Skip to main content

  "শেষের কবিতা"

রাষ্ট্রবিজ্ঞান, প্রথম ইউনিট টেষ্ট ২০২৬

একাদশ শ্রেণী, প্রথম সেমিস্টার।

 যেকোন কুড়িটি প্রশ্নের উত্তর দাও। ২০×১=২০

১) সংবিধানের সংজ্ঞা দাও।


২) রাষ্ট্র পরিচালনার জন্য একান্ত ভাবে প্রয়োজন ----------------।


৩) "সংবিধান হলো সেইসব আইন-কানুন ও রীতির সমষ্টি যেগুলি রাষ্ট্রের জীবনকে নিয়ন্ত্রণ করে"- কে বলেছেন? 


৪) গিলক্রিস্টের মতে সংবিধান হলো -------------।


৫) সংবিধান পরিবর্তন করার জন্য প্রয়োজন -----------।


৬) গতানুগতিকভাবে সংবিধানকে প্রধানত কয় শ্রেণীতে ভাগ করা হয় ও কি কি?


৭) লিখিত সংবিধান কি? এই সংবিধান কোন দেশে প্রচলিত আছে? 


৮) অলিখিত সংবিধান প্রচলিত আছে এমন একটি দেশের নাম লেখো।


৯) সংবিধান লিখিত ও অলিখিত এই দুই ভাগে ভাগ করা অবৈজ্ঞানিক ও অযৌক্তিক কে বলেছেন?


১০) সুপরিবর্তনীয় সংবিধান প্রচলিত আছে এমন দুটি দেশের নাম লেখো।


১১) দুষ্পরবর্তনীয় সংবিধান কি?


১২) মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান কি ধরনের সংবিধান?


১৩) সাংবিধানিক আইন হলো দেশের সর্বোচ্চ...........


১৪) কোন সংবিধানে সরকারের বিভিন্ন বিভাগের কার্যাবলী নির্দিষ্ট করা থাকে? 


১৫) ব্যক্তি স্বাধীনতা ও নাগরিক অধিকারের রক্ষাকবচ হল...................।


১৬) লিখিত ও অলিখিত সংবিধানের মধ্যে পার্থক্য মাত্রাগত, মূলগত নয় বলেন --------------------


১৭ ) লিখিত সংবিধান অলিখিত সংবিধান অপেক্ষা অনেক বেশি------------


১৮) যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার দুটি বৈশিষ্ট্য লেখো।


১৯) শিক্ষার অধিকার বিলটি কোন তালিকাভুক্ত 


২০)সংবিধানকে রাষ্ট্রের চরম কর্তৃত্বের শৃঙ্খলাবদ্ধকরণ বলেছেন কে?



 ২১) "সংবিধান হলো সেই সব নিয়মকানুন ও নীতি-রীতির সমষ্টি যেগুলি রাষ্ট্রের জীবনকে নিয়ন্ত্রণ করে"—একথা কে বলেছেন?



 ২২) ব্রিটেনের মহাসনদ (ম্যাগনা কার্টা / Magna Carta) রচিত হয়েছিল কত সালে?



 ২৩) ভারতের সংবিধান গৃহীত হয়েছিল কত সালে?



 ২৪) ভারতীয় সংবিধান কার্যকরী হয়েছিল কত সালে?


 


২৫)বর্তমানে সংখ্যাগত দিক থেকে ভারতীয় সংবিধানের মোট কয়টি ধারা আছে?


 ্


 ২৬) বর্তমানে ভারতীয় সংবিধানের মোট তফশিল (Schedule) কয়টি?


  


 ২৭)গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন?


  



Comments