Skip to main content

রূপসী বাংলা' কাব্যটি কার লেখা? কাব্যটির সংক্ষিপ্ত পরিচয় দাও ।

'রূপসী বাংলা' কাব্যটি কার লেখা? কাব্যটির সংক্ষিপ্ত পরিচয় দাও টীকা (পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়/কলিকাতা বিশ্ববিদ্যালয় তৃতীয় সেমিস্টার বাংলা মেজর)।

       আধুনিক বাংলা কবিতার ইতিহাসে জীবনানন্দ দাশের 'রূপসী বাংলা'কাব্যটি লেখা।আর এই 'রূপসী বাংলা' কাব্যটির কাব্যপরিচয়ে আমরা দেখি-

         'রূপসী বাংলা' কাব্যগ্রন্থটি আধুনিক বাংলা সাহিত্যের 'তিমির হননের কবি' জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ সৃষ্টিগুলোর একটি।যদিও এই কাব্যগ্রন্থের কবিতাগুলো ১৯৩২-৩৩ সালের দিকে (প্রধানত ১৯৩৪ সালে) রচিত হয়েছিল, কিন্তু কবির মৃত্যুর পর ১৯৫৭ সালে এটি প্রথম প্রকাশিত হয়।আর সেখানে আমরা দেখি- 

         •নিসর্গ চেতনা র কাব্য রূপসী বাংলা।এই কাব্যের মূল ভিত্তি হলো বাংলার প্রকৃতি। তবে এই প্রকৃতি রবীন্দ্রনাথের মতো আধ্যাত্মিক নয়, বরং অত্যন্ত লৌকিক ও পার্থিব। ধানসিঁড়ি নদী, হিজল-বট-অশ্বত্থের ছায়া, শঙ্খচিল, লক্ষ্মীপেঁচা আর খৈয়ের ধানের গন্ধে কবি এক অনন্য মায়াজাল বুনেছেন।আর সেখানে-

         •স্বদেশপ্রেম ও ঐতিহ্য রূপসী বাংলা কাব্যের সম্পদ।আসলে কবির কাছে রূপসী বাংলা কেবল একটি ভৌগোলিক মানচিত্র নয়, বরং তা এক শাশ্বত জননী। বাংলার লোককথা, পুরাণ (বেহুলা-লখিন্দর) এবং ইতিহাসের অনুষঙ্গ এখানে প্রকৃতির সঙ্গে মিশে গেছে। আর এ কাব্যে মিশে আছে-

        •বিষাদ ও নস্টালজিয়া। কাব্যের ছত্রে ছত্রে এক ধরনের ধীর ও শান্ত বিষাদ কাজ করে। কবির মৃত্যুচেতনা এবং বাংলার মাটির প্রতি তীব্র টান এখানে একাকার হয়ে গেছে। এজন্যই তিনি বারবার বাংলায় ফিরে আসার আকুতি জানিয়েছেন-

     "আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে...।"

        •চিত্রকল্পের ব্যবহার এ কাব্যের ছত্রেছত্রে চিত্রিত। আসলে জীবনানন্দ এই কাব্যে অসাধারণ সব চিত্রকল্প তৈরি করেছেন। তার উপমাগুলো একেবারেই মৌলিকতায় ভরা।আর সেখানে আমরা দেখি- 

"কামরাঙা লাল মেঘ যেন মৃত মণিয়ার মতো"                         বা "ভিজে পেঁচার ঘ্রাণ"।

          •ঐতিহাসিক গুরুত্বে রূপসী বাংলা কাব্যটি অনন্যসাধারণ।বাংলা যখন দেশভাগ আর দাঙ্গার যন্ত্রণায় বিদীর্ণ ছিল, তখন এই কাব্যগ্রন্থটি বাঙালির কাছে হারানো স্বদেশের রূপ হিসেবে ধরা দিয়েছিল। মুক্তিযুদ্ধের সময় এই কাব্যের কবিতাগুলো মুক্তিযোদ্ধাদের গভীরভাবে অনুপ্রাণিত করেছিল, কারণ এতে বাংলার এক অবিনশ্বর ও চিরন্তন রূপ ধরা পড়েছে।

           মোটকথা হলো,মূলত চিত্ররূপময়তা, মায়াবী নিসর্গ আর গভীর মন্ময়তার কারণে 'রূপসী বাংলা' কেবল একটি কাব্যগ্রন্থ নয়, বরং এটি বাংলার প্রকৃতির এক আশ্চর্য 'ম্যানিফেস্টো' হয়ে দাঁড়িয়েছে।

ঠিক এরূপ অসংখ্য বিষয়ভিত্তিক আলোচনা ব্যাখ্যা সাজেশন এবং টিউটোরিয়াল ক্লাসের ভিডিও পেতে ভিজিট করুন আমাদের SHESHER KOBITA SUNDARBAN Youtube channel 🙏 Samaresh Sir Hingalganj North 24 Parganas.


Comments

Popular posts from this blog

একটি সার্থক গীতিকাব্যের পরিচয়।

  একটি সার্থক গীতিকাব্যের পরিচয়-সারদা মঙ্গল               গীতিকাব্য হলো এক ধরনের কবিতা, যার মধ্যে দিয়ে ব্যক্তির আবেগ, অনুভূতি এবং অভিজ্ঞতাগুলিকে ছন্দ ওর সংগীতের মাধ্যমে প্রকাশ করা হয়। তবে এখানে কবিতাগুলি খুবই ছোট আকারের হয়, আর সেখানে কবির ব্যক্তিগত অনুভূতির গভীরতা ও আন্তরিকতা প্রকাশ পায়। আর এই প্রেক্ষিতে আমরা বলতে পারি গীতি কবিতার সংকলন হলো গীতিকাব্য। ব্যঞ্জনাময় ও সংহত ।  গীতিকাব্যের বৈশিষ্ট্য  গীতিকাব্যের কিছু প্রধান বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হলো: ১. ব্যক্তিগত অনুভূতি ও আবেগ প্রকাশ: এটি গীতিকাব্যের প্রধান বৈশিষ্ট্য। এখানে কবি নিজের ব্যক্তিগত অনুভূতি, প্রেম, বিরহ, আনন্দ বা বিষাদের কথা তুলে ধরেন। ২. সংক্ষিপ্ততা: গীতিকাব্য সাধারণত দীর্ঘ হয় না। অল্প কয়েকটি স্তবকের মধ্যে কবি তাঁর ভাবনা সম্পূর্ণভাবে প্রকাশ করেন। ৩. সুর ও ছন্দের প্রাধান্য: গীতিকাব্য মূলত সুর করে আবৃত্তি করার জন্য রচিত হয়। তাই এতে সুর ও ছন্দের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়। ৪. আত্মগতভাব: গীতিকাব্যে বাইরের জগতের বর্ণনা না দিয়ে কবির নিজের মনের ভেতরের জগতের প্রতি মনোযোগ ...

ষষ্ঠ সেমিস্টার বাংলা অনার্স (DSE3/4) সাজেশন ২০২৫

       West Bengal State University                                       BA Honours, 6th Semester                                         SUGGESTION 2025                                                      BNGA,DSE05T( DSE3/4)  • বাংলা কথাসাহিত্যঃ মন্বন্তর, দাঙ্গা ও দেশভাগ• একক-১(২০২১) ক) দেশভাগের ইতিহাসের বাস্তব রূপ বাংলা সাহিত্যে  কীভাবে প্রকাশ পেয়েছে কয়েকটি উপন্যাস অনুসরণে তার পরিচয় দাও। • ১৯৪৬ দাঙ্গা রাজনীতির ট্রাজেডি বাংলা ছোটগল্পের পরিসরে কিভাবে এসেছে, সংশ্লিষ্ট কয়েকটি রচনা অবলম্বনে আলোচনা করো। (২০২২) পঞ্চাশের মন্বন্তরের বাস্তব বর্ণনা করে বাংলা উপন্যাসে তার কতটা প্রতিফলন ঘটেছে, সে বিষয়ে আলোকপাত করো। •দেশভাগের ক...

ইতিহাস (3rd Semester) সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

 তৃতীয় সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, তৃতীয় সেমিস্টার ইতিহাস মাইনর)। ১)বন্দেগান-ই-চাহালগানি বলতে কী বোঝায়? •উত্তরঃবন্দেগান-ই-চাহালগান বলতে চল্লিশ জন তুর্কি ও অ-তুর্কি দাসদের সমন্বয়ে গঠিত একটি বাহিনীকে বোঝায়। এই বাহিনীকে ডাল চালিশা বা তুরকান-ই- চাহালগানি নামে ডাকা হতো। ২)আমির খসরু কে ছিলেন? •উত্তরঃ আমির খসরু ছিলেন প্রখ্যাত সুফি সাধক বা আরেফ নিজামউদ্দিন আওলিয়ার ছাত্র এবং অন্যতম প্রধান খলিফা। যাঁকে 'ভারতের তোতা' উপাধি দেওয়া হয়েছিল। ৩) মহরানা প্রতাপ কে ছিলেন?  •উত্তরঃ মেবারের শিশোদিয়া রাজবংশের একজন হিন্দু রাজপুত রাজা ছিলেন মহারানা প্রতাপ সিং। যিনি রাজপুতদের বীরত্ব ও দৃঢ় সংকল্পের প্রতীক। বহু বছর ধরে তিনি মুঘল সম্রাট আকবরের সঙ্গে লড়াই করেন। ৪) জায়গীরদারী সংকট কী? •উত্তরঃ জায়গিরদারী সংকট ছিল মোগল সাম্রাজ্যের একটি অর্থনৈতিক সংকট। এই সংকটে জমি বা জায়গিরের অভাব দেখা দিয়েছিল। যার ফলে প্রশাসনিক খরচ মেটানো এবং যুদ্ধের খরচ বহন করা সম্ভব হতো না। ৫) দাক্ষিণাত্য ক্ষত কী? •উত্তরঃ দাক্ষিণাত্য ক্ষত বলতে ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীত...