অবক্ষয় যুগ' বা 'সন্ধিযুগ' বলা হয়।আর এটি ছিল মধ্যযুগের দেবনির্ভরতার অবসান এবং আধুনিক যুগের মানবতাবোধের সূচনার মধ্যবর্তী এক ক্রান্তিকাল।যেখানে এই সময়কালের প্রধান বৈশিষ্ট্যগুলি  নিম্নরূপে আলোচনা করা যেতে পারে-        •রাজনৈতিক অস্থিরতাঃ নবাবী শাসনের পতন এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের ফলে বাংলার পুরনো শাসন ও অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়ে।      •'বাবু' সংস্কৃতির উদয়ঃ ছিয়াত্তরের মন্বন্তর (১১৭৬ বঙ্গাব্দ) এবং চিরস্থায়ী বন্দোবস্তের (১৭৯৩ খ্রি.) ফলে গ্রামীণ বনেদি সমাজ ধ্...