DS14- বাংলা ছোট গল্প পাঠ ষষ্ঠ সেমিস্টার বাংলা মেজর।
ইউনিট-১, রবীন্দ্রনাথ ঠাকুর
একক-১
ক) মেঘ ও রৌদ্র গল্পটিতে পরাধীন উপনিবেশের বেদনার পাশাপাশি জীবনের মেঘ ও রৌদ্র এর অনবদ্য চিত্রায়ন স্থান পেয়েছে -আলোচনা করো।
• স্ত্রীর পত্র গল্প অবলম্বনে মৃণালের প্রতিবাদী চরিত্রটি বিশ্লেষণ করো।
• "মীরাবাই তার গানে বলেছিল ছাড়ুক বাপ, ছাড়ক মা, ছাড়ুক যে যেখানে আছে, মীরা কিন্তু লেগেই রইল প্রভু- তাতে তার যা হবার হোক। এই লেগে থাকাই তো বেঁচে থাকা" স্ত্রীরপত্র গল্পটি অনুসরণে বক্তার চরিত্রের এই মানসিকতার বিশেষত্ব নির্ণয় করো।
• লিরিক কবিতা আশ্চর্য স্বতঃস্ফূর্ত মূর্ছনা নাটকীয়তা এবং গভীরতর ব্যঞ্জনায় একরাত্রি একটি স্বার্থক প্রেমের ছোটগল্প-আলোচনা করো।
• 'আমি তো সওদা করতে আসি না'-উক্তিটি কার?বক্তার চরিত্রে যে পিতৃসত্তার পরিচয় পাওয়া যায়। গল্পটি অবলম্বনে তার স্পর্শ করো।
• শাস্তি গল্পের দুটি শোষণের চিত্র অখণ্ড এবং একৈকমুখী শিল্প রূপে সার্থক হয়েছে-আলোচনা করো।
একক-২, সুবোধ ঘোষ।
গ) সমাজ চিহ্নিত বারবনিতার মানবিক আকাঙ্ক্ষার কাহিনী সুবোধ ঘোষের 'বারবধূ'- আলোচনা করো।
• সমাজ চিহ্নিত বারণিতার মানবিক আকাঙ্ক্ষার কাহিনী সুবোধ ঘোষের 'বারবধূ' বিশ্লেষণ করো।
• সুবোধ ঘোষের 'ফসিল'গল্পের বিষয়বস্তুর সঙ্গে এর নামকরণ কতদূর সংগতিপূর্ণ- গল্পটি বিশ্লেষণ করে বুঝিয়ে দাও।
• সুবোধ ঘোষের সুন্দরম গল্পে লেখক মধ্যবিত্ত মনের যে পরিচয় দিয়েছেন তা আলোচনা করো।
• "পরশুরামের কুঠার" গল্পে ধনিয়া জীবন সংগ্রামের এক অপরাজেয় শক্তি।"আলোচনা করো।
• যন্ত্রের প্রতি মানুষের মমতা, তার মান অভিমান, রাগ অনুরাগ মিশ্র নৈষ্ঠিক আসক্তি চেতনার এক নতুন প্রদেশ উদঘাটিত করেছে- আলোচনা করো।(অযান্ত্রিক)।
এখক-৩, স্বাধীনতার পূর্ববর্তী বাংলা ছোটগল্প।
ঙ) "সমস্ত ব্যাপারটা দিনের আলোর মতো তখন ক্ষেত্রমোহনের নিকট পরিষ্কার হইয়া গেল। "- রসময়ীর রসিকতা গল্পটি অবলম্বনে 'সমস্ত' ব্যাপারটা ব্যাখ্যা করো
• 'কিন্নরদল'গল্পের সর্বাপেক্ষা সজীব চরিত্র প্রিয় মুখুজ্যের অবিবাহিত কন্যা শান্তি চরিত্রটি বিশ্লেষণ করে মন্তব্যটির যথার্থতা নির্দেশ করো।
• তাজমহল গল্পে সমাজ বাস্তবতার যে চিত্র ফুটে উঠেছে তার পরিচয় দাও।
• 'আজ যদি কৃত্তিবাস, কাশীদাস থাকিতেন তাহা হইলে আমার বুদ্ধি, আমার বীরত্ব আমার কীর্তির বিষয়ে তাহারা ছড়া বাঁধিতেন'-উক্তিটি কার? চরিত্রটি বিশ্লেষণ করে।
• 'ইতিহাসের তাজমহল'তাজমহলের স্রষ্টা বনফুলের লেখনীতে এক নবতর তাৎপর্য লাভ করেছে-তাজমহল গল্পটির মর্মার্থ বিশ্লেষণ করে মন্তব্যটির যাথার্থ্য নির্ণয় করো।
• বীভৎস রস 'ডোমের চিতা' গল্পের মুখ্য অবলম্বন হলেও এর মধ্যে মানবজীবনের রূঢ় ও বাস্তবতাই প্রতিফলিত হয়েছে- বিষয়টি বিশদ করো।
একক-৪, স্বাধীনতার পরবর্তী বাংলা ছোট গল্প।
ছ) বিমল করের জননী গল্পে সময়-স্মৃতি কালচেতনা কীভাবে প্রতিফলিত হয়েছে আলোচনা করো।
• বিমল করের জননী গল্পে ছেলেমেয়েদের স্মৃতির চারণায় মা এর যে ছবিটি উঠেছে, কাহিনী বিশ্লেষণ করে তার পরিচয় দাও।
• যশোদা পেশায় জননী, প্রফেশনাল মাদার, স্তনদায়িনী গল্প অবলম্বনে পেশাদার মা হিসেবে যশোদা চরিত্রটি মূল্যায়ন করো।
• 'গণেশ' গল্প বিজ্ঞানের উদ্দেশ্যমূলক অপ্রয়োগে লেখক জীবনের যে মর্মান্তিক পরিণতি রচনা করেছেন তার পরিচয় দাও।
২)
চন্দ্রা কহিল মরণ!উদ্ধৃতাংশটির নিহিত ব্যঞ্জনা পরিস্ফুট করো।
•'বিমলের একগুঁয়েমি যেমন অব্যয় তেমনি অক্ষয় তার ওই ট্যাক্সিটার পরমাণু।' তাৎপর্য বুঝিয়ে দাও।
• 'এত আজগুবি গল্প তুমি কোথায় পাও বল দেখি?' আজগুবি গল্পটি কে বলেছে গল্পটি সংক্ষেপে লেখো।
• 'আমার ঠিক পেছনেই সাদা দেওয়াল। আমি জানি।' উদ্ধৃতাংশটির তাৎপর্য বুঝিয়ে দাও।
Comments
Post a Comment