Skip to main content

ষষ্ঠ সেমিস্টার বাংলা মেজর সাজেশন BNGADSE6T-Bengali(DSE3/4)

             West Bengal State University.                                   B.A Honours 6th Semester                                     SUGGESTION 2025.                                                      BNGADSE6T-                                                                 Bengali(DSE3/4) 
      •রবীন্দ্র জীবন কর্ম ও সংশ্লিষ্ট সাহিত্য•
                   (২০২৩,২০২১,২০২২)

                               •একক-১•
*** ক) "একালে তিনিই ভারতের দূত রূপে চীনে গিয়ে ভারত-চীন মৈত্রীর ভিত্তি স্থাপন করলেন"- রবীন্দ্রনাথের চীন ভ্রমণের গুরুত্ব বিষয়ে রবীন্দ্র জীবনীকারের ভাবনা ব্যক্ত করো।
** •"সাধারণ ব্রাহ্মসমাজের আহবানে কলিকাতার মন্দিরে এক ভাষণে তিনি এই প্রশ্ন তুললেন- ভারতের ইতিহাস কাদের ইতিহাস"-এই পর্বে কবির ভারত-আদর্শের সমগ্রতাকে উপলব্ধি করার যে প্রয়াস লক্ষ্য করা যায়, 'রবীন্দ্র জীবনকথা' অনুসরণে তার পরিচয় দাও।
* • "নতুন কালের প্রেরণায় নবীনের আকর্ষণে, সাহিত্যের আসরে                                                                        নতুন কথা বলবার জন্য কবির মন আর একবার জেগে উঠলো।"
'নতুন কাল' বলতে কোন সময়কে নির্দেশ করা হয়েছে? নতুন কথা বলতে কবি মন কেনই বা উন্মুখ- রবীন্দ্রজীবনকথা অনুসরণে তা বুঝিয়ে দাও।


*** খ) একদিকে 'সাধনা' র ক্রমাগত তাগিদ অন্যদিকে জমিদারির দায়িত্ব, উনিশ শতকের শেষ দশকটি রবীন্দ্রনাথের জীবনে এক নতুন অভিজ্ঞতা ফসল হয়ে দেখা দিল- রবীন্দ্র জীবনকথা অনুসরণে প্রসঙ্গটি আলোচনা করো।
** • জন্মোৎসবের পরে কবি আবার ইউরোপে চলেছেন। এবার যাচ্ছেন ইটালি। ইটালি ভ্রমণের অভিজ্ঞতার সঞ্চয় কীভাবে রবীন্দ্র জীবনীতে স্থান পেয়েছে তার পরিচয় দাও।
* • "ইংল্যান্ডে মাস চার থেকে রবীন্দ্রনাথ পুত্র পুত্রবধূকে নিয়ে আমেরিকায় গেলেন"-এই আমেরিকা ভ্রমণে রবীন্দ্রনাথের যে অভিজ্ঞতা লাভ হয়, তা রবীন্দ্রজীবনকথা অনুসরণে সংক্ষেপে বিবৃত করো।

         ‌                   •একক-২•

*** গ) শান্তিনিকেতনের 'আশ্রম-বিদ্যালয়' প্রতিষ্ঠার মধ্য দিয়ে রবীন্দ্র ভাবনার কোন স্বরূপ প্রকাশিত হয়- আলোচনা করো।
** •শান্তিনিকেতন ব্রহ্মচর্যাশ্রমকে কেন্দ্র করে রবীন্দ্রনাথের এই পর্বের শিক্ষার চিন্তার পরিচয় দাও।
* • "বিদ্যালয়োত্তর একটা প্রতিষ্ঠানকে যুক্ত করা হলো এই নতুন উদ্যোগে। এই প্রতিষ্ঠানের নাম বিশ্বভারতী।"- কোন ভাবাদর্শে প্রাণিত হয়ে রবীন্দ্রনাথ বিশ্বভারতী প্রতিষ্ঠা করলেন, তা আলোচনা করো।


*** ঘ) ভারতের শিল্পশিক্ষায় দৃষ্টিভঙ্গি পরিবর্তনের সূচনা করেছিল 'কলাভবন'- আলোচনা করো।
** • রবীন্দ্র সমকালে কলাভবনের যে কোন দুজন শিক্ষকের অবদান সম্পর্কে আলোচনা করো।
× • বিশ্বভারতীর 'সংগীত ভবন' এর গুরুত্ব নির্দেশ করো।
     
                             •একক-৩•

*** ঙ) রবীন্দ্রনাথের পল্লী সংগঠন পরিকল্পনা কিভাবে শান্তিনিকেতনকে একটি প্রতিষ্ঠানে উত্তীর্ণ করেছে- তার পরিচয় দাও।
** • রবীন্দ্রনাথ শান্তিনিকেতনের প্রতিষ্ঠা করে বিজ্ঞানভিত্তিক কৃষির পাশাপাশি  দুর্দশাগ্রস্ত গ্ৰামগুলির পুনর্গঠনের কাজে যে সমস্ত পরিকল্পনা গ্রহণ করেছিলেন তা নিজের ভাষায় লেখো।
* • শিলাইদহ পর্বে রবীন্দ্রনাথের পল্লীভাবনার অন্তর্গত কৃষি ও স্বাস্থ্য সম্পর্কিত চিন্তার মূলসূত্রগুলির পরিচয় দাও।


*** চ) গ্রাম সংস্কারের যে আভাস শিলাইদহ বাসকালে রবীন্দ্রনাথের মধ্যে প্রকাশ পেয়েছিল তা ক্রমশ শান্তিনিকেতনের বিস্তৃত ক্ষেত্রে কিরূপ কার্যকর হয়েছিল সূত্রসহ তার আলোচনা করো।
** • রবীন্দ্রনাথের সমবায় নীতির সূত্রগুলির পরিচয় দাও।
* •শান্তিনিকেতনে গ্রামোন্নয়ন কর্মসূচিতে বিভিন্ন কুটির শিল্পের পুনরুজ্জীবনের ক্ষেত্রে রবীন্দ্রনাথের পরিকল্পনার পরিচয় দাও।

                           • একক-৪•

*** ছ) লোকসঙ্গীতের লোকায়ত সুরবিন্যাস রবীন্দ্রনাথকে কিভাবে কতখানি প্রাণিত করেছিল প্রাসঙ্গিক উল্লেখসহ আলোচনা করো।
** •ছেলেভুলানো ছড়ার সংগ্রহক হিসেবে রবীন্দ্রনাথের ভূমিকা পর্যালোচনা করো।
* • "আমি ছড়াকে মেঘের সহিত তুলনা করিয়াছি।"- 'ছেলেভুলানো ছড়া' সম্পর্কে রবীন্দ্রনাথের এই মন্তব্যের যথার্থতা নির্দেশ করো।


*** জ) "গ্রাম্যসাহিত্য" বাংলার গ্রামের ছবির, গ্রামের স্মৃতির অপেক্ষা রাখে, সেই জন্যই বাঙালির কাছে ইহার একটি বিশেষ রস আছে"- গ্রাম্যসাহিত্যের 'রস' বাঙালির কাছে কেন গভীর ও অক্ষয়- 'গ্রাম্যসাহিত্য' অনুসরণে তা আলোচনা করো। 
× • "নিম্নসাহিত্য এবং উচ্চসাহিত্যের মধ্যে বরাবর ভিতরকার একটি যোগ আছে" রবীন্দ্রনাথের এই উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো।
* • 'বঙ্গসাহিত্যের স্বল্পক্ষণস্থায়ী গোধূলি আকাশে' অকস্মাৎ যে লোকমনোরঞ্জক কবি-গান এর উৎসরণ, 'লোকসাহিত্য' এর অন্তর্গত 'কবি-সংগীত' প্রবন্ধ অনুসরণে তা স্বরূপ ও প্রকৃতি নির্ণয় করো।

••• ঠিক এরূপ অসংখ্য বিষয়ভিত্তিক আলোচনা ব্যাখ্যা সাজেশন ভিডিও পেতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং আমাদের SHESHER KOBITA SUNDARBAN Youtube channel 🙏 •••


Comments

Popular posts from this blog

একটি সার্থক গীতিকাব্যের পরিচয়।

  একটি সার্থক গীতিকাব্যের পরিচয়-সারদা মঙ্গল               গীতিকাব্য হলো এক ধরনের কবিতা, যার মধ্যে দিয়ে ব্যক্তির আবেগ, অনুভূতি এবং অভিজ্ঞতাগুলিকে ছন্দ ওর সংগীতের মাধ্যমে প্রকাশ করা হয়। তবে এখানে কবিতাগুলি খুবই ছোট আকারের হয়, আর সেখানে কবির ব্যক্তিগত অনুভূতির গভীরতা ও আন্তরিকতা প্রকাশ পায়। আর এই প্রেক্ষিতে আমরা বলতে পারি গীতি কবিতার সংকলন হলো গীতিকাব্য। ব্যঞ্জনাময় ও সংহত ।  গীতিকাব্যের বৈশিষ্ট্য  গীতিকাব্যের কিছু প্রধান বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হলো: ১. ব্যক্তিগত অনুভূতি ও আবেগ প্রকাশ: এটি গীতিকাব্যের প্রধান বৈশিষ্ট্য। এখানে কবি নিজের ব্যক্তিগত অনুভূতি, প্রেম, বিরহ, আনন্দ বা বিষাদের কথা তুলে ধরেন। ২. সংক্ষিপ্ততা: গীতিকাব্য সাধারণত দীর্ঘ হয় না। অল্প কয়েকটি স্তবকের মধ্যে কবি তাঁর ভাবনা সম্পূর্ণভাবে প্রকাশ করেন। ৩. সুর ও ছন্দের প্রাধান্য: গীতিকাব্য মূলত সুর করে আবৃত্তি করার জন্য রচিত হয়। তাই এতে সুর ও ছন্দের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়। ৪. আত্মগতভাব: গীতিকাব্যে বাইরের জগতের বর্ণনা না দিয়ে কবির নিজের মনের ভেতরের জগতের প্রতি মনোযোগ ...

ষষ্ঠ সেমিস্টার বাংলা অনার্স (DSE3/4) সাজেশন ২০২৫

       West Bengal State University                                       BA Honours, 6th Semester                                         SUGGESTION 2025                                                      BNGA,DSE05T( DSE3/4)  • বাংলা কথাসাহিত্যঃ মন্বন্তর, দাঙ্গা ও দেশভাগ• একক-১(২০২১) ক) দেশভাগের ইতিহাসের বাস্তব রূপ বাংলা সাহিত্যে  কীভাবে প্রকাশ পেয়েছে কয়েকটি উপন্যাস অনুসরণে তার পরিচয় দাও। • ১৯৪৬ দাঙ্গা রাজনীতির ট্রাজেডি বাংলা ছোটগল্পের পরিসরে কিভাবে এসেছে, সংশ্লিষ্ট কয়েকটি রচনা অবলম্বনে আলোচনা করো। (২০২২) পঞ্চাশের মন্বন্তরের বাস্তব বর্ণনা করে বাংলা উপন্যাসে তার কতটা প্রতিফলন ঘটেছে, সে বিষয়ে আলোকপাত করো। •দেশভাগের ক...

ইতিহাস (3rd Semester) সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

 তৃতীয় সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, তৃতীয় সেমিস্টার ইতিহাস মাইনর)। ১)বন্দেগান-ই-চাহালগানি বলতে কী বোঝায়? •উত্তরঃবন্দেগান-ই-চাহালগান বলতে চল্লিশ জন তুর্কি ও অ-তুর্কি দাসদের সমন্বয়ে গঠিত একটি বাহিনীকে বোঝায়। এই বাহিনীকে ডাল চালিশা বা তুরকান-ই- চাহালগানি নামে ডাকা হতো। ২)আমির খসরু কে ছিলেন? •উত্তরঃ আমির খসরু ছিলেন প্রখ্যাত সুফি সাধক বা আরেফ নিজামউদ্দিন আওলিয়ার ছাত্র এবং অন্যতম প্রধান খলিফা। যাঁকে 'ভারতের তোতা' উপাধি দেওয়া হয়েছিল। ৩) মহরানা প্রতাপ কে ছিলেন?  •উত্তরঃ মেবারের শিশোদিয়া রাজবংশের একজন হিন্দু রাজপুত রাজা ছিলেন মহারানা প্রতাপ সিং। যিনি রাজপুতদের বীরত্ব ও দৃঢ় সংকল্পের প্রতীক। বহু বছর ধরে তিনি মুঘল সম্রাট আকবরের সঙ্গে লড়াই করেন। ৪) জায়গীরদারী সংকট কী? •উত্তরঃ জায়গিরদারী সংকট ছিল মোগল সাম্রাজ্যের একটি অর্থনৈতিক সংকট। এই সংকটে জমি বা জায়গিরের অভাব দেখা দিয়েছিল। যার ফলে প্রশাসনিক খরচ মেটানো এবং যুদ্ধের খরচ বহন করা সম্ভব হতো না। ৫) দাক্ষিণাত্য ক্ষত কী? •উত্তরঃ দাক্ষিণাত্য ক্ষত বলতে ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীত...