চতুর্থ সেমিস্টার বাংলা মেজর DS-5 সাজেশন ২০২৬
4th Semester
একক-১
১) *** মহাকাব্য কাকে বলে? মহাকাব্যের বৈশিষ্ট্য গুলি উল্লেখ করে একটি সার্থক মহাকাব্যের পরিচয় দাও।
*** আখ্যানকাব্য কাকে বলে? আখ্যান কাব্যের বৈশিষ্ট্য লেখো। একটি সার্থক আখ্যান কাব্যের পরিচয় দাও।
গদ্যকাব্য দেখে যাবে।
• ***কমেডি/গীতিনাট্যের স্বরূপ আলোচনা করো এবং বাংলা সাহিত্যের একটি সার্থক কমেডি/গীতিনাট্যের পরিচয় দাও।
*** রূপক সাংকেতিক নাটক কাকে বলে? রূপক সাংকেতিক নাটকের বৈশিষ্ট্য উল্লেখ করে একটি সার্থক রূপক সাংকেতিকক নাটকের পরিচয় দাও।
• *** পৌরাণিক নাটক কাকে বলে? এর বৈশিষ্ট্য গুলি উল্লেখ করে একটি সার্থক সাংকেতিক অথবা পৌরাণিক নাটকের পরিচয় দাও। পৌরাণিক নাটকের জনপ্রিয়তা হ্রাসের কারণ কি আলোচনা করো।
•** একান্ত নাটক বলতে কী বোঝো? বাংলা সাহিত্যের একটি সার্থক একাঙ্ক নাটকের পরিচয় দাও।
একক-২
১) *** জীবনী সাহিত্য বা পত্র সাহিত্য কী? জীবনী সাহিত্য বা পত্রসাহিত্যের বৈশিষ্ট্য উল্লেখ করে একটি সার্থক জীবনী সাহিত্য বা পত্র সাহিত্যের পরিচয় দাও।
*** ব্যক্তিগত ডায়েরি কিভাবে বহুজনের আস্বাদ্য হয়ে ওঠে? একটি সাহিত্য পদবাচ্য ডায়েরির বিষয়ে ও রীতি বিশ্লেষণ করে দেখাও।
• *** পত্রসাহিত্য কাকে বলে? পত্রসাহিত্য ও ডায়েরির মধ্যে পার্থক্য কী? আলোচনা করো।
• * প্রবন্ধের শ্রেণীবিভাগ করে ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধের বৈশিষ্ট্য গুলি উদাহরণসহ আলোচনা করো।
*** মনস্তাত্ত্বিক অথবা ঐতিহাসিক উপন্যাসের বৈশিষ্ট্য নিরূপণ করে একটি সার্থক মনস্তাত্ত্বিক উপন্যাস অথবা ঐতিহাসিক উপন্যাসের পরিচয় দাও।
একক-৩
১) *** সার্থক কাব্য সৃষ্টিতে রসের ভূমিকা বিশ্লেষণ করে দেখাও।
• *** "কাব্যং গ্ৰাহ্যম্ অলঙ্কারাৎ।"-এই অভিমত কতদূর সঙ্গত তার আলোচনা করো।
• ** কবি যে কাব্যের মায়াজগৎ সৃষ্টি করেন তার কৌশল কী? প্রাবন্ধিক এই প্রশ্নের উত্তর তিনি যেভাবে দিয়েছেন তা আলোচনা করো।
•** 'কাব্য নির্মাণ কৌশলের তিন ভাগ ভাগ'-ভাগগুলি কী? প্রসঙ্গত ভাগগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করে কিভাবে রস নিষ্পত্তি হয়, তা ব্যাখ্যা করো।
* ধ্বনিবাদের স্বরুপ পর্যালোচনা করে এর যৌক্তিকতার বিচার করো।
*** "কাব্যের স্বরূপ কেবল অনুভূতির প্রকাশ নয়, অনুভূতির রূপান্তর।"—অতুলচন্দ্র গুপ্তের এই তাত্ত্বিক অবস্থানের আলোকে কবির 'ব্যক্তিগত অনুভূতি' কীভাবে 'সার্বজনীন কাব্যে' রূপান্তরিত হয়, তার বিস্তৃত বিশ্লেষণ করো।
*** "কাব্যের ভাষা বাচ্যার্থের সীমানা ছাড়িয়ে ব্যঞ্জনার জগতে প্রবেশ করে।"—অতুলচন্দ্র গুপ্তের আলোচনা অনুসরণে কাব্যভাষায় ব্যঞ্জনার স্বরূপ এবং সাধারণ ব্যবহারের ভাষার সঙ্গে তার পার্থক্য উদাহরণসহ আলোচনা করো।
একক-৪
১) *** "সাহিত্যিই মানবহৃদয়ে সেই ধ্রুব অসীমর বিকাশ"- প্রসঙ্গ উল্লেখ করে মন্তব্যটির যথার্থ বিচার করো।
*** "সাহিত্যের প্রধান অবলম্বন জ্ঞানের বিষয় নহে ভাবের বিষয়"- সাহিত্যের সামগ্রী প্রবন্ধ অবলম্বনে বিষয়টি বিশ্লেষণ করো।
** "সাহিত্য সেই চিরস্থায়ীত্বের চেষ্টাই মানুষের প্রিয় চেষ্টা"- মন্তব্যটি ব্যাখ্যা করো।
*** "জগতের উপর মনের কারখানা বসিয়েছে এবং মনের উপর বিশ্বমনের কারখানা- সেই উপরের তলা হইতে সাহিত্যের উৎপত্তি"- মন্তব্যটি ব্যাখ্যা করো।
*** "সাহিত্য মানুষের হৃদয়ের কথা বলে, কিন্তু সেই কথা যখন শিল্পরূপ পায়, তখন তা আর ব্যক্তিগত থাকে না।"—'সাহিত্যের তাৎপর্য' প্রবন্ধের আলোকে সাহিত্যের এই সার্বজনীনতার স্বরূপ ও তাৎপর্য বিশ্লেষণ করো।
•• (এই প্রবন্ধ থেকে সাহিত্যের বিশ্বজনীন আবেদন এবং কবির ব্যক্তিগত অনুভূতির রূপান্তর বিষয়ক প্রশ্নটি সবচেয়ে গুরুত্বপূর্ণ।)
২. সৌন্দর্যের সাধনা ও সাহিত্যের উদ্দেশ্য:
*** "সৌন্দর্যই সাহিত্যের চরম লক্ষ্য।"—'সাহিত্য ও সৌন্দর্য' এবং 'সাহিত্যের উদ্দেশ্য' প্রবন্ধ দুটির প্রেক্ষিতে রবীন্দ্রনাথের সৌন্দর্যতত্ত্ব ও সাহিত্যের উদ্দেশ্য সম্পর্কে তোমার ধারণা আলোচনা করো।
•• ( সৌন্দর্য যে কেবল বাহ্যিক নয়, বরং আত্মিক—এই বিষয়টি তুলে ধরা প্রয়োজন।)
৩. সাহিত্যের সঙ্গে জীবনের সম্পর্ক:
*** "সাহিত্য জীবনের বিম্ব, কিন্তু তা জীবন নয়।"—রবীন্দ্রনাথের 'সাহিত্যের তাৎপর্য' ও 'সাহিত্যের উদ্দেশ্য' প্রবন্ধ অবলম্বনে সাহিত্যে জীবন ও শিল্পের সম্পর্ক এবং সাহিত্য সৃষ্টির মূল প্রেরণা সম্পর্কে আলোচনা করো।
(রবীন্দ্রনাথের মতে সাহিত্য জীবনের প্রতিফলন হলেও তা জীবনের চেয়েও বড় সত্য—এই দার্শনিক অবস্থানটি পরীক্ষায় আসার প্রবল সম্ভাবনা থাকে।)
ঠিক এরূপ অসংখ্য বিষয়ভিত্তিক আলোচনা ব্যাখ্যা সাজেশন ভিডিও পেতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং আমাদের SHESHER KOBITA SUNDARBAN Youtube channel 🙏
Comments
Post a Comment