Skip to main content

ইউরোপের ধর্ম সংস্কারের ফলাফল আলোচনা করো।

ইউরোপের ধর্ম সংস্কারের ফলাফল আলোচনা করো (পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, পঞ্চম সেমিস্টার ইতিহাস, মাইনর)।

       আলোচনার শুরুতেই আমরা বলে রাখি যে, ইউরোপের  ধর্ম সংস্কার আন্দোলনের ফলাফল ছিল সুদূরপ্রসারী। শুধু তাই নয় এই ধর্ম সংস্কার আন্দোলনের ফলে গোটা ইউরোপের ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক জীবনে এক গভীর প্রভাব ফেলেছিল।আর সেই প্রভাবে আমরা দেখি যে-

                •ধর্মীয় ক্ষেত্রে ফলাফল•

ক) খ্রিস্টান ধর্মের বিভাজনঃ ইউরোপের ধর্ম সংস্কারে খ্রিস্টান ধর্মের বিভাজন ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ফলাফল। রোমান ক্যাথলিক চার্চ বিভক্ত হয়ে যায় এবং প্রটেস্ট্যান্ট (Protestant) নামে একটি নতুন ধর্মমত গঠিত হয়। উত্তর ইউরোপের বেশিরভাগ দেশ প্রটেস্ট্যান্ট মতবাদ গ্রহণ করে ।যেমন- লুথারবাদ, ক্যালভিনবাদ প্রভৃতি।

  খ)প্রতি-সংস্কার আন্দোলনঃ প্রটেস্ট্যান্টদের মোকাবিলা করতে এবং চার্চের অভ্যন্তরীণ দুর্নীতি দূর করতে ক্যাথলিক চার্চ নিজেদের সংস্কারের উদ্যোগ নেয়, যা প্রতি-সংস্কার আন্দোলন নামে পরিচিত।ট্রেন্ট কাউন্সিল  এর মাধ্যমে চার্চ তাদের নীতি ও ধর্মীয় আচার-আচরণে পরিবর্তন আনে এবং জেসুইট নামে একটি শক্তিশালী ধর্মীয় গোষ্ঠী গঠন করে।

    গ) পোপের ক্ষমতা হ্রাসঃধর্মীয় ক্ষেত্রে পোপের সার্বজনীন কর্তৃত্ব মারাত্মকভাবে হ্রাস পায়। বিভিন্ন দেশের রাজা ও শাসকরা চার্চের উপর তাদের নিজস্ব নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। পাশাপাশি বিভিন্ন দেশে রাজকীয় পৃষ্ঠপোষকতায় স্বাধীন জাতীয় চার্চ প্রতিষ্ঠিত হয়।যেমন ইংল্যান্ডে অ্যাংলিকান চার্চ।

         রাজনৈতিক ক্ষেত্রে ফলাফল

     ক) জাতীয়তাবাদের উত্থানঃধর্মীয় সংহতি ভেঙে যাওয়ায় রাজনৈতিক ক্ষেত্রে জাতীয়তাবাদের বিকাশ ত্বরান্বিত হয়। শাসকরা পোপের হস্তক্ষেপ মুক্ত হয়ে নিজেদের রাষ্ট্রকে সংগঠিত করতে মনোযোগী হন। অন্যদিকে প্রটেস্ট্যান্ট দেশগুলিতে রাজারা চার্চের সম্পত্তি বাজেয়াপ্ত করে এবং চার্চের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে নিজেদের ক্ষমতা আরও বৃদ্ধি করেন।

     খ) ধর্মীয় যুদ্ধঃ এই আন্দোলনের ফলে ক্যাথলিক ও প্রটেস্ট্যান্টদের মধ্যে দীর্ঘমেয়াদি ধর্মীয় সংঘাতের সৃষ্টি হয়, যার মধ্যে ত্রিশ বছরের যুদ্ধ অন্যতম, যা ইউরোপকে বিধ্বস্ত করে দেয়। আবার ধর্মীয় সংঘাতের ভয়াবহতা থেকে রক্ষা পেতে ধীরে ধীরে কিছু দেশে যেমন ফ্রান্সের নান্টেসের আদেশ ধর্মীয় সহনশীলতার নীতি চালু হয়।

     সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে ফলাফল

       ক ) শিক্ষার প্রসারঃ প্রটেস্ট্যান্টরা বিশ্বাস করত যে প্রত্যেক বিশ্বাসীর বাইবেল পড়া উচিত। এর ফলে সাধারণ মানুষের মধ্যে শিক্ষার প্রসার ঘটে এবং প্রাথমিক বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয়তা বৃদ্ধি পায়।

       খ) ভাষার বিকাশঃ বাইবেল ল্যাটিন ভাষা থেকে বিভিন্ন আঞ্চলিক ভাষায় অনুবাদের ফলে এই ভাষাগুলির গুরুত্ব বৃদ্ধি পায়। মার্টিন লুথার জার্মান ভাষায় বাইবেল অনুবাদ করে জার্মান ভাষার মান গঠনে সহায়তা করেন। অতঃপর-

        সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার মনে করেন যে ক্যালভিনের কঠোর পরিশ্রম ও সরল জীবনযাপনের নীতিগুলি প্রটেস্ট্যান্ট দেশগুলিতে পুঁজিবাদের বিকাশে সহায়ক হয়েছিল।আর সেখানে-

         গ) ব্যক্তি স্বাধীনতাঃ ব্যক্তি ও ঈশ্বরের মধ্যে যাজকের মধ্যস্থতা ছাড়াই সরাসরি সংযোগ স্থাপনের ধারণার মধ্য দিয়ে ধর্মীয় ক্ষেত্রে ব্যক্তি স্বাধীনতার ধারণা কিছুটা হলেও বিকশিত হয়। আসলে-

             ধর্ম সংস্কার আন্দোলন ইউরোপের ইতিহাসে এক বিশাল পরিবর্তন এনেছিল, যা আধুনিক ইউরোপের ভিত্তি স্থাপন করেছিল।

ঠিক এরূপ অসংখ্য বিষয়ভিত্তিক আলোচনা সাজেশন এবং ভিডিও পেতে ভিজিট করুন আমাদের "SHESHER KOBITA SUNDORBON" YOUTUBE CHANNEL 🙏 

Comments

Popular posts from this blog

একটি সার্থক গীতিকাব্যের পরিচয়।

  একটি সার্থক গীতিকাব্যের পরিচয়-সারদা মঙ্গল               গীতিকাব্য হলো এক ধরনের কবিতা, যার মধ্যে দিয়ে ব্যক্তির আবেগ, অনুভূতি এবং অভিজ্ঞতাগুলিকে ছন্দ ওর সংগীতের মাধ্যমে প্রকাশ করা হয়। তবে এখানে কবিতাগুলি খুবই ছোট আকারের হয়, আর সেখানে কবির ব্যক্তিগত অনুভূতির গভীরতা ও আন্তরিকতা প্রকাশ পায়। আর এই প্রেক্ষিতে আমরা বলতে পারি গীতি কবিতার সংকলন হলো গীতিকাব্য। ব্যঞ্জনাময় ও সংহত ।  গীতিকাব্যের বৈশিষ্ট্য  গীতিকাব্যের কিছু প্রধান বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হলো: ১. ব্যক্তিগত অনুভূতি ও আবেগ প্রকাশ: এটি গীতিকাব্যের প্রধান বৈশিষ্ট্য। এখানে কবি নিজের ব্যক্তিগত অনুভূতি, প্রেম, বিরহ, আনন্দ বা বিষাদের কথা তুলে ধরেন। ২. সংক্ষিপ্ততা: গীতিকাব্য সাধারণত দীর্ঘ হয় না। অল্প কয়েকটি স্তবকের মধ্যে কবি তাঁর ভাবনা সম্পূর্ণভাবে প্রকাশ করেন। ৩. সুর ও ছন্দের প্রাধান্য: গীতিকাব্য মূলত সুর করে আবৃত্তি করার জন্য রচিত হয়। তাই এতে সুর ও ছন্দের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়। ৪. আত্মগতভাব: গীতিকাব্যে বাইরের জগতের বর্ণনা না দিয়ে কবির নিজের মনের ভেতরের জগতের প্রতি মনোযোগ ...

চতুর্থ সেমিস্টার জেনারেল ইতিহাস ছোট প্রশ্ন ২০২১

 *১) সুজাউদ্দৌলা কে ছিলেন বা মুর্শিদকুলি খাঁর মৃত্যুর পর কে বাংলার নবাব হন?  উত্তর - সুজা উদ্দৌলা আয়ুধের সুবেদার নবাব ছিলেন। মুর্শিদকুলি খাঁর মৃত্যুর পর তার জামাতা বাংলার নবাব  হন ১৭৫৪-১৭৭৫ খ্রীস্টাব্দ পর্যন্ত। নবাব থাকাকালীন তিনি বক্সারের যুদ্ধ এবং পানিপথের তৃতীয় যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। *২) কোন সালে রেগুলেটিং আইন জারি করা হয়েছিল? উত্তর - ইস্ট ইন্ডিয়া কোম্পানির দুর্নীতি দূরীকরণ, গঠন বিন্যাস ও নিয়ন্ত্রণের জন্য ব্রিটিশ সরকার ১৭৭৩ খ্রিস্টাব্দে রেগুলেটিং আইন প্রণয়ন করেন। আর সেই আইনে বলা হয় বাংলা বোম্বাই ও মাদ্রাজে ১ করে কাউন্সিল থাকবে। *৩) শ্রী রঙ্গপত্তমের সন্ধিতে স্বাক্ষরকারী কারা কারা ছিলেন ?কখন এই সন্ধিটি স্বাক্ষরিত হয়েছিল? উত্তর - তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান হয়েছিল শ্রীরঙ্গপত্তমের সন্ধির দ্বারা। আর এই সন্ধিতে ঠিক হয় টিপু সুলতান ইংরেজদের তিন কোটি টাকা এবং জামিন স্বরূপ তার দুই পুত্রকে দিতে বাধ্য হবেন। এছাড়া বিজিত অঞ্চল ইংরাজ, মারাঠা ও নিজামের মধ্যে বন্টিত হল। যে সন্ধির দুটি পক্ষ ছিল একদিকে ছিলেন টিপু সুলতান এবং অপরদিকে ছিলেন ইংরেজ। সময়কালটি ছি...

পঞ্চম সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ।

পঞ্চম সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর  ১) শিল্প বিপ্লব কবে কোথায় প্রথম ঘটেছিল?         উত্তর - প্রথম শিল্প বিপ্লব শুরু হয়েছিল ইংল্যান্ডে (গ্রেট ব্রিটেন)। এটি প্রধানত অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে শুরু হয়ে প্রায় ১৭৬০ থেকে ১৮৪০ খ্রিস্টাব্দ-এর মধ্যে ঘটেছিল। ২) কৃষ্ণমৃত্যু কী?            • কৃষ্ণমৃত্যু (Black Death) হলো মানব ইতিহাসের এক ভয়াবহ মহামারি।এটি ছিল মূলত প্লেগ (Plague) রোগ, যা Yersinia pestis নামক ব্যাকটেরিয়ার কারণে সৃষ্টি হয়েছিল।এটি প্রধানত ১৩৪৬ থেকে ১৩৫৩ খ্রিস্টাব্দের মধ্যে ইউরোপ, এশিয়া (ইউরেশিয়া) এবং উত্তর আফ্রিকাজুড়ে ছড়িয়ে পড়েছিল। ৩) কে বলেছিলেন মানুষই সবকিছুর মানদণ্ড?        •এই বিখ্যাত উক্তিটি যিনি করেছিলেন তিনি হলেন প্রাচীন গ্রিসের একজন প্রখ্যাত দার্শনিক, যার নাম প্রোটাগোরাস (Protagoras)।তাঁর মূল বক্তব্যটি ছিল-"মানুষই সবকিছুর মানদণ্ড, যা আছে তারও, আর যা নেই তারও।” ৪) পেত্রাক কেন বিখ্যাত?         •পেত্রাক (Francesco Petrarca) ছিলেন ১৪ শতকের (১৩০৪-১৩৭৪) একজন ...