Skip to main content

আদরিণী গল্পের(XIi, 3rd.Sem) সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আদরিণী ছোটগল্পের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ)।

১. আদরিণী কে ছিল?

উত্তরঃ আদরিণী মুখোপাধ্যায় মশায়ের অত্যন্ত স্নেহের একটি হস্তিনী।

২. মুখপাধ্যয়ের মশায়ের পেশা কী?   

উত্তরঃ গল্পে মুখোপাধ্যায় মশায়ের পেশা স্পষ্টভাবে উল্লেখ করা নেই, তবে তিনি একজন বৃদ্ধ ব্রাহ্মণ এবং অবস্থাপন্ন ব্যক্তি ছিলেন বলে মনে হয়।

৩. কল্যাণীর সাথে আদরিনী সম্পর্ক কেমন ছিল? 

উত্তর: কল্যাণী আদরিণীকে খুব ভালোবাসত এবং আদরিণীও কল্যাণীর প্রতি স্নেহশীল ছিল। তাই তারা একে অপরের খুব বন্ধু হিসেবে পরিচিত।

৪. মুখোপাধ্যায় মহাশয় কেন আদরিণীকে বিক্রি করতে চেয়েছিলেন ? 

উত্তরঃ মুখোপাধ্যায় মহাশয়ের নাতনী কল্যাণীর বিয়ের জন্য অর্থের প্রয়োজনে তিনি বাধ্য হয়ে আদরিণীকে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিলেন।

৫. আদরিনী প্রতি মুখোপাধ্যায় মহাশয়ের অনুভূতি কেমন ছিল? 

উত্তরঃ মুখোপাধ্যায় মহাশয়ের আদরিণীর প্রতি গভীর স্নেহ ও ভালোবাসা ছিল। সে শুধু একটি পশু নয়, বরং বলা যায় যে,তাঁর পরিবারের আদরিণী একজন সদস্যের মতো ছিল।

৬. আদরিণী গল্পে বেণী কে ছিলেন?

উত্তরঃ আদরিনী গল্পে বেণী একজন মাহুত বা হস্তী চালক।

৭. আদরিণীর মৃত্যু কিভাবে হয়েছিল?

উত্তরঃ আদরিণীর শুধুমাত্র শারীরিক অসুস্থতার কারণেই মৃত্যু হয়নি, বরং তার প্রিয়জনদের থেকে বিচ্ছিন্ন হওয়ার কষ্টও তার মৃত্যুর একটি কারণ ছিল।

৮. আধুনিক গল্পের মূল বিষয় কী?  

উত্তরঃ আদরিনী গল্পটি  ভালোবাসা, সম্পর্কের টানাপোড়েন এবং বিচ্ছেদের যন্ত্রণার মতো মানবিক অনুভূতিকে কেন্দ্র করে লেখা। যেখানে মানুষ ও পশুর মধ্যে গভীর স্নেহের সম্পর্ক এবং বিচ্ছেদের করুণ পরিণতি তুলে ধরা হয়েছে।

৯. আদরিণীকে কোথায় বিক্রি করা হয়েছিল?

উত্তরঃ গল্পে কোথাও স্পষ্টভাবে বলা হয়নি আদরিণীকে কোথায় বিক্রি করা হয়েছিল।

১০. আদরিণী চলে যাবার পর মুখোপাধ্যায় মহাশয়ের অবস্থা কেমন হয়েছিল?

উত্তরঃ আদরিণী চলে যাওয়ার পর মুখোপাধ্যায় মহাশয় গভীরভাবে শোকাহত হয়ে পড়েছিলেন এবং তার বিচ্ছেদ সহ্য করতে পারেননি এবং অবশেষে তার মৃত্যুও হয়।

Most important MCQ question and answer from adorini short story by Prabhat Kumar Mukhopadhyay 

১) আদরিণী ছোট গল্পটি কোন গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? 

উত্তর - গল্পাঞ্জলি গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।

২) আদরিণী গল্পের পরিচ্ছদ সংখ্যা কয়টি ?

উত্তর - ৭টি

৩) আদরিণী ছোটগল্পের প্রধান চরিত্রটির নাম কি ?

উত্তর- জয়রাম মুখোপাধ্যায় 

৪)  জয়রাম মুখোপাধ্যায় পেশায় কি ছিলেন ?

উত্তর- মোক্তার

৫) নগেন ডাক্তার এবং কুঞ্জ বিহারীবাবু জয়রাম মুখোপাধ্যায়ের কাছে কখন এসেছিলেন?

উত্তর- বিকেলে 

৬) নগেন ডাক্তার এবং কুঞ্জ বিহারীর আগমনকালে জয়রামবাবু কোথায় ছিলেন ?

উত্তর- বৈঠকখানার বারান্দায় 

৭) মোক্তার মহাশয় মহারাজা নরেশ চন্দ্রের কাছে হাতি চেয়ে পত্র লিখেছিলেন কোথায় বিবাহ অনুষ্ঠানের যাওয়ার জন্য?

উত্তর- পীরগঞ্জে। 

৯) মেজবাবুর মেয়ের বিয়েতে বাই এসেছিল কোথা থেকে ?

উত্তর- বেনারস 

১০) মেজোবাবুর মেয়ের বিয়ে ঠিক খেমটা আসে কোথা থেকে?

উত্তর- কলকাতা 

১১) "অতি অল্প কারণে তাহার তীব্র অভিমান উপস্থিত হয়।" কথাটি কার সম্পর্কে বলা হয়েছে? 

 উত্তর- জয়রাম বাবুর 

১২) মোক্তার মশাই কোন দিনে প্রভাতে আহ্নিক পূজা করতেন?

উত্তর- রবিবার 

১৩) জয়রাম বাবু একটি হাতি প্রার্থনা করে কাকে পত্র লিখেছিলেন? 

উত্তর- নরেশচন্দ্র রায় চৌধুরীকে 

১৪) আদালত অবমাননার জন্য মুক্তার বাবুর কত টাকা জরিমানা দিতে হয়েছিল ?

উত্তর-পাঁচ টাকা 

১৫)জয়রাম বাবু অকাতরে কি দান করতেন ?

উত্তর- অন্নদান

১৬) মোক্তার বাবুর বৈঠকখানায় কবে তাসা খেলা হতো ?

উত্তর- রবিবার 

১৭)আদরিনী গল্পে একজোড়া বলদ কিনেছ কে ?

উত্তর- ইদা মোদি শেখ।

১৮)বীরপুরের জমিদার কে ছিলেন ?

উত্তর- উমাচরণ লাহিড়ী 

১৯) যৌবনকালে কে বদরাগী ছিলেন ?

উত্তর- জয়রাম মোক্তার 

২০) যখন আদরিনীকে কিনে মোক্তার বাড়িতে আনা হয়েছিল তখন কটা বাজে ?

উত্তর-সকাল সাতটা 

২২) মোক্তার বাড়িতে আধুনিক কে প্রথম বরণ করেছিল কে?  

উত্তর -জয়রাম বাবুর জ্যেষ্ঠ পুত্রবধূ 

২৩) জয়রাম মোক্তারের জ্যেষ্ঠ পৌত্রের নাম কি ?

উত্তর- কল্যাণী 

২৪) কল্যাণীর সাথে যার বিয়ে হওয়ার কথা তার শিক্ষাগত যোগ্যতা কি ছিল ?

 উত্তরঃ এম এ 

২৫) কল্যাণীর বিয়েতে পাত্র পক্ষ কত টাকা চেয়েছিল? উত্তর - ২০০০ /-

২৬) আদরিণীকে বিক্রি করার জন্য প্রথমে কোন মেলায় নিয়ে যাওয়া হয়েছিল ?

 উত্তর- বামুনঘাটের মেলায় চৈত্র মাসে।

২৭) আদরিণীকে হাটে নিয়ে যাওয়ার আগের দিন কত টাকার রসগোল্লা আনা হয়েছিল ?

উত্তর-২ টাকার।

২৮) আদরিনীকে বিক্রি করার জন্য দ্বিতীয়বার কোন মেলায় নিয়ে যাওয়া হয় ?

উত্তর- রসুলগঞ্জের মেলা 

২৯) আদরিনির অসুস্থর খবর জয়রাম বাবুর কাছে পত্রমারফত কে এনে দিয়েছিল ?

উত্তর-চাষী

৩০) আদরিণীর মৃত্যুর পর জয়রামবাবু কত দিন বেঁচে ছিলেন?

উত্তরঃ দুই মাস

ঠিক এরূপ অসংখ্য বিষয়ভিত্তিক আলোচনা সাজেশন এবং ভিডিও পেতে ভিজিট করুন আমাদের SHESHER KOBITA SUNDORBON YOUTUBE CHANNEL 

Comments

Popular posts from this blog

একটি সার্থক গীতিকাব্যের পরিচয়।

  একটি সার্থক গীতিকাব্যের পরিচয়-সারদা মঙ্গল               গীতিকাব্য হলো এক ধরনের কবিতা, যার মধ্যে দিয়ে ব্যক্তির আবেগ, অনুভূতি এবং অভিজ্ঞতাগুলিকে ছন্দ ওর সংগীতের মাধ্যমে প্রকাশ করা হয়। তবে এখানে কবিতাগুলি খুবই ছোট আকারের হয়, আর সেখানে কবির ব্যক্তিগত অনুভূতির গভীরতা ও আন্তরিকতা প্রকাশ পায়। আর এই প্রেক্ষিতে আমরা বলতে পারি গীতি কবিতার সংকলন হলো গীতিকাব্য। ব্যঞ্জনাময় ও সংহত ।  গীতিকাব্যের বৈশিষ্ট্য  গীতিকাব্যের কিছু প্রধান বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হলো: ১. ব্যক্তিগত অনুভূতি ও আবেগ প্রকাশ: এটি গীতিকাব্যের প্রধান বৈশিষ্ট্য। এখানে কবি নিজের ব্যক্তিগত অনুভূতি, প্রেম, বিরহ, আনন্দ বা বিষাদের কথা তুলে ধরেন। ২. সংক্ষিপ্ততা: গীতিকাব্য সাধারণত দীর্ঘ হয় না। অল্প কয়েকটি স্তবকের মধ্যে কবি তাঁর ভাবনা সম্পূর্ণভাবে প্রকাশ করেন। ৩. সুর ও ছন্দের প্রাধান্য: গীতিকাব্য মূলত সুর করে আবৃত্তি করার জন্য রচিত হয়। তাই এতে সুর ও ছন্দের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়। ৪. আত্মগতভাব: গীতিকাব্যে বাইরের জগতের বর্ণনা না দিয়ে কবির নিজের মনের ভেতরের জগতের প্রতি মনোযোগ ...

চতুর্থ সেমিস্টার জেনারেল ইতিহাস ছোট প্রশ্ন ২০২১

 *১) সুজাউদ্দৌলা কে ছিলেন বা মুর্শিদকুলি খাঁর মৃত্যুর পর কে বাংলার নবাব হন?  উত্তর - সুজা উদ্দৌলা আয়ুধের সুবেদার নবাব ছিলেন। মুর্শিদকুলি খাঁর মৃত্যুর পর তার জামাতা বাংলার নবাব  হন ১৭৫৪-১৭৭৫ খ্রীস্টাব্দ পর্যন্ত। নবাব থাকাকালীন তিনি বক্সারের যুদ্ধ এবং পানিপথের তৃতীয় যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। *২) কোন সালে রেগুলেটিং আইন জারি করা হয়েছিল? উত্তর - ইস্ট ইন্ডিয়া কোম্পানির দুর্নীতি দূরীকরণ, গঠন বিন্যাস ও নিয়ন্ত্রণের জন্য ব্রিটিশ সরকার ১৭৭৩ খ্রিস্টাব্দে রেগুলেটিং আইন প্রণয়ন করেন। আর সেই আইনে বলা হয় বাংলা বোম্বাই ও মাদ্রাজে ১ করে কাউন্সিল থাকবে। *৩) শ্রী রঙ্গপত্তমের সন্ধিতে স্বাক্ষরকারী কারা কারা ছিলেন ?কখন এই সন্ধিটি স্বাক্ষরিত হয়েছিল? উত্তর - তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান হয়েছিল শ্রীরঙ্গপত্তমের সন্ধির দ্বারা। আর এই সন্ধিতে ঠিক হয় টিপু সুলতান ইংরেজদের তিন কোটি টাকা এবং জামিন স্বরূপ তার দুই পুত্রকে দিতে বাধ্য হবেন। এছাড়া বিজিত অঞ্চল ইংরাজ, মারাঠা ও নিজামের মধ্যে বন্টিত হল। যে সন্ধির দুটি পক্ষ ছিল একদিকে ছিলেন টিপু সুলতান এবং অপরদিকে ছিলেন ইংরেজ। সময়কালটি ছি...

পঞ্চম সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ।

পঞ্চম সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর  ১) শিল্প বিপ্লব কবে কোথায় প্রথম ঘটেছিল?         উত্তর - প্রথম শিল্প বিপ্লব শুরু হয়েছিল ইংল্যান্ডে (গ্রেট ব্রিটেন)। এটি প্রধানত অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে শুরু হয়ে প্রায় ১৭৬০ থেকে ১৮৪০ খ্রিস্টাব্দ-এর মধ্যে ঘটেছিল। ২) কৃষ্ণমৃত্যু কী?            • কৃষ্ণমৃত্যু (Black Death) হলো মানব ইতিহাসের এক ভয়াবহ মহামারি।এটি ছিল মূলত প্লেগ (Plague) রোগ, যা Yersinia pestis নামক ব্যাকটেরিয়ার কারণে সৃষ্টি হয়েছিল।এটি প্রধানত ১৩৪৬ থেকে ১৩৫৩ খ্রিস্টাব্দের মধ্যে ইউরোপ, এশিয়া (ইউরেশিয়া) এবং উত্তর আফ্রিকাজুড়ে ছড়িয়ে পড়েছিল। ৩) কে বলেছিলেন মানুষই সবকিছুর মানদণ্ড?        •এই বিখ্যাত উক্তিটি যিনি করেছিলেন তিনি হলেন প্রাচীন গ্রিসের একজন প্রখ্যাত দার্শনিক, যার নাম প্রোটাগোরাস (Protagoras)।তাঁর মূল বক্তব্যটি ছিল-"মানুষই সবকিছুর মানদণ্ড, যা আছে তারও, আর যা নেই তারও।” ৪) পেত্রাক কেন বিখ্যাত?         •পেত্রাক (Francesco Petrarca) ছিলেন ১৪ শতকের (১৩০৪-১৩৭৪) একজন ...