Skip to main content

চতুর্থ সেমিস্টার বাংলা মেজর সাজেশন ২০২৬ DS-7

 West Bengal State University Bengali Major 4th. Semester DS-7 SUGGESTION 2026

•মেঘনাদবধ কাব্য•

 *** ১) •মেঘনাদবধ কাব্য-এ চতুর্থ সর্গের সংযোজন কতটা শিল্পসম্মত হয়েছে তা- বিশ্লেষণ করো।

*** •মেঘনাদবধ কাব্য-র প্রথম সর্গ অবলম্বনে শোকাকুলা চিত্রাঙ্গদা চরিত্রের শিল্পগত সার্থকতা আলোচনা করো।     • মেঘনাদবধ কাব্যের প্রথম সর্গের নামকরণের সার্থকতা বিচার করো।

* • প্রাচীন মহাকাব্যকে উৎস হিসেবে গ্রহণ করলেও উনিশ শতকীয় নবজাগরণের চেতনায় 'মেঘনাদবধ কাব্য' উজ্জ্বল।- প্রথম সর্গ থেকে ষষ্ঠ সর্গ অবলম্বনে মন্তব্যটির যথার্থ বিচার করো।

*** • মেঘনাদবধ কাব্য-এর ষষ্ঠ সর্গের নাম কি ?এই নামকরণ যথার্থ হয়েছে কিনা যুক্তিসহ বিশ্লেষণ করো।

** মেঘনাদবধ কাব্যের নায়ক কে? এ বিষয়ে তোমার সুচিন্তিত মতামত ব্যক্ত করো।

            ••••••••√√√√••••••••√√√√√√√√••••••••••

  •একক-২• সঞ্চয়িতা -রবীন্দ্রনাথ ঠাকুর।

১) ** •'বৃক্ষবন্দনা' কবিতা অনুসরণে রবীন্দ্রনাথের পরিবেশ ভাবনার পরিচয় দাও

** 'চঞ্চলা' কবিতাটিতে গতিচেতনার অভিব্যক্তি কীভাবে কাব্যরূপ লাভ করেছে, তা বিশ্লেষণ করো।

*** • "জয়োদ্বত প্রবল সাম্রাজ্যবাদীরা মানব ইতিহাস রচনা করেন না, করে কর্মমুখর চলমান জনতা।"-'ওরা কাজ করে' কবিতায় রবীন্দ্রনাথ এই সত্য কীভাবে উপস্থাপিত করেছেন আলোচনা করো।

*** • 'যেতে নাহি দিব' কবিতায় জীবন প্রীতির সাথে বিরহচেতনার যে দ্বন্দ্ব উপস্থাপিত হয়েছে,তার স্বরূপ বুঝিয়ে দাও।

*** • 'তুমি বৃক্ষ, আদি প্রাণ'-এই উচ্চারণ রবীন্দ্রনাথের কোন কবিতায় আছে? বৃক্ষকে যুগযুগান্তরের প্রতিনিধি হিসেবে এই কবিতায় যেভাবে আখ্যায়িত করা হয়েছে, তা কবিতাটি অবলম্বনে ব্যাখ্যা করো।

***• রবীন্দ্রনাথ ঠাকুরের 'মানসী' কাব্যের মেঘদুত কবিতাটি কালিদাসের মেঘদূত কাব্যের নবভাষ্য। আলোচনা করো।

         ••••••√√√√√√√••••••••√√√√√√••••••••

একক-৩ জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা 

** ১) 'শঙ্খমালা' কবিতায় রূপকথার আবহে বিষন্নতার সুর কীভাবে নিত্য সত্যে উত্তীর্ণ হয়েছে, তা আলোচনা করো।

*** • জীবনানন্দ দাশের 'রূপসী বাংলা' কাব্যগ্রন্থের কবিতাগুলিতে অঙ্কিত হয়েছে চিরন্তন বাংলার চেনা মুখের প্রতিকৃতি। এ মন্তব্যের আলোকে 'বাংলার মুখ দেখিয়াছি' কবিতাটির শিল্পরূপ বিচার করো।

***•'অদ্ভুত আঁধার এক' কবিতায় উপস্থাপিত অন্ধকারের স্বরূপ ব্যাখ্যা করে কবির দৃষ্টিভঙ্গির পরিচয় দাও।

** • আরো এক বিপন্ন বিস্ময়/ আমাদের অন্তর্গত রক্তের ভিতরে/খেলা করে;- আট বছর আগের একদিন কবিতা অবলম্বনে এই বিপন্ন বিস্ময় কি তাৎপর্যে অন্বিত হয়ে উঠেছে, তা আলোচনা করো

*** •'আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে'- কোন কবিতার অংশ? কবির ফিরে আসার আকাঙ্ক্ষা এই কবিতায় কীভাবে কাব্যরূপ লাভ করেছে তার পরিচয় দাও।

*** • 'এই পথে আলো জ্বেলে এ পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে...' গভীর আশাবাদ এবং জন্মান্তরবাদ কীভাবে অন্তহীন অন্বেষণের পথে ক্রমমুক্তি ঘটাবে, 'সুচেতনা' কবিতাটি অবলম্বনে ব্যাখ্যা করো।

          •••••••√√√√√√√π•••••••••√√√√√√√√√√

            একক৪ একালের কবিতা সঞ্চয়ণ

২০২০

১)*** 'প্রচ্ছন্ন স্বদেশ' কবিতায় কবি বিষ্ণু দে কোন স্বদেশ সত্তার অনুসন্ধান করেছেন তা'- ব্যাখ্যা করো।

•  'সুন্দর' কবিতা অবলম্বনে সৌন্দর্য সম্বন্ধে কবি সুভাষ মুখোপাধ্যায়ের বিশেষ দৃষ্টিভঙ্গির পরিচয় দাও।

•**  বাবরের প্রার্থনা কবিতায় ইতিহাসের প্রচ্ছদে সমকালীন জীবনসত্য কিভাবে প্রতিফলিত হয়েছে কবিতাটি অবলম্বনে আলোচনা করো।

*** •'মালতিবালা বালিকা বিদ্যালয়' কবিতায় এক সাধারণ মেয়ের ট্রাজিক ভালোবাসার যে স্মৃতি রোমন্থন রয়েছে তার স্বরূপ ব্যাখ্যা করো।

*** •'যযাতি' কবিতায় পুরাণ প্রসঙ্গকে কবি সুধীন্দ্রনাথ দত্ত কীভাবে আধুনিক যুগের তাৎপর্যে অন্বিত করে তুলেছেন তা বুঝিয়ে দাও।

*** • 'যেতে পারি কিন্তু কেন যাব? কবিতাটির মূলভাব বিশ্লেষণ করে কবিতাটিতে বিষন্ন আবহের ঊর্ধ্বে যে আশাবাদ ধ্বনিত হয়েছে তার পরিচয় দাও।

Comments

Popular posts from this blog

একটি সার্থক গীতিকাব্যের পরিচয়।

  একটি সার্থক গীতিকাব্যের পরিচয়-সারদা মঙ্গল               গীতিকাব্য হলো এক ধরনের কবিতা, যার মধ্যে দিয়ে ব্যক্তির আবেগ, অনুভূতি এবং অভিজ্ঞতাগুলিকে ছন্দ ওর সংগীতের মাধ্যমে প্রকাশ করা হয়। তবে এখানে কবিতাগুলি খুবই ছোট আকারের হয়, আর সেখানে কবির ব্যক্তিগত অনুভূতির গভীরতা ও আন্তরিকতা প্রকাশ পায়। আর এই প্রেক্ষিতে আমরা বলতে পারি গীতি কবিতার সংকলন হলো গীতিকাব্য। ব্যঞ্জনাময় ও সংহত ।  গীতিকাব্যের বৈশিষ্ট্য  গীতিকাব্যের কিছু প্রধান বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হলো: ১. ব্যক্তিগত অনুভূতি ও আবেগ প্রকাশ: এটি গীতিকাব্যের প্রধান বৈশিষ্ট্য। এখানে কবি নিজের ব্যক্তিগত অনুভূতি, প্রেম, বিরহ, আনন্দ বা বিষাদের কথা তুলে ধরেন। ২. সংক্ষিপ্ততা: গীতিকাব্য সাধারণত দীর্ঘ হয় না। অল্প কয়েকটি স্তবকের মধ্যে কবি তাঁর ভাবনা সম্পূর্ণভাবে প্রকাশ করেন। ৩. সুর ও ছন্দের প্রাধান্য: গীতিকাব্য মূলত সুর করে আবৃত্তি করার জন্য রচিত হয়। তাই এতে সুর ও ছন্দের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়। ৪. আত্মগতভাব: গীতিকাব্যে বাইরের জগতের বর্ণনা না দিয়ে কবির নিজের মনের ভেতরের জগতের প্রতি মনোযোগ ...

চতুর্থ সেমিস্টার জেনারেল ইতিহাস ছোট প্রশ্ন ২০২১

 *১) সুজাউদ্দৌলা কে ছিলেন বা মুর্শিদকুলি খাঁর মৃত্যুর পর কে বাংলার নবাব হন?  উত্তর - সুজা উদ্দৌলা আয়ুধের সুবেদার নবাব ছিলেন। মুর্শিদকুলি খাঁর মৃত্যুর পর তার জামাতা বাংলার নবাব  হন ১৭৫৪-১৭৭৫ খ্রীস্টাব্দ পর্যন্ত। নবাব থাকাকালীন তিনি বক্সারের যুদ্ধ এবং পানিপথের তৃতীয় যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। *২) কোন সালে রেগুলেটিং আইন জারি করা হয়েছিল? উত্তর - ইস্ট ইন্ডিয়া কোম্পানির দুর্নীতি দূরীকরণ, গঠন বিন্যাস ও নিয়ন্ত্রণের জন্য ব্রিটিশ সরকার ১৭৭৩ খ্রিস্টাব্দে রেগুলেটিং আইন প্রণয়ন করেন। আর সেই আইনে বলা হয় বাংলা বোম্বাই ও মাদ্রাজে ১ করে কাউন্সিল থাকবে। *৩) শ্রী রঙ্গপত্তমের সন্ধিতে স্বাক্ষরকারী কারা কারা ছিলেন ?কখন এই সন্ধিটি স্বাক্ষরিত হয়েছিল? উত্তর - তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান হয়েছিল শ্রীরঙ্গপত্তমের সন্ধির দ্বারা। আর এই সন্ধিতে ঠিক হয় টিপু সুলতান ইংরেজদের তিন কোটি টাকা এবং জামিন স্বরূপ তার দুই পুত্রকে দিতে বাধ্য হবেন। এছাড়া বিজিত অঞ্চল ইংরাজ, মারাঠা ও নিজামের মধ্যে বন্টিত হল। যে সন্ধির দুটি পক্ষ ছিল একদিকে ছিলেন টিপু সুলতান এবং অপরদিকে ছিলেন ইংরেজ। সময়কালটি ছি...

পঞ্চম সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ।

পঞ্চম সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর  ১) শিল্প বিপ্লব কবে কোথায় প্রথম ঘটেছিল?         উত্তর - প্রথম শিল্প বিপ্লব শুরু হয়েছিল ইংল্যান্ডে (গ্রেট ব্রিটেন)। এটি প্রধানত অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে শুরু হয়ে প্রায় ১৭৬০ থেকে ১৮৪০ খ্রিস্টাব্দ-এর মধ্যে ঘটেছিল। ২) কৃষ্ণমৃত্যু কী?            • কৃষ্ণমৃত্যু (Black Death) হলো মানব ইতিহাসের এক ভয়াবহ মহামারি।এটি ছিল মূলত প্লেগ (Plague) রোগ, যা Yersinia pestis নামক ব্যাকটেরিয়ার কারণে সৃষ্টি হয়েছিল।এটি প্রধানত ১৩৪৬ থেকে ১৩৫৩ খ্রিস্টাব্দের মধ্যে ইউরোপ, এশিয়া (ইউরেশিয়া) এবং উত্তর আফ্রিকাজুড়ে ছড়িয়ে পড়েছিল। ৩) কে বলেছিলেন মানুষই সবকিছুর মানদণ্ড?        •এই বিখ্যাত উক্তিটি যিনি করেছিলেন তিনি হলেন প্রাচীন গ্রিসের একজন প্রখ্যাত দার্শনিক, যার নাম প্রোটাগোরাস (Protagoras)।তাঁর মূল বক্তব্যটি ছিল-"মানুষই সবকিছুর মানদণ্ড, যা আছে তারও, আর যা নেই তারও।” ৪) পেত্রাক কেন বিখ্যাত?         •পেত্রাক (Francesco Petrarca) ছিলেন ১৪ শতকের (১৩০৪-১৩৭৪) একজন ...