Skip to main content

তুমি বৃক্ষ আদি প্রাণ"-(4th Sem)এই পঙ্ক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার? বৃক্ষকে যুগ যুগান্তরের প্রতিনিধি হিসেবে কীভাবে আখ্যায়িত করা হয়েছে, তা আলোচনা করো।

"তুমি বৃক্ষ আদি প্রাণ"- এই পঙ্ক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার? বৃক্ষকে যুগ যুগান্তরের প্রতিনিধি হিসেবে কীভাবে আখ্যায়িত করা হয়েছে, তা আলোচনা করো (পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় চতুর্থ সেমিস্টার বাংলা মেজর)।

      এই উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের 'বনবাণী' কাব্যগ্রন্থের 'বৃক্ষবন্দনা' কবিতা থেকে নেওয়া হয়েছে। আর সেখানে কবি বলেছেন-

         বৃক্ষ আমাদের আদি প্রাণ। কারণ বৃক্ষ আমাদের প্রাণবাযয়ু প্রদান করে আমাদের বাঁচিয়ে রেখেছে। তাই এই ধরাতলে এখনোও প্রাণের স্পন্দন দেখা যায়। পৃথিবী সৃষ্টির কোটি কোটি বছর আগে এই বৃক্ষ প্রথম জন্মলাভ করে পৃথিবীর বুকে।আর সেখানে- 

              •অন্ধ ভূমিগর্ভ থেকে বৃক্ষই একদিন শুনেছিল সূর্যের আহ্বান। আর সেদিন তার প্রথম প্রাণের জাগরণ ঘটে।সেই জাগরণ হল বৃক্ষই আদিপ্রাণ। সেদিন সে উন্নত শিরে উচ্চারণ করল আলোকের প্রথম বন্দনা। পাষাণের বক্ষের ওপর তার জন্ম ঘটে।আর জন্মের পর নিজের বেদনাময় নিষ্ঠুর জীবনে নিয়ে এলো প্রাণের স্পন্দন। আর সেই স্পন্দনে বৃক্ষকে যুগ যুগান্তরের প্রতিনিধি হিসেবে আখ্যায়িত করা হয়েছে।কারণ হিসেবে আমরা দেখি যে, ইক্ষই আমাদের যুগ যুগান্তরের প্রতিনিধি। আর আখ্যায়িত সেই পঙ্ক্তিটির মধ্যে আছে-

       •প্রাচীনতা ও স্থায়িত্বের বিকাশঃ আমরা জানি যে,বৃক্ষ পৃথিবীর বুকে মানুষের আগমনের বহু পূর্ব থেকেই বিদ্যমান। সুদীর্ঘকাল ধরে একই স্থানে দাঁড়িয়ে থেকে তারা আবহমানতার প্রতীক। তারা যুগ যুগ ধরে জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ, এবং মানব সভ্যতার উত্থান-পতন প্রত্যক্ষ করে আসছে। একটি বৃক্ষ শত শত বছর ধরে টিকে থাকতে পারে, যা মানুষের জীবনকালের তুলনায় অনেক দীর্ঘ। এই দীর্ঘায়ু তাদেরকে অতীতের নীরব সাক্ষী করে তোলে। যেখানে-

        •ধারাবাহিকতা ও পরম্পরাঃআমরা জানি যে,একটি বৃক্ষ তার বীজ থেকে জন্ম নেয় এবং বংশ পরম্পরায় নতুন বৃক্ষের জন্ম দেয়। এই প্রক্রিয়া প্রকৃতির অবিচ্ছিন্ন ধারাবাহিকতাকে নির্দেশ করে। তারা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে প্রাণের স্পন্দন বয়ে নিয়ে যায়, যা মানব সভ্যতার ধারাবাহিকতারও প্রতীক।

          •সভ্যতার নিত্য সঙ্গীঃ মানব সভ্যতা বিকাশের প্রতিটি স্তরে বৃক্ষের অবদান অনস্বীকার্য। প্রাচীনকাল থেকে মানুষ বৃক্ষকে আশ্রয়, খাদ্য, বস্ত্র, ঔষধ এবং জ্বালানির উৎস হিসেবে ব্যবহার করেছে। বৃক্ষ ছাড়া মানব সভ্যতার অস্তিত্ব কল্পনা করা কঠিন। তাই বৃক্ষকে যুগ যুগান্তরের প্রতিনিধি হিসেবে উল্লেখ করার অর্থ হলো, তারা মানুষের ইতিহাসের প্রতিটি বাঁকে নিবিড়ভাবে জড়িত।

          •অপরিবর্তনশীল সাক্ষীঃ বৃক্ষ নীরব অথচ শক্তিশালী সাক্ষী হিসেবে প্রকৃতির পরিবর্তন, ঋতুচক্র এবং সময়ের প্রবাহকে ধারণ করে। তাদের শাখায় পাখির কলতান, পাতায় বাতাসের ফিসফিসানি, এবং মূলে মাটির গভীরতা- সবকিছুই যেন এক দীর্ঘ ইতিহাসের প্রতিচ্ছবি। তারা অতীতকে বক্ষে ধারণ করে বর্তমানকে রক্ষা করে এবং ভবিষ্যতের জন্য অক্সিজেন ও জীবন ধারণের উপাদান প্রস্তুত করে।

           •প্রাণ সঞ্চারকারীঃ বৃক্ষ সালোকসংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন উৎপন্ন করে, যা প্রাণীজগতের বেঁচে থাকার জন্য অপরিহার্য। তারা মাটির ক্ষয় রোধ করে, বৃষ্টিপাত নিয়ন্ত্রণ করে এবং বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখে। এই কারণে বৃক্ষকে 'আদি প্রাণ' বা সৃষ্টির মূলে থাকা সত্তা হিসেবে দেখা হয়, যারা যুগ যুগ ধরে প্রাণের ধারাকে সচল রেখেছে।

           •পরিশেষে আমরা বলতে পারি যে,রবীন্দ্রনাথ ঠাকুর বৃক্ষ বন্দনা কবিতায় বৃক্ষকে কেবলমাত্র একটি উদ্ভিদ হিসেবে দেখেননি। বরং বলা যেতে পারে যে,বৃক্ষুকে  মানব ইতিহাস, প্রকৃতি এবং প্রাণের অবিচ্ছিন্ন ধারার এক শক্তিশালী ও চিরন্তন প্রতিনিধি হিসেবে  বৃক্ষবন্দনা কবিতায় তুলে ধরা হয়েছে।

ঠিক এরূপ অসংখ্য বিষয়ভিত্তিক আলোচনা ব্যাখ্যা সাজেশন ভিডিও পেতে ভিজিট করুন আমাদের ফেসবুক এবং আমাদের "SHESHER KOBITA SUNDARBAN" Youtube channel 🙏

Comments

Popular posts from this blog

একটি সার্থক গীতিকাব্যের পরিচয়।

  একটি সার্থক গীতিকাব্যের পরিচয়-সারদা মঙ্গল               গীতিকাব্য হলো এক ধরনের কবিতা, যার মধ্যে দিয়ে ব্যক্তির আবেগ, অনুভূতি এবং অভিজ্ঞতাগুলিকে ছন্দ ওর সংগীতের মাধ্যমে প্রকাশ করা হয়। তবে এখানে কবিতাগুলি খুবই ছোট আকারের হয়, আর সেখানে কবির ব্যক্তিগত অনুভূতির গভীরতা ও আন্তরিকতা প্রকাশ পায়। আর এই প্রেক্ষিতে আমরা বলতে পারি গীতি কবিতার সংকলন হলো গীতিকাব্য। ব্যঞ্জনাময় ও সংহত ।  গীতিকাব্যের বৈশিষ্ট্য  গীতিকাব্যের কিছু প্রধান বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হলো: ১. ব্যক্তিগত অনুভূতি ও আবেগ প্রকাশ: এটি গীতিকাব্যের প্রধান বৈশিষ্ট্য। এখানে কবি নিজের ব্যক্তিগত অনুভূতি, প্রেম, বিরহ, আনন্দ বা বিষাদের কথা তুলে ধরেন। ২. সংক্ষিপ্ততা: গীতিকাব্য সাধারণত দীর্ঘ হয় না। অল্প কয়েকটি স্তবকের মধ্যে কবি তাঁর ভাবনা সম্পূর্ণভাবে প্রকাশ করেন। ৩. সুর ও ছন্দের প্রাধান্য: গীতিকাব্য মূলত সুর করে আবৃত্তি করার জন্য রচিত হয়। তাই এতে সুর ও ছন্দের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়। ৪. আত্মগতভাব: গীতিকাব্যে বাইরের জগতের বর্ণনা না দিয়ে কবির নিজের মনের ভেতরের জগতের প্রতি মনোযোগ ...

ষষ্ঠ সেমিস্টার বাংলা অনার্স (DSE3/4) সাজেশন ২০২৫

       West Bengal State University                                       BA Honours, 6th Semester                                         SUGGESTION 2025                                                      BNGA,DSE05T( DSE3/4)  • বাংলা কথাসাহিত্যঃ মন্বন্তর, দাঙ্গা ও দেশভাগ• একক-১(২০২১) ক) দেশভাগের ইতিহাসের বাস্তব রূপ বাংলা সাহিত্যে  কীভাবে প্রকাশ পেয়েছে কয়েকটি উপন্যাস অনুসরণে তার পরিচয় দাও। • ১৯৪৬ দাঙ্গা রাজনীতির ট্রাজেডি বাংলা ছোটগল্পের পরিসরে কিভাবে এসেছে, সংশ্লিষ্ট কয়েকটি রচনা অবলম্বনে আলোচনা করো। (২০২২) পঞ্চাশের মন্বন্তরের বাস্তব বর্ণনা করে বাংলা উপন্যাসে তার কতটা প্রতিফলন ঘটেছে, সে বিষয়ে আলোকপাত করো। •দেশভাগের ক...

ইতিহাস (3rd Semester) সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

 তৃতীয় সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, তৃতীয় সেমিস্টার ইতিহাস মাইনর)। ১)বন্দেগান-ই-চাহালগানি বলতে কী বোঝায়? •উত্তরঃবন্দেগান-ই-চাহালগান বলতে চল্লিশ জন তুর্কি ও অ-তুর্কি দাসদের সমন্বয়ে গঠিত একটি বাহিনীকে বোঝায়। এই বাহিনীকে ডাল চালিশা বা তুরকান-ই- চাহালগানি নামে ডাকা হতো। ২)আমির খসরু কে ছিলেন? •উত্তরঃ আমির খসরু ছিলেন প্রখ্যাত সুফি সাধক বা আরেফ নিজামউদ্দিন আওলিয়ার ছাত্র এবং অন্যতম প্রধান খলিফা। যাঁকে 'ভারতের তোতা' উপাধি দেওয়া হয়েছিল। ৩) মহরানা প্রতাপ কে ছিলেন?  •উত্তরঃ মেবারের শিশোদিয়া রাজবংশের একজন হিন্দু রাজপুত রাজা ছিলেন মহারানা প্রতাপ সিং। যিনি রাজপুতদের বীরত্ব ও দৃঢ় সংকল্পের প্রতীক। বহু বছর ধরে তিনি মুঘল সম্রাট আকবরের সঙ্গে লড়াই করেন। ৪) জায়গীরদারী সংকট কী? •উত্তরঃ জায়গিরদারী সংকট ছিল মোগল সাম্রাজ্যের একটি অর্থনৈতিক সংকট। এই সংকটে জমি বা জায়গিরের অভাব দেখা দিয়েছিল। যার ফলে প্রশাসনিক খরচ মেটানো এবং যুদ্ধের খরচ বহন করা সম্ভব হতো না। ৫) দাক্ষিণাত্য ক্ষত কী? •উত্তরঃ দাক্ষিণাত্য ক্ষত বলতে ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীত...