Skip to main content

বাঙলা ভাষা (XII,3rd Sem) প্রবন্ধের মূল ভাববস্তু নিজের ভাষায় লেখো।

বাঙলা ভাষা প্রবন্ধের মূল ভাববস্তু নিজের ভাষায় আলোচনা করো (পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ, দ্বাদশ শ্রেণী, তৃতীয় সেমিস্টার)।

           •আলোচনার শুরুতেই আমরা বলে রাখি যে,স্বামী বিবেকানন্দ ১৯০০ খ্রিস্টাব্দে ২০শে ফেব্রুয়ারি,তিনি যখন আমেরিকায় ছিলেন সেই সময়কালে 'উদ্বোধনী' পত্রিকার (১৮৯৮ খ্রিস্টাব্দের ১৪ ই জানুয়ারি প্রথম প্রকাশ)সম্পাদক মহাশয়কে একটি পত্র প্রেরণ করেছিলেন। আমাদের আলোচ্য প্রবন্ধটি সেই পত্রের একটা অংশ স্বরূপ। বিবেকানন্দ প্রেরিত সেই পত্রটি উদ্বোধন পত্রিকায় প্রকাশিত হয়েছিল। আর সেই পত্রের ষষ্ঠ অধ্যায় 'ভাববার কথা'নাম দিয়ে পত্রটি প্রকাশিত হয়। যেটি আমাদের পাঠ্য বিষয় হিসাবে 'বাঙলাভাষা' প্রবন্ধ নামে পরিচিত।যে প্রবন্ধ থেকে -

              •আমরা জানতে পারি যে, ভাষা মানুষের মনের কথা প্রকাশ করে।তবে ইতিহাসের পাতায় নজর দিলে আমরা দেখতে পাই যে, সেই সময়কালে আমাদের এই বাংলায় সংস্কৃত ভাষা প্রচলিত ছিল। আর সংস্কৃত ভাষা প্রচলিত থাকার কারণে সমস্ত বিদ্যাচর্চা, জ্ঞানচর্চা, পাঠ সবই এই ভাষায় দেওয়া হতো। যার ফলে সাধারণ মানুষের সাথে বিদ্বানব্যক্তি এবং পন্ডিত মানুষদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হয়। তবে-

                • আমরা জানি ভগবান গৌতম বুদ্ধ, শ্রীচৈতন্যদেব, শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সকলেই লোকহিতের জন্য অর্থাৎ মানুষের কল্যাণকরের জন্য নানা বাণী প্রচার করে গেছেন। এই সকল মনিষীগণ যে সকল বাণী প্রচার করে গেছেন তা সবই তাঁদের মুখের ভাষা অর্থাৎ কথ্য ভাষা। আসলে তাঁরা সাধারণ মানুষের বোঝার জন্য এই মুখের ভাষায় বাণী প্রচার করেছেন। তবে-

           •এক্ষেত্রে একটি কথা বলে রাখা ভালো যে, আমরা যখন কোন বিষয়ের প্রতি গভীরভাবে চিন্তা করি, বিশেষ করে আধ্যাত্মিক বা আত্মিক বা তাত্ত্বিক চিন্তা করি, সেই চিন্তার ভাষা কিন্তু আমাদের ঘরোয়া ভাষা কিংবা মুখের ভাষা হয়। কিন্তু সেই চিন্তা,চেতনার বিষয়কে আমরা যখন লিখিতভাবে প্রকাশ করি-তখন সেই ভাষার মধ্যে সংস্কৃত ভাব যেমন থাকে,থাকে ভাবের গভীরতা, আবার তেমনি থাকে ভাষার জটিলতা। আসলে এই জটিলতা হয় এই কারণে যখন আমরা সংস্কৃত ভাষার গদাই লশকরি চাল  (ভারী নৌকার লস্কর বা খালাসির মত অলসগতি বা ধীরগতি সম্পন্ন) নকল করতে চাই। আর এই নকল করতে গিয়ে আমাদের প্রিয় ভাষা অর্থাৎ বাংলা ভাষা এক অস্বাভাবিক রূপ ধারণ করে থাকে। কিন্তু- 

            •এই বাংলা ভাষার মধ্যে একটা প্রাণ আছে, আছে সজীবতা। কিন্তু আমরা সেই দিকে লক্ষ্য না দিয়ে পাণ্ডিত্য জাহির করার জন্য সংস্কৃত ভাষার দিকে ঢলে পড়ি।যার ফলে আমাদের ভাষার মধ্যে যেমন আড়ষ্টতা এসে যাচ্ছে।ঠিক তেমনি ভাবে আমাদের ভাষা জটিল থেকে জটিলতর হয়ে পড়ছে। কিন্তু এভাবে ভাষা এক জায়গায় স্থির থাকতে পারে না। তাই-

                 • প্রাবন্ধিক বিবেকানন্দ এই ভাষার উন্নতির জন্য কলকেতার ভাষা প্রসঙ্গ এনেছেন। তিনি আরোও বলেছেন যে, আমাদের কথ্য ভাষার মধ্যে ভিন্ন ভিন্ন উপভাষাও আছে। তবে কাজের তাগিদে বা অন্যান্য কারণে কলকাতায় জনসমাগম অনেকটা বেশি।আর কলকাতার জনসমাগম বেশি হওয়ার কারণে স্বামী বিবেকানন্দ মান্য ভাষা হিসেবে কলকেতার ভাষার প্রতি অধিক গুরুত্ব প্রদান করেছেন।তবে-

           •আমাদের দেশে যোগাযোগ ব্যবস্থা যখন অধিকতর উন্নতস্তরে পৌঁছে যাবে, তখন পূর্ব-পশ্চিমী ভেদ আর থাকবে না। ঠিক তখনই বাংলাদেশের চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ পর্যন্ত সকল বাংলাভাষী মানুষের মধ্যে একটি ভাষা প্রচলিত হবে। আর সেই ভাষাটি হবে কলকেতার ভাষা। আসলে-

             •আসলে কলকেতার ভাষা অনেক সহজ এবং যা আপামর জনসাধারণ অতি সহজে গ্রহণ করতে পারে। তাই আমাদের করণীয়- সকল স্তরের মানুষ যে ভাষা বুঝতে পারে সেই ভাষাকেই প্রাধান্য দেওয়া। তবে এখানে একটি কথা মনে রাখতে হবে যে, কলকেতার ভাষাকে মানত্য দিতে গিয়ে কোন আঞ্চলিক ভাষাকে অবমাননা করা উচিত হবে না। আসলে ভাষা হল আমাদের মনের ভাব ভাবনার একমাত্র বাহন। এছাড়াও -

               •ভাষার মধ্যে যখন বিশেষ্য বিশেষণ ভাব থাকে, অলংকার সমৃদ্ধ ভাব থাকে, ছন্দময়তা ভাব থাকে, তখন সেই ভাষার আভিজাত্যতা কিছুটা হলেও নষ্ট হয়। কারণ ভাষার এই আড়ষ্টতা সাধারণ মানুষের কাছে বোধগম্য নয়। তাই এই ভাষাকে আপামর জনসাধারণের মধ্যে পৌঁছে দিতে কিংবা গ্রহণযোগ্যতা করে তুলতে ভাষাকে অবশ্যই সর্বজনবিদিত এবং অলংকার বিহীন সাবলীল হতে হবে। তাহলে সমস্ত সম্প্রদায়ের মানুষ এই ভাষাকে হৃদয় ভরে গ্রহণ করবে এবং দুহাত ভরে এই ভাষার মধুময় রস কোমল ওষ্ঠ রসে পান করবে।

•ঠিক এরূপ অসংখ্য বিষয়ভিত্তিক আলোচনা নোটস সাজেশন ভিডিও পেতে ভিজিট করুন আমাদের SHESHER KOBITA SUNDARBAN Youtube channel ।


    


Comments

Popular posts from this blog

একটি সার্থক গীতিকাব্যের পরিচয়।

  একটি সার্থক গীতিকাব্যের পরিচয়-সারদা মঙ্গল               গীতিকাব্য হলো এক ধরনের কবিতা, যার মধ্যে দিয়ে ব্যক্তির আবেগ, অনুভূতি এবং অভিজ্ঞতাগুলিকে ছন্দ ওর সংগীতের মাধ্যমে প্রকাশ করা হয়। তবে এখানে কবিতাগুলি খুবই ছোট আকারের হয়, আর সেখানে কবির ব্যক্তিগত অনুভূতির গভীরতা ও আন্তরিকতা প্রকাশ পায়। আর এই প্রেক্ষিতে আমরা বলতে পারি গীতি কবিতার সংকলন হলো গীতিকাব্য। ব্যঞ্জনাময় ও সংহত ।  গীতিকাব্যের বৈশিষ্ট্য  গীতিকাব্যের কিছু প্রধান বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হলো: ১. ব্যক্তিগত অনুভূতি ও আবেগ প্রকাশ: এটি গীতিকাব্যের প্রধান বৈশিষ্ট্য। এখানে কবি নিজের ব্যক্তিগত অনুভূতি, প্রেম, বিরহ, আনন্দ বা বিষাদের কথা তুলে ধরেন। ২. সংক্ষিপ্ততা: গীতিকাব্য সাধারণত দীর্ঘ হয় না। অল্প কয়েকটি স্তবকের মধ্যে কবি তাঁর ভাবনা সম্পূর্ণভাবে প্রকাশ করেন। ৩. সুর ও ছন্দের প্রাধান্য: গীতিকাব্য মূলত সুর করে আবৃত্তি করার জন্য রচিত হয়। তাই এতে সুর ও ছন্দের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়। ৪. আত্মগতভাব: গীতিকাব্যে বাইরের জগতের বর্ণনা না দিয়ে কবির নিজের মনের ভেতরের জগতের প্রতি মনোযোগ ...

চতুর্থ সেমিস্টার জেনারেল ইতিহাস ছোট প্রশ্ন ২০২১

 *১) সুজাউদ্দৌলা কে ছিলেন বা মুর্শিদকুলি খাঁর মৃত্যুর পর কে বাংলার নবাব হন?  উত্তর - সুজা উদ্দৌলা আয়ুধের সুবেদার নবাব ছিলেন। মুর্শিদকুলি খাঁর মৃত্যুর পর তার জামাতা বাংলার নবাব  হন ১৭৫৪-১৭৭৫ খ্রীস্টাব্দ পর্যন্ত। নবাব থাকাকালীন তিনি বক্সারের যুদ্ধ এবং পানিপথের তৃতীয় যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। *২) কোন সালে রেগুলেটিং আইন জারি করা হয়েছিল? উত্তর - ইস্ট ইন্ডিয়া কোম্পানির দুর্নীতি দূরীকরণ, গঠন বিন্যাস ও নিয়ন্ত্রণের জন্য ব্রিটিশ সরকার ১৭৭৩ খ্রিস্টাব্দে রেগুলেটিং আইন প্রণয়ন করেন। আর সেই আইনে বলা হয় বাংলা বোম্বাই ও মাদ্রাজে ১ করে কাউন্সিল থাকবে। *৩) শ্রী রঙ্গপত্তমের সন্ধিতে স্বাক্ষরকারী কারা কারা ছিলেন ?কখন এই সন্ধিটি স্বাক্ষরিত হয়েছিল? উত্তর - তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান হয়েছিল শ্রীরঙ্গপত্তমের সন্ধির দ্বারা। আর এই সন্ধিতে ঠিক হয় টিপু সুলতান ইংরেজদের তিন কোটি টাকা এবং জামিন স্বরূপ তার দুই পুত্রকে দিতে বাধ্য হবেন। এছাড়া বিজিত অঞ্চল ইংরাজ, মারাঠা ও নিজামের মধ্যে বন্টিত হল। যে সন্ধির দুটি পক্ষ ছিল একদিকে ছিলেন টিপু সুলতান এবং অপরদিকে ছিলেন ইংরেজ। সময়কালটি ছি...

পঞ্চম সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ।

পঞ্চম সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর  ১) শিল্প বিপ্লব কবে কোথায় প্রথম ঘটেছিল?         উত্তর - প্রথম শিল্প বিপ্লব শুরু হয়েছিল ইংল্যান্ডে (গ্রেট ব্রিটেন)। এটি প্রধানত অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে শুরু হয়ে প্রায় ১৭৬০ থেকে ১৮৪০ খ্রিস্টাব্দ-এর মধ্যে ঘটেছিল। ২) কৃষ্ণমৃত্যু কী?            • কৃষ্ণমৃত্যু (Black Death) হলো মানব ইতিহাসের এক ভয়াবহ মহামারি।এটি ছিল মূলত প্লেগ (Plague) রোগ, যা Yersinia pestis নামক ব্যাকটেরিয়ার কারণে সৃষ্টি হয়েছিল।এটি প্রধানত ১৩৪৬ থেকে ১৩৫৩ খ্রিস্টাব্দের মধ্যে ইউরোপ, এশিয়া (ইউরেশিয়া) এবং উত্তর আফ্রিকাজুড়ে ছড়িয়ে পড়েছিল। ৩) কে বলেছিলেন মানুষই সবকিছুর মানদণ্ড?        •এই বিখ্যাত উক্তিটি যিনি করেছিলেন তিনি হলেন প্রাচীন গ্রিসের একজন প্রখ্যাত দার্শনিক, যার নাম প্রোটাগোরাস (Protagoras)।তাঁর মূল বক্তব্যটি ছিল-"মানুষই সবকিছুর মানদণ্ড, যা আছে তারও, আর যা নেই তারও।” ৪) পেত্রাক কেন বিখ্যাত?         •পেত্রাক (Francesco Petrarca) ছিলেন ১৪ শতকের (১৩০৪-১৩৭৪) একজন ...