উনিশ শতকের বাংলার নবজাগরণ ও সমাজ সংস্কারের ইতিহাসে রাজা রামমোহন রায় এবং তাঁর প্রতিষ্ঠিত ব্রাহ্মসমাজের ভূমিকা আলোচনা করো।।
উনিশ শতকের বাংলার নবজাগরণ ও সমাজ সংস্কারের ইতিহাসে রাজা রামমোহন রায় এবং তাঁর প্রতিষ্ঠিত ব্রাহ্মসমাজের ভূমিকা আলোচনা করো।
আলোচনার শুরুতেই আমরা বলে রাখি যে,রাজা রামমোহন রায় আধুনিক ভারতের জনক। আসলে রাজা রামমোহন রায় ছিলেন প্রথম ভারতীয়, যিনি মধ্যযুগীয় কুসংস্কার ঝেড়ে ফেলে আধুনিক ও যুক্তিবাদী সমাজ গঠনের ডাক দিয়েছিলেন।আবার সেইসাথে-
রামমোহনের শ্রেষ্ঠ কীর্তি হলো সতীদাহ প্রথা রোধ।শাস্ত্রীয় প্রমাণ দিয়ে তিনি দেখিয়েছিলেন যে সহমরণ কোনো ধর্মীয় আবশ্যিকতা নয়। তাঁর আন্দোলনের ফলেই ১৮২৯ সালে লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক ১৭ নং রেগুলেশন জারি করে এই নিষ্ঠুর প্রথা নিষিদ্ধ করেন।শুধু তাই নয়- তিনি বহুবিবাহ ও বাল্যবিবাহের বিরোধিতা করেন এবং সম্পত্তিতে নারীর অধিকার প্রতিষ্ঠার দাবি জানান।যেখানে-
রামমোহন রায় হিন্দুদের পৌত্তলিকতা ত্যাগ করে এক পরম ব্রহ্মের উপাসনা করার কথা বলেন, যা মূলত 'বেদান্ত' ও 'উপনিষদ' ভিত্তিক।
ব্রাহ্মসমাজের ভূমিকা ও প্রসার
১৮২৮ সালে রামমোহন 'ব্রাহ্মসভা' প্রতিষ্ঠা করেন, যা পরে ১৮৩০ সালে ব্রাহ্মসমাজে পরিণত হয়। তাঁর পরবর্তী সময়ে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং কেশবচন্দ্র সেনের নেতৃত্বে এই সমাজ আন্দোলন আরও তীব্র হয়।
ব্রাহ্মসমাজ মূর্তিপূজা, যজ্ঞ এবং পুরোহিততন্ত্রের বিরোধিতা করে একেশ্বরবাদ প্রচার করে। জাতিভেদ প্রথা ও অস্পৃশ্যতার বিরুদ্ধে তারা সরব হয়। ব্রাহ্ম আন্দোলনের ফলে বাংলায় নারী শিক্ষার প্রসার ঘটে। কেশবচন্দ্র সেনের উদ্যোগে 'বামাবোধিনী' পত্রিকা নারীদের সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আন্তঃবর্ণ বিবাহ (এক জাতির সাথে অন্য জাতির বিবাহ) শুরু করার ক্ষেত্রেও ব্রাহ্মদের অবদান অনস্বীকার্য।
ব্রাহ্মসমাজ মদ্যপান, বাল্যবিবাহ এবং অশিক্ষা দূর করতে নিরলস কাজ করে। তারা বিধবা বিবাহের পক্ষেও জোরালো জনমত গড়ে তোলে।যদিও-ব্রাহ্ম আন্দোলন প্রধানত শহরকেন্দ্রিক শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণির মধ্যেই সীমাবদ্ধ ছিল এবং সাধারণ গ্রামবাংলার মানুষের কাছে পৌঁছাতে কিছুটা ব্যর্থ হয়েছিল, তবুও এর প্রভাব ছিল সুদূরপ্রসারী।
পরিশেষে বলা যায় যে,রাজা রামমোহন রায় এবং ব্রাহ্মসমাজ না থাকলে বাংলার সমাজ সংস্কার আন্দোলন গতি পেত না। তাঁদের লড়াইয়ের ফলেই বাঙালি সমাজ অন্ধবিশ্বাস থেকে মুক্ত হয়ে আধুনিকতার পথে পা বাড়াতে শুরু করে। এজন্যই রবীন্দ্রনাথ ঠাকুর রামমোহনকে 'ভারতপথিক' বলে অভিহিত করেছেন।
Comments
Post a Comment