Skip to main content

ইংল্যান্ডে(6th.Sem.BNGA) বঙ্গমহিলা গ্রন্থে ইংল্যান্ডে বাণিজ্য কারুকার্য এবং শ্রমজীবী মানুষ সম্পর্কে যে ধারণা পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো।

 

ইংল্যান্ডে বঙ্গমহিলা গ্রন্থে ইংল্যান্ডে বাণিজ্য,কারুকার্য এবং শ্রমজীবী মানুষ সম্পর্কে যে ধারণা পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো (পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় ষষ্ঠ সেমিস্টার বাংলা অনার্স CC-14)

                 আলোচনা শুরুতেই আমরা বলে রাখি যে,ইংল্যান্ডে বঙ্গমহিলা" গ্ৰন্থটিতে কৃষ্ণভামিনী দেবী ইংল্যান্ডের বাণিজ্য, কারুকার্য এবং শ্রমজীবী মানুষের জীবনযাত্রা সম্পর্কে একটি স্পষ্ট ধারণা আলোচ্য গ্রন্থটিতে তুলে ধরেছেন। সেখানে তিনি দেখিয়েছেন যে, ইংল্যান্ডে বাণিজ্য ও শিল্প কারুকার্য উন্নত, এবং সেখানে বিভিন্ন ধরনের শ্রমিক বিভিন্ন কর্মে নিজেদেরকে নিয়োজিত করে রেখেছেন। আর সেখানে লেখিকা বলেছেন-

        ইংরেজরা অদ্বিতীয়। তবে পৃথিবীতে এমন কোন বন্দর নেই যেখানে ব্রিটিশ জাহাজ থাকে না। আসলে গোটা পৃথিবী থেকে ধন-সম্পদ ভেসে আসে ইংল্যান্ডের পদতলে। শুধু তাই নয় লন্ডনের ডগ আসলে এটি একটি জাহাজের আড্ডাখানা এমনই মনে করেন লেখিকা কৃষ্ণাভামিনী দেবী। সেখানে ছয় প্রকার ডক আছে। যেগুলি অতিশয় বৃহৎ এবং দেখামাত্রই প্রকাণ্ড অর্থভাণ্ডার বলে মনে হতেই পারে। আর সেই দৃষ্টিতে আমরা দেখতে পাই যে-

                     •ইংল্যান্ডের বাণিজ্য• 

কৃষ্ণভামিনী দেবী ইংল্যান্ডে বিভিন্ন ধরনের বাণিজ্য ও শিল্প কারুকার্য দেখেছেন। শুধু দেখেননি তিনি লিখেছিলেন যে- ইংল্যান্ডে কাপড়, লোহা, চামড়া, ইত্যাদি তৈরি ও ব্যবসার জন্য একটি উন্নত ব্যবস্থা রয়েছে। ইংল্যান্ডের বিভিন্ন প্রান্তে পণ্য পরিবহন এবং বিক্রয়ের জন্য রাস্তাঘাট ও নৌপথের ব্যবহারও তিনি উল্লেখ করেছেন।

                 •ইংল্যান্ডের কারুকার্য•

•ইংল্যান্ডের কারুকার্য, যেমন - কাঠ খোদাই, ধাতু খোদাই, এবং বস্ত্র কারুকার্য, তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন। তিনি লিখেছিলেন যে ইংল্যান্ডের কারুশিল্পীরা খুব দক্ষ এবং তাদের কাজগুলি সুন্দর ও আকর্ষণীয়। তিনি ইংল্যান্ডের বিভিন্ন কারুশিল্পের দোকান ও কারখানাও দেখেছেন এবং সেগুলির বিবরণ দিয়েছেন।

          •ইংল্যান্ডের শ্রমজীবী মানুষ•

•কৃষ্ণভামিনী দাসী ইংল্যান্ডের বিভিন্ন শ্রমিক যেমন - কারখানার শ্রমিক, খনি শ্রমিক, এবং কৃষকের জীবনযাত্রা সম্পর্কে লিখেছিলেন। তিনি দেখিয়েছেন যে ইংল্যান্ডে শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নত, এবং তাদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে। তিনি শ্রমিকদের বেতন, বাসস্থান এবং স্বাস্থ্য পরিষেবা সম্পর্কেও তথ্য দিয়েছেন।

                     ইংল্যান্ডের শ্রমজীবী মানুষের জীবনযাত্রা সম্পর্কে তাঁর লেখার মাধ্যমে, "ইংল্যান্ডে বঙ্গমহিলা" গ্রন্থে ইংল্যান্ডের শ্রমজীবী মানুষের জীবনযাত্রার একটি স্পষ্ট ছবি পাওয়া যায়। তিনি দেখিয়েছেন যে ইংল্যান্ডের শ্রমিকরা বিভিন্ন কাজে নিযুক্ত এবং তাদের জীবনযাত্রার মান উন্নত।কারণ তারা যে কাজটি করেন তির মধ্যে শ্রমজীবী মানুষের শ্রদ্ধা ভালোবাসা ও ভাবাবেগ থাকে।

ঠিক এরূপ অসংখ্য বিষয়ভিত্তিক আলোচনা ব্যাখ্যা সাজেশন ভিডিও পেতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং SHESHER KOBITA SUNDARBAN Youtube channel 🙏

Comments

Popular posts from this blog

একটি সার্থক গীতিকাব্যের পরিচয়।

  একটি সার্থক গীতিকাব্যের পরিচয়-সারদা মঙ্গল               গীতিকাব্য হলো এক ধরনের কবিতা, যার মধ্যে দিয়ে ব্যক্তির আবেগ, অনুভূতি এবং অভিজ্ঞতাগুলিকে ছন্দ ওর সংগীতের মাধ্যমে প্রকাশ করা হয়। তবে এখানে কবিতাগুলি খুবই ছোট আকারের হয়, আর সেখানে কবির ব্যক্তিগত অনুভূতির গভীরতা ও আন্তরিকতা প্রকাশ পায়। আর এই প্রেক্ষিতে আমরা বলতে পারি গীতি কবিতার সংকলন হলো গীতিকাব্য। ব্যঞ্জনাময় ও সংহত ।  গীতিকাব্যের বৈশিষ্ট্য  গীতিকাব্যের কিছু প্রধান বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হলো: ১. ব্যক্তিগত অনুভূতি ও আবেগ প্রকাশ: এটি গীতিকাব্যের প্রধান বৈশিষ্ট্য। এখানে কবি নিজের ব্যক্তিগত অনুভূতি, প্রেম, বিরহ, আনন্দ বা বিষাদের কথা তুলে ধরেন। ২. সংক্ষিপ্ততা: গীতিকাব্য সাধারণত দীর্ঘ হয় না। অল্প কয়েকটি স্তবকের মধ্যে কবি তাঁর ভাবনা সম্পূর্ণভাবে প্রকাশ করেন। ৩. সুর ও ছন্দের প্রাধান্য: গীতিকাব্য মূলত সুর করে আবৃত্তি করার জন্য রচিত হয়। তাই এতে সুর ও ছন্দের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়। ৪. আত্মগতভাব: গীতিকাব্যে বাইরের জগতের বর্ণনা না দিয়ে কবির নিজের মনের ভেতরের জগতের প্রতি মনোযোগ ...

ষষ্ঠ সেমিস্টার বাংলা অনার্স (DSE3/4) সাজেশন ২০২৫

       West Bengal State University                                       BA Honours, 6th Semester                                         SUGGESTION 2025                                                      BNGA,DSE05T( DSE3/4)  • বাংলা কথাসাহিত্যঃ মন্বন্তর, দাঙ্গা ও দেশভাগ• একক-১(২০২১) ক) দেশভাগের ইতিহাসের বাস্তব রূপ বাংলা সাহিত্যে  কীভাবে প্রকাশ পেয়েছে কয়েকটি উপন্যাস অনুসরণে তার পরিচয় দাও। • ১৯৪৬ দাঙ্গা রাজনীতির ট্রাজেডি বাংলা ছোটগল্পের পরিসরে কিভাবে এসেছে, সংশ্লিষ্ট কয়েকটি রচনা অবলম্বনে আলোচনা করো। (২০২২) পঞ্চাশের মন্বন্তরের বাস্তব বর্ণনা করে বাংলা উপন্যাসে তার কতটা প্রতিফলন ঘটেছে, সে বিষয়ে আলোকপাত করো। •দেশভাগের ক...

ইতিহাস (3rd Semester) সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

 তৃতীয় সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, তৃতীয় সেমিস্টার ইতিহাস মাইনর)। ১)বন্দেগান-ই-চাহালগানি বলতে কী বোঝায়? •উত্তরঃবন্দেগান-ই-চাহালগান বলতে চল্লিশ জন তুর্কি ও অ-তুর্কি দাসদের সমন্বয়ে গঠিত একটি বাহিনীকে বোঝায়। এই বাহিনীকে ডাল চালিশা বা তুরকান-ই- চাহালগানি নামে ডাকা হতো। ২)আমির খসরু কে ছিলেন? •উত্তরঃ আমির খসরু ছিলেন প্রখ্যাত সুফি সাধক বা আরেফ নিজামউদ্দিন আওলিয়ার ছাত্র এবং অন্যতম প্রধান খলিফা। যাঁকে 'ভারতের তোতা' উপাধি দেওয়া হয়েছিল। ৩) মহরানা প্রতাপ কে ছিলেন?  •উত্তরঃ মেবারের শিশোদিয়া রাজবংশের একজন হিন্দু রাজপুত রাজা ছিলেন মহারানা প্রতাপ সিং। যিনি রাজপুতদের বীরত্ব ও দৃঢ় সংকল্পের প্রতীক। বহু বছর ধরে তিনি মুঘল সম্রাট আকবরের সঙ্গে লড়াই করেন। ৪) জায়গীরদারী সংকট কী? •উত্তরঃ জায়গিরদারী সংকট ছিল মোগল সাম্রাজ্যের একটি অর্থনৈতিক সংকট। এই সংকটে জমি বা জায়গিরের অভাব দেখা দিয়েছিল। যার ফলে প্রশাসনিক খরচ মেটানো এবং যুদ্ধের খরচ বহন করা সম্ভব হতো না। ৫) দাক্ষিণাত্য ক্ষত কী? •উত্তরঃ দাক্ষিণাত্য ক্ষত বলতে ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীত...