Skip to main content

মূল্যায়ণর উপকরণ(4t.Sem)গুলি কি কি তার আলোচনা করো।

মূল্যায়নের উপকরণ গুলি কি কি আলোচনা করো (Evaluation Tools) পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, চতুর্থ সেমিস্টার, এডুকেশন মাইনর।

আমরা জানি যে,মূল্যায়নের উপকরণ বলতে সেই সরঞ্জামগুলোকে বোঝায় যা মূল্যায়ণের কৌশলগুলো বাস্তবায়নের জন্য ব্যবহৃত হয়।আর এই প্রেক্ষিতে মূল্যায়নের উপকরণ গুলি হলো-

        •প্রশ্নপত্রঃ (Questionnaires/Test Papers): আমরা জানি লিখিত পরীক্ষার জন্য প্রশ্নপত্র হলো প্রধান উপকরণ। কারণ এই প্রশ্নপত্রে বিভিন্ন ধরনের প্রশ্ন যেমন -সংক্ষিপ্ত,অতি সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্ন এখানে অন্তর্ভুক্ত থাকে।

        •রেটিং স্কেলঃ  (Rating Scales): শ্রেণীকক্ষে বা বিদ্যালয়ের মধ্যে নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে শিক্ষার্থীদের পারফরম্যান্স বা আচরণের মাত্রা পরিমাপ করতে রেটিং স্কেল ব্যবহার করা হয়। উদাহরণ হিসেবে বলা যায়,মূল্যায়নের উপকরণের ক্ষেত্রে একটি মৌখিক উপস্থাপনার জন্য বিষয়বস্তুর স্পষ্টতা, কণ্ঠস্বর, আত্মবিশ্বাস ইত্যাদি মানদণ্ডের উপর ভিত্তি করে ১ থেকে ৫ পর্যন্ত রেটিং দেওয়া।

•চেকলিস্টঃ (Checklists): চেকলিস্ট এটি একটি তালিকা, যেখানে নির্দিষ্ট দক্ষতা বা আচরণ উল্লেখ করা থাকে।তবে শিক্ষক বা শিক্ষার্থীরা একটি কাজ করার সময় সেই তালিকা দেখে নির্দিষ্ট কাজগুলো সম্পন্ন হয়েছে কিনা তা যাচাই করে টিক(✓) চিহ্ন দেন।

রুব্রিক্সঃ(Rubrics): রুব্রিক্স হলো একটি নির্দিষ্ট কাজের জন্য মানদণ্ড এবং সেই মানদণ্ড অনুযায়ী বিভিন্ন স্তরের পারফরম্যান্সের বিশদ বিবরণ।যেটি শিক্ষার্থীদের কী প্রত্যাশা করা হচ্ছে তা স্পষ্ট করে এবং মূল্যায়নে স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা আনে।

আ্যানেকডোটাল রেকর্ডঃ (Anecdotal Records): আ্যানেকডোটাল রেকর্ড শিক্ষার্থীদের আচরণ, শিখন, বা অন্য কোনো গুরুত্বপূর্ণ ঘটনার সংক্ষিপ্ত লিখিত বিবরণ।যে বিবরণ শিক্ষক নির্দিষ্ট ঘটনা বা পরিস্থিতির উপর ভিত্তি করে এই রেকর্ড তৈরি করেন। উদাহরণস্বরূপ বলা যায়, ক্লাসে একজন শিক্ষার্থীর হঠাৎ করে একটি কঠিন সমস্যা সমাধান করার একটি ঘটনা নোট করে রাখা।

পোর্টফোলিওঃ (Portfolio): পোর্টফোলিও শিক্ষার্থীদের কাজের একটি সংকলন, যে সংকলন তাদের অগ্রগতি এবং অর্জন প্রদর্শন করে। তবে এটি একটি চলমান মূল্যায়ন প্রক্রিয়া বলা যেতে পারে।

পর্যবেক্ষণ সূচিঃ (Observation Schedules): যখন নির্দিষ্ট আচরণের তালিকা বা ঘটনা পর্যবেক্ষণ করা হয়, সেই পর্যবেক্ষণের সময় উক্ত আচরণের তালিকা বা ঘটনা পর্যবেক্ষণ করা হয় তখন সেটি একটি কার্ডে নির্দিষ্টভাবে সূচিত করা হয়।

             পরিশেষে আমরা বলতে পারি যে,মূল্যায়নের কৌশল ও উপকরণগুলোর সঠিক ব্যবহার শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে সহায়তা করে। সেই সাথে এখানে শিক্ষাদান প্রক্রিয়াকে আরও কার্যকর করে তোলে।আসলে এটি কেবল শিক্ষার্থীর জ্ঞান পরিমাপ করে না, বরং বলা যায় তাদের শিখন প্রক্রিয়াকে উন্নত করার জন্য প্রয়োজনীয় তথ্যও সরবরাহ করে।

Comments

Popular posts from this blog

একটি সার্থক গীতিকাব্যের পরিচয়।

  একটি সার্থক গীতিকাব্যের পরিচয়-সারদা মঙ্গল               গীতিকাব্য হলো এক ধরনের কবিতা, যার মধ্যে দিয়ে ব্যক্তির আবেগ, অনুভূতি এবং অভিজ্ঞতাগুলিকে ছন্দ ওর সংগীতের মাধ্যমে প্রকাশ করা হয়। তবে এখানে কবিতাগুলি খুবই ছোট আকারের হয়, আর সেখানে কবির ব্যক্তিগত অনুভূতির গভীরতা ও আন্তরিকতা প্রকাশ পায়। আর এই প্রেক্ষিতে আমরা বলতে পারি গীতি কবিতার সংকলন হলো গীতিকাব্য। ব্যঞ্জনাময় ও সংহত ।  গীতিকাব্যের বৈশিষ্ট্য  গীতিকাব্যের কিছু প্রধান বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হলো: ১. ব্যক্তিগত অনুভূতি ও আবেগ প্রকাশ: এটি গীতিকাব্যের প্রধান বৈশিষ্ট্য। এখানে কবি নিজের ব্যক্তিগত অনুভূতি, প্রেম, বিরহ, আনন্দ বা বিষাদের কথা তুলে ধরেন। ২. সংক্ষিপ্ততা: গীতিকাব্য সাধারণত দীর্ঘ হয় না। অল্প কয়েকটি স্তবকের মধ্যে কবি তাঁর ভাবনা সম্পূর্ণভাবে প্রকাশ করেন। ৩. সুর ও ছন্দের প্রাধান্য: গীতিকাব্য মূলত সুর করে আবৃত্তি করার জন্য রচিত হয়। তাই এতে সুর ও ছন্দের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়। ৪. আত্মগতভাব: গীতিকাব্যে বাইরের জগতের বর্ণনা না দিয়ে কবির নিজের মনের ভেতরের জগতের প্রতি মনোযোগ ...

চতুর্থ সেমিস্টার জেনারেল ইতিহাস ছোট প্রশ্ন ২০২১

 *১) সুজাউদ্দৌলা কে ছিলেন বা মুর্শিদকুলি খাঁর মৃত্যুর পর কে বাংলার নবাব হন?  উত্তর - সুজা উদ্দৌলা আয়ুধের সুবেদার নবাব ছিলেন। মুর্শিদকুলি খাঁর মৃত্যুর পর তার জামাতা বাংলার নবাব  হন ১৭৫৪-১৭৭৫ খ্রীস্টাব্দ পর্যন্ত। নবাব থাকাকালীন তিনি বক্সারের যুদ্ধ এবং পানিপথের তৃতীয় যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। *২) কোন সালে রেগুলেটিং আইন জারি করা হয়েছিল? উত্তর - ইস্ট ইন্ডিয়া কোম্পানির দুর্নীতি দূরীকরণ, গঠন বিন্যাস ও নিয়ন্ত্রণের জন্য ব্রিটিশ সরকার ১৭৭৩ খ্রিস্টাব্দে রেগুলেটিং আইন প্রণয়ন করেন। আর সেই আইনে বলা হয় বাংলা বোম্বাই ও মাদ্রাজে ১ করে কাউন্সিল থাকবে। *৩) শ্রী রঙ্গপত্তমের সন্ধিতে স্বাক্ষরকারী কারা কারা ছিলেন ?কখন এই সন্ধিটি স্বাক্ষরিত হয়েছিল? উত্তর - তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান হয়েছিল শ্রীরঙ্গপত্তমের সন্ধির দ্বারা। আর এই সন্ধিতে ঠিক হয় টিপু সুলতান ইংরেজদের তিন কোটি টাকা এবং জামিন স্বরূপ তার দুই পুত্রকে দিতে বাধ্য হবেন। এছাড়া বিজিত অঞ্চল ইংরাজ, মারাঠা ও নিজামের মধ্যে বন্টিত হল। যে সন্ধির দুটি পক্ষ ছিল একদিকে ছিলেন টিপু সুলতান এবং অপরদিকে ছিলেন ইংরেজ। সময়কালটি ছি...

পঞ্চম সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ।

পঞ্চম সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর  ১) শিল্প বিপ্লব কবে কোথায় প্রথম ঘটেছিল?         উত্তর - প্রথম শিল্প বিপ্লব শুরু হয়েছিল ইংল্যান্ডে (গ্রেট ব্রিটেন)। এটি প্রধানত অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে শুরু হয়ে প্রায় ১৭৬০ থেকে ১৮৪০ খ্রিস্টাব্দ-এর মধ্যে ঘটেছিল। ২) কৃষ্ণমৃত্যু কী?            • কৃষ্ণমৃত্যু (Black Death) হলো মানব ইতিহাসের এক ভয়াবহ মহামারি।এটি ছিল মূলত প্লেগ (Plague) রোগ, যা Yersinia pestis নামক ব্যাকটেরিয়ার কারণে সৃষ্টি হয়েছিল।এটি প্রধানত ১৩৪৬ থেকে ১৩৫৩ খ্রিস্টাব্দের মধ্যে ইউরোপ, এশিয়া (ইউরেশিয়া) এবং উত্তর আফ্রিকাজুড়ে ছড়িয়ে পড়েছিল। ৩) কে বলেছিলেন মানুষই সবকিছুর মানদণ্ড?        •এই বিখ্যাত উক্তিটি যিনি করেছিলেন তিনি হলেন প্রাচীন গ্রিসের একজন প্রখ্যাত দার্শনিক, যার নাম প্রোটাগোরাস (Protagoras)।তাঁর মূল বক্তব্যটি ছিল-"মানুষই সবকিছুর মানদণ্ড, যা আছে তারও, আর যা নেই তারও।” ৪) পেত্রাক কেন বিখ্যাত?         •পেত্রাক (Francesco Petrarca) ছিলেন ১৪ শতকের (১৩০৪-১৩৭৪) একজন ...