Skip to main content

কৃষ্ণকান্তের উইল, গৃহদাহ, কবি, পদ্মা নদীর মাঝিঃষষ্ঠ সেমিস্টার বাংলা মেজর, DS-13 বাংলা উপন্যাস, সাজেশন ২০২৬


 •কৃষ্ণকান্তের উইল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 

১. ভ্রমর চরিত্রটির বিশ্লেষণ ও সার্থকতা:"ভ্রমর 'কৃষ্ণকান্তের উইল' উপন্যাসের শ্রেষ্ঠ চরিত্র।"—মন্তব্যটির সার্থকতা বিচার করো। তার আত্মসম্মানবোধ, অভিমান এবং তার দাম্পত্য জীবনের বিবর্তনের মাধ্যমে বঙ্কিমচন্দ্র কীভাবে তৎকালীন নারীর আদর্শ রূপায়ণ করেছেন, তা আলোচনা করো।

​২. রোহিণী চরিত্রের দ্বন্দ্ব ও ট্র্যাজেডি:রোহিণী কি নিছকই এক 'পাপী' নারী, নাকি সমাজের ও পরিস্থিতির শিকার? কৃষ্ণকান্তের উইল উপন্যাসে রোহিণীর চরিত্র চিত্রণে বঙ্কিমচন্দ্রের মনস্তাত্ত্বিক দক্ষতার পরিচয় দাও। তার পরিণতির নেপথ্যে গোবিন্দলালের ভূমিকা কতটুকু?

​৩. গোবিন্দলালের চারিত্রিক পতন ও বিবর্তন:গোবিন্দলালের চরিত্রের পতনের কারণসমূহ বিশ্লেষণ করো। আদর্শবান ও নিষ্ঠাবান গৃহী থেকে একজন খুনি ও সর্বস্বান্ত মানুষ হয়ে ওঠার প্রক্রিয়ায় তার অন্তর্দন্দ্বের জায়গাটি উপন্যাস অবলম্বনে আলোচনা করো।

​৪. উপন্যাসের নামকরণ ও বিষয়বস্তু:'কৃষ্ণকান্তের উইল' উপন্যাসের নামকরণ কতটা সার্থক? উইল বা সম্পত্তিকে কেন্দ্র করে যে পারিবারিক ও নৈতিক সংকট তৈরি হয়েছে, তা কীভাবে উপন্যাসের মূল কাহিনিকে নিয়ন্ত্রিত করেছে, তা ব্যাখ্যা করো।

•গৃহদাহ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 

১. অচলার মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব: 'গৃহদাহ' উপন্যাসে অচলা চরিত্রের চারিত্রিক দ্বন্দ্ব ও দ্বিধা—সুরেশ ও মহিমের প্রতি তার আকর্ষণের টানাপোড়েন বিশ্লেষণ করো। তার এই মানসিক দোদুল্যমানতার কারণগুলো কী?

​২. সুরেশ ও মহিমের বিপরীতমুখী চরিত্র: 'গৃহদাহ' উপন্যাসে মহিম ও সুরেশ—এই দুই বিপরীতমুখী চরিত্রের তুলনামূলক আলোচনা করো। অচলার জীবনের ওপর তাদের প্রভাবের স্বরূপ বিশ্লেষণ করো।

​৩. নামকরণের সার্থকতা: 'গৃহদাহ' উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করো। 'গৃহ' এবং 'দাহ' শব্দ দুটির আক্ষরিক ও ব্যঞ্জনাধর্মী তাৎপর্য উপন্যাসের কেন্দ্রীয় ভাবনার প্রেক্ষিতে ব্যাখ্যা করো।

​৪. শরৎচন্দ্রের নারীচিন্তা ও অচলা: শরৎচন্দ্রের সাহিত্যে নারীচরিত্রের যে স্বাধীনসত্তা ও নৈতিক দোলাচলের চিত্র পাওয়া যায়, 'গৃহদাহ' উপন্যাসে অচলা চরিত্রের মাধ্যমে তার প্রতিফলন কীভাবে ঘটেছে? আলোচনা করো।

​৫. মৃণালের ভূমিকা ও গুরুত্ব: 'গৃহদাহ' উপন্যাসে মৃণাল চরিত্রটির গুরুত্ব ও তাৎপর্য বিশ্লেষণ করো। অচলার জীবনযাত্রার সাথে মৃণালের জীবনের সাদৃশ্য ও বৈসাদৃশ্য কোথায়?


কবি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 

*** ১. নিতাইয়ের কবিসত্তা ও আত্মপরিচয়:"আমি কবি, আমি কবি"—উপন্যাসের প্রেক্ষাপটে নিতাইয়ের এই উপলব্ধির স্বরূপ ব্যাখ্যা করো। এ

​*** ২. প্রেম ও সংঘাতের দুই দিক-বসন্ত ও ঠাকুরঝি: নিতাইয়ের জীবনে প্রেম ও সংঘাতের দুই ভিন্ন মেরুর প্রতীক হলো বসন্ত এবং ঠাকুরঝি। নিতাইয়ের কবিসত্তা এবং ব্যক্তিগত জীবনে এই দুই নারী চরিত্রের প্রভাব ও ভূমিকার তুলনামূলক বিশ্লেষণ করো।

​** ৩. রাঢ় বাংলার লোকসংস্কৃতি ও নিতাই: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের 'কবি' উপন্যাসে রাঢ় বাংলার গ্রামীণ সমাজ এবং লোকসংস্কৃতির যে চিত্র ফুটে উঠেছে, তার প্রেক্ষিতে নিতাইয়ের জীবন ও তার গানের শিল্পমূল্য বিচার করো।

​*** ৪. নামকরণের সার্থকতা/আঞ্চলিকতা।'কবি' উপন্যাসের নামকরণের সার্থকতা আলোচনা করো। কেন এই উপন্যাসকে কেবল ব্যক্তির কাহিনী না বলে, একজন কবির জীবনদর্শনের আখ্যান বলা হয়েছে—যৌক্তিক কারণ দর্শাও।

​** ৫. জৈবিক তাড়না ও শিল্পসত্তার দ্বন্দ্ব:নিতাইয়ের চরিত্রে জৈবিক আবেগ, সামাজিক সংস্কার এবং শিল্পসত্তার যে নিরন্তর দ্বন্দ্ব কাজ করেছে, তা উপন্যাস অবলম্বনে বিশ্লেষণ করো। তার এই মানসিক লড়াই কীভাবে তাকে চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যায়?

*** তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এর 'কবি'উপন্যাসে ঝুমুর দলের ভূমিকা আলোচনা কর।বা লোকায়ত সংস্কৃতির যে চিত্র তারাশঙ্কর এঁকেছেন তার পরিচয় দাও।


পদ্মানদীর মাঝি,মানিক বন্দ্যোপাধ্যায়।

*** • পদ্মা নদীর মাঝি বাংলা উপন্যাস জগতে এক অভিনব ধারার সূচনা করেছিল। উপন্যাসটির পটভূমি,কাহিনী ও চরিত্র সৃষ্টি বিশ্লেষণ করে এই অভিনবত্বের স্বরূপ প্রকাশ করো।

*** • পদ্মা নদীর মাঝি উপন্যাসের কেন্দ্রে রয়েছে কুবের চরিত্রের গোষ্ঠীস্বভাব থেকে ব্যক্তি স্বভাবে নিষ্ক্রমণ তথা মুক্তি।- আলোচনা করো।

*** • পদ্মানদীর মাঝি উপন্যাসের হোসেন মিয়া চরিত্রটি সবচেয়ে জটিল ও রহস্যময়। মন্তব্যটি বিশ্লেষণ প্রসঙ্গে উপন্যাসে চরিত্রটির ভূমিকা কতদূর সার্থক ও সঙ্গত' তা ব্যাখ্যা করো। 

*** • পদ্মানদীর মাঝি উপন্যাসের ঘটনা প্রবাহ ও চরিত্র সৃষ্টি পদ্মা নদীর দ্বারা কতখানি প্রভাবিত হয়েছে তা আলোচনা করো।

** • পদ্মানদীর মাঝি উপন্যাসে জেলেদের জীবন চিত্রনে ঔপন্যাসিকের দৃষ্টিভঙ্গির পরিচয় দাও।

*** • 'বাংলা উপন্যাসের নারী চরিত্র সৃষ্টির ধারাবাহিকতায় কপিলা চরিত্র মানিক বন্দ্যোপাধ্যায়ের এক মৌলিক সংযোজন।'- আলোচনা করো।

​*** পদ্মার প্রভাব: পদ্মানদীর মাঝি উপন্যাসে পদ্মা নদী কি কেবল একটি প্রাকৃতিক পটভূমি, নাকি উপন্যাসের একটি 'জীবন্ত চরিত্র'? উপন্যাসের কাহিনি বিস্তারে পদ্মার ভূমিকা আলোচনা করো।





Comments

Popular posts from this blog

একটি সার্থক গীতিকাব্যের পরিচয়।

  একটি সার্থক গীতিকাব্যের পরিচয়-সারদা মঙ্গল               গীতিকাব্য হলো এক ধরনের কবিতা, যার মধ্যে দিয়ে ব্যক্তির আবেগ, অনুভূতি এবং অভিজ্ঞতাগুলিকে ছন্দ ওর সংগীতের মাধ্যমে প্রকাশ করা হয়। তবে এখানে কবিতাগুলি খুবই ছোট আকারের হয়, আর সেখানে কবির ব্যক্তিগত অনুভূতির গভীরতা ও আন্তরিকতা প্রকাশ পায়। আর এই প্রেক্ষিতে আমরা বলতে পারি গীতি কবিতার সংকলন হলো গীতিকাব্য। ব্যঞ্জনাময় ও সংহত ।  গীতিকাব্যের বৈশিষ্ট্য  গীতিকাব্যের কিছু প্রধান বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হলো: ১. ব্যক্তিগত অনুভূতি ও আবেগ প্রকাশ: এটি গীতিকাব্যের প্রধান বৈশিষ্ট্য। এখানে কবি নিজের ব্যক্তিগত অনুভূতি, প্রেম, বিরহ, আনন্দ বা বিষাদের কথা তুলে ধরেন। ২. সংক্ষিপ্ততা: গীতিকাব্য সাধারণত দীর্ঘ হয় না। অল্প কয়েকটি স্তবকের মধ্যে কবি তাঁর ভাবনা সম্পূর্ণভাবে প্রকাশ করেন। ৩. সুর ও ছন্দের প্রাধান্য: গীতিকাব্য মূলত সুর করে আবৃত্তি করার জন্য রচিত হয়। তাই এতে সুর ও ছন্দের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়। ৪. আত্মগতভাব: গীতিকাব্যে বাইরের জগতের বর্ণনা না দিয়ে কবির নিজের মনের ভেতরের জগতের প্রতি মনোযোগ ...

চতুর্থ সেমিস্টার জেনারেল ইতিহাস ছোট প্রশ্ন ২০২১

 *১) সুজাউদ্দৌলা কে ছিলেন বা মুর্শিদকুলি খাঁর মৃত্যুর পর কে বাংলার নবাব হন?  উত্তর - সুজা উদ্দৌলা আয়ুধের সুবেদার নবাব ছিলেন। মুর্শিদকুলি খাঁর মৃত্যুর পর তার জামাতা বাংলার নবাব  হন ১৭৫৪-১৭৭৫ খ্রীস্টাব্দ পর্যন্ত। নবাব থাকাকালীন তিনি বক্সারের যুদ্ধ এবং পানিপথের তৃতীয় যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। *২) কোন সালে রেগুলেটিং আইন জারি করা হয়েছিল? উত্তর - ইস্ট ইন্ডিয়া কোম্পানির দুর্নীতি দূরীকরণ, গঠন বিন্যাস ও নিয়ন্ত্রণের জন্য ব্রিটিশ সরকার ১৭৭৩ খ্রিস্টাব্দে রেগুলেটিং আইন প্রণয়ন করেন। আর সেই আইনে বলা হয় বাংলা বোম্বাই ও মাদ্রাজে ১ করে কাউন্সিল থাকবে। *৩) শ্রী রঙ্গপত্তমের সন্ধিতে স্বাক্ষরকারী কারা কারা ছিলেন ?কখন এই সন্ধিটি স্বাক্ষরিত হয়েছিল? উত্তর - তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান হয়েছিল শ্রীরঙ্গপত্তমের সন্ধির দ্বারা। আর এই সন্ধিতে ঠিক হয় টিপু সুলতান ইংরেজদের তিন কোটি টাকা এবং জামিন স্বরূপ তার দুই পুত্রকে দিতে বাধ্য হবেন। এছাড়া বিজিত অঞ্চল ইংরাজ, মারাঠা ও নিজামের মধ্যে বন্টিত হল। যে সন্ধির দুটি পক্ষ ছিল একদিকে ছিলেন টিপু সুলতান এবং অপরদিকে ছিলেন ইংরেজ। সময়কালটি ছি...

পঞ্চম সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ।

পঞ্চম সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর  ১) শিল্প বিপ্লব কবে কোথায় প্রথম ঘটেছিল?         উত্তর - প্রথম শিল্প বিপ্লব শুরু হয়েছিল ইংল্যান্ডে (গ্রেট ব্রিটেন)। এটি প্রধানত অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে শুরু হয়ে প্রায় ১৭৬০ থেকে ১৮৪০ খ্রিস্টাব্দ-এর মধ্যে ঘটেছিল। ২) কৃষ্ণমৃত্যু কী?            • কৃষ্ণমৃত্যু (Black Death) হলো মানব ইতিহাসের এক ভয়াবহ মহামারি।এটি ছিল মূলত প্লেগ (Plague) রোগ, যা Yersinia pestis নামক ব্যাকটেরিয়ার কারণে সৃষ্টি হয়েছিল।এটি প্রধানত ১৩৪৬ থেকে ১৩৫৩ খ্রিস্টাব্দের মধ্যে ইউরোপ, এশিয়া (ইউরেশিয়া) এবং উত্তর আফ্রিকাজুড়ে ছড়িয়ে পড়েছিল। ৩) কে বলেছিলেন মানুষই সবকিছুর মানদণ্ড?        •এই বিখ্যাত উক্তিটি যিনি করেছিলেন তিনি হলেন প্রাচীন গ্রিসের একজন প্রখ্যাত দার্শনিক, যার নাম প্রোটাগোরাস (Protagoras)।তাঁর মূল বক্তব্যটি ছিল-"মানুষই সবকিছুর মানদণ্ড, যা আছে তারও, আর যা নেই তারও।” ৪) পেত্রাক কেন বিখ্যাত?         •পেত্রাক (Francesco Petrarca) ছিলেন ১৪ শতকের (১৩০৪-১৩৭৪) একজন ...