Skip to main content

বাংলা মেজর মাইনর প্রথম সেমিস্টার

বাংলা সাহিত্যের ইতিহাসে পরীক্ষার উপযোগী গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর 
১) চর্যাপদে কতজন কবির নাম জানা যায়?
২৪ জন কবি।
২) চর্যাপদের কবিরা কি নামে পরিচিত? 
সিদ্ধাচার্য
৩) চর্যাপদের চারজন কবি বা সিদ্ধাচার্যের নাম লেখো।
লুই পাদ, কুক্কুরিপাদ, ঘোষ কি পাপ কাহ্নপাদ, সরোপাত।
৪) চর্যাপদের মোট পদের সংখ্যা কত? 
সাড়ে ছেচল্লিশটি

শ্রীকৃষ্ণকীর্তন 
১) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কোথা থেকে আবিষ্কার করেন? 
১৯০৯ সালে বসন্ত রঞ্জন রায় বিদ্ববল্লভ বাঁকুড়া জেলার কাকিল্যা গ্রামের জমিদার দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ির ঘুঁটেমাচা থেকে এই কাব্যটি আবিষ্কার করেন।
২) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটির রচয়িতা কে?
বাঁকুড়া জেলার ছাতনা গ্রামের অধিবাসী বড়ু চন্ডীদাস। 
৩) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি রচনাকাল কত? 
উত্তরঃ আনুমানিক দ্বাদশ বা ত্রয়োদশ শতাব্দী।
৪) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কটি খন্ডে রচিত ?
উত্তরঃ ১৩ টি খন্ডে রচিত। 
৫) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের চারটি খন্ডের নাম লেখো।
উত্তরঃ জন্মখন্ড, বংশীখন্ড, ভারখণ্ড, নৌকাখন্ড।
৬) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের অসমাপ্ত অংশ বা শেষ অংশের নাম কি? 
উত্তরঃ রাধাবিরহ।
৭) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের মুখ্য চরিত্রগুলি কি কি? 
শ্রীকৃষ্ণ, রাধিকা এবং বড়াই 
৮) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে কৃষ্ণের পরিচয় কী?
ভগবান বিষ্ণু অত্যাচারী কংসকে বোধ করার জন্য মর্তে শ্রীকৃষ্ণরূপে বাসুদেবের ঘরে দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেন।
৯) বড়াই কে? 
উত্তরঃ বড়াই ছিলেন রাধার মায়ের পিসি। তিনি বালিকা বধূ রাধার দেখা শোনার জন্য রাধার শ্বশুরবাড়িতে থাকতেন। 

•চৈতন্যজীবনীসাহিত্য•
১) চৈতন্যেত্তর যুগের দুজন বৈষ্ণব পদকর্তা নাম লেখো 
উত্তরঃ জ্ঞানদাস ও গোবিন্দ দাস। 
২) চৈতন্য পূর্ববর্তী দুজন বৈষ্ণব পদকর্তার নাম লেখো।
উত্তরঃ বিদ্যাপতি ও চন্ডীদাস। 
৩) চৈতন্যদেবকে অবলম্বন করে লিখিত কাব্যের নাম কি?
চৈতন্যজীবনীকাব্য।
৪) চৈতন্যজীবনীকাব্য কয়জন কবি লিখেছেন?
চারজন কবি।
৫) চৈতন্যজীবনীকাব্যের কবিদের নাম ও তাদের কাব্যগ্রন্থ গুলির নাম লেখো।
উত্তরঃ • বৃন্দাবন দাস-চৈতন্যভাগবত, লোচনদাস-চৈতন্যমঙ্গল, জয়ানন্দ- চৈতন্যমঙ্গল, কৃষ্ণদাস কবিরাজ-শ্রীচৈতন্যচরিতামৃত।
৬)চৈতন্যজীবনীকাব্য গুলির মধ্যে শ্রেষ্ঠ কাব্য কোনটি?
উত্তরঃ চৈতন্যচরিতামৃত।
৭) চৈতন্যদেবকে অবলম্বন করে রচিত পদগুলির নাম কি?
গৌরচন্দ্রিকা।

•বৈষ্ণবপদাবলী•
১) পদাবলী শব্দের অর্থ কী?
উত্তরঃ গীতিকবিতাসমূহ।
২) বিদ্যাপতির মাতৃভাষা কী ছিল?
উত্তরঃ মৈথিলী 
৩) বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করেছিলেন? 
ব্রজবুলি।
৪) "রাধার কি হৈল অন্তরে ব্যথা।"-এই পথটির রচনাকার কে? 
কবি চন্ডীদাস। 

•অনুবাদ সাহিত্য•
১) প্রাচীন ভারতে রামায়ণ ও মহাভারত কোন ভাষায় লেখা হয়েছিল? 
উত্তরঃ বৈদিক ভাষা বা সংস্কৃত ভাষা। 
২) রামায়ণ কে, জানে কবে বাংলায় অনুবাদ করেন? 
উত্তরঃ কৃত্তিবাস ওঝা, আনুমানিক চতুর্দশ শতাব্দীতে। 
৩) বাংলা ভাষায় কে কবে মহাভারত অনুবাদ করেন? 
উত্তরঃ কাশীরাম দাস, আনুমানিক পঞ্চদশ শতাব্দী।
৪) ভাগবত কাব্যের অনুবাদকের নাম কী?
উত্তরঃ ভাগবত কাব্যের অনুবাদের নাম হলো মালাধর বসু, তার কাব্যের নাম হল শ্রীকৃষ্ণবিজয়।
৫) কে, কাকে, গুনরাজ খান উপাধি দিয়েছিলেন
উত্তরঃ রুকনুদ্দিন বারবকশাহ মালাধর বসুকে গুনরাজ স্থান উপাধি দিয়েছিলেন।
৬) রামায়ণ,মহাভারত, ভাগবত এর কয়টি কাণ্ড ও পর্বে লিখিত?
উত্তরঃ রামায়ণের সাতটি কান্ড, মহাভারত ১৮ টি পর্বে এবং ভাগবত ১২ পর্বে লিখিত।
৭) সংস্কৃত মহাভারতে নেই, অথচ কাশীরামের রচনাতে আছে এমন একটি আখ্যানের নাম লেখো।
উত্তরঃ শ্রীব্যাঘ্রচিতার কাহিনী।
৮) মধ্যযুগে অনুবাদ সাহিত্যের জনপ্রিয় কবি কে ছিলেন?
উত্তরঃ রামায়ণের অনুবাদক কৃত্তিবাস ওঝা।

•মঙ্গলকাব্য সাহিত্য•
১) মঙ্গলকাব্য কাকে বলে?
উত্তরঃ মধ্যযুগে রচিত দেবদেবীর মাহাত্ম্যমূলক কাব্য হল মঙ্গলকাব্য।
২) মধ্যযুগে রচিত কয়েকটি মঙ্গলকাব্যের নাম লেখো।
উত্তরঃ মনসামঙ্গল, চন্ডীমঙ্গল, ধর্মমঙ্গল ও অন্যতমঙ্গল।
৩) মঙ্গলকাব্যগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় কাব্য কোনটি?
উত্তরঃ মনসামঙ্গল কাব্য। 
৪) মনসামঙ্গল কাব্যে কতজন কবির কথা জানা যায় এবং শ্রেষ্ঠ কবির নাম কি?
উত্তরঃ ২২ জন কবি এবং শ্রেষ্ঠ কবি হলেন কবি বিজয় গুপ্ত। 
৫) পশ্চিমবঙ্গের জনপ্রিয় মনসামঙ্গল কাব্যের কবির নাম কি?
উত্তরঃ কেতকাদাস ক্ষেমানন্দ।
৬) চন্ডীমঙ্গল কাব্যের প্রথম সার্থক কবি কে? 
উত্তরঃ দ্বিজমাধব।
৭) চন্ডীমঙ্গল কাব্যের জনপ্রিয় কবির নাম কি?
উত্তরঃ কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী।
৮) সবচেয়ে প্রাচীন মঙ্গলকাব্য কোনটি? 
উত্তরঃ মনসামঙ্গল কাব্য। 
৯) মনসামঙ্গল কাব্য কটি খন্ডে বিভক্ত ও কি কি?
উত্তরঃ দুটি খন্ডে বিভক্ত দেবখন্ড ও নরখণ্ড।
১০) চন্ডীমঙ্গল কাব্য কোটি খন্ডে বিভক্ত ও কি কি? 
উত্তরঃ দুটি খন্ডে বিভক্ত, আখেটিক খন্ড ও বণিক খণ্ড।
১১) ধর্মমঙ্গল কাব্যের কয়টি কাহিনী ও কি কি? 
উত্তরঃ দুইটি কাহিনী। রাজা হরিশচন্দ্র আখ্যান ও লাওসেন রঞ্জাবতী কাহিনী।
১২) ধর্মমঙ্গল কাব্যের দুজন কবির নাম লেখো।
উত্তরঃ রূপরাম চক্রবর্তী ও ঘনরাম চক্রবর্তী।
১৩) ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে! 
উত্তরঃ ঘনরাম চক্রবর্তী। 
১৪) অন্যতমঙ্গল কাব্যের কবির নাম কি?
উত্তরঃ রায়গুণাকর ভারতচন্দ্র।
১৫) কবি ভারতচন্দ্র কে কে রায়গুণাকর উপাধি দিয়েছিলেন?
উত্তরঃ নবদ্বীপরাজ কৃষ্ণচন্দ্র।




Comments

Popular posts from this blog

দর্শন প্রথম সেমিস্টার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর।

দর্শন প্রথম সেমিস্টার সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, মাইনর সিলেবাস)  ১)চার্বাক মতে ভূত কয়টি ও কি কি? উত্তরঃচার্বাক মতে ভূত চারটি- ক্ষিতি, অপ্ , তেজ ও মরুৎ ২) স্বভাববাদ কী? উত্তরঃ চার্বাক জড়বাদের ভিত্তি হল স্বভাববাদ। যে মতবাদ অনুসারে স্বভাব থেকেই ভূত সৃষ্টি, আবার স্বভাব থেকেই বিচ্ছেদ। যার জন্য ঈশ্বরকে স্বীকার করা প্রয়োজন নেই। ৩) অব্যাপ্যদেশ কথাটির অর্থ লেখো। উত্তরঃ অব্যাপ্যদেশ বলতে বোঝায়- অশাব্দ অর্থাৎ যাকে শব্দের দ্বারা প্রকাশ করা যায় না। ৫) জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ কাকে বলে?  কোন একটি ইন্দ্রিয়ের মাধ্যমে তার নিজের বিষয়ীভূত গুণ ছাড়াও যদি অপর একটি ইন্দ্রিয়ের বিষয়ীভূত গুণকে প্রত্যক্ষ করার হয়, তাহলে সেই প্রত্যক্ষকে জ্ঞানলক্ষণ প্রত্যক্ষ বলা হয়। ৬) ন্যায় মতে প্রমাণের প্রকার  উত্তরঃ ন্যায় মতে প্রমাণ চার প্রকার। প্রত্যক্ষ, অনুমান, উপমান এবং শাব্দ। ৭) সন্নিকর্ষ কাকে বলে? উত্তরঃ ন্যায় মতে ইন্দ্রিয় ও কোন বাস্তব পদার্থের মধ্যে একপ্রকার বিশেষ সম্পর্ক ঘটলে তবেই আমাদের একটি বস্তুর প্রত্যক্ষজ্ঞান ।আর ঐ বিশেষ বিশেষ সম্পর্কের পারিভাষিক নাম হলো সন...

ইতিহাস (3rd Semester) সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

 তৃতীয় সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, তৃতীয় সেমিস্টার ইতিহাস মাইনর)। ১)বন্দেগান-ই-চাহালগানি বলতে কী বোঝায়? •উত্তরঃবন্দেগান-ই-চাহালগান বলতে চল্লিশ জন তুর্কি ও অ-তুর্কি দাসদের সমন্বয়ে গঠিত একটি বাহিনীকে বোঝায়। এই বাহিনীকে ডাল চালিশা বা তুরকান-ই- চাহালগানি নামে ডাকা হতো। ২)আমির খসরু কে ছিলেন? •উত্তরঃ আমির খসরু ছিলেন প্রখ্যাত সুফি সাধক বা আরেফ নিজামউদ্দিন আওলিয়ার ছাত্র এবং অন্যতম প্রধান খলিফা। যাঁকে 'ভারতের তোতা' উপাধি দেওয়া হয়েছিল। ৩) মহরানা প্রতাপ কে ছিলেন?  •উত্তরঃ মেবারের শিশোদিয়া রাজবংশের একজন হিন্দু রাজপুত রাজা ছিলেন মহারানা প্রতাপ সিং। যিনি রাজপুতদের বীরত্ব ও দৃঢ় সংকল্পের প্রতীক। বহু বছর ধরে তিনি মুঘল সম্রাট আকবরের সঙ্গে লড়াই করেন। ৪) জায়গীরদারী সংকট কী? •উত্তরঃ জায়গিরদারী সংকট ছিল মোগল সাম্রাজ্যের একটি অর্থনৈতিক সংকট। এই সংকটে জমি বা জায়গিরের অভাব দেখা দিয়েছিল। যার ফলে প্রশাসনিক খরচ মেটানো এবং যুদ্ধের খরচ বহন করা সম্ভব হতো না। ৫) দাক্ষিণাত্য ক্ষত কী? •উত্তরঃ দাক্ষিণাত্য ক্ষত বলতে ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীত...

ব্রিটিশ(3rd.Sem) পার্লামেন্টের সার্বভৌমত্ব

ব্রিটিশ পার্লামেন্টের সার্বভৌমত্ব আলোচনা করো (পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, তৃতীয় সেমিস্টার, রাষ্ট্রবিজ্ঞান মাইনর সিলেবাস)।         আমরা জানি যে,ব্রিটেনের সংবিধান অলিখিত বলে বিভিন্ন ঐতিহাসিক দলিল, শাসনতান্ত্রিক রীতিনীতি, পার্লামেন্ট প্রণীত আইন প্রভৃতির মাধ্যমে পার্লামেন্টের সার্বভৌমত্ব অর্জিত হয়েছে। ব্রিটেনের পার্লামেন্ট আইনানুগ সার্বভৌমত্ব অর্জন করেছে, রাজনৈতিক সার্বভৌমত্ব নয়। আর সেখানে ব্রিটিশ পার্লামেন্টকে আইনানুগ সার্বভৌমত্ব বলা হয়, কারণ-       যেকোনো বিষয়ে পার্লামেন্ট আইন প্রণনয়নের অধিকারী। তবে ব্রিটিশ পার্লামেন্ট এককেন্দ্রিক রাষ্ট্র হওয়ায় পার্লামেন্টে কোন আইন প্রণয়নের সময় প্রতিদ্বন্দ্বিতা হয় না। আসলে সেখানে কমন্সসভা তথা নিম্নকক্ষের সার্বভৌমত্বকেই বলা হয় পার্লামেন্টের সার্বভৌমত্ব।     ••ব্রিটিশ পার্লামেন্টকে সার্বভৌমত্ব বলার কারণ- ১) পার্লামেন্টের ওপর আইনগত কোনরূপ বাধানিষেধ আরোপ করা যায় না। ২) পার্লামেন্ট প্রণীত আইনের বৈধতার ব্যাপারে আদালত কোন প্রশ্ন তুলতে পারেনা। ব্রিটেনের আদালত পার্লামেন্ট প্রণীত আইনের ওপর বিচার বি...