Skip to main content

আঞ্চলিক উপন্যাস হিসেবে হাঁসুলী বাঁকের উপকথা র সার্থকতা বিচার করো টীকা।

আঞ্চলিক উপন্যাস হিসেবে হাঁসুলী বাঁকের উপকথা র সার্থকতা বিচার করো টীকা, (পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়/কলিকাতা বিশ্ববিদ্যালয় তৃতীয় সেমিস্টার বাংলা মেজর সিলেবাস)।

            বাংলা সাহিত্যে আঞ্চলিক উপন্যাসের ধারায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের 'হাঁসুলী বাঁকের উপকথা' (১৯৪৭) একটি কালজয়ী সৃষ্টি। নির্দিষ্ট একটি ভৌগোলিক পরিবেশ এবং সেখানকার জনজীবনের নিখুঁত চিত্রায়নের মাধ্যমেই এই উপন্যাসটির সার্থকতা বিচার করা হয়। আর সেখানে-

        • নির্দিষ্ট ভৌগোলিক পটভূমির আদলে নির্মিত হয়েছে হাঁসুলী বাঁকের উপকথা উপন্যাসটি।আর সেখানে আঞ্চলিক উপন্যাসের প্রথম শর্ত হলো একটি নির্দিষ্ট ভূখণ্ড।এখানে বীরভূম জেলার কোপাই নদীর বাঁকে অবস্থিত 'হাঁসুলী বাঁক' এবং তার সংলগ্ন বাঁশবাঁদি গ্রামটিই উপন্যাসের প্রাণকেন্দ্র। নদী, জঙ্গল এবং মাটির এক বিশেষ রূপ এখানে জীবন্ত হয়ে উঠেছে। পাশাপাশি-

        •অন্ত্যজ শ্রেণির জনজীবন চিত্রিত হাঁসুলী বাঁকের উপকথা উপন্যাসটিতে। তবে এই উপন্যাসের প্রধান চরিত্র কোনো একক ব্যক্তি নয়, বরং পুরো কাহার সম্প্রদায়। তাদের জীবনসংগ্রাম, খাদ্যাভ্যাস, পোশাক-আশাক এবং পেশা (যেমন পালকি বয়ে আনা বা চাষবাস) অত্যন্ত নিপুণভাবে ফুটে উঠেছে। বনওয়ারী ও করালীর মাধ্যমে কাহার সমাজের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এখানে মূর্ত হয়েছে। এছাড়াও-

      •  লোকসংস্কৃতি ও বিশ্বাস হাঁসুলী বাঁকের মানুষের বিশ্বাসে মিশে আছে কর্তাবাবা বা বুড়ো শিবের মাহাত্ম্য।তাদের লোকগাঁথা, গান, প্রবাদ-প্রবচন এবং কুসংস্কার উপন্যাসের আঞ্চলিকতাকে পূর্ণতা দিয়েছে। কাহারেরা বিশ্বাস করে তাদের জন্ম ও মৃত্যু নিয়ন্ত্রিত হয় ওই ভূখণ্ডের অলৌকিক শক্তির দ্বারা। সেই সাথে-

       •  সমাজ ও সময়ের বিবর্তন লক্ষ্যণীয় হাঁসুলী বাঁকের উপকথা উপন্যাসটিতে।আর সেখানে উপন্যাসটিতে দেখা যায় কীভাবে চিরাচরিত গ্রামীণ জীবনবোধের ওপর আধুনিক নগরায়ন ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব পড়ছে। করালীর হাত ধরে নতুন যুগের প্রবেশ এবং বনওয়ারীর প্রাচীন মূল্যবোধের পরাজয়—এটি কেবল একটি সম্প্রদায়ের গল্প নয়, বরং একটি বিশেষ অঞ্চলের বিবর্তনের ইতিহাস।আর সেই ইতিহাসে-

         • আঞ্চলিক ভাষা বা উপভাষা কাহার সম্প্রদায়ের একমাত্র বাহন।তারাশঙ্কর এই উপন্যাসে বীরভূমের স্থানীয় উপভাষা ব্যবহার করেছেন। কাহারদের মুখের বোলি এবং সংলাপে আঞ্চলিক শব্দের প্রয়োগ কাহিনীটিকে অনেক বেশি বাস্তবমুখী ও প্রাণবন্ত করে তুলেছে।

          পরিশেষে আমরা বলতে পারি যে,স্থানিক বৈশিষ্ট্য যখন কোনো উপন্যাসের কাহিনী ও চরিত্রকে ছাপিয়ে নিজেই একটি প্রধান চরিত্রে উন্নীত হয়, তখনই তা সার্থক আঞ্চলিক উপন্যাস হয়ে ওঠে। 'হাঁসুলী বাঁকের উপকথা'য় হাঁসুলী বাঁকের মাটি ও মানুষ অবিচ্ছেদ্য, তাই এটি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ আঞ্চলিক উপন্যাস।

ঠিক এরূপ অসংখ্য বিষয়ভিত্তিক আলোচনা ব্যাখ্যা সাজেশন এবং টিউটোরিয়াল ক্লাসের ভিডিও পেতে ভিজিট করুন আমাদের SHESHER KOBITA SUNDARBAN Youtube channel 🙏 Samaresh Sir Hingalganj North 24 Parganas.

Comments

Popular posts from this blog

একটি সার্থক গীতিকাব্যের পরিচয়।

  একটি সার্থক গীতিকাব্যের পরিচয়-সারদা মঙ্গল               গীতিকাব্য হলো এক ধরনের কবিতা, যার মধ্যে দিয়ে ব্যক্তির আবেগ, অনুভূতি এবং অভিজ্ঞতাগুলিকে ছন্দ ওর সংগীতের মাধ্যমে প্রকাশ করা হয়। তবে এখানে কবিতাগুলি খুবই ছোট আকারের হয়, আর সেখানে কবির ব্যক্তিগত অনুভূতির গভীরতা ও আন্তরিকতা প্রকাশ পায়। আর এই প্রেক্ষিতে আমরা বলতে পারি গীতি কবিতার সংকলন হলো গীতিকাব্য। ব্যঞ্জনাময় ও সংহত ।  গীতিকাব্যের বৈশিষ্ট্য  গীতিকাব্যের কিছু প্রধান বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হলো: ১. ব্যক্তিগত অনুভূতি ও আবেগ প্রকাশ: এটি গীতিকাব্যের প্রধান বৈশিষ্ট্য। এখানে কবি নিজের ব্যক্তিগত অনুভূতি, প্রেম, বিরহ, আনন্দ বা বিষাদের কথা তুলে ধরেন। ২. সংক্ষিপ্ততা: গীতিকাব্য সাধারণত দীর্ঘ হয় না। অল্প কয়েকটি স্তবকের মধ্যে কবি তাঁর ভাবনা সম্পূর্ণভাবে প্রকাশ করেন। ৩. সুর ও ছন্দের প্রাধান্য: গীতিকাব্য মূলত সুর করে আবৃত্তি করার জন্য রচিত হয়। তাই এতে সুর ও ছন্দের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়। ৪. আত্মগতভাব: গীতিকাব্যে বাইরের জগতের বর্ণনা না দিয়ে কবির নিজের মনের ভেতরের জগতের প্রতি মনোযোগ ...

ষষ্ঠ সেমিস্টার বাংলা অনার্স (DSE3/4) সাজেশন ২০২৫

       West Bengal State University                                       BA Honours, 6th Semester                                         SUGGESTION 2025                                                      BNGA,DSE05T( DSE3/4)  • বাংলা কথাসাহিত্যঃ মন্বন্তর, দাঙ্গা ও দেশভাগ• একক-১(২০২১) ক) দেশভাগের ইতিহাসের বাস্তব রূপ বাংলা সাহিত্যে  কীভাবে প্রকাশ পেয়েছে কয়েকটি উপন্যাস অনুসরণে তার পরিচয় দাও। • ১৯৪৬ দাঙ্গা রাজনীতির ট্রাজেডি বাংলা ছোটগল্পের পরিসরে কিভাবে এসেছে, সংশ্লিষ্ট কয়েকটি রচনা অবলম্বনে আলোচনা করো। (২০২২) পঞ্চাশের মন্বন্তরের বাস্তব বর্ণনা করে বাংলা উপন্যাসে তার কতটা প্রতিফলন ঘটেছে, সে বিষয়ে আলোকপাত করো। •দেশভাগের ক...

ইতিহাস (3rd Semester) সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

 তৃতীয় সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, তৃতীয় সেমিস্টার ইতিহাস মাইনর)। ১)বন্দেগান-ই-চাহালগানি বলতে কী বোঝায়? •উত্তরঃবন্দেগান-ই-চাহালগান বলতে চল্লিশ জন তুর্কি ও অ-তুর্কি দাসদের সমন্বয়ে গঠিত একটি বাহিনীকে বোঝায়। এই বাহিনীকে ডাল চালিশা বা তুরকান-ই- চাহালগানি নামে ডাকা হতো। ২)আমির খসরু কে ছিলেন? •উত্তরঃ আমির খসরু ছিলেন প্রখ্যাত সুফি সাধক বা আরেফ নিজামউদ্দিন আওলিয়ার ছাত্র এবং অন্যতম প্রধান খলিফা। যাঁকে 'ভারতের তোতা' উপাধি দেওয়া হয়েছিল। ৩) মহরানা প্রতাপ কে ছিলেন?  •উত্তরঃ মেবারের শিশোদিয়া রাজবংশের একজন হিন্দু রাজপুত রাজা ছিলেন মহারানা প্রতাপ সিং। যিনি রাজপুতদের বীরত্ব ও দৃঢ় সংকল্পের প্রতীক। বহু বছর ধরে তিনি মুঘল সম্রাট আকবরের সঙ্গে লড়াই করেন। ৪) জায়গীরদারী সংকট কী? •উত্তরঃ জায়গিরদারী সংকট ছিল মোগল সাম্রাজ্যের একটি অর্থনৈতিক সংকট। এই সংকটে জমি বা জায়গিরের অভাব দেখা দিয়েছিল। যার ফলে প্রশাসনিক খরচ মেটানো এবং যুদ্ধের খরচ বহন করা সম্ভব হতো না। ৫) দাক্ষিণাত্য ক্ষত কী? •উত্তরঃ দাক্ষিণাত্য ক্ষত বলতে ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীত...