Skip to main content

কার দৌড় কদ্দুর/শিবতোষ মুখোপাধ্যায়।

সপ্তম শ্রেণীর পাঠ্য 'কার দৌড় কদ্দুর' প্রবন্ধটি থেকে কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন ও তার উত্তর নিচে আলোচনা করা হলো। 

১. অ্যামিবা কীভাবে চলাচল করে?

উত্তরঃ অ্যামিবা তার দেহ থেকে বের হওয়া অস্থায়ী এক ধরণের পা বা 'ক্ষণপদ'-এর সাহায্যে চলাচল করে।

২. প্যারামেশিয়ামের চলন অঙ্গের নাম কী?

উত্তরঃ প্যারামেশিয়ামের চলন অঙ্গ হলো সিলিয়া (Cilia), যা দেখতে অসংখ্য ছোট ছোট রোঁয়ার মতো।

৩. লেখক কাকে 'গমনশীলতার সবথেকে আদিম উদাহরণ' বলেছেন?

উত্তরঃলেখক অ্যামিবার চলনকে গমনশীলতার সবথেকে আদিম বা পুরনো উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন।

৪. শামুক কত দ্রুত চলতে পারে?

উত্তরঃ শামুক অত্যন্ত ধীরগতিতে চলে। লেখকের মতে, শামুক এক ঘন্টায় মাত্র ০.০৫ মাইল পথ যেতে পারে।

৫. ক্যাঙ্গারুর চলন পদ্ধতি কেমন?

উত্তরঃ  ক্যাঙারু মূলত তার শক্তিশালী পেছনের দুটি পায়ের সাহায্যে লাফিয়ে লাফিয়ে চলে। এক এক লাফে সে অনেকটা পথ পার হতে পারে।

৬. চিতা বাঘের গতিবেগ কত?

উত্তরঃস্থলচর প্রাণীদের মধ্যে অত্যন্ত দ্রুতগামী চিতা বাঘ ঘন্টায় প্রায় ৭০ মাইলের কাছাকাছি দৌড়াতে পারে।

৭. মানুষ কীভাবে তার গতির সীমাবদ্ধতাকে জয় করেছে?

উত্তরঃমানুষ তার বুদ্ধির জোরে নানারকম যানবাহন যেমন—গাড়ি, ট্রেন, জাহাজ ও উড়োজাহাজ আবিষ্কার করে নিজের গতির সীমাবদ্ধতাকে জয় করেছে।

৮. "চরৈবেতি" শব্দের অর্থ কী এবং প্রবন্ধের পরিপ্রেক্ষিতে এর গুরুত্ব কী?

উত্তরঃ 'চরৈবেতি' শব্দের অর্থ হলো 'এগিয়ে যাও' বা 'চলো'। লেখক এই শব্দের মাধ্যমে বুঝিয়েছেন যে, চলিষ্ণুতা বা গতিই হলো জীবনের ধর্ম; থামা মানেই পিছিয়ে পড়া।

৯. এই প্রবন্ধের মূল বার্তা কী?

উত্তরঃ প্রন্ধের মূল বার্তা হলো, জগতের প্রতিটি অণু-পরমাণু এবং জীবজগৎ প্রতিনিয়ত গতিশীল। দৈহিক গতির চেয়েও মানুষের 'মানসিক গতি' বা বুদ্ধির দৌড় অনেক বেশি শক্তিশালী।



Comments

Popular posts from this blog

একটি সার্থক গীতিকাব্যের পরিচয়।

  একটি সার্থক গীতিকাব্যের পরিচয়-সারদা মঙ্গল                •আলোচনার শুরুতেই আমরা বলে রাখি যে,বিহারীলাল চক্রবর্তী রচিত ' সারদা মঙ্গল' কাব্যকে বাংলা সাহিত্যের প্রথম সার্থক গীতিকাব্য হিসেবে গণ্য করা হয়। তবে উনিশ শতকে যখন বাংলা সাহিত্য মহাকাব্য ও আখ্যায়িকা কাব্যের ধারা থেকে সরে নতুন দিকে মোড় নিচ্ছিল, ঠিক সেই সময়ে 'সারদা মঙ্গল' কাব্যটি গীতিকাব্যের আঙিনায় এক নতুন দিগন্ত উন্মোচন করে। আর সে কারণেই হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর এই কাব্যকে ' ভোরের পাখি ' বলে অভিহিত করেছিলেন। যেখানে সারদা মঙ্গল গীতিকাব্যটি বাংলা সাহিত্যের এই নতুন ধারার শুভ সূচনা করেছিল। আর এই প্রেক্ষিতে আমরা সারদা মঙ্গল কে গীতিকাব্য বলছি তার কারন-              • গীতিকাব্যের বৈশিষ্ট্যের নিরখে 'সারদা মঙ্গল' কাব্যের প্রধান বৈশিষ্ট্য হলো এটি কবির ব্যক্তিগত অনুভূতির কাব্য। যে কাব্যটিতে কোনো নির্দিষ্ট গল্প বা কাহিনি নেই। তবে সেখানে আছে-কবি বিহারীলাল চক্রবর্তী নিজে দেবী সারদার (জ্ঞান ও বিদ্যার দেবী) প্রতি তাঁর ভক্তি ও ভালোবাসা প্রকাশ করেছেন। যে উক্তি ও ভালোবাসা ...

ষষ্ঠ সেমিস্টার বাংলা অনার্স (DSE3/4) সাজেশন ২০২৫

       West Bengal State University                                       BA Honours, 6th Semester                                         SUGGESTION 2025                                                      BNGA,DSE05T( DSE3/4)  • বাংলা কথাসাহিত্যঃ মন্বন্তর, দাঙ্গা ও দেশভাগ• একক-১(২০২১) ক) দেশভাগের ইতিহাসের বাস্তব রূপ বাংলা সাহিত্যে  কীভাবে প্রকাশ পেয়েছে কয়েকটি উপন্যাস অনুসরণে তার পরিচয় দাও। • ১৯৪৬ দাঙ্গা রাজনীতির ট্রাজেডি বাংলা ছোটগল্পের পরিসরে কিভাবে এসেছে, সংশ্লিষ্ট কয়েকটি রচনা অবলম্বনে আলোচনা করো। (২০২২) পঞ্চাশের মন্বন্তরের বাস্তব বর্ণনা করে বাংলা উপন্যাসে তার কতটা প্রতিফলন ঘটেছে, সে বিষয়ে আলোকপাত করো। •দেশভাগের ক...

ইতিহাস (3rd Semester) সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

 তৃতীয় সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, তৃতীয় সেমিস্টার ইতিহাস মাইনর)। ১)বন্দেগান-ই-চাহালগানি বলতে কী বোঝায়? •উত্তরঃবন্দেগান-ই-চাহালগান বলতে চল্লিশ জন তুর্কি ও অ-তুর্কি দাসদের সমন্বয়ে গঠিত একটি বাহিনীকে বোঝায়। এই বাহিনীকে ডাল চালিশা বা তুরকান-ই- চাহালগানি নামে ডাকা হতো। ২)আমির খসরু কে ছিলেন? •উত্তরঃ আমির খসরু ছিলেন প্রখ্যাত সুফি সাধক বা আরেফ নিজামউদ্দিন আওলিয়ার ছাত্র এবং অন্যতম প্রধান খলিফা। যাঁকে 'ভারতের তোতা' উপাধি দেওয়া হয়েছিল। ৩) মহরানা প্রতাপ কে ছিলেন?  •উত্তরঃ মেবারের শিশোদিয়া রাজবংশের একজন হিন্দু রাজপুত রাজা ছিলেন মহারানা প্রতাপ সিং। যিনি রাজপুতদের বীরত্ব ও দৃঢ় সংকল্পের প্রতীক। বহু বছর ধরে তিনি মুঘল সম্রাট আকবরের সঙ্গে লড়াই করেন। ৪) জায়গীরদারী সংকট কী? •উত্তরঃ জায়গিরদারী সংকট ছিল মোগল সাম্রাজ্যের একটি অর্থনৈতিক সংকট। এই সংকটে জমি বা জায়গিরের অভাব দেখা দিয়েছিল। যার ফলে প্রশাসনিক খরচ মেটানো এবং যুদ্ধের খরচ বহন করা সম্ভব হতো না। ৫) দাক্ষিণাত্য ক্ষত কী? •উত্তরঃ দাক্ষিণাত্য ক্ষত বলতে ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীত...