ষষ্ঠ সেমিস্টার, বাংলা মেজর-রবীন্দ্র সাহিত্য সাজেশন। DS15, 2026
১) শেষের কবিতা
• অমিত ও লাবণ্যের সম্পর্কে ক্ষেত্রে কেতকী চরিত্রের ভূমিকা এবং তার সাথে অমিতের সম্পর্কের জটিলতা বিশ্লেষণ করো।
*** • লাবণ্য চরিত্রটি অমিত থেকে কতটা আলাদা? তার ব্যক্তিত্বের গভীরতা ও ধৈর্য কিভাবে উপন্যাসের ফুটে উঠেছে তা আলোচনা করো।
*** • অমিত রায় চরিত্রটির মধ্যে তৎকালীন রবীন্দ্রমানসের যে আধুনিকতার প্রতিফলন ঘটেছে তা আলোচনা করো।
***• শেষের কবিতা উপন্যাসে বর্ণিত প্রেম তত্ত্বের স্বরূপ ব্যাখ্যা করো।ঝর্ণার জল ও ঘড়ায় তোলা জল এর রূপকটি প্রেমের বিচারে কতটা তাৎপর্যপূর্ণ আলোচনা করো।
*** • শেষের কবিতা উপন্যাসের নামকরণের সার্থকতা আলোচনা করো।
২) রবীন্দ্র সমালোচনা সাহিত্যঃ প্রাচীন সাহিত্য।
***• কুমারসম্ভব এবং শকুন্তলায় "কবি দেখাইয়াছেন মোহে যাহা অকৃতার্থ মঙ্গলে তা পরিষমাপ্তি",- মহাকবি কালিদাসের এই বোধ আদর্শকে একত্র সংহত করেছেন প্রাচীন সাহিত্যে এর রবীন্দ্রনাথ। আলোচনা করো।
*** •কাব্যের উপেক্ষিতা প্রবন্ধটিতে রবীন্দ্রনাথের মতে উপেক্ষিতা কারা? কেন এদের উপেক্ষিত বলেছেন?
• "আমাদের দেশে গার্হস্থ্য আশ্রমের যে অত্যন্ত উচ্চস্থান ছিল এই কাব্য তাহা সপ্রমাণ করিতেছে।" রামায়ণ প্রবন্ধ অবলম্বনে এই মন্তব্যের যাথার্থ্য প্রতিপন্ন করো।
*** • কেউ যদি তরুণ বৎসরের ফুল ও পরিণত বৎসরের ফল, কেউ যদি মর্ত ও স্বর্গ একত্রে দেখিতে চায় তবে শকুন্তলা তাহা পাইবে।" রবীন্দ্রনাথের প্রাচীন সাহিত্যের অন্তর্গত শকুন্তলা প্রবন্ধ অবলম্বনে এই উক্তিটির মর্মার্থ বিশ্লেষণ করো।
• কিন্তু কেবল অতীত বর্তমান নয় প্রত্যেক মানুষের মধ্যেই অটল স্পর্শ বিরহ মেঘদুত প্রবন্ধ অতল স্পর্শ বিরহের যে প্রতিমা রবীন্দ্রনাথ ঠাকুর সৃষ্টি করেছেন তার ব্যাখ্যা কর।
***• "কাব্য সংসারে এমন দুটি-একটি রমণী আছে যাহারা কবি কর্তৃক সম্পূর্ণ উপেক্ষিত হইয়াও অমরলোক হইতে ভ্রষ্ট হয় নাই।" দুটি একটি রমণী কারা ? তারা কবি কর্তৃক উপেক্ষিত হয়েও কিভাবে অমরলোকের স্থায়ী আসন লাভ করেছেন?
৩) রবীন্দ্র আত্মজীবনীঃ ছেলেবেলা
***• "পালকিখানা ঠাকুমাদের আমলের" - রবীন্দ্রনাথের ঠাকুরমার নাম কি ছিল? ছেলেবেলা গ্রন্থে এই পালকির প্রসঙ্গে রবীন্দ্রনাথ যা বলেছেন তা সংক্ষেপে লেখ।
***• " আমার জীবনে বাইরের খোলার ছাদ ছিল প্রধান ছুটির দেশ"- ছেলেবেলা অনুসরণে এই মুক্তির রাজ্যটিকে ঘিরে রবীন্দ্রনাথের বিচিত্র অভিজ্ঞতার পরিচয় দাও।
• "আমাদের সময়কার কিছু পূর্বে ধনীঘরে ছিল শখের যাত্রার চলন। "- রবীন্দ্রনাথের ছেলেবেলা গ্রন্থ অবলম্বনে তৎকালীন শখের যাত্রার পরিচয় দাও।
*** • "জ্যোতিদাদা এসেছিলেন নির্জলা নতুন মন নিয়ে।"- জ্যোতিদাদার পরিচয় দিয়ে তাঁর সম্পর্কে ছেলেবেলা গ্রন্থে রবীন্দ্রনাথ যে স্মৃতিচারণা করেছেন তার বিবরণ দাও।
***• "আমি জন্ম নিয়েছিলুম সেকেলে কলকাতায়।"ছেলেবেলা গ্রন্থ অবলম্বনে সেকালের কলকাতার পরিচয় দাও।
• বয়স তখন ছিল কাঁচা হালকা দেহখানা/ছিল পাখির মত, শুধু ছিল না তার ডানা।" ছেলেবেলা গ্রন্থে উদ্ধৃত কবিতাটির সংযোজনের প্রাসঙ্গিকতা বিচার করো।
৪) রবীন্দ্রপত্র সাহিত্যঃরাশিয়া চিঠি
•সোভিয়েট শিক্ষাকে কিভাবে প্রাণবান করে তুলেছে, রাশিয়া চিঠি অনুসরণে শিক্ষার সেই বিরাট পর্ব এর পরিচয় দাও।
***• 'বলশেভিক অর্থনীতি সম্বন্ধে আমার মত কী, একথা অনেকে আমাকে জিজ্ঞাসা করে থাকেন।'-রাশিয়ার চিঠিতে এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ যে অভিমত ব্যক্ত করেছেন তা নিজের ভাষায় লেখ।
***• রাশিয়ার চিঠি অবলম্বনে রাশিয়ার কৃষি ব্যবস্থা সম্পর্কে রবীন্দ্র অভিজ্ঞতার সংক্ষিপ্ত পরিচয় দাও। প্রসঙ্গক্রমে ভারতবর্ষের কৃষি সম্পর্কে রবীন্দ্রনাথের অভিমত প্রকাশ করো।
***• রাশিয়ার চিঠি গ্রন্থটি কী ধরনের রচনা সে সম্পর্কে তোমার অভিমত ব্যক্ত করো।
• বিজ্ঞান শিক্ষায় পুঁথি পড়ার সঙ্গে চোখে দেখার যোগ থাকা চাই।" চোখে দেখার যে সকল প্রণালীর রবীন্দ্রনাথ ঠাকুর উল্লেখ করেছেন, রাশিয়া চিঠি অনুসরণে তার পরিচয় দাও।
*** • "সেই ব্যষ্টিবর্জিত সমষ্টির অবাস্তবতা কখনোই মানুষ চিরদিন সইবে না। " বলশেভিক নীতির ভূয়সী প্রশংসা করেও এর সীমাবদ্ধতাকে রবীন্দ্রনাথ কীভাবে নির্দেশ করেছেন,- আলোচনা করো।
Comments
Post a Comment