"অন্তর কি তোমাদের সব পাষাণ হয়ে গেছে বাবু!" •অথবা• "তোমাদের কি প্রাণ নেই বাবু! বাবারা বাবু...।" কে, কাদের উদ্দেশ্য করে কথাগুলি বলেছে? এই উক্তিতে নাট্যকার কোন্ দিকটি চিত্রিত করেছেন?
উত্তরঃ বিজন ভট্টাচার্য রচিত 'অন্ন চাই, প্রাণ চাই' নাট্যাংশে প্রধান নামে এক কৃষিজীবী ১৩৫০ এর দুর্ভিক্ষের করাল গ্রাসের মুখে পড়ে বাঁচার আশায় কলকাতা শহরে এসে এক বিয়ে বাড়ির ধনী অতিথিবর্গ ও গৃহকর্তার উদ্দেশ্যে এই কথাগুলি বলেছে। যেখানে-
•আলোচ্য উক্তিটির মাধ্যমে নাট্যকারের বক্তব্যের যে দিকটি উঠে এসেছে তা হল-দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন তৎকালীন বাংলাদেশে ১৩৫০ সালে যে ভয়াবহ দুর্ভিক্ষ বা মন্বন্তর দেখা দিয়েছিল, তার মূলে ছিল এক শ্রেণীর মুনাফাখোর এবং কালোবাজারিদের ভূমিকা। আর সেইসময়কালে-- বাজারে চারগুণ পয়সা দিলে অঢেল এবং প্রয়োজনীয় নিত্যদ্রব্যসমূহ পাওয়া যাচ্ছে। অথচ খোলা বাজারে নেই নেই রব লেগেই আছে। আর আলোচ্য অংশে কর্তার অতিথিরা অধিকাংশের যুদ্ধ ও মন্বন্তরের বাজারে হঠাৎ ধনী শ্রেণীর ব্যক্তিদের মানসিক মূল্যবোধের নষ্টের দিকটি তুলে ধরা হয়েছে।তাই-
•আলোকিত বিয়ে বাড়ির সানাইয়ের বিলম্বিত আশাকরী সংলাপ ভেদ করে ফটকের সামনে দাঁড়ানো প্রধানের এক মুঠো ভাতের জন্য-"অন্তর কি তোমাদের পাষাণ হয়ে গেছে বাবু?"এই আর্তনাদ সেদিন কেউ শুনতে পাইনি। আর সেদিনই নেঙটি পরা গরিব চাষী প্রধান এই সকল ধনী ব্যক্তিদের স্বরূপ উপলব্ধি করেছে। আর নাট্যকারও স্বয়ং দুর্ভিক্ষের পটভূমিতে মানবিকতার এই অবক্ষয় দেখে স্তম্ভিত ও বিগলিত হয়ে লিখেছেন-
"বাবু! তোমাদের কি প্রাণ নেই বাবু!"
••ঠিক এরূপ অসংখ্য বিষয়ভিত্তিক আলোচনা ব্যাখ্যা সাজেশন ভিডিও পেতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং SHESHER KOBITA SUNDARBAN Youtube channel 🙏
Comments
Post a Comment