প্রাচীন ভারতের নারীর অবস্থান লেখো অথবা আর্য সমাজের নারীর ভূমিকা আলোচনা করো।পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, প্রথম সেমিস্টার,ইতিহাস মাইনর।
আলোচনা শুরুতেই আমরা বলে রাখি যে,প্রাচীন ভারতের সমাজে নারীর অবস্থান বা আর্য সমাজে নারীর ভূমিকা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জটিল বিষয়। সময়ের পরিবর্তনের সাথে সাথে নারীর মর্যাদাও পরিবর্তিত হয়েছে। যেখানে প্রাচীন ভারতে নারীর অবস্থান ও আর্য সমাজের ভূমিকাহিসেবে আমরা দেখি,প্রাচীন ভারতের নারী সমাজকে প্রধানত দুটি পর্যায়ে ভাগ করে বিশ্লেষণ করা হয়-বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক ও স্মৃতিশাস্ত্রের যুগ।আসলে-
প্রাচীন ভারতে নারীর অবস্থান সম্পর্কে জানার জন্য বিভিন্ন উপাদানের সাহায্য আমরা পাই। আর সেখানে বেদ ও বৈদিক সাহিত্য, রামায়ণ ও মহাভারত, গ্রিক পর্যটকদের বিবরণ, বিভিন্ন ঐতিহাসিকদের বিবরণ বৌদ্ধ ও জৈন গ্রন্থাদি প্রভৃতি।সেখানে-
বৈদিক যুগে নারীর অবস্থান সম্পর্কে আমরা জানতে পারি যে ঋক বৈদিক যুগের সমাজ ব্যবস্থায় নারী যথেষ্ট মর্যাদা ও সম্মানের অধিকারিণী ছিলেন। আর সে কারণে তাদের উপযুক্ত শিক্ষা দেওয়া হতো। তারা বেদপাঠ ধর্মাচরণের অধিকারিণী ছিলেন। শুধু তাই নয়, নারীরা বেদমন্ত্র রচনা করতেন, অধ্যাপনা করতেন,প্রকাশ্য সভায় তর্কযুদ্ধও করতেন। সেযুগে বাল্যবিবাহ ও সতীদাহ প্রথা প্রচলিত ছিল না। নারী তার স্বামী নিজেই নির্বাচন করতে পারতেন। তবে পরবর্তী বৈদিক যুগে নারীর মর্যাদা হ্রাস পেতে থাকে।
Comments
Post a Comment