Skip to main content

সামাজিক পরিবর্তন(3rd.Sem) কাকে বলে? সামাজিক পরিবর্তনের প্রকারভেদ আলোচনা করো।

সামাজিক পরিবর্তন কাকে বলে? সামাজিক পরিবর্তনের প্রকারভেদ আলোচনা করো(পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, তৃতীয় সেমিস্টার এডুকেশন মাইনর সিলেবাস)

      সামাজিক পরিবর্তনঃ সামাজিক পরিবর্তী বলতে বোঝায়, সমাজের কাঠামো, বিশ্বাস, মূল্যবোধ, আচরণ, প্রতিষ্ঠান ইত্যাদি সময়ের সাথে সাথে পরিবর্তনের প্রক্রিয়া। যে পরিবর্তন সমাজের বিদ্যমান অবস্থা থেকে নতুন অবস্থায় রূপান্তরের দিকে পরিচালিত করে থাকে। আসলে এখানে-

        সামাজিক পরিবর্তনের মধ্য দিয়ে প্রচলিত সমস্ত অবস্থাকে একটি নতুন সমাজ ব্যবস্থায় গড়ে তোলার চেষ্টা করা হয়। আর সেখানে সামাজিক কাঠামো, বিশ্বাস, মূল্যবোধ, আচরণ প্রভৃতির পরিবর্তনকে নির্দেশ দান করে। তবে সময় এবং পরিস্থিতির সাথে সাথে যখন সমাজ পরিবর্তন হয় তখন তাকে সামাজিক পরিবর্তন বলা হয়। 

     এই সামাজিক পরিবর্তন বিভিন্ন কারণে হয়ে থাকে। যেমন,জনসংখ্যার বৃদ্ধি, অর্থনৈতিক উন্নতি, বিশ্বায়ন, ধর্মীয় বিশ্বাস, মানুষের জীবনযাত্রার পরিবর্তন প্রভৃতি কারণে হয়। উদাহরণ হিসেবে বলা যেতে পারে শিল্প বিপ্লব, গণতন্ত্রের বিস্তার প্রভৃতি। 

   •• সামাজিক পরিবর্তন প্রধানত ২প্রকার-

      ১)বিবর্তনীয়।          ২)বিপ্লবী। 

       বিবর্তনীয় পরিবর্তন ধীরে ধীরে ঘটে, যেখানে বিপ্লবী পরিবর্তন দ্রুত এবং ব্যাপক পরিবর্তন নিয়ে আসে। এছাড়াও নানা কারণ থাকে সামাজিক পরিবর্তনে। 

১. বিবর্তনীয় সামাজিক পরিবর্তন (Evolutionary Social Change):

ধীর পরিবর্তনঃএই ধরনের পরিবর্তন সমাজের স্বাভাবিক নিয়ম-কানুন ও প্রথা অনুযায়ী ধীরে ধীরে ঘটে থাকে। উদাহরণ হিসেবে বলা যায়-

        শিক্ষা, প্রযুক্তি, অর্থনীতি, বা সংস্কৃতির মতো ক্ষেত্রগুলিতে ধীরে ধীরে উন্নয়ন বা পরিবর্তন বিবর্তনীয় পরিবর্তনের উদাহরণ হতে পারে। 

•সামাজিক কাঠামোর পরিবর্তনঃএই পরিবর্তনগুলি সমাজের কাঠামোতে ধীরে ধীরে পরিবর্তন আনে, কিন্তু মৌলিক পরিবর্তন ঘটায় না। 

২. বিপ্লবী সামাজিক পরিবর্তন (Revolutionary Social Change):

দ্রুত ও ব্যাপক পরিবর্তনঃএই পরিবর্তনগুলি সমাজের প্রচলিত নিয়ম-কানুন, মূল্যবোধ, এবং প্রতিষ্ঠানকে ভেঙে নতুনভাবে গড়ে তোলার জন্য দ্রুত ও ব্যাপক পরিবর্তন আনে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে-

রাজনৈতিক বিপ্লব, সামাজিক বিদ্রোহ, বা ধর্মীয় সংস্কারের মতো ঘটনাগুলি বিপ্লবী সামাজিক পরিবর্তন

•সামাজিক কাঠামোর মৌলিক পরিবর্তনঃবিপ্লবী পরিবর্তনগুলি সমাজের মৌলিক কাঠামোতে পরিবর্তন আনে, যা সমাজের পুরনো নিয়ম-কানুন ও ঐতিহ্যকে ভেঙে নতুনভাবে গড়ে তোলে। এছাড়াও অন্যান্য কারণে সামাজিক পরিবর্তন হতে পারে। আর সেই প্রকারভেদ গুলি হলো-

•কাঠামোগত পরিবর্তনঃসমাজের সামাজিক কাঠামো, যেমন পরিবার, শিক্ষা, অর্থনীতি, ইত্যাদি ক্ষেত্রে পরিবর্তন।

•সাংস্কৃতিক পরিবর্তনঃসমাজের মূল্যবোধ, বিশ্বাস, এবং আচরণের ক্ষেত্রে পরিবর্তন। আবার পাশাপাশি প্রযুক্তির ব্যবহার এবং উদ্ভাবনের ফলে সমাজে পরিবর্তন আসে।

•অর্থনৈতিক পরিবর্তনঃঅর্থনৈতিক কাঠামো এবং পদ্ধতির পরিবর্তন। অতঃপর রাজনৈতিক ক্ষমতার কাঠামো এবং পদ্ধতির পরিবর্তন।

Comments

Popular posts from this blog

একটি সার্থক গীতিকাব্যের পরিচয়।

  একটি সার্থক গীতিকাব্যের পরিচয়-সারদা মঙ্গল               গীতিকাব্য হলো এক ধরনের কবিতা, যার মধ্যে দিয়ে ব্যক্তির আবেগ, অনুভূতি এবং অভিজ্ঞতাগুলিকে ছন্দ ওর সংগীতের মাধ্যমে প্রকাশ করা হয়। তবে এখানে কবিতাগুলি খুবই ছোট আকারের হয়, আর সেখানে কবির ব্যক্তিগত অনুভূতির গভীরতা ও আন্তরিকতা প্রকাশ পায়। আর এই প্রেক্ষিতে আমরা বলতে পারি গীতি কবিতার সংকলন হলো গীতিকাব্য। ব্যঞ্জনাময় ও সংহত ।  গীতিকাব্যের বৈশিষ্ট্য  গীতিকাব্যের কিছু প্রধান বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হলো: ১. ব্যক্তিগত অনুভূতি ও আবেগ প্রকাশ: এটি গীতিকাব্যের প্রধান বৈশিষ্ট্য। এখানে কবি নিজের ব্যক্তিগত অনুভূতি, প্রেম, বিরহ, আনন্দ বা বিষাদের কথা তুলে ধরেন। ২. সংক্ষিপ্ততা: গীতিকাব্য সাধারণত দীর্ঘ হয় না। অল্প কয়েকটি স্তবকের মধ্যে কবি তাঁর ভাবনা সম্পূর্ণভাবে প্রকাশ করেন। ৩. সুর ও ছন্দের প্রাধান্য: গীতিকাব্য মূলত সুর করে আবৃত্তি করার জন্য রচিত হয়। তাই এতে সুর ও ছন্দের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়। ৪. আত্মগতভাব: গীতিকাব্যে বাইরের জগতের বর্ণনা না দিয়ে কবির নিজের মনের ভেতরের জগতের প্রতি মনোযোগ ...

পঞ্চম সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ।

পঞ্চম সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর  ১) শিল্প বিপ্লব কবে কোথায় প্রথম ঘটেছিল?         উত্তর - প্রথম শিল্প বিপ্লব শুরু হয়েছিল ইংল্যান্ডে (গ্রেট ব্রিটেন)। এটি প্রধানত অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে শুরু হয়ে প্রায় ১৭৬০ থেকে ১৮৪০ খ্রিস্টাব্দ-এর মধ্যে ঘটেছিল। ২) কৃষ্ণমৃত্যু কী?            • কৃষ্ণমৃত্যু (Black Death) হলো মানব ইতিহাসের এক ভয়াবহ মহামারি।এটি ছিল মূলত প্লেগ (Plague) রোগ, যা Yersinia pestis নামক ব্যাকটেরিয়ার কারণে সৃষ্টি হয়েছিল।এটি প্রধানত ১৩৪৬ থেকে ১৩৫৩ খ্রিস্টাব্দের মধ্যে ইউরোপ, এশিয়া (ইউরেশিয়া) এবং উত্তর আফ্রিকাজুড়ে ছড়িয়ে পড়েছিল। ৩) কে বলেছিলেন মানুষই সবকিছুর মানদণ্ড?        •এই বিখ্যাত উক্তিটি যিনি করেছিলেন তিনি হলেন প্রাচীন গ্রিসের একজন প্রখ্যাত দার্শনিক, যার নাম প্রোটাগোরাস (Protagoras)।তাঁর মূল বক্তব্যটি ছিল-"মানুষই সবকিছুর মানদণ্ড, যা আছে তারও, আর যা নেই তারও।” ৪) পেত্রাক কেন বিখ্যাত?         •পেত্রাক (Francesco Petrarca) ছিলেন ১৪ শতকের (১৩০৪-১৩৭৪) একজন ...

অবক্ষয় যুগ। অষ্টাদশ-ঊনবিংশ শতাব্দীর সন্ধিক্ষণে বাঙালির অবক্ষয় যুগের পরিচয় দাও। এই সময়ে টপ্পা ও আখড়াই গানের উদ্ভব ও জনপ্রিয়তার সামাজিক কারণগুলি আলোচনা করো।

অবক্ষয় যুগ। অষ্টাদশ-ঊনবিংশ শতাব্দীর সন্ধিক্ষণে বাঙালির অবক্ষয় যুগের পরিচয় দাও। এই সময়ে টপ্পা ও আখড়াই গানের উদ্ভব ও জনপ্রিয়তার সামাজিক কারণগুলি আলোচনা করো। পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় প্রথম সেমিস্টার বাংলা মাইনর।ইউনিট ৪।   অবক্ষয় যুগের পরিচয় এবং টপ্পা ও আখড়াই গানের সামাজিক কারণ ও অবক্ষয় যুগের পরিচয়          আমরা জানি যে,১৭৫৭ খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধের পর থেকে ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধ (১৮৫০ খ্রি.) পর্যন্ত সময়কালকে বাংলা সাহিত্যের ইতিহাসে 'অবক্ষয় যুগ' বা 'সন্ধিযুগ' বলা হয়।আর এটি ছিল মধ্যযুগের দেবনির্ভরতার অবসান এবং আধুনিক যুগের মানবতাবোধের সূচনার মধ্যবর্তী এক ক্রান্তিকাল।যেখানে এই সময়কালের প্রধান বৈশিষ্ট্যগুলি  নিম্নরূপে আলোচনা করা যেতে পারে-        •রাজনৈতিক অস্থিরতাঃ নবাবী শাসনের পতন এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের ফলে বাংলার পুরনো শাসন ও অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়ে।      •'বাবু' সংস্কৃতির উদয়ঃ ছিয়াত্তরের মন্বন্তর (১১৭৬ বঙ্গাব্দ) এবং চিরস্থায়ী বন্দোবস্তের (১৭৯৩ খ্রি.) ফলে গ্রামীণ বনেদি সমাজ ধ্...