কামরূপী উপভাষা কোন কোন অঞ্চলে প্রচলিত? এই ভাষার শ্রেষ্ঠ নিদর্শন সহ এর ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো।
কামরূপী উপভাষা কোন কোন অঞ্চলে প্রচলিত? এই ভাষার শ্রেষ্ঠ নিদর্শন সহ এর ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় চতুর্থ সেমিস্টার বাংলা মেজর।
আমরা জানি যে, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার দার্জিলিং এর কিছু অংশ, বাংলাদেশের শ্রীহট্ট, রংপুর প্রভৃতি অঞ্চলে কামরূপী উপভাষা প্রচলিত। তবে এই ভাষার অপর আরেকটি নাম হলো রাজবংশী উপভাষা। আর এই ভাষার ক্ষেত্রে শ্বাসাঘাতের নির্দিষ্ট কোন স্থান নেই। এই কামরূপী উপভাষার শ্রেষ্ঠ নিদর্শন হলো চর্যাপদ। তবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে এবং পরবর্তীতে মনসামঙ্গল ও বিভিন্ন পাঁচালীতে এই ভাষার নিদর্শন পাওয়া যায়।
• কামরূপী উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য
১) পদের আদিতে ব্যতীত,অন্যত্র অবস্থিত ঘ, ঝ, ঢ, ধ, ভ যথাক্রমে গ, জ, ড, দ, ব-তে পরিণত হয়। যেমন মেঘ> মেগ।
২) বঙ্গালীর মতো ড়>র,জ, চ, শ, স=z, ৎস, হ ধ্বনিতে পরিণত হয়। যেমন জল >zল।
৩) শব্দের আদিতে অবস্থিত 'অ' কখনো 'আ' তে পরিণত হয়। তেমন অতি >আতি।
৪) আদি অক্ষরে শ্বাসাঘাতের ফলে মধ্য স্বরধ্বনি লোপ এবং ত্রিমাত্রিকতার উদ্ভব হয়। যেমন কোটকা > কোট্ কা।
৫) কামরূপী উপভাষায় বঙ্গালীর মতো ব্যাপক অপিনিতি হয় না। তবে সীমিত প্রয়োগ দেখা যায়। তবে এক্ষেত্রে 'ন' এবং 'ল' এর বিপর্যাস দেখা যায়। যেমন- জননী > জলনী।
• কামরূপী উপভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য
১) কারকঃক). শব্দরূপ ও গৌণ কর্ম সম্প্রদানে, অধিকরণে যথাক্রমে কে, ত, যেমধ বিভক্তির ব্যবহার। যেমন ঘরকে গেলাম ( ঘরে গেলাম )।
খ) গৌণ কারকে 'ক' বিভক্তি যুক্ত হয়। যেমন হামাক ভাত দ্যাও।
গ) অপদানে 'থাকি' অনুসর্গ ব্যবহৃত হয়। যেমন- ঘর থাকি।
২) কামরূপী উপভাষায় অসমাপিকা প্রত্যয় -'ই' যোগ হয়। যেমন করি, দেখি, পাই।
৩) সামান্য অতীত কালের ক্রিয়ার উত্তম পুরুষের বিভক্তি'নু' এবং প্রথম পুরুষ একবচনে 'তুই' বহুবচনে 'তোমারা' ব্যবহৃত হয়।
৪) যৌগিক ক্রিয়াপদে ক্ষেত্রবিশেষে 'খোয়া', 'খা'(খাদ>খোয়া>খা) ধাতুর ব্যবহার হয়।
৫) সমাপিকা ক্রিয়ার পূর্বে নঞর্থক অব্যয়ের ব্যবহার হয়। যেমন- না লেখিম।
আসলে কামরূপীর একটা বিভাষা- রংপুরি বা রাজবংশী। একে বরেন্দ্রীর একটা শাখাও বলা যায়। 'রাজবংশী' এই জাতিগত নামকরণ অবশ্য সঙ্গত নয় (ড. শহীদুল্লাহ)
নিদর্শনঃ :হামাক কুন দিন দ্যাক নাই?বাপোক বারি ছিনু। আজ ঘরত যামু।'।
Comments
Post a Comment