সত্যজিৎ রায় কোন(4th.Sem.) পটভূমিতে প্রফেসর শঙ্কু ও রোবু গল্পটি রচিত? গল্পটি সেই পটভূমির আলোকে কৃত্রিম বুদ্ধিমত্তা, মানুষের লোভ, অহমিকা, যন্ত্রমানবের জন্মের বিষয়টি কীভাবে পাঠকের হৃদয়কে গভীরভাবে স্পর্শ করেছে তার আলোচনা করো।
সত্যজিৎ রায় কোন পটভূমিতে প্রফেসর শঙ্কু ও রোবু গল্পটি রচিত? গল্পটি সেই পটভূমির আলোকে কৃত্রিম বুদ্ধিমত্তা, মানুষের লোভ, অহমিকা, যন্ত্রমানবের জন্মের বিষয়টি কীভাবে পাঠকের হৃদয়কে গভীরভাবে স্পর্শ করেছে তা আলোচনা করো।
আলোচনার শুরুতেই আমরা বলে রাখি যে,সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু ও রোবু গল্পের মূল পটভূমি হলো প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কুর নিজস্ব ল্যাবরেটরি, গ্রামীণ গিরিডির শান্ত পরিবেশ এবং আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন বা গবেষণার ক্ষেত্র। আর সেই এই পটভূমিতে শঙ্কুর আবিষ্কার, রোবুর জন্ম এবং তার পরবর্তী ঘটনাবলি আলোচ্য গল্পে তুলে ধরা হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা দেখি -
শঙ্কুর ল্যাবরেটরিঃপ্রফেসর শঙ্কু ও রোবু গল্পের বেশিরভাগ ঘটনা প্রফেসর শঙ্কুর গিরিডিতে অবস্থিত অত্যাধুনিক গবেষণাগারেই ঘটে।আর সেখানে এই ল্যাবরেটরিতে তিনি রোবু-এর মতো অসাধারণ যন্ত্রমানব তৈরি করেন।যে ল্যাবরেটরি তার আবিষ্কারের কেন্দ্রবিন্দু। শুধু তাই নয়, আলোচ্য গল্পের মূল প্রযুক্তিগত পটভূমি। যেখানে-
শান্ত পরিবেশঃ প্রফেসর শঙ্কু বিহারের গিরিডি শহরে বসবাস করেন।আর সেই শহরের শান্ত ও নিরিবিলি পরিবেশ তাকে নির্বিঘ্নে গবেষণা করার সুযোগ দেয়।বলা যায় এটি শঙ্কুর উদ্ভাবনী ক্ষমতার বিকাশে সহায়কের এক পটভূমি। তবে এখানে তার বাড়িতে নিউটন নামের পোষা বিড়াল এবং প্রহ্লাদ নামের চাকরও তার নিত্যসঙ্গী হিসেবে থাকতে দেখা যায়।আর সেখানে -
আন্তর্জাতিক বৈজ্ঞানিক ক্ষেত্রঃ গল্পটিতে একটি পর্যায়ে আমরা দেখি, প্রফেসর শঙ্কু তার রোবট রোবুকে নিয়ে জার্মানিতে প্রফেসর পমার-এর কাছে যান।যেটি এই গল্পের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পটভূমি, যেখানে শঙ্কুর আবিষ্কারের প্রদর্শনী এবং অন্যান্য বিজ্ঞানীদের সঙ্গে তার আলাপচারিতা ঘটে। শুধু তাই নয়,এই অংশটি বিজ্ঞানীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা, জ্ঞান ভাগ করে নেওয়ার আকাঙ্ক্ষা, এবং নৈতিক বিতর্কের একটি বৃহত্তর আন্তর্জাতিক মঞ্চ তৈরি করে। যেখানে দেখা যায় -
কৃত্রিম বুদ্ধিমত্তাঃ প্রফেসর শঙ্কু ও রোবু গল্পটি যে সময়ে লেখা হয়েছিল, সেই সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা রোবোটিক্সের ধারণা ছিল বেশ নতুন এবং বিস্ময়কর। তবে এই গল্পের পটভূমিতেই রোবুর মতো একটি সংবেদনশীল যন্ত্রমানবের জন্ম হয়, যা সে সময়ের মানুষের কল্পনাকে উসকে দেয়।আসলে-
'প্রফেসর শঙ্কু ও রোবু' গল্পের পটভূমিতে আমরা দেখি যে, সাহিত্যিক সত্যজিৎ রায় একদিকে বিজ্ঞানী শঙ্কুর একাকী গবেষণা জীবন এবং অন্যদিকে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্প্রদায়ের সঙ্গে তার গভীর সংযোগকের বিষয়টি তুলে ধরেন। তবে এটি এমন এক পরিবেশ, যেখানে বিজ্ঞান ও প্রযুক্তির দ্রুত অগ্রগতি এবং সেই সাথে এর নৈতিক দিক নিয়ে গভীর ভাবনা চিন্তা করার সুযোগ সেখানে রয়েছে।
Comments
Post a Comment