Skip to main content

 West Bengal State University. Bengali Major, 4th Semester, Suggestion 2025

                   DS5,BNGDSC405T.                 


একক-১

১)  *** গীতিকাব্য কাকে বলে? গীতিকাব্যের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করে একটি সার্থক গীতিকাব্যের পরিচয় দাও।

*** মহাকাব্য কাকে বলে? মহাকাব্যের বৈশিষ্ট্য গুলি লেখ বাংলা ভাষায় একটি সাহিত্যিক মহাকাব্যের আলোচনা করো।

* ট্রাজেটির স্বরূপ আলোচনা কর এবং বাংলা সাহিত্যের একটি সার্থক ট্রাজেডি নাটকের পরিচয় দাও।

** পৌরাণিক নাটক কাকে বলে? বাংলা ভাষায় রচিত একটি পৌরাণিক নাটকের পরিচয় দাও।পৌরাণিক নাটকের জনপ্রিয়তা হ্রাসের কারণ কী? আলোচনা করো।

*** একাঙ্ক নাটক বা ঐতিহাসিক নাটক কাকে বলে? বাংলা ভাষায় রচিত একটি সার্থক উল্লেখযোগ্য একান্ত নাটক/ঐতিহাসিক নাটকের পরিচয় দাও।

একক-২

*** প্রবন্ধের শ্রেণীবিভাগ করে ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধের বৈশিষ্ট্য গুলি উদাহরণসহ আলোচনা করো। ব্যক্তিগত প্রবন্ধ ও রম্য রচনার তুলনামূলক  আলোচনা করো।

*** ব্যক্তিগত ডায়েরী কিভাবে বহুজনের আস্বাদ্য হয়ে ওঠে?একটি সাহিত্য-পদবাচ্য ডায়েরির বিষয় ও রীতির বিশ্লেষণ করো।

** রম্য রচনার স্বরূপ ও লক্ষণগুলি উল্লেখ করে বাংলা সাহিত্যের একটি সার্থক রম্য রচনা পর্যালোচনা করো।

** পত্র সাহিত্য কাকে বলে? পত্র সাহিত্য ও ডায়েরির মধ্যে পার্থক্য আলোচনা করো।

*** মনস্তাত্ত্বিক বা ঐতিহাসিক উপন্যাসের বৈশিষ্ট্য গুলি নিরূপণ করে একটি সার্থক মনস্তাত্ত্বিক উপন্যাস বা ঐতিহাসিক উপন্যাস সম্পর্কে আলোচনা করো।

**• দেখে যাবে•

ছোট গল্প কাকে বলে?ছোটগল্পের বৈশিষ্ট্য গুলি কি কি ?সেই বৈশিষ্ট্যের নিরিখে একটি সার্থক ছোটগল্পের পরিচয় দাও।উপন্যাস কাকে বলে? আঞ্চলিক উপন্যাসের বৈশিষ্ট্য নিরূপণ করে একটি সার্থক আঞ্চলিক উপন্যাসের পরিচয় দাও।

একক-৩

*** 'কাব্যং গ্ৰাহ্যম অলংকারাৎ'-বিষয়টি আলোচনা করে বুঝিয়ে দাও।

***ধ্বনি বলতে কী বোঝো? ধ্বনি কিভাবে কাব্যের আত্মা হয়ে উঠতে পারে তা আলোচনা করো।

**ধ্বনিবাদের স্বরূপ পর্যালোচনা করে এর যৌক্তিকতার বিচার করো।

*** সার্থক কাব্য সৃষ্টিতে রসের ভূমিকা বিশ্লেষণ করো। •বা• "রস হচ্ছে নিজের আনন্দময় সম্বিতের আস্বাদরূপ একটি ব্যাপার"- আলোচনা করো।

** কাব্যনির্মাণ কৌশলের তিনটি ভাগ বিস্তারিত আলোচনা করো। কিভাবে রস নিস্পত্তি হয়, তা ব্যাখ্যা করো।

একক-৪ 

*** জগতের উপর মনের কারখানা বসিয়াছে এবং মনের ওপরে বিশ্বমনের কারখানা- সেই উপরের তোলা হইতে সাহিত্যের উৎপত্তি"- অংশটি কোন প্রবন্ধের অন্তর্গত? বিষয়টি বুঝিয়ে দাও।

** "সাহিত্য ব্যক্তি বিশেষের নহে,তাহা রচয়িতাদের নহে, তাহা দৈববাণী।"- 

*** "সাহিত্যের প্রধান অবলম্বন জ্ঞানের বিষয় নহে, ভাবের বিষয়।" সাহিত্যের সামগ্রী প্রবন্ধ অবলম্বনে বিষয়টি বিশ্লেষণ করো।

** 'অন্তরের জিনিসকে বাহিরের, ভাবের জিনিসকে বিশ্বমানের এবং ক্ষণকালের জিনিসকে চিরকালের করিয়া তোলা সাহিত্যের কাজ'-বিষয়টি বিশ্লেষণ করো।

***"সাহিত্যে সেই চিরস্থায়ীত্বের চেষ্টাই মানুষের প্রিয় চেষ্টা" মন্তব্যটি ব্যাখ্যা করো।

** "সাহিত্যই মানবহৃদয়ে সেই ধ্রুব অসীমের বিকাশ" প্রসঙ্গ উল্লেখ করে মন্তব্যটি যাথার্থ বিচার করো।

Comments

Popular posts from this blog

একটি সার্থক গীতিকাব্যের পরিচয়।

  একটি সার্থক গীতিকাব্যের পরিচয়-সারদা মঙ্গল               গীতিকাব্য হলো এক ধরনের কবিতা, যার মধ্যে দিয়ে ব্যক্তির আবেগ, অনুভূতি এবং অভিজ্ঞতাগুলিকে ছন্দ ওর সংগীতের মাধ্যমে প্রকাশ করা হয়। তবে এখানে কবিতাগুলি খুবই ছোট আকারের হয়, আর সেখানে কবির ব্যক্তিগত অনুভূতির গভীরতা ও আন্তরিকতা প্রকাশ পায়। আর এই প্রেক্ষিতে আমরা বলতে পারি গীতি কবিতার সংকলন হলো গীতিকাব্য। ব্যঞ্জনাময় ও সংহত ।  গীতিকাব্যের বৈশিষ্ট্য  গীতিকাব্যের কিছু প্রধান বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হলো: ১. ব্যক্তিগত অনুভূতি ও আবেগ প্রকাশ: এটি গীতিকাব্যের প্রধান বৈশিষ্ট্য। এখানে কবি নিজের ব্যক্তিগত অনুভূতি, প্রেম, বিরহ, আনন্দ বা বিষাদের কথা তুলে ধরেন। ২. সংক্ষিপ্ততা: গীতিকাব্য সাধারণত দীর্ঘ হয় না। অল্প কয়েকটি স্তবকের মধ্যে কবি তাঁর ভাবনা সম্পূর্ণভাবে প্রকাশ করেন। ৩. সুর ও ছন্দের প্রাধান্য: গীতিকাব্য মূলত সুর করে আবৃত্তি করার জন্য রচিত হয়। তাই এতে সুর ও ছন্দের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়। ৪. আত্মগতভাব: গীতিকাব্যে বাইরের জগতের বর্ণনা না দিয়ে কবির নিজের মনের ভেতরের জগতের প্রতি মনোযোগ ...

পঞ্চম সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ।

পঞ্চম সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর  ১) শিল্প বিপ্লব কবে কোথায় প্রথম ঘটেছিল?         উত্তর - প্রথম শিল্প বিপ্লব শুরু হয়েছিল ইংল্যান্ডে (গ্রেট ব্রিটেন)। এটি প্রধানত অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে শুরু হয়ে প্রায় ১৭৬০ থেকে ১৮৪০ খ্রিস্টাব্দ-এর মধ্যে ঘটেছিল। ২) কৃষ্ণমৃত্যু কী?            • কৃষ্ণমৃত্যু (Black Death) হলো মানব ইতিহাসের এক ভয়াবহ মহামারি।এটি ছিল মূলত প্লেগ (Plague) রোগ, যা Yersinia pestis নামক ব্যাকটেরিয়ার কারণে সৃষ্টি হয়েছিল।এটি প্রধানত ১৩৪৬ থেকে ১৩৫৩ খ্রিস্টাব্দের মধ্যে ইউরোপ, এশিয়া (ইউরেশিয়া) এবং উত্তর আফ্রিকাজুড়ে ছড়িয়ে পড়েছিল। ৩) কে বলেছিলেন মানুষই সবকিছুর মানদণ্ড?        •এই বিখ্যাত উক্তিটি যিনি করেছিলেন তিনি হলেন প্রাচীন গ্রিসের একজন প্রখ্যাত দার্শনিক, যার নাম প্রোটাগোরাস (Protagoras)।তাঁর মূল বক্তব্যটি ছিল-"মানুষই সবকিছুর মানদণ্ড, যা আছে তারও, আর যা নেই তারও।” ৪) পেত্রাক কেন বিখ্যাত?         •পেত্রাক (Francesco Petrarca) ছিলেন ১৪ শতকের (১৩০৪-১৩৭৪) একজন ...

অবক্ষয় যুগ। অষ্টাদশ-ঊনবিংশ শতাব্দীর সন্ধিক্ষণে বাঙালির অবক্ষয় যুগের পরিচয় দাও। এই সময়ে টপ্পা ও আখড়াই গানের উদ্ভব ও জনপ্রিয়তার সামাজিক কারণগুলি আলোচনা করো।

অবক্ষয় যুগ। অষ্টাদশ-ঊনবিংশ শতাব্দীর সন্ধিক্ষণে বাঙালির অবক্ষয় যুগের পরিচয় দাও। এই সময়ে টপ্পা ও আখড়াই গানের উদ্ভব ও জনপ্রিয়তার সামাজিক কারণগুলি আলোচনা করো। পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় প্রথম সেমিস্টার বাংলা মাইনর।ইউনিট ৪।   অবক্ষয় যুগের পরিচয় এবং টপ্পা ও আখড়াই গানের সামাজিক কারণ ও অবক্ষয় যুগের পরিচয়          আমরা জানি যে,১৭৫৭ খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধের পর থেকে ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধ (১৮৫০ খ্রি.) পর্যন্ত সময়কালকে বাংলা সাহিত্যের ইতিহাসে 'অবক্ষয় যুগ' বা 'সন্ধিযুগ' বলা হয়।আর এটি ছিল মধ্যযুগের দেবনির্ভরতার অবসান এবং আধুনিক যুগের মানবতাবোধের সূচনার মধ্যবর্তী এক ক্রান্তিকাল।যেখানে এই সময়কালের প্রধান বৈশিষ্ট্যগুলি  নিম্নরূপে আলোচনা করা যেতে পারে-        •রাজনৈতিক অস্থিরতাঃ নবাবী শাসনের পতন এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের ফলে বাংলার পুরনো শাসন ও অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়ে।      •'বাবু' সংস্কৃতির উদয়ঃ ছিয়াত্তরের মন্বন্তর (১১৭৬ বঙ্গাব্দ) এবং চিরস্থায়ী বন্দোবস্তের (১৭৯৩ খ্রি.) ফলে গ্রামীণ বনেদি সমাজ ধ্...