Skip to main content

নাট্য নিয়ন্ত্রণ বিল কী? কেন এই নাট্য নিয়ন্ত্রণ বিল আনা হয়েছিল? আলোচনা করো ।

নাট্য নিয়ন্ত্রণ বিল কী? কেন এই নাট্য নিয়ন্ত্রণ বিল আনা হয়েছিল? আলোচনা করো (পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় ও কলিকাতা বিশ্ববিদ্যালয়,পঞ্চম সেমিস্টার, বাংলা মেজর)।

        •নাট্য নিয়ন্ত্রণ বিলঃ আমরা জানি যে,নাট্য নিয়ন্ত্রণ বিল বা অভিনয় নিয়ন্ত্রণ আইন, ১৮৭৬ (The Dramatic Performances Act, 1876) সালে ব্রিটিশ সরকার কর্তৃক প্রণীত একটি আইন। আর সেই আইনের লক্ষ্য ছিল জনসাধারণের মঞ্চে অনুষ্ঠিত নাটক, প্রহসন, পুতুলনাচ বা অন্যান্য নাট্যকর্মের বিষয়বস্তুকে নিয়ন্ত্রণ করা ও censor করা। আর সেখানে সেই আইনে বলা হয়-

         •যেকোনো নাটকের বিষয়বস্তু যদি স্ক্যান্ডালাস, মানহানিকর, রাষ্ট্রদ্রোহমূলক বা অশ্লীল প্রকৃতির হয়, তবে সরকার সেই নাটকের অভিনয় নিষিদ্ধ করতে পারবে। শুধু তাই নয়, যেসব নাটক ব্রিটিশ সরকারের প্রতি অসন্তোষ বা বিদ্বেষ জাগাতে পারে বলে মনে করা হতো, সেইসব নাটকও নিষিদ্ধ ঘোষণা করা হবে।আর-

          এই নাট্য নিয়ন্ত্রণ বিল সংক্রান্ত আইন অমান্য করলে নাট্যকার, অভিনেতা, পরিচালক এবং মঞ্চের মালিককেও শাস্তি দেওয়ার বিধান বলা হয়েছিল। তবে এটি ছিল মূলত ভারতীয়দের স্বাধীন মতপ্রকাশ এবং ব্রিটিশ-বিরোধী জাতীয়তাবাদী ভাবনা-চিন্তার বিস্তার রোধ করার একটি নিবর্তনমূলক আইন।

       • কেন এই নাট্য নিয়ন্ত্রণ বিল আনা হয়েছিল?•

     নাট্য নিয়ন্ত্রণ আইন প্রণয়নের প্রধান কারণ ছিল উনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে বাংলা তথা ভারতের সাধারণ রঙ্গালয়গুলিতে দেশাত্মবোধক ও ব্রিটিশ-বিরোধী ভাবনার নাটকগুলির ক্রমবর্ধমান জনপ্রিয়তা। আর তার প্রধান পটভূমি ও কারণসমূহ নিম্ন সূত্রাকারে আলোচনা করা হলো-

      জাতীয়তাবাদের প্রসার রোধ করার কারণে এবং পাশ্চাত্য শিক্ষার প্রভাবে শিক্ষিত বাঙালি মধ্যবিত্তের মধ্যে দেশাত্মবোধ ও জাতীয়তাবাদের উন্মেষ ঘটছিল।আর সেখানে এই ধরনের নাটকগুলি ছিল এই ভাবধারা জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার অন্যতম প্রধান মাধ্যম। ব্রিটিশ সরকার এই দেশপ্রেম ও জাতীয়তাবোধের বিস্তার বন্ধ করতে চেয়েছিল।আর সেখানে আমরা দেখি- 

        •দীনবন্ধু মিত্রের বিখ্যাত নাটক 'নীল-দর্পণ' (১৮৬০)-এ নীলকর সাহেবদের অত্যাচারের বাস্তব ও হৃদয়বিদারক চিত্র তুলে ধরা হয়েছিল। এছাড়াও উপেন্দ্রনাথ দাসের 'সুরেন্দ্র বিনোদিনী' এবং 'শরৎ সরোজিনী'-এর মতো নাটকে সরাসরি ব্রিটিশ-বিরোধী সংলাপ ও মনোভাব প্রকাশ পাচ্ছিল। আবার এরই পাশাপাশি দক্ষিণাচরণ চট্টোপাধ্যায়ের 'চা-কর-দর্পণ'-এর মতো নাটকে চা-বাগানের শ্বেতাঙ্গ মালিকদের অমানুষিক নির্যাতনের কথা উঠে আসত। এই নাটকগুলি জনমানসে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ সৃষ্টি করছিল। যার ফলে আমরা দেখি-

 রাজকীয় সম্মানহানি হয়। ১৮৭৫-৭৬ সালে প্রিন্স অফ ওয়েলস (পরবর্তীকালে রাজা সপ্তম এডওয়ার্ড) ভারত সফরে আসেন। এই সময় তাঁর আগমনকে কেন্দ্র করে উপেন্দ্রনাথ দাস 'গজদানন্দ ও যুবরাজ' নামে একটি ব্যঙ্গাত্মক প্রহসন লেখেন। এই প্রহসনে রাজকীয় অতিথি এবং তাঁর তোষামোদকারী দেশীয় অভিজাতদের বিদ্রূপ করা হয়েছিল। এটি ছিল ব্রিটিশ সরকারের কাছে একটি চূড়ান্ত অপমান, যা আইনটি প্রণয়নে তাৎক্ষণিক উপলক্ষ্যে তৈরি করে।

       সরকারের ভাবমূর্তি ক্ষরণে এবং ক্রমবর্ধমান ব্রিটিশ-বিরোধী প্রচারের ফলে সরকারের জনপ্রিয়তা ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছিল। সরকার চেয়েছিল যেকোনো প্রকার রাজনৈতিক আলোচনা ও সমালোচনাকে নিয়ন্ত্রণ করে নিজেদের কর্তৃত্ব বজায় রাখতে।আর সেই প্রেক্ষিতে ব্রিটিশ সরকার-

       • তৎকালীন বাংলার ছোটলাট স্যার রিচার্ড টেম্পল-এর সুপারিশে এবং গভর্নর-জেনারেল লর্ড নর্থব্রুক-এর শাসনকালে এই নাট্য নিয়ন্ত্রণ আইনটি প্রণীত হয়।আসলে আইনটি ব্রিটিশ সরকারের একচ্ছত্র আধিপত্য ও দমনমূলক নীতির প্রতীক ছিল। আর সেই সময়কালে অমৃতবাজার পত্রিকায় প্রকাশিত হয়-

      "একদিন ভারতবাসীরা এরূপ স্থানে গমন করিবে যেখানে আর ইংরেজ শাসনে ভ্রুকুটিতে তাহাদিগকে ভীত করিতে পারিবে না।"

ঠিক এরূপ অসংখ্য বিষয়ভিত্তিক আলোচনা ব্যাখ্যা সাজেশন এবং টিউটোরিয়াল ক্লাসের ভিডিও পেতে ভিজিট করুন আমাদের SHESHER KOBITA SUNDARBAN Youtube channel 🙏 

Comments

Popular posts from this blog

একটি সার্থক গীতিকাব্যের পরিচয়।

  একটি সার্থক গীতিকাব্যের পরিচয়-সারদা মঙ্গল               গীতিকাব্য হলো এক ধরনের কবিতা, যার মধ্যে দিয়ে ব্যক্তির আবেগ, অনুভূতি এবং অভিজ্ঞতাগুলিকে ছন্দ ওর সংগীতের মাধ্যমে প্রকাশ করা হয়। তবে এখানে কবিতাগুলি খুবই ছোট আকারের হয়, আর সেখানে কবির ব্যক্তিগত অনুভূতির গভীরতা ও আন্তরিকতা প্রকাশ পায়। আর এই প্রেক্ষিতে আমরা বলতে পারি গীতি কবিতার সংকলন হলো গীতিকাব্য। ব্যঞ্জনাময় ও সংহত ।  গীতিকাব্যের বৈশিষ্ট্য  গীতিকাব্যের কিছু প্রধান বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হলো: ১. ব্যক্তিগত অনুভূতি ও আবেগ প্রকাশ: এটি গীতিকাব্যের প্রধান বৈশিষ্ট্য। এখানে কবি নিজের ব্যক্তিগত অনুভূতি, প্রেম, বিরহ, আনন্দ বা বিষাদের কথা তুলে ধরেন। ২. সংক্ষিপ্ততা: গীতিকাব্য সাধারণত দীর্ঘ হয় না। অল্প কয়েকটি স্তবকের মধ্যে কবি তাঁর ভাবনা সম্পূর্ণভাবে প্রকাশ করেন। ৩. সুর ও ছন্দের প্রাধান্য: গীতিকাব্য মূলত সুর করে আবৃত্তি করার জন্য রচিত হয়। তাই এতে সুর ও ছন্দের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়। ৪. আত্মগতভাব: গীতিকাব্যে বাইরের জগতের বর্ণনা না দিয়ে কবির নিজের মনের ভেতরের জগতের প্রতি মনোযোগ ...

চতুর্থ সেমিস্টার জেনারেল ইতিহাস ছোট প্রশ্ন ২০২১

 *১) সুজাউদ্দৌলা কে ছিলেন বা মুর্শিদকুলি খাঁর মৃত্যুর পর কে বাংলার নবাব হন?  উত্তর - সুজা উদ্দৌলা আয়ুধের সুবেদার নবাব ছিলেন। মুর্শিদকুলি খাঁর মৃত্যুর পর তার জামাতা বাংলার নবাব  হন ১৭৫৪-১৭৭৫ খ্রীস্টাব্দ পর্যন্ত। নবাব থাকাকালীন তিনি বক্সারের যুদ্ধ এবং পানিপথের তৃতীয় যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। *২) কোন সালে রেগুলেটিং আইন জারি করা হয়েছিল? উত্তর - ইস্ট ইন্ডিয়া কোম্পানির দুর্নীতি দূরীকরণ, গঠন বিন্যাস ও নিয়ন্ত্রণের জন্য ব্রিটিশ সরকার ১৭৭৩ খ্রিস্টাব্দে রেগুলেটিং আইন প্রণয়ন করেন। আর সেই আইনে বলা হয় বাংলা বোম্বাই ও মাদ্রাজে ১ করে কাউন্সিল থাকবে। *৩) শ্রী রঙ্গপত্তমের সন্ধিতে স্বাক্ষরকারী কারা কারা ছিলেন ?কখন এই সন্ধিটি স্বাক্ষরিত হয়েছিল? উত্তর - তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান হয়েছিল শ্রীরঙ্গপত্তমের সন্ধির দ্বারা। আর এই সন্ধিতে ঠিক হয় টিপু সুলতান ইংরেজদের তিন কোটি টাকা এবং জামিন স্বরূপ তার দুই পুত্রকে দিতে বাধ্য হবেন। এছাড়া বিজিত অঞ্চল ইংরাজ, মারাঠা ও নিজামের মধ্যে বন্টিত হল। যে সন্ধির দুটি পক্ষ ছিল একদিকে ছিলেন টিপু সুলতান এবং অপরদিকে ছিলেন ইংরেজ। সময়কালটি ছি...

পঞ্চম সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ।

পঞ্চম সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর  ১) শিল্প বিপ্লব কবে কোথায় প্রথম ঘটেছিল?         উত্তর - প্রথম শিল্প বিপ্লব শুরু হয়েছিল ইংল্যান্ডে (গ্রেট ব্রিটেন)। এটি প্রধানত অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে শুরু হয়ে প্রায় ১৭৬০ থেকে ১৮৪০ খ্রিস্টাব্দ-এর মধ্যে ঘটেছিল। ২) কৃষ্ণমৃত্যু কী?            • কৃষ্ণমৃত্যু (Black Death) হলো মানব ইতিহাসের এক ভয়াবহ মহামারি।এটি ছিল মূলত প্লেগ (Plague) রোগ, যা Yersinia pestis নামক ব্যাকটেরিয়ার কারণে সৃষ্টি হয়েছিল।এটি প্রধানত ১৩৪৬ থেকে ১৩৫৩ খ্রিস্টাব্দের মধ্যে ইউরোপ, এশিয়া (ইউরেশিয়া) এবং উত্তর আফ্রিকাজুড়ে ছড়িয়ে পড়েছিল। ৩) কে বলেছিলেন মানুষই সবকিছুর মানদণ্ড?        •এই বিখ্যাত উক্তিটি যিনি করেছিলেন তিনি হলেন প্রাচীন গ্রিসের একজন প্রখ্যাত দার্শনিক, যার নাম প্রোটাগোরাস (Protagoras)।তাঁর মূল বক্তব্যটি ছিল-"মানুষই সবকিছুর মানদণ্ড, যা আছে তারও, আর যা নেই তারও।” ৪) পেত্রাক কেন বিখ্যাত?         •পেত্রাক (Francesco Petrarca) ছিলেন ১৪ শতকের (১৩০৪-১৩৭৪) একজন ...